Karim & Associates

Karim & Associates Hi,
Karim & Associates is a Law Firm. Practice Courts are CMM & Judge’s Court, Lavour Court, Tax Tribunal, Supreme Court of Bangladesh.

Specialization : Family, Marriage, Divorce, Child Custody, Criminal Defense, Civil Rights, Litigation, Bail, TAX etc.

আমার এমন একজন মানুষ দরকার যার ইসলামি শরিয়া সম্পর্কে খুব ভালো জ্ঞান আছে একইসাথে ইনকাম ট্যাক্স আইন সম্পর্ক মোটামুটি ধারণা...
30/10/2024

আমার এমন একজন মানুষ দরকার যার ইসলামি শরিয়া সম্পর্কে খুব ভালো জ্ঞান আছে একইসাথে ইনকাম ট্যাক্স আইন সম্পর্ক মোটামুটি ধারণা রাখেন। আছেন কেউ এখানে?

: বাংলাদেশের আয়কর আইনে কর থেকে রিবেট পাওয়ার জন্য যে খাতগুলো আছে তার মধ্যে প্রায় প্রত্যেকটা খাতই সুদের সাথে সম্পৃক্ত। যেসব খাত সুদ ছাড়া সেগুলোতে হয় আপনার টাকা দান করে দিতে হবে বা এমন কিছু করতে হবে যাতে আপনার আর্থিক ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থাকে। যেমন: শেয়ার মার্কেট।

কিন্তু একই সময় আপনি যদি সঞ্চয়পত্র, ডিপিএস বা ইন্সুরেন্স এই ধরনের কোন কিছুতে ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনি যেমন সুদ ও রিবেট পাবেন একই সাথে আপনার মূল টাকাটা সব সময় সিকিউরড থাকবে। আপনি যদি ইসলামিক মাইন্ডেড হন সুদের বিপরীতে আপনি থাকতে বাধ্য কারণ আমাদের ধর্মে বলা হয়- সুদের সবচেয়ে ছোট অপরাধ হিসেবে ধরা হয় আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা।

আমি বিগত প্রায় ১২ বছর যাবত ইনকাম ট্যাক্স প্র্যাকটিস করি। আমার সারা বছরের আয়ের প্রায় ৭০% টাকা ইনকাম ট্যাক্স এর ফাইলিং, মামলা, শুনানি ইত্যাদি থেকে আসে বাকিটা আমার মূল ওকালতি লাইফ থেকে। এই সুদীর্ঘ সময় বিভিন্ন সময়ে আমার ইসলামিক মাইন্ডেড ক্লায়েন্টদের কাছ থেকে একটাই অভিযোগ এবং আমি নিজেও খুব চিন্তা করি যে কিভাবে সুদ না খেয়ে রিবেট নেওয়া যেতে পারে।

এই চিন্তা থেকে আমি গত দুই বছর আগে একটা বুদ্ধি বের করি যাতে আমার মনে হয়েছে আমি একটা পথ হয়তোবা পেয়েছি। যদিও আইনের দিক থেকে বা সাদা চোখে দেখে মনে হতে পারে যে জিনিসটা সুদ মুক্ত কিন্তু তারপরেও এথিক্স বা ইসলামিক ফতোয়ার দিক থেকে আমার মনে হচ্ছে আমি একটু দুর্বল। তাই আমার ফর্মুলাটা আমি শেয়ার করছি, দয়া করে ইসলামিক জ্ঞান সম্পন্ন এবং ইনকাম ট্যাক্স এ জ্ঞান আছে এমন কেউ যদি পরামর্শ দিতেন আমার খুব উপকার হত।

