RK Tax Consultancy

RK Tax Consultancy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from RK Tax Consultancy, Tax Lawyer, Khilgaon, Dhaka.

Income Tax Practitioner (ITP) | Advocate
Providing reliable tax and legal support for individuals, professionals, and businesses.
✅ Income Tax Return (ITR) Preparation & Filing
✅ Tax Planning & Consultancy
✅ Tax Compliance & Advisory
✅ Legal Documentation

24/09/2026

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)
নতুন আয়কর আইন অনুযায়ী

​বার্ষিক আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ও সুবিধা-জরিমানা নির্দেশিকা
ব্যক্তিশ্রেণির করদাতারা এখন বছরের যেকোনো সময় রিটার্ন দাখিল করতে পারবেন।

​১. ১ম কোয়ার্টার | জুলাই – সেপ্টেম্বর (ছাড়)
৫% করছাড় সুবিধা
▪️​পরিশোধিত করের ৫% ছাড় প্রযোজ্য
▪️​সর্বোচ্চ ছাড়ের পরিমাণ: ২৫,০০০ টাকা
▪️​বিনিয়োগজনিত কর রেয়াত বহাল থাকবে

​২. ২য় কোয়ার্টার | অক্টোবর – ডিসেম্বর (নিরপেক্ষ)
কোনো জরিমানা নেই
▪️​বিলম্ব জরিমানা প্রযোজ্য হবে না
▪️​বিনিয়োগজনিত কর রেয়াত সুবিধা বাতিল
▪️​স্বাভাবিক নিয়মে কর পরিশোধ করতে হবে

​৩. ৩য় কোয়ার্টার | জানুয়ারি – মার্চ (জরিমানা)
২% হারে জরিমানা
▪️​পরিশোধিত করের ২% জরিমানা প্রযোজ্য
▪️​সর্বনিম্ন জরিমানা: ৩,০০০ টাকা
▪️​বিনিয়োগজনিত কর রেয়াত সুবিধা বাতিল

​৪. ৪র্থ কোয়ার্টার | এপ্রিল – জুন (উচ্চ জরিমানা)
৫% বিলম্ব ফি
▪️​পরিশোধিত করের ৫% বিলম্ব ফি প্রযোজ্য
▪️​সর্বনিম্ন জরিমানা: ৫,০০০ টাকা
▪️​বিনিয়োগজনিত কর রেয়াত সুবিধা বাতিল

রাফাআত খানম,
আয়কর আইনজীবী,
জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা।
মেম্বার, ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন।

এডভোকেট,
জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা।

24/08/2026

ব্যবসায়ীদের জন্য নিঃসন্দেহে একটি স্বস্তির খবর,,

# ২ কোটি টাকা টার্ণওভার (বিক্রয়) পর্যন্ত শুন্য কর।
# ২ কোটি টাকার অধিক কিন্তু ৪ কোটি টাকা
টার্ণওভারের ক্ষেত্রে ০.৫%
# ৪ কোটির অধিক হলে পুর্বের নিয়মে ১% টার্ণওভার
ট্যাক্স নির্ধারণের সিদ্ধান্ত হতে যাচ্ছে।

রাফাআত খানম,
আয়কর আইনজীবী

     #আয়কর
28/07/2026

#আয়কর

27/07/2026

রহমত ব্যাপারি সরকারি অফিসের পিয়ন, টুকটাক ঘুষ খায়, মোটামুটি ৪০ লাখ জমাইছে। সেই ৪০ লাখ দিয়ে রাস্তার পাশে বাড়ি করার উপযোগী ১০ শতাংশ জায়গা কিনে ফেলেছে। যে জায়গাটা কিনেছে, সেটার শতাংশ প্রতি মৌজা রেট ২০,০০০ টাকা।

সুতরাং জমির দলিল করার সময় সে ১০ শতাংশ জায়গার মূল্য দেখাইছে ২০,০০০*১০ মানে ২ লাখ টাকা।

রহমত দেখতে সরল, বাস্তবে খুবই চালাক।

জমি রেজিস্ট্রির আগে ব্যাংক থেকে সে ২ লাখ টাকা পার্সোনাল লোন নিয়ে নেয়, যেন টাকা কোথায় পাইছে এটা জিজ্ঞেস করলে বলতে পারে যে, ব্যাংক লোনের টাকায় জমি কিনছে!

