RUBEL’s TAX & VAT WORLD

RUBEL’s TAX & VAT WORLD A professional House for Tax, VAT and RJSC We make home delivery in dhaka city.

19/09/2026

সঠিকভাবে আয়কর রিটার্ন দাখিল কেন গুরুত্বপূর্ণ?

আয়কর রিটার্ন দাখিল শুধু একটি আইনগত দায়িত্ব নয়; এটি একজন করদাতার আর্থিক স্বচ্ছতা, সচেতনতা এবং দায়িত্বশীলতার পরিচয় বহন করে। নিয়মিত ও সঠিকভাবে আয়কর রিটার্ন দাখিল করলে আপনার আয়, ব্যয়, বিনিয়োগ, সম্পদ ও দায়ের একটি গ্রহণযোগ্য আর্থিক রেকর্ড তৈরি হয়, যা ভবিষ্যতে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সহায়ক হতে পারে।

আয়কর রিটার্ন দাখিলের গুরুত্বপূর্ণ সুবিধা
১. আইন পরিপালন নিশ্চিত করা
প্রযোজ্য কর আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে অনাকাঙ্ক্ষিত জরিমানা, অতিরিক্ত কর এবং আইনি জটিলতা এড়ানো সহজ হয়।

২. আয় ও সম্পদের সঠিক তথ্য সংরক্ষণ
রিটার্নে একজন করদাতার আয়, বিনিয়োগ, সম্পদ, দায় ও জীবনযাত্রাসংক্রান্ত ব্যয়ের তথ্য উপস্থাপন করা হয়। নিয়মিত রিটার্ন দাখিলের মাধ্যমে এসব তথ্যের ধারাবাহিকতা বজায় থাকে এবং ভবিষ্যতে সম্পদের উৎস ব্যাখ্যা করা সহজ হয়।

৩. ব্যাংকঋণ ও আর্থিক সুবিধা গ্রহণ
ব্যাংকঋণ, ক্রেডিট কার্ড, ব্যবসায়িক ঋণ কিংবা অন্যান্য আর্থিক সেবা গ্রহণের ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ প্রয়োজন হতে পারে। সঠিকভাবে প্রস্তুত করা রিটার্ন একজন ব্যক্তির আর্থিক সক্ষমতা প্রমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

৪. ভিসা ও বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সহায়তা
কিছু দেশের ভিসা আবেদন, বিদেশে উচ্চশিক্ষা, চিকিৎসা কিংবা ব্যবসায়িক ভ্রমণের ক্ষেত্রে আয় ও সম্পদের প্রমাণ হিসেবে আয়কর রিটার্ন গুরুত্বপূর্ণ দলিল হতে পারে।

৫. ব্যবসা ও পেশাগত কার্যক্রম পরিচালনা
বিভিন্ন লাইসেন্স গ্রহণ বা নবায়ন, কোম্পানির পরিচালক হওয়া, সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা করা এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক কার্যক্রমে রিটার্ন দাখিলের প্রমাণ প্রয়োজন হতে পারে।

৬. বিনিয়োগজনিত কর রেয়াত গ্রহণ
আইন অনুযায়ী অনুমোদিত খাতে বিনিয়োগ থাকলে প্রযোজ্য শর্ত পূরণ সাপেক্ষে কর রেয়াত পাওয়া যেতে পারে। তবে সঠিক তথ্য, প্রয়োজনীয় দলিল এবং যথাযথ হিসাব ছাড়া এই সুবিধা সঠিকভাবে গ্রহণ করা কঠিন হতে পারে।

আয়কর আইনজীবীর সহযোগিতা কেন প্রয়োজন?
আয়কর রিটার্ন দাখিলের সময় শুধু আয় উল্লেখ করলেই দায়িত্ব শেষ হয় না। একজন করদাতাকে তার আয়, কর অব্যাহতিপ্রাপ্ত আয়, বিনিয়োগ, সম্পদ, দায়, জীবনযাত্রার ব্যয় এবং কর পরিশোধের তথ্য সঠিকভাবে উপস্থাপন করতে হয়। ভুল বা অসম্পূর্ণ তথ্য ভবিষ্যতে করসংক্রান্ত প্রশ্ন, নোটিশ বা জটিলতার কারণ হতে পারে।