প্ল্যানটা হলো - প্রতিবছর একেবারেই আলাদা নতুন কোন ব্যাংক একাউন্টে দুই বা তিন লাখ টাকার সঞ্চয়পত্র কিনব, যেখান থেকে সুদ জেনারেট হবে এবং ট্যাক্স কাটাই থাকবে। একই সাথে ওই একাউন্টেই আমরা একটা ডিপিএস ওপেন করব যেখানে সুদের যে টাকাটা আসছে ওটা দিয়ে ডিপিএসটা চালু থাকবে। তার মানে আমি সঞ্চয় পত্রে ইনভেস্টমেন্টের রিবেট পাচ্ছি একইসাথে ডিপিএস এর রিবেটও পাচ্ছি। ওই অ্যাকাউন্টে এক বছরে সুদ হিসেবে যেই টাকাটা জমা হবে সেই টাকাটাই ধরে আমি আবার টেক্স ক্যালকুলেট এমন ভাবে করব যাতে আমার অনেক বেশি টাকা আয় হয়েছে এবং আমি পুরো এক বছরের সুদ হিসেবে জমা হওয়া পুরো টাকাটাই ট্যাক্স হিসেবে আবার গভমেন্ট কে ফেরত দিয়ে দিব। ফলে আমি যেমন রিবেট টাও পাচ্ছি আবার ওই সুদের টাকাটা কোনভাবে আমার হালাল টাকার সাথে না জড়িয়েই ইনকাম ট্যাক্সটাও পরিশোধ করে দিচ্ছি।

এর ফলে আমার ফাইলে সাদা টাকাও বাড়ছে, আমার নিজের মূল টাকাটা সিকিউরড থাকছে এবং আমরা প্রতিবছর এইভাবে দুই বা তিন লাখ টাকা সঞ্চয় পত্র এবং ডিপিএস চালিয়ে গেলে তিন বছর পর আর নতুন কোন টাকা আমাকে দিতে হচ্ছে না কারণ আমার পুরনো টাকাটাই রোল ওভার হতে থাকবে। যখন সেখানে অনেক বেশি টাকা জমে যাবে, তখন আমি আমার যে মূল টাকাটা ইনভেস্ট করেছিলাম ৩ বছরে ৩ লাখ করে হলে ৯ লাখ টাকা সেটা আমি আস্তে আস্তে বের করে নিব আর সুদের টাকাটাই এখানে রোল ওভার হতে থাকবে। আশা করি আমি আমার প্ল্যানটা বুঝিয়ে বলতে পেরেছি।

ইসলামিক বা ইথিকসের দিক থেকে আমি যে সমস্যাটা মনে করছি- আমাকে তো সুদের ভেতর যেতেই নিষেধ করা হয়েছে, এখন আমার এই চিন্তা ফলে আমি কি সুদকে প্রমোট করছি? তাহলে তো আমি ঘুরে ফিরে সেই একই কাজই করছি সুদ খাওয়ার মত, এখানেই ইসলামের দৃষ্টিতে কোন একজন স্কলার আমাকে একটু হেল্প করবেন কি?

অনেক ধন্যবাদ পোস্ট পড়ার জন্য, আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।

এডভোকেট নাজমুল করিম,
বাংলাদেশ সুপ্রিম কোর্ট,
০১৯১১-০২৩৩৮৮

30/10/2024

**ই-রিটার্ন রেজিস্ট্রেশনজনিত সমস্যাঃ**

১. আপনার প্রদত্ত মোবাইল নাম্বারটি যদি আপনার এন আই ডি দ্বারা বায়োমেট্রিককৃত না হয় তাহলে ই-রিটার্ন

রেজিস্ট্রেশন হবে না।

২. এন আই ডি ভেরিফাইড বহির্ভূত সিম দিয়ে সর্বোচ্চ ৩ বার চেষ্টা করলে আপনার টিন ব্লক করে দেয়া হবে।

৩. টিন সার্টিফিকেট যে মোবাইল নম্বর দিয়ে খুলেছেন সে একই নম্বর দিয়ে ই-রিটার্ন রেজিস্ট্রেশন জরুরী নয়