তার হিসাবও পাক্কা! রেগুলার ঘুষ-বখশিস বাবদ টাকা দিয়ে লোনের কিস্তি চালাবে!

তো কয়েকবছর পর সেই জমিটা রহমত ৬০ লাখ টাকায় বিক্রি করে দিলো।

আর এদিকে জমি বিক্রির আগে ৫ লাখ টাকা খরচ করে সেই জমিতে বালি ভরাট করেছিল।

এ অবস্থায় জমি বিক্রি থেকে তার লাভ (ক্যাপিটাল গেইন) হলো ৬০,০০,০০০-২,০০,০০০-৫,০০,০০০-২৫,০০০ বা ৫২ লাখ ৭৫ হাজার টাকা।

শেষে যে ২৫,০০০ বাদ দিয়েছি এটা ছিলো জমির রেজিস্ট্রেশন খরচ।

প্রথমত, রহমত তার সেই ঘুষের টাকা বা কালো টাকা ৪০ লাখকে সাদা কইরা ফেলছে! এবং সেটা এখন ৬০ লাখ টাকা!

এই প্রসেসটাই হলো মানি লন্ডারিং! অবৈধ (কালো টাকা) এমন কিছু প্রসেসের মাধ্যমে বৈধ (সাদা) টাকায় রুপান্তর করে বলে একে মানি লন্ডারিং বলে।

Money মানে টাকা, আর লন্ডারিং শব্দটা এসেছে Laundry থেকে 🔥

দ্বিতীয়ত, এতোদিন পর্যন্ত জমি বিক্রির ক্যাপিটাল গেইন ছিলো করমুক্ত, শুধু রেজিস্ট্রেশন এর সময় ৪% উৎসে কর দেয়া হইতো, সেটাও জমির ক্রেতা পরিশোধ করতো, কিন্তু বিক্রেতার আয়কর রিটার্নে সেটাই ট্যাক্স হিসেবে দেখানো হত!

মানে বিক্রেতা হিসেবে রহমত কোনো খরচ ছাড়াই ৬০ লাখ টাকা সাদা করে ফেলার সুযোগ ছিলো! 🔥

কিন্তু এবারের ট্যাক্স আইনে এই জায়গায় সরকার একটা পরিবর্তন এনেছে।

নতুন নিয়ম অনুযায়ী জমি বিক্রির ক্যাপিটাল গেইনের উপরও ট্যাক্স দিতে হবে। ক্ষেত্রবিশেষে ৫% থেকে ১৫% হতে পারে।

নতুন এ নিয়মটা দূর্নীতিবাজদের জন্য যথার্থ, কিন্তু আইন তো সবার জন্য সমান, তাই সাধারণ মানুষজনকেও এখন থেকে জমি বিক্রির ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স দিতে হবে 🤷

আশা করি, আজকের আলোচনা থেকে জানা গেল
-ক্যাপিটাল গেইন বা মূলধনী আয়
-কালো টাকা বা ব্লাক মানি
-সাদা টাকা
-মানি লন্ডারিং

#আয়কর

24/07/2026

Income Tax Return Filing – Document Request

প্রিয় সম্মানিত ক্লায়েন্ট,
আপনার আয়কর রিটার্ন যথাযথভাবে প্রস্তুত ও নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করার জন্য অনুগ্রহ করে নিম্নোক্ত তথ্য ও কাগজপত্র প্রদান করার অনুরোধ করা হলো।

√√ব্যক্তিগত তথ্য

e-TIN Certificate
NID/Smart NID-এর কপি
মোবাইল নম্বর
ই-মেইল ঠিকানা
বর্তমান ও স্থায়ী ঠিকানা

√√আয় সংক্রান্ত তথ্য
Salary Certificate/Salary Statement (চাকরিজীবী হলে)
Business Income Statement/Profit & Loss Account (ব্যবসায়ী হলে)
House Rent Income (যদি থাকে)
Bank Interest/FDR/DPS/Sanchayapatra Interest Statement
Share Dividend/Capital Gain Statement (যদি থাকে)
Foreign Remittance/Freelancing Income-এর তথ্য (যদি থাকে)