একজন অভিজ্ঞ আয়কর আইনজীবী আপনাকে—

প্রয়োজনীয় কাগজপত্র শনাক্ত ও প্রস্তুত করতে;
আয়, সম্পদ, দায় ও ব্যয়ের তথ্য সঠিকভাবে উপস্থাপন করতে;
প্রযোজ্য কর ও কর রেয়াত হিসাব করতে;
পূর্ববর্তী বছরের রিটার্নের সঙ্গে তথ্যের সামঞ্জস্য বজায় রাখতে;
আইনসম্মত কর পরিকল্পনা করতে;
এবং প্রয়োজন হলে কর কর্তৃপক্ষের নোটিশ বা প্রশ্নের জবাব দিতে সহায়তা করতে পারেন।

সঠিক পরামর্শ নিয়ে রিটার্ন দাখিল করলে ভুলের ঝুঁকি কমে এবং করদাতার আর্থিক তথ্য আরও সুশৃঙ্খল ও গ্রহণযোগ্যভাবে উপস্থাপিত হয়।

আমার পেশাগত সহযোগিতা
ব্যক্তিগত ও কোম্পানির আয়কর রিটার্ন প্রস্তুতি ও দাখিল, আয় ও সম্পদ বিবরণী প্রস্তুত, বৈধ কর রেয়াত নিরূপণ এবং আয়করসংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন।

Mobile Number@01819114104

সঠিক তথ্যের ভিত্তিতে সময়মতো আয়কর রিটার্ন দাখিল করুন। আপনার আয়, সম্পদ ও বিনিয়োগের নিরাপদ এবং স্বচ্ছ আর্থিক রেকর্ড গড়ে তুলুন।

24/08/2026

📢 জাতীয় রাজস্ব বোর্ড (NBR)-এর একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

আলহামদুলিল্লাহ! ব্যবসায়ীদের জন্য স্বস্তিদায়ক একটি সিদ্ধান্ত এসেছে।

💰 ২ কোটি টাকা পর্যন্ত বার্ষিক টার্নওভার হলে টার্নওভার ট্যাক্স শূন্য রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
📌 ২ কোটি থেকে ৪ কোটি টাকা পর্যন্ত টার্নওভার:

➡️ টার্নওভার ট্যাক্স ০.৫%
📌 ৪ কোটি টাকার বেশি টার্নওভার:

➡️ পূর্বের নিয়ম অনুযায়ী ১% টার্নওভার ট্যাক্স
ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক ও স্বস্তিদায়ক উদ্যোগ।

23/08/2026

ভুল ধারণায় TIN সার্টিফিকেট খুলে বড় বিপদে পড়বেন না! ⚠️
অনেকেই মনে করেন, আয়করের টিন (TIN) সার্টিফিকেট থাকলেই বুঝি প্রতি বছর বাধ্যতামূলকভাবে কর বা ট্যাক্স দিতে হবে। আর এই ভয়ে অনেকে না বুঝেই হুট করে নিজের টিন সার্টিফিকেটটি বন্ধ বা বাতিল করার সিদ্ধান্ত নেন। এটি একটি মারাত্মক ভুল ধারণা।
টিন (TIN) সার্টিফিকেট নিয়ে আপনার যা জানা জরুরি:
রিটার্ন দাখিল ও কর দেওয়া এক নয়: টিন সার্টিফিকেট থাকলে আপনাকে প্রতি বছর আয়কর রিটার্ন (আয়ের বিবরণী) জমা দিতে হবে, কিন্তু আপনার আয় যদি করযোগ্য সীমার নিচে হয়, তবে আপনাকে এক টাকাও ট্যাক্স দিতে হবে না [শূন্য রিটার্ন জমা দেবেন]।
অযথা বন্ধ করার জটিলতা: কোনো যৌক্তিক কারণ (যেমন: স্থায়ীভাবে আয় বন্ধ হওয়া, দেশত্যাগ বা মৃত্যু) ছাড়া টিন সার্টিফিকেট বাতিল করা যায় না। অযথা এটি বন্ধ করতে গেলে জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) আইনি জটিলতায় পড়তে পারেন।
ভবিষ্যতের প্রয়োজন: সঞ্চয়পত্র কেনা, ব্যাংক লোন নেওয়া, ক্রেডিট কার্ড বা গাড়ির লাইসেন্স করার মতো অনেক জরুরি কাজে টিন সার্টিফিকেট বাধ্যতামূলক। না বুঝে এটি বন্ধ করলে পরবর্তীতে আপনার নাগরিক সুবিধা আটকে যেতে পারে।
পরামর্শ: না জেনে বা কারো কথায় প্ররোচিত হয়ে নিজের টিন সার্টিফিকেট বন্ধ করতে যাবেন না। প্রয়োজনে কোনো কর আইনজীবী বা অভিজ্ঞ আয়করদাতার পরামর্শ নিন। সচেতন থাকুন, আইনি জটিলতা থেকে মুক্ত থাকুন।