বরং এন আই ডি ভেরিফাইড মোবাইল নম্বর জরুরী।

**কি কি কারণে বায়োমেট্রিককৃত সিম দিয়েও রেজিস্ট্রেশন হয় না ???**

1. সিমের মালিকানা পরিবর্তন হলে

2. সিম ক্লোনিং হলে

3. সিম রিপ্লেস হলে।

* আয়কর রিটার্ন জমা দাও মানে ট্যাক্স দেওয়া নয়, টিন থাকলে রিটান দাখিল করা বাধ্যতামূলক। ভবিষ্যৎ আইনি জটিলতা এড়াতে অবশ্যই রিটার্ন দাখিল করুন।

03/10/2024

যতটুকু তথ্য পেয়েছি আগামীকাল আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোনদের একটি সমাবেশ রয়েছে যা খুব বেশি মানুষ জানে না…

এখন নানান যৌক্তিক দাবিতে আন্দোলনের ডাকে অনেকেই রাস্তায় নামতে বলছে আপনাদের - তবে শুধু একটাই অনুরোধ - কারো ফাঁদে পা দিবেন না প্লিজ!

একটি চক্র আপনাদেরকে পুঁজি করে এখনো স্বার্থ আদায়ে ব্যস্ত আছে - সরাসরি ধর্মীয় দা^ঙ্গা বাঁধিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে।

একটা কাল্পনিক চিত্র শেয়ার করি…

ধরুন কাল আপনাদের সমাবেশে যৌক্তিক দাবি নিয়ে আপনারা রাস্তায় নামলেন! কিন্তু একটা মহল এমন একটা সমাবেশের ভিড়ে সুযোগ নিতে চাইলো - চলার পথে মুসলমানদের নিয়ে কোন বাজে মন্তব্য করলো কিংবা মসজিদ লক্ষ্য করে কিছু একটা ছুঁড়ে বসলো। তখন মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে আপনাদের সমাবেশে আক্রমণ করলো এভাবে বিরাট দাঙ্গা বেঁধে যাবে হয়তো! এটা কেবলই একটি কাল্পনিক চিত্র শেয়ার করলাম। (আশাকরি সকলে সতর্ক থাকবেন)

কিন্ত এই ধরনের সুযোগসন্ধানীদের লক্ষ্য হল ধর্মীয় দাঙ্গা বাঁধিয়ে সামনের পূজার আয়োজন নস্যাৎ করা আর বাংলাদেশকে বিশ্বের দরবারে অস্থিতিশীল হিসেবে প্রমাণ করা।

তাই আমরা সবাই এমন সব ফাঁদ থেকে দূরে থাকব, কোন মিছিল/সমাবেশে অংশগ্রহণ করতে চাইলে সেটা যাচাই বাছাই করে নিব আর একই সাথে দুষ্কৃতকারী দেখলেই পুলিশে সোপর্দ করবো।

আমাদের প্রিয় দেশকে নিয়ে আর কেউ যেন কোন লা^শের রাজনীতির সুযোগ না পায়! সেদিকে সর্বোচ্চ খেয়াল রাখবো।

আশাকরি আমাদের মুসলিম ও হিন্দু ধর্মাবলম্বী ভাইবোনেরা পোস্টের সারমর্ম বুঝতে পেরেছেন। ধন্যবাদ।
©
এস এম আকবর

উনার কথা মনে আছে? একজন সাদা মনের প্রকৃত দেশপ্রেমিক। নতুন বাংলাদেশ বিনির্মাণে উনাকে বড় কোন জায়গায় পূর্ণ দায়িত্বের সাথে দ...
06/08/2024

উনার কথা মনে আছে? একজন সাদা মনের প্রকৃত দেশপ্রেমিক। নতুন বাংলাদেশ বিনির্মাণে উনাকে বড় কোন জায়গায় পূর্ণ দায়িত্বের সাথে দেখতে চাই 😍❤️

এই বছরের আয়কর এর হার।
30/06/2024

এই বছরের আয়কর এর হার।

নিজের মোবাইল দিয়ে ঘরে বসে সঞ্চয়পত্রের ট্যাক্স সার্টিফিকেট বা উৎসে কর কর্তনের প্রত্যয়ণপত্র সংগ্রহ করুন খুব সহজে, বিনা খরচ...
13/06/2024