√√ব্যাংক সংক্রান্ত তথ্য
১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত সকল ব্যাংক হিসাবের Statement
FDR/DPS-এর বিবরণ
Tax Deduction / Advance Tax
TDS Certificate
Advance Income Tax (AIT) সংক্রান্ত চালান/প্রমাণপত্র
Tax Rebate-এর জন্য
Life Insurance Premium Receipt
অনুমোদিত Investment-এর প্রমাণপত্র
Zakat/Donation-এর প্রমাণপত্র (যদি প্রযোজ্য)

√√সম্পদ ও দায়
জমি/ফ্ল্যাটের দলিল বা ক্রয়সংক্রান্ত তথ্য
মোটরযানের তথ্য
ব্যাংক ঋণ/অন্যান্য দায়ের বিবরণ
অন্যান্য স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য
পূর্ববর্তী রিটার্ন
গত বছরের Income Tax Return
Assessment Order (যদি থাকে)

বিশেষ অনুরোধ: সকল কাগজপত্র কপি/ পরিষ্কার স্ক্যান/PDF অথবা স্পষ্ট ছবি আকারে পাঠানোর অনুরোধ করা হচ্ছে, যাতে দ্রুত ও নির্ভুলভাবে আপনার রিটার্ন প্রস্তুত করা যায়।

ধন্যবাদান্তে,
Rafaat Khanam
Income Tax Practitioner & Advocate
[email protected]

আয়কর আইন,২০২৬ এর গুরুত্বপূর্ণ  তথ্যাবলি।।
19/07/2026

আয়কর আইন,২০২৬ এর গুরুত্বপূর্ণ তথ্যাবলি।।

সময় মত কর পরিশোধ করে নিরাপদ থাকুন।সচেতনতা আপনাকে পেতে সাহায্য করবে প্রনোদনা, অসচেতনতায় হতে পারে জরিমানা!!! নিশ্চিন্তে কর...
19/07/2026

সময় মত কর পরিশোধ করে নিরাপদ থাকুন।
সচেতনতা আপনাকে পেতে সাহায্য করবে প্রনোদনা, অসচেতনতায় হতে পারে জরিমানা!!!

নিশ্চিন্তে করসেবা পেতে অভিজ্ঞ আয়কর আইনজীবীর সহায়তা নিন।

রাফাআত খানম
আয়কর আইনজীবী,
জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা।

#আয়কর

আয়কর আইন ২০২৩ এর ধারা ১৪৭ এর বিষয়ে সম্মানিত করদাতাগণের জ্ঞাতব্য-     #আয়কর
19/07/2026

আয়কর আইন ২০২৩ এর ধারা ১৪৭ এর বিষয়ে সম্মানিত করদাতাগণের জ্ঞাতব্য-

#আয়কর

16/07/2026

➡️➡️➡️➡️➡️➡️তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ বা দেনমোহরের ডিক্রির বাস্তবায়ন বন্ধ করা যাবে না বলে যুগান্তকারী রায় দিয়েছেন হাইকোর্ট।
আদালত স্পষ্ট করে বলেছেন, নাবালক সন্তানের ভরণপোষণ কোনোভাবেই মা-বাবার তালাক সংক্রান্ত বিরোধের ওপর নির্ভরশীল নয়; এটি শিশুর স্বাধীন ও স্বতন্ত্র আইনগত অধিকার।

🏵️বিচারপতি আবদুর রহমানের একক বেঞ্চ এ রায় দেয়। বৃহস্পতিবার (১৬ জুলাই) রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ্যে আসে।

🏵️মামলার নথি অনুযায়ী, ২০১১ সালে পক্ষদ্বয়ের বিবাহ হয়। পরবর্তীতে স্ত্রী ও তাদের নাবালক কন্যা সন্তানের পক্ষে দেনমোহর ও ভরণপোষণের মামলা দায়ের করা হয়। স্বামী দাবি করেন যে তিনি পূর্বেই স্ত্রীকে তালাক দিয়েছেন। কিন্তু ফ্যামিলি কোর্টে তিনি আইন অনুযায়ী সেই তালাক প্রমাণ করতে ব্যর্থ হন, ফলে আদালত স্ত্রী ও সন্তানের পক্ষে দেনমোহর ও ভরণপোষণের ডিক্রি প্রদান করেন। পরবর্তীতে নতুন একটি ঘোষণামূলক মামলা দায়ের করে দাবি করেন যে তালাক কার্যকর হয়েছে এবং সেই মামলার অজুহাতে ভরণপোষণের ডিক্রির এক্সিকিউশন স্থগিত করার আবেদন করেন। নিম্ন আদালত আবেদনটি খারিজ করলে বিষয়টি হাইকোর্টে আসে।

