Burhan Uddin & Associates

Burhan Uddin & Associates A complete Legal Solution (A Law Firm)LLB,LLM, Advocate(Civil, Criminal, Company Law & income Tax)

Our lawyers are knowledge, Compassionate and always willing to go the extra Mile to ensure the best Possible Outcome of our clients.

05/06/2025

বাড়ি আসিতেছি

ঈদের নামায শেষে সকলে এক সাথে ফটোসেশন ।
11/04/2024

ঈদের নামায শেষে সকলে এক সাথে ফটোসেশন ।

ঈদ মোবারক।
10/04/2024

ঈদ মোবারক।

বিদায় ২০২৩, অনেক কিছু পেয়েছি , তার থেকে বেশি হারিয়েছি। মনে রাখব সারা জীবন তোমাকে ২০২৩।স্বাগতম ২০২৪, আশা করি ২৪ শে আল্লাহ...
31/12/2023

বিদায় ২০২৩, অনেক কিছু পেয়েছি , তার থেকে বেশি হারিয়েছি। মনে রাখব সারা জীবন তোমাকে ২০২৩।স্বাগতম ২০২৪, আশা করি ২৪ শে আল্লাহ্ সব আরও বহুগুনে বাড়িয়ে ফেরত দিবেন। ইনশাল্লাহ্।

07/11/2023

মুসলিম ফারায়েজ নীতিঃ

১। স্ত্রীর দুই অবস্থাঃ
(ক) মৃত ব্যাক্তির সন্তান না থাকলে ১/৪,
( খ) আর থাকলে ১/৮ অংশ পাইবে।

২। স্বামীর দুই অবস্থাঃ
(ক) স্ত্রীর মৃত্যুর পর সন্তান না থাকলে ১/২,
( খ) আর থাকলে ১/৪ অংশ পাইবে।

৩। কন্যার তিন অবস্থাঃ
(ক) একজন মাত্র কন্যা থাকলে ১/২ ,
( খ) একাধিক থাকলে ২/৩ অংশ পাইবে,
(গ) পুত্র কন্যা একসাথে থাকলে ২:১ অনুপাতে পাইবে।

৪। পিতার তিন অবস্থাঃ
(ক) মৃত্যু ব্যাক্তির পুত্র বা পৌত্র বা পুরুষ শ্রেনী বর্তমানে থাকলে ১/৬ অংশ পাইবে,
(খ) পুরুষ শ্রেনি না থাকলে এবং কন্যা বা পৌত্রী বা মহিলা শ্রেনী বর্তমানে থাকলে( ১/৬+অবশিষ্ট) অংশ পাইবে,
(গ)পুরুষ বা মহিলা শ্রেনী বর্তমানে না থাকলে অবশিষ্ট সকল অংশ পাইবে।

৫। মায়ের তিন অবস্থাঃ
(ক) মৃত্যু ব্যক্তির সন্তান বা একাধিক ভাইবোন থাকলে ১/৬ অংশ পাইবে,
(খ) মৃত্যু ব্যক্তির যদি কোন সন্তান না থাকে বা ভাইবোন ২ জনের কম থাকলে ১/৩ অংশ পাইবে,
(গ) স্বামী বা স্ত্রীর সাথে পিতা মাতা উভয়ে থাকলে , মৃত্যু ব্যক্তির সম্পত্তি থেকে স্বামী বা স্ত্রীর অংশ দেয়ার পর বাকি সম্পত্তির ১/৩ অংশ পাইবে।

৬। বৈপিত্রীয় ভাইবোনদের তিন অবস্থাঃ
(ক) একজন মাত্র বৈপিত্রীয় ভাইবোন থাকলে ১/৬ অংশ,
(খ) একাধিক থাকলে ১/৩ অংশ পাইবে
(গ) মৃত্যু ব্যাক্তির পুত্র বা পৌত্র,পিতা বা দাদা থাকলে বঞ্ছিত হইবে।

৭। পৌত্রীগনের ছয় অবস্থাঃ
(ক) একজন মাত্র পৌত্রী থাকলে ১/২,
( খ) একাধিক থাকলে ২/৩ অংশ পাইবে,
(গ) যদি মৃত্যু ব্যক্তির একজন মাত্র কন্যা থাকে তাহলে পৌত্রীগন ১/৬ অংশ পাইবে,
(ঘ) যদি মৃত্যু ব্যক্তির একাধিক কন্যা থাকে তাহলে পৌত্রীগন বঞ্ছিত হইবে,
(ঙ) মৃত্যু ব্যক্তির পৌত্রী ও পৌত্র একই সাথে থাকলে অংশীদার হইবে,
(চ) যদি মৃত্যু ব্যক্তির পুত্র থাকে তাহলে পৌত্রীগন বঞ্ছিত হইবে।

৮। সহোদরা বোনদের পাঁচ অবস্থাঃ
(ক) একজন মাত্র সহোদরা বোন থাকলে ১/২,
( খ) একাধিক থাকলে ২/৩ অংশ পাইবে,
(গ) সহোদরা বোনের সাথে সহোদরা ভাই থাকলে আসাবা হইবে,
(ঘ) যদি মৃত্যু ব্যক্তির একজন মাত্র কন্যা বা পৌত্রী থাকে তাহলে সহোদরা বোনগন ১/৬ অংশ পাইবে। একাধিক কন্যা বা পৌত্রী থাকলে এবং অন্য কোন ওয়ারিশ না থাকলে অংশীদার হইবে,
(ঙ) মৃত্যু ব্যাক্তির পুরুষ শ্রেনীর ওয়ারিশ থাকলে সহোদরা বোনগন বঞ্ছিত হইবে।

৯। বৈমাত্রিয় বোনদের সাত অবস্থাঃ
(ক) যদি মৃত্যু ব্যাক্তির সহোদরা বোন না থাকে ও একজন মাত্র বৈমাত্রিয় বোন থাকলে ১/২,
(খ)একাধিক থাকলে ২/৩ অংশ পাইবে,
(গ) যদি মৃত্যু ব্যক্তির একজন মাত্র সহোদরা বোন থাকে তাহলে বৈমাত্রিয় বোন ১/৬ অংশ পাইবে,
(ঘ) যদি মৃত্যু ব্যক্তির একাধিক সহোদরা বোন থাকে তাহলে বৈমাত্রিয় বোনগণ বঞ্ছিত হইবে,
(ঙ)যদি মৃত্যু ব্যক্তির একাধিক সহোদরা বোন থাকে এবং বৈমাত্রিয় বোনের সাথে বৈমাত্রিয় ভাই থাকলে একএে অংশীদার হইবে।
(চ) মৃত্যু ব্যাক্তির কন্যা বা পৌত্রী থাকলে এবং অন্য কোন ওয়ারিশ না থাকলে বৈমাত্রিয় বোনগণ অবশিষ্ট অংশ পাইবে,
(ছ) মৃত্যু ব্যক্তির পুরুষ ওয়ারিশ থাকলে বৈমাত্রিয় বোনগন বঞ্ছিত হইবে।

১০। দাদী নানীর ২ অবস্থাঃ
(ক) পিতৃ বা মাতৃ সম্পর্কের এক বা একাধিক যাহাই হোক ১/৬ অংশ পাইবে,
(খ) মৃত্যু ব্যক্তির মাতা জীবিত থাকলে বঞ্ছিত হইবে। তবে পিতা জীবিত থাকলে দাদী বঞ্ছিত

25/10/2023
গণকর্মচারীদের করবর্ষের মধ্যেই আয়কর রিটার্ন জমা দিতে হবে। সঙ্গে দিতে হবে সম্পদ বিবরণী। ফলে তাদের এক পাতার রিটার্ন জমা দে...
18/10/2023

গণকর্মচারীদের করবর্ষের মধ্যেই আয়কর রিটার্ন জমা দিতে হবে। সঙ্গে দিতে হবে সম্পদ বিবরণী। ফলে তাদের এক পাতার রিটার্ন জমা দেয়ার সুযোগ নেই। আবার গণকর্মচারী যে গ্রেডের হোক, বেতন যা-ই হোক, তাদের রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। নতুন আয়কর আইন অনুযায়ী, রিটার্ন দাখিল না করলে গণকর্মচারীদের বেকায়দায় পড়তে হবে। বন্ধ হবে বেতন-ভাতাসহ সুবিধা। নিতে পারবেন না ৪৩ ধরনের সুবিধা। শুধু তা-ই নয়, বেতন-ভাতা ছাড়ের দায়িত্বে থাকা ব্যক্তিকে বেতন-ভাতা ছাড়ের সময় রিটার্ন দাখিলের প্রমাণপত্র যাচাই করতে হবে। না হলে বেতন-ভাতা ছাড়ের দায়িত্বে থাকা ব্যক্তিকে জরিমানার মুখোমুখি হতে হবে।

আমাদের সকলের যেনে রাখা দরকার।
22/09/2023

আমাদের সকলের যেনে রাখা দরকার।

Address

Mirpur-2, House-303/304, 2nd Floor, Road-6 , Block-cha, Rayankhola, Dhaka-1216, (Opposite Dhaka Commerce College)
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Burhan Uddin & Associates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Burhan Uddin & Associates:

Share