15/08/2026

অনেকেই RJSC-এ কোম্পানির Annual Return Filing নিয়ে প্রশ্ন করেন। তাঁদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংক্ষেপে তুলে ধরা হলো-

RJSC-এ Annual Return Filing-এর প্রধান নথি হলো Schedule X। এতে কোম্পানির Share Capital, Shareholders ও Directors-এর বার্ষিক তথ্য উল্লেখ থাকে। Companies Act, 1994-এর Section 36 অনুযায়ী এটি AGM-এর ২১ দিনের মধ্যে দাখিল করতে হয়।

AGM-এ উপস্থাপিত Balance Sheet, Profit & Loss Account, Auditor’s Report, Directors’ Report এবং প্রয়োজনীয় সংযুক্তি Section 190 অনুযায়ী AGM-এর ৩০ দিনের মধ্যে RJSC-তে জমা দিতে হয়।

Form 23B নিয়োগপ্রাপ্ত Auditor কর্তৃক appointment information পাওয়ার ৩০ দিনের মধ্যে দাখিলযোগ্য। এটি Annual Return-এর অংশ নয়। একইভাবে Form IX, Form XII, Form XV ও Form III নিয়মিত Annual Return নয়; Director নিয়োগ বা পরিবর্তন, নতুন Share Allotment কিংবা Share Capital Consolidation বা Division-এর মতো নির্দিষ্ট ঘটনা ঘটলে প্রযোজ্য Form আলাদাভাবে দাখিল করতে হয়।

প্রথম AGM কোম্পানি Incorporation-এর ১৮ মাসের মধ্যে করতে হবে। পরবর্তী দুই AGM-এর মধ্যবর্তী সময় সর্বোচ্চ ১৫ মাস হতে পারে।

AGM না হলে সরাসরি “আদালতের অনুমতি” লাগে- এ কথাটি পুরোপুরি সঠিক নয়। বিশেষ পরিস্থিতিতে নির্ধারিত শর্তসাপেক্ষে Registrar AGM-এর সময় বাড়াতে পারেন। আবার কোনো সদস্যের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত AGM আহ্বানের নির্দেশ দিতে পারেন।

Annual Return বা সংশ্লিষ্ট Form নির্ধারিত সময়ের মধ্যে দাখিল না করলে Company ও দায়ী কর্মকর্তাদের ওপর সংশ্লিষ্ট ধারা এবং Default-এর ধরন অনুযায়ী জরিমানা হতে পারে। সব ধরনের বিলম্বের জন্য জরিমানার হার এক নয়।

নোট নিন, সেইভ করে টাইমলাইনে শেয়ার করে রাখুন। যে কোন সময় কাজে লাগতে পারে।

16/06/2026

উত্তরা রাজুক অ্যাপার্টমেন্ট প্রজেক্টে (সেক্টর ১৮, উত্তরা, ঢাকা) ফ্ল্যাটগুলো মূলত ৯৯ বছরের লিজ (Leasehold) চুক্তির অধীনে বিক্রি করা হয়েছে।

বাংলাদেশের প্রচলিত সম্পত্তি আইন অনুযায়ী, ১০০ বছর পর (অর্থাৎ ৯৯ বছরের লিজের মেয়াদ শেষ হলে) আপনার এই সম্পত্তির আইনি ভবিষ্যৎ কেমন হবে, তা নিচে সহজ ভাষায় আলোচনা করা হলো:

১. স্বয়ংক্রিয় নবায়ন (আইন পরিবর্তন হয়েছে)

