05/10/2024
জিরো রিটার্ণ সবার জন্য না, সব ক্ষেত্রে জিরো রিটার্ণ প্রযোজ্যও নয়।
😉 প্রথমেই একটি কৌতুক হয়ে যাক,
ক্রেতা-পাহাড় থেকে ঝাঁপ দেব, একটা ভাল কোয়ালিটির প্যারাশুট দিন। সময়মত খুলবে তো?
বিক্রেতা-১০০% গ্যারান্টি!, আর না খুললে নিয়ে আসবেন, পাল্টে দেব। ভরসা রাখুন.........
বর্তমানের বেশিরভাগ নব্য করদাতাগন এরকম গ্যারান্টি’র প্যারাশুটেরই যোগ্য।
এনারাই সবচেয়ে বেশি ধরা খায়, ভবিষ্যতেও বহু জন এভাবেই ধরা খাবেন।
কেউ যদি নিজের সর্বনাশ নিজেই ডেকে নিয়ে আসে, সেক্ষেত্রে আমাদের কি কিছু করার আছে?
👉 সতর্ক করার জন্য পোষ্ট দিলেও অনেকে নেগেটিভ কমেন্টস করেন, যেন আমরা ডর ক্যা বিজনেস শুরু করে কিছু পয়সা কামিয়ে নেওয়ার ধান্দা করছি।
মানুষদের সচেতন করার জন্য পোষ্ট দেওয়া আর ফাঁদে ফেলা এক নয়-এটা বর্তমান জেনারেশনের অনেকেই বোঝেন না, বুঝতে আগ্রহী নন।
👉 অনেকেরই ব্যাংক লোন/মোটর গাড়ি/সঞ্চয়পত্র/ডিপিএস/এফডিআর/সিটি কর্পোরেশন এলাকায় জমি/বাড়ি রয়েছে, কারো কারো করযোগ্য আয় রয়েছে, বেতন থেকে অফিস প্রতি মাসে ট্যাক্স প্রদান করেছে, অথচ সেই বছর জিরো রিটার্ন সাবমিট করেছেন।
আবার অনেকে তো এক কাঠি সরেস-বিদেশে যাবেন এজন্য গত তিন বছরের জিরো রিটেন একবারে সাবমিট করে দিতে হবে। ব্যাংকে নাই ৫ লক্ষ টাকা, অথচ পূর্বের ব্যাংক ব্যালান্স ২০ লক্ষ টাকা দেখিয়ে জিরো রিটার্নস সাবমিট করে দিতে হবে। এটা না হলে তো উনারা বিদেশে যাওয়ার জন্য প্রসেস শুরু করতে পারছেন না।
কিছু খুচরা ব্যবসায়ী তো জিরো রিটার্ন করাতে চান, উদ্দেশ্যে ব্যাংক থেকে যত খুশি লোন নিতে পারবেন। কেউ ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স নেবেন- চাই জিরো রিটার্ন।
অনেকের তো আবার পূর্বের সাবমিট করা ভুলে ভরা রিটার্ন সংশোধন করাতে চান কিন্তু সেটার পদ্ধতির জটিলতায় যেতে রাজি নন।
👉 প্রায় সবারই একই আবদার জিরো রিটার্ন করে দিতে হবে, না হলে শুধু শুধু আপনাদের সম্মানী ফি কেন দেব? আইনের অনেক নিয়ম কানুন আপনাদের জানা আছে, প্লিজ ট্যাক্স কমিয়ে/শূনে করে দিন,আগামী চার-পাঁচ বছরে ট্যাক্স যাতে না আসে সেইভাবে ফাইল করে দিন।
👉 চরম বাস্তবতা হল ভুলভাল রিটার্ন তৈরি এবং জমা দেবার ক্ষেত্রে শীর্ষে বর্তমানে দলিল লেখকগন এবং ব্যংকের ক্রেডিট কার্ড ইস্যু, সঞ্চয়পত্র এবং লোন সেকশনের কর্মকর্তাগন, আয়কর সম্পর্কে না জেনেই, ঠান্ডা মাথায় বুঝে শুনে, ভুল তথ্যের রিটার্ণ/জিরো রিটার্ন তৈরি করে দেন।
এছাড়া অদক্ষ রিটার্ন প্রস্তুতকারীরা তো একবার রিটার্ন তৈরি করে দিয়েই খালাস, পরবর্তী বছরের রিটার্ন তো আর তাদের সমন্বয় করতে হয় না, নিরুপায় হয়ে করদাতাগণ আমাদের কাছে ছুটে আসেন, ওনাদের ফিলাপ করা রিটার্ণ দেখে মাঝে মাঝে মনে হয় এত বছর লেখাপড়া করে কি শিখলাম?
👉 এক পেইজের রিটার্ন/জিরো রিটার্ণ-দিন দিন নব্য করদাতাদের সাধনার বস্তু হয়ে উঠেছে, যেকোন মূল্যেই এনারা এক পেইজের রিটার্ন/জিরো রিটার্ণ পেতে চান।
পূর্বের ব্যাংক লোন/মোটর গাড়ি/সঞ্চয়পত্র/ডিপিএস/এফডিআর রয়েছে, নিজ নামে জমি বা বাড়ি রয়েছে, অথচ অনুরোধ করেন এক পেইজের রিটার্ণ। এক পেইজের রিটার্নেই যদি সব তথ্য দেওয়া যেত তবে, NBR ১১ পেইজের রিটার্ণ ফর্ম প্রকাশ করত না।
সবচেয়ে বেশি ভুক্তভুগীরা আসেন অডিট আটকা যাওয়ার পরে, অথচ এনারা সঠিকভাবে রিটার্ন জমা দিলে অডিট ফেস করতে হত না। একমাত্র ভুক্তভোগীরাই অডিট এর মর্ম উপলব্ধি করতে পারবেন।
পরিশেষে গ্রুপের সম্মানিত করদাতা, ট্যাক্স প্র্যাকটিশনার, ট্যাক্স লইয়াদের কাছে সবিনয়ে জিজ্ঞাসা, আয়কর আইনের কোন ধারা/অনুচ্ছেদ/পেইজে জিরো রিটার্ন সম্পর্কে বলা আছে জানাবেন প্লিজ।
তবুও ভালো কিছুর প্রত্যাশায়.........
বি:দ্র: মেধা,শ্রম এবং সময় ব্যয় করে প্রতিটি রিটার্ন ফাইল তৈরি করতে হয়, তাই রিটার্ণ তৈরি করাতে সম্মানী প্রদান করতে হবে। স্বশরীরে সাক্ষাতে রিটার্ন বুঝে নিন, নিরাপদ থাকুন।