🏵️রায়ে হাইকোর্ট বলেন, শুধুমাত্র একটি নতুন মামলা দায়ের করা হয়েছে- এই কারণে পূর্বে প্রদত্ত চূড়ান্ত ডিক্রির বাস্তবায়ন বন্ধ করা যাবে না। কোনো সক্ষম আদালত ডিক্রি স্থগিত না করা পর্যন্ত সেটি কার্যকর থাকবে এবং এক্সিকিউশন কোর্ট তা বাস্তবায়ন করতে বাধ্য।

🏵️আদালত আরও বলেন, যে তালাক আইন অনুযায়ী প্রমাণিত নয় বা কার্যকর নয়, সেই তালাকের কোনো আইনগত কার্যকারিতা নেই। এমন তালাক বৈবাহিক সম্পর্কের অবসান ঘটায় না এবং ভরণপোষণ বা দেনমোহরের ডিক্রি বাস্তবায়নের পথে কোনো আইনি বাধাও সৃষ্টি করতে পারে না।

🏵️রায়ে আদালত স্পষ্ট করেছেন যে, বিবাহ, তালাক, দেনমোহর, ভরণপোষণ এবং বৈবাহিক অধিকার সম্পর্কিত বিরোধ নিষ্পত্তির একমাত্র এখতিয়ার ফ্যামিলি কোর্টের। রায়ের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো নাবালক সন্তানের ভরণপোষণ সম্পর্কে আদালতের পর্যবেক্ষণ।

🏵️হাইকোর্ট বলেন, একজন নাবালক সন্তানের ভরণপোষণের অধিকার একটি স্বাধীন ও স্বতন্ত্র আইনগত অধিকার। মা-বাবার মধ্যে তালাক নিয়ে বিরোধ থাকলেও সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না। একজন পিতা কেবল তালাক সংক্রান্ত বিরোধের অজুহাতে তাঁর সন্তানের ভরণপোষণের দায়িত্ব এড়াতে পারেন না।

🏵️রায়ে আরও বলা হয়, এক্সিকিউশন কোর্টের দায়িত্ব কেবল বিদ্যমান ডিক্রি বাস্তবায়ন করা। তারা নতুন করে তালাক বৈধ কি না কিংবা বৈবাহিক সম্পর্ক বিদ্যমান কি না-এসব প্রশ্ন বিচার করতে পারে না। ডিক্রির বাইরে গিয়ে নতুন বিরোধ নিষ্পত্তি করার কোনো এখতিয়ার তাদের নেই।

🏵️আদালত একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে বলেন, যদি পূর্বে দাবি করা তালাক আইনগতভাবে অকার্যকর প্রমাণিত হয় এবং স্বামী সত্যিই বৈবাহিক সম্পর্কের অবসান ঘটাতে চান, তাহলে আইন অনুযায়ী নতুন করে তালাক দেওয়ার সুযোগ তাঁর রয়েছে। তবে সেই সম্ভাবনা পূর্বে প্রদত্ত ডিক্রির অধীনে সৃষ্ট দেনমোহর ও ভরণপোষণের দায় থেকে তাঁকে মুক্তি দেয় না।

🏵️হাইকোর্ট রুল খারিজ করে নিম্ন আদালতের আদেশ বহাল রাখেন। একই সঙ্গে আদালত স্বামীকে দেনমোহরের বকেয়া এবং স্ত্রী ও নাবালক সন্তানের সকল বকেয়া ভরণপোষণ পরিশোধের নির্দেশ দেন।

আয়কর আইন, ২০২৩ এর ধারা ১০২ অনুযায়ী স্থায়ী আমানতের বিপরীতে টিডিএস কর্তন ও সরকারি কোষাগারে জমা প্রদান প্রসঙ্গে
15/07/2026

আয়কর আইন, ২০২৩ এর ধারা ১০২ অনুযায়ী স্থায়ী আমানতের বিপরীতে টিডিএস কর্তন ও সরকারি কোষাগারে জমা প্রদান প্রসঙ্গে

Address

Khilgaon
Dhaka
1219

Website

Alerts

Be the first to know and let us send you an email when RK Tax Consultancy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share