পূর্বে ধারণা করা হতো ৯৯ বছর পর লিজ নবায়ন করতে বিপুল পরিমাণ টাকা বা সরকারি জটিলতার মুখোমুখি হতে হবে। তবে সাম্প্রতিক নিয়ম অনুযায়ী, রাজুকের আবাসিক প্লট ও ফ্ল্যাটের লিজের মেয়াদ শেষ হলে তা স্বয়ংক্রিয়ভাবে (Automatically) নবায়ন হয়ে যায়। এর জন্য আপনাকে বা আপনার উত্তরাধিকারীদের নতুন করে বিশাল কোনো ফি বা জরিমানা দিতে হবে না।

২. উত্তরাধিকারীদের মালিকানা (উত্তরাধিকার আইন)

আপনার কেনা ফ্ল্যাটটি একটি হস্তান্তরযোগ্য এবং উত্তরাধিকারসূত্রে পাওয়ার যোগ্য সম্পত্তি। লিজের মেয়াদ ১০০ বছর পার হয়ে গেলেও আপনার সন্তান, নাতি-নাতনি বা বৈধ উত্তরাধিকারীরাই এই ফ্ল্যাটের মালিক থাকবেন। রাজুক চাইলেই এই সম্পত্তি বা ফ্ল্যাট আপনার পরিবারের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আপনার উত্তরাধিকারীরা নিয়ম অনুযায়ী সরকারি খাতায় নামজারি (Mutation) করে নিতে পারবেন।

৩. ভবনটি পুরোনো বা বসবাসের অযোগ্য হয়ে গেলে কী হবে?

আইনগতভাবে লিজের মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বাড়লেও, একটি কংক্রিটের ভবন সাধারণত ১০০ বছর টিকে থাকে না। ভবনটি যখন পুরোনো বা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, তখন:

• জমির অংশীদারিত্ব (Undivided Share of Land): ফ্ল্যাট কেনার সময় আপনি শুধু ওপরের শূন্যস্থানের ফ্ল্যাটটিই কেনেননি, বরং ভবনের নিচে থাকা জমির একটি নির্দিষ্ট আনুপাতিক অংশও (অবিভক্ত জমির অংশ) কিনেছেন।

• পুনর্নির্মাণ (Reconstruction): ১০০ বছর পর যখন ভবনটি ভেঙে নতুন করে তৈরি করার প্রয়োজন হবে, তখন ফ্ল্যাট মালিক সমিতি রাজুক বা কোনো ডেভেলপারের সাথে চুক্তি করবে। যেহেতু জমির মালিকানার অংশ আপনার উত্তরাধিকারীদের নামে থাকবে, তাই নতুন ভবন তৈরি হলে তারা সেখানে সমপরিমাণ বা চুক্তি অনুযায়ী নতুন ফ্ল্যাট পেয়ে যাবেন।

সংক্ষেপে আপনার অধিকারসমূহ:

• ⚖️ আইনি সুরক্ষা: সম্পত্তিটি আইনগতভাবে আপনার পরিবারের কাছেই নিরাপদ থাকবে।

• 🔄 অটো-রিনিউয়াল: ৯৯ বছর শেষ হওয়ার পর বড় কোনো নবায়ন ফি দিতে হবে না।

• 🏢 জমির মূল্য: ফ্ল্যাটের পাশাপাশি জমির অংশীদারিত্ব থাকায় আপনার বিনিয়োগের দীর্ঘমেয়াদি মূল্য বজায় থাকবে।

22/05/2026

বাণিজ্যিক আমদানিকারক প্রতিষ্ঠানের ফাইনাল সেটেলমেন্টে এর ক্ষেত্রে কি কি সমস্যার সম্মুখিন হচ্ছেন জানাতে পারেন। আসন্ন বাজেটে সকল সমস্যার সমাধান করা হবে ইনশাআল্লাহ।

উদাহরণ সমস্যাসমূহ:
১। সংযোজিত মূল্য দাখিলপত্রে প্রদর্শন করার সুযোগ নাই;
২। আমদানি পণ্য ঘোষণা দাখিলপত্রে স্বয়ংক্রিয়ভাবে এন্ট্রির ফলে এটি বা আগাম কর সমন্বয় হয়ে যায়;
৩। সহজ আলাদা রিটার্ন নাই;
৪। ক্রয় ও বিক্রয়ের মূল্যের পার্থক্য তৈরী হয় যা প্রকৃত সরবরাহ মূল‍্য হতে আলাদা

আর কি কি সমস্যা রয়েছে জানাতে পারেন।

19/04/2026

🚨 ভিসা রিজেকশনের অন্যতম কারণ হতে পারে দুর্বল Financial Documentation!

আপনি কি **Tourist, Student বা Immigration Visa**-এর জন্য আবেদন করছেন? তাহলে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ **𝗔𝘀𝘀𝗲𝘁 𝗩𝗮𝗹𝘂𝗮𝘁𝗶𝗼𝗻 / 𝗖𝗔 𝗘𝘃𝗮𝗹𝘂𝗮𝘁𝗶𝗼𝗻 (Net Worth Certificate)**।
✅ শুধু ব্যাংক স্টেটমেন্ট থাকলেই হবে না
✅ Tax File-এর সাথে মিল রেখে সম্পদের সঠিক উপস্থাপন জরুরি
✅ শক্তিশালী CA Evaluation আপনার ভিসা ফাইলকে করে আরও গ্রহণযোগ্য
📌 আমরা প্রস্তুত করি:
✔ Professional CA Evaluation
✔ Asset Valuation Report
✔ Student Visa Financial Documentation
✔ Tourist Visa Support Documents
✔ Immigration Financial Profile
💼 কেন আমাদের মাধ্যমে করবেন?
🔹 অভিজ্ঞতার সাথে ডকুমেন্ট প্রস্তুত
🔹 ভিসা পারপাস অনুযায়ী কাস্টমাইজড রিপোর্ট
🔹দক্ষ চার্টার্ড একাউন্টেন্ট দ্বারা সম্পদের সঠিক মূল্যায়ন
🔹 দ্রুত ও নির্ভরযোগ্য সার্ভিস
📞 আজই যোগাযোগ করুন 01819114104

07/04/2026

ডলারে আয় করছেন? কিন্তু আপনার 'ভ্যাট কমপ্লায়েন্স' ঠিক আছে তো? 📉

অনেকেই মনে করেন, ফ্রিল্যান্সিং বা আইটি সার্ভিস বিদেশে এক্সপোর্ট করলে এবং রেমিট্যান্স হিসেবে টাকা দেশে আনলে ভ্যাটের কোনো ঝামেলা নেই। কিন্তু ভ্যাট আইনের মারপ্যাঁচ না বুঝলে আপনার এই কষ্টার্জিত আয় চলে যেতে পারে বড় অংকের জরিমানার পেটে!

মনে রাখবেন:
সার্ভিস এক্সপোর্ট ভ্যাট আইনের অধীনে 'জিরো-রেটেড' (Zero-Rated) হতে পারে, কিন্তু এটি কখনোই 'অটোমেটিক' নয়। জিরো-রেটেড সুবিধা ক্লেইম করার জন্য আপনাকে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে:
১. ভ্যাট রেজিস্ট্রেশন: আপনার কি বিজনেস ভ্যাট রেজিস্ট্রেশন আছে? রেজিস্ট্রেশন ছাড়া আপনি জিরো-রেট সুবিধার বৈধ দাবিদার নন।

২. PRC (Proceeds Realization Certificate): ব্যাংকের মাধ্যমে আসা রেমিট্যান্সের বিপরীতে অবশ্যই PRC সংগ্রহ করতে হবে। এটিই আপনার আয়ের প্রধান আইনি প্রমাণ।

৩. সঠিক রিটার্ন সাবমিশন: ভ্যাট রিটার্নে আপনার এক্সপোর্ট হওয়া সার্ভিসটিকে যথাযথভাবে প্রদর্শন করতে হবে।
কেন আপনি ঝুঁকিতে আছেন?

যদি আপনি মনে করেন মার্কেটপ্লেসের ইনভয়েস বা স্ক্রিনশটই যথেষ্ট, তবে আপনি ভুল করছেন। এনবিআর-এর অডিটে প্রপার ডকুমেন্টেশন (PRC) না দেখাতে পারলে, আপনার পুরো আয়ের ওপর ১৫% ভ্যাট এবং মাসিক ২% হারে সুদ ও জরিমানা ইম্পোজ হতে পারে।

আপনার সার্ভিস এক্সপোর্ট বা এজেন্সি ব্যবসাকে আইনি জটিলতামুক্ত এবং সুরক্ষিত রাখতে আজই পেশাদার পরামর্শ নিন।
📩 ভ্যাট ও ট্যাক্স সংক্রান্ত সঠিক সমাধান পেতে যোগাযোগ করুন:
📞 কল করুন: 01819-114104