নিজের মোবাইল দিয়ে ঘরে বসে সঞ্চয়পত্রের ট্যাক্স সার্টিফিকেট বা উৎসে কর কর্তনের প্রত্যয়ণপত্র সংগ্রহ করুন খুব সহজে, বিনা খরচে।

ব্যাংক, পোস্ট অফিস বা সঞ্চয় ব্যুরো যেখান থেকেই সঞ্চয়পত্র কেনেন না কেন, ঘরে বসে ইমেইলের মাধ্যমে খুব সহজেই সঞ্চয়পত্রের ট্যাক্স সার্টিফিকেট বা উৎসে কর কর্তনের প্রত্যয়ণ পত্র নিতে পারবেন সোনালী ব্যাংকের "Sonali e Sheba" Apps এর মাধ্যমে। কোন ইউজার আইডি বা পাসওয়ার্ড প্রয়োজন হবেনা। জাস্ট ইমেইল নম্বর দিলেই মেইলে সার্টিফিকেট চলে আসবে।

অনেকে মনে করেন এই এ্যাপস দিয়ে শুধু সোনালী ব্যাংক হতে ক্রয়কৃত সঞ্চয়পত্রের ট্যাক্স সনদ পাওয়া যায়, বিষয়টা কিন্তু তেমন নয়। বর্তমানে অনলাইন সিস্টেমে বাংলাদেশের যে প্রান্তেই সঞ্চয়পত্র কেনেন তা জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সার্ভার ও nid তে সংযুক্ত থাকে ফলে সোনালী ব্যাংক হতে নিলেও একই সার্টিফিকেট আসবে, কেনা যেখানই হোক না কেন।

সার্টিফিকেট পাবার ধাপ সমূহঃ
১. এ্যাপটি ওপেন করুন।
২. সঞ্চয়পত্রের উপর QR code scan করুন।( সকল তথ্য অটোমেটিক চলে আসবে)
৩. Fiscal year ও ইমেইল লিখুন
৪. ব্রাঞ্চ সিলেক্ট করুন ( ***শুধু সোনালী ব্যাংকের ব্রাঞ্চ দেখাবে, যেখান থেকেই কিনুন "বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম শাখা" সিলেক্ট করে দিবেন( কেন এটা করবেন বিষয়টা ব্যাখ্যা মুলক)
৫. ২(দুই)কর্মদিবসের ভিতর আপনার মেইলে সার্টিফিকেট চলে আসবে।
৬. একাধিক সঞ্চয়পত্র কেনা থাকলে যেকোন একটি স্ক্যান করলেই হবে। (Copied)

12/07/2023

বাংলাদেশের ‘লাখ লাখ’ নাগরিকের নাম, ঠিকানা, মুঠোফোন নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, পেশা ইত্যাদি তথ্য সম্প্রতি ফাঁস ....

Festive mood
31/12/2022

Festive mood

(আপাতত) ঢাকার কিছু জোনের করদাতাদের জন্য বিশেষ শুসংবাদ।করদাতাদের অনেকেই বিভিন্ন আইনজীবি, আইটিপি, আয়কর অফিসের স্টাফ এবং (দ...
01/09/2022

(আপাতত) ঢাকার কিছু জোনের করদাতাদের জন্য বিশেষ শুসংবাদ।

করদাতাদের অনেকেই বিভিন্ন আইনজীবি, আইটিপি, আয়কর অফিসের স্টাফ এবং (দালাল ও হকারদের) মাধ্যমে তাদের রিটার্ন গুলো সাবমিট করেন। অনেক সময়ই দেখা যায় অনেক করদাতা পোস্ট অথবা মোবাইলে কল করে জানতে চান যে উনার রিটার্নটি আদৌ সাবমিট হয়েছে কিনা, তা তিনি কিভাবে সিউর হবেন? আজকের আগ পর্যন্ত আমাকে কেউ এমন প্রশ্ন করলে উত্তরটা হতো- ”নিজেই প্রাপ্তি স্বীকার পত্রটি নিয়ে সংশ্লিষ্ট অফিসে গিয়ে শিউর হয়ে আসুন” এছাড়া আসলেই চেক করার মতো কোন অপশন ছিল না।

পেশাগত কারণে দেশের বিভিন্ন জোন ও সার্কেলে আমাদেরকে আয়কর রিটার্ন সাবমিট করতে হয়। এবছর ইতিমধ্যেই আমাদের চেম্বার থেকে নারায়ণগঞ্জে, ময়মনসিংহের গফরগাঁও সার্কেলে এবং রাজশাহীর ২টি সার্কেলসহ ঢাকার বিভিন্ন জোনাল সার্কেলে রিটার্ন সাবমিট করেছি। (হালকা মার্কেটিং করে নিলাম)😁

এবার বিশেষ আকর্ষণ-
এবার যেহেতু রাষ্ট্র বিভিন্ন কাজের ক্ষেত্রে আয়কর রিটার্নের প্রাপ্তি-স্বীকারপত্র দাখিল বাধ্যতামূলক করে দিয়েছে তাই কিছু কিছু ক্ষেত্রে আমাদের জানামতে অনেকে ভুয়া প্রাপ্তি-স্বীকারপত্র ক্লায়েন্টদেরকে প্রদান করছেন। এগুলোর হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই মূলত এনবিআর নতুন একটা চমৎকার উদ্যোগ নিয়েছে। যার মাধ্যমে এখন বিভিন্ন সার্কেলে রিটার্ন সাবমিট করলে সেটি অনলাইনে চেক করার একটি ব্যবস্থা হয়েছে।

এখন এনবিআরের ওয়েবসাইটে ঢুকলে আপনি একটি নতুন অপশন দেখতে পাবেন তা হচ্ছে ”রিটার্ন প্রদান তথ্য যাচাই” উক্ত লিংকে ক্লিক করলেই আপনাকে একটি নতুন উইন্ডোতে নিয়ে যাবে। যেখানে আপনি অ্যাসেসমেন্ট ইয়ার সিলেক্ট করে টিন নাম্বার লিখবেন এবং প্রদত্ত ক্যাপচা সঠিকভাবে টাইপ করার পর ভেরিফাইতে ক্লিক করলেই আপনি (ঢাকার প্রায় সব সার্কেলের করদাতা) জেনে যেতে পারবেন আপনার রিটার্ন সাবমিট হয়েছে কিনা।

যদিও বিষয়টি এখনো শুধুমাত্র আমার জানামতে ঢাকার আয়কর দাতাদের জন্যই প্রযোজ্য কারণ ইতিমধ্যেই ময়মনসিংহ, রাজশাহী, গাজিপুর ও নারায়ণগঞ্জে আমাদের সাবমিটকৃত এই বছরের রিটার্ন গুলো আমি অনলাইনে খুঁজে পাইনি। তবে আশার কথা, এটা খুবই ভালো একঠা উদ্দ্যোগ এবং সব অফিস বিষয়টা যথাযথ ভাবে ইনপুট দিলে আয়কর আদায়ের ক্ষেত্রে যেমন উপকারী হবে ঠিক তেমনি আয়কর দাতাদের জন্য অত্যন্ত সস্তিমুলক উপকারী একটা বিষয় হবে।

ধন্যবাদ এনবিআর-কে এমন চমৎকার প্রয়োজনীয় একটা উদ্যোগ নেবার জন্য। নিচের ছবিটি আমাদের চেম্বার ক্লায়েন্ট এর গতকাল রিটার্ন সাবমিট করে আজ প্রাপ্তি-স্বীকারপত্র পাওয়া করদাতার কনর্ফামেশন এর।

যাদের টিন আছে তাদের আয়কর রিটার্ন দেয়া ব্যধতামূলক, তা না হলে গুনতে হবে জরিