03/01/2026
মোস্তাফিজের মতন একটা ভদ্র ভালো প্লেয়ারকে IPL থেকে বাদ দিলো! তাও সেখানে কিছু হাবাইত্তার কথায়! মানে ভাই এটার কোনো যুক্তি আছে?
যে দেশ একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, সে দেশ পুরো একটি দলের নিরাপত্তা দেবে এই নিশ্চয়তা কোথায়?
এটা আবেগের কথা না, সরাসরি বাস্তবতা। একজন খেলোয়াড়কে যদি রাজনৈতিক ইস্যুতে আটকে রাখা হয়, তার চলাচল, নিরাপত্তা আর পেশাগত স্বাধীনতা যদি প্রশ্নের মুখে পড়ে, তাহলে পুরো দল নিয়ে সেখানে যাওয়া ঝুঁকির সিদ্ধান্তই হবে।
বিশ্বকাপ মানে শুধু ম্যাচ না এটা খেলোয়াড়দের নিরাপত্তা, সম্মান আর স্বাধীন অংশগ্রহণের বিষয়।
সেটা যদি নিশ্চিত করা না যায়, তাহলে বয়কটই একমাত্র যৌক্তিক পথ।
স্পষ্ট কথা যে দেশ একজনের নিরাপত্তা দিতে পারে না, সে দেশ পুরো দলের নিরাপত্তা দিতে পারবে এই ভরসা করা যায় না। তাই অবস্থান পরিষ্কার হওয়া দরকার। বয়কট বিশ্বকাপ। বয়কট IPL
আপনাদের কি মনে হয়? মোস্তাফিজের সাথে যে কাজ করলো তারপরেও কি আমাদরর উচিত তাদের সাথে বিশ্বকাপ খেলা?
Follow: Rahat Ahmed Tulon
@ #