27/02/2026

সিএন্ডএফ লাইসেন্স গ্রহণে ব্যয়:

পরীক্ষার আবেদন ফি 5000/-

পরীক্ষায় পাশের পর:
• পনের দিন ট্রেনিং ব্যয় (আনুমানিক +/-5000/-);
• 50 হাজার টাকা লাইসেন্স ফি (শুল্ক স্টেশনের ক্ষেত্রে 30 হাজার);
• 5 লক্ষ টাকার ব্যাংক গ্যারান্টি (শুল্ক স্টেশনের ক্ষেত্রে 3 লক্ষ), (ব্যাংক গ্যারান্টির ক্ষেত্রে সম্পূর্ণ টাকা ব্যাংকে জমা রাখার প্রয়োজন হয় না, বিভিন্ন ব্যাংক ও গ্রাহকের লেনদেনের ভিত্তিতে এটি কমবেশি হয়ে থাকে।)
• লাইসেন্স পাওয়ার পর সিএন্ডএফ এসোসিয়েশনের সদস্য হওয়ার ক্ষেত্রে 1-1.5 লক্ষ টাকা সদস্য ফি, অবশ্য লাইসেন্স পাওয়ার পর এসোসিয়েশনের সদস্য হওয়া বাধ্যতামূলক নয়, তবে 5 বছর পর নবায়ন করার সময় সদস্যপদের সনদ লাগবে তখন সদস্য হওয়া যাবে;
• ট্রেড লাইসেন্স গ্রহণ/নবায়নের ব্যায় 3-10 হাজার টাকা।

এর বাইরে বড় কোনো ব্যয় হওয়ার কথা না, পূর্বের কোনো ঘটনার উপর ভিত্তি করে কল্পনাপ্রসুত কোন কথা শুনে মিসগাইডেড হবেন না।

26/02/2026

আপনি কি নারী উদ্যোক্তা? শোরুম বা অফিসের ভাড়ার ওপর ১৫% ভ্যাট বাঁচানো সম্ভব! 👩‍💼💰

বিউটি পার্লার, বুটিক শপ বা শোরুম চালিয়ে যারা নিজেদের ব্র্যান্ড গড়ছেন, তাদের জন্য প্রতি মাসে ভাড়ার সাথে ১৫% ভ্যাট (VDS) দেওয়াটা বড় একটা বোঝা। অথচ বাংলাদেশ ভ্যাট আইনের সার্ভিস কোড S074.00 (ঘ) অনুযায়ী নারী উদ্যোক্তাদের জন্য রয়েছে বিশেষ ভ্যাট অব্যাহতি সুবিধা!

⚠️ কিন্তু সাবধান! শর্তটি জানেন তো?
আইন অনুযায়ী, এই সুবিধা পেতে হলে বিজনেসের মালিকানায় নারীর অংশিদারিত্ব ন্যূনতম ৫০% বা তার বেশি হতে হবে।

❌ যে ভুলটি অনেকেই করেন:
ব্যবসাটি হয়তো আপনিই চালাচ্ছেন, কিন্তু ট্রেড লাইসেন্স বা ভাড়ার চুক্তিপত্র করা আছে আপনার স্বামী, বাবা বা ভাইয়ের নামে। অডিটের সময় কাগজে-কলমে আপনার ৫০% মালিকানা না থাকলে এই ভ্যাট ছাড় বাতিল হবে এবং উল্টো জরিমানা গুনতে হতে পারে।
তাই আজই চেক করুন-আপনার ব্যবসার ভাড়ার চুক্তিনামা ও ট্রেড লাইসেন্স কি সঠিক আছে? আপনি কি অজান্তেই কমপ্লায়েন্স ব্রেক করছেন?
ডকুমেন্টস নিয়ে কনফিউশন থাকলে আমাদের এক্সপার্টদের দিয়ে ফ্রি ইনিশিয়াল রিভিউ করিয়ে নিতে পারেন।

Address

House-01, Road-09, Sector-05 Utara Model Town
Dhaka
3400

Telephone

01819114104

Website

Alerts

Be the first to know and let us send you an email when RUBEL’s TAX & VAT WORLD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to RUBEL’s TAX & VAT WORLD:

Shortcuts

Share

Category