17/05/2026
আলহামদুলিল্লাহ, আমাদের অনেক বিজয়ের গল্প আছে কিন্তু শেয়ার করা হয় না কিন্তু এই বিজয় শেয়ার না করে পারলাম না কেননা নবীন আইনজীবীদের সাফল্যের গল্প তাদেরকে আগামী পথচলাকে অনুপ্রেরণার যোগান দেয়। ইন-শাহ-আল্লাহ বিজ্ঞ আইনজীবী সাহেদ ইসলাম নয়ন আপনি এমন আরো অনেক সফলতার গল্প লিখবেন 🥰❤️
আমাদের Third door lawyers and Associates এর অ্যাসোসিয়েটস বিজ্ঞ আইনজীবি Muhammad Shahid Islam Nayon এর একক শুনানীতে আত্মহত্যায় প্ররোচনার পুলিশি রিপোর্ট বাতিল ও হত্যা মামলার পক্ষে নারাজি গ্রহণ পূর্বক কে তদন্তের আদেশ লাভ ও বোন হারানো ভাইয়ের মুখে হাসি।
বোনের মৃত্যুর #বিচার চাইতে এক অসহায় ভাইয়ের পাশে দাঁড়িয়েছিলাম আমরা ।
ভিক্টিম এর মরদেহ হাসপাতালে নেয়ার পরে বাড়িতে খবর দেয়া হয় আত্মহত্যা করেছে মর্মে। ভিক্টিমের পরিবারের লোক যাওয়ার আগেই অনেক আলামত নষ্ট করা হয়। মেডিকেল রিপোর্টে বলা হয় " & in nature"। এরপরে ডিবি ১ নং আসামীর(অর্থাৎ ভিকটিমের স্বামী) বিরুদ্ধে রিপোর্ট দেয় আত্মহত্যায় প্ররোচনায় ৩০৬ ধারায়, এবং ২ ও ৩ নং আসামী (শ্বাশুড়ি ও ননদ)দের অব্যাহতির সুপারিশ করা হয়। ভিক্টিমের পরিবার তাদের মেয়ে, বোন হারানোর শোকে ছিলো শোকাহত, কি করবে বুঝতে পারছিলোনা। যোগাযোগ হয় আমাদের অ্যাসোসিয়েট বিজ্ঞ আইনজীবী Mission Acharjee এর সাথে। মামলা গ্রহণের ব্যবস্থা করি আমরা। আপাতদৃষ্টিতে মনে হচ্ছিল, মূল অপরাধীরা পার পেয়ে যাচ্ছে এবং একটি পরিকল্পিত হত্যাকাণ্ডকে স্রেফ ' #আত্মহত্যা' বলে চালিয়ে দেওয়া হচ্ছে, এবং পারিপার্শ্বিক সাক্ষ্য-প্রমাণ, আসামিদের সন্দেহজনক আচরণ এবং তদন্তের স্পষ্ট গাফিলতিগুলো আমাদের শুরু থেকেই আত্মবিশ্বাসী করে তুলেছিল যে— #ন্যায়বিচার এখনো সম্ভব।
এক সপ্তাহ যাবত একটা বড় ঝামেলার মাঝেও রাতে বসে নথী পর্যালোচনা করে, পিটিশন রেডি করে, এবং অতঃপর আজ বিজ্ঞ আদালতের সামনে আমাদের #ল' #ফার্মের পক্ষ থেকে আমাদের অ্যাসোসিয়েট সাহেদ ইসলাম নয়ন তাহার একক দক্ষতায় নারাজি দরখাস্থ ( ) দাখিল ও শুনানির মাধ্যমে জোরালো যুক্তি উপস্থাপন করেন। বিজ্ঞ আদালতকে তার দক্ষতা এবং কৌশলে দেখান যে, মেডিকেল রিপোর্টের শব্দচয়ন কখনো আদালতের বিচারিক এখতিয়ারকে সীমিত করতে পারে না এবং পারিপার্শ্বিক প্রমাণ স্পষ্টভাবেই এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ( ) হিসেবে নির্দেশ করে।
বিজ্ঞ আদালত তাহার সাবমিশন ও আইনি যুক্তি পর্যালোচনা করে সন্তুষ্ট হয়ে পুলিশের ৩০৬ ধারার রিপোর্টটি বাতিল করেন, তদন্তকারী কর্মকর্তাকে অসঙ্গতির বিষয়ে জবাবদিহিতার আওতায় এনে শুনানীঅন্তে বাদীর জবানবন্দি গ্রহনপূর্বক সিআইডি কে তদন্তের নির্দেশ প্রদান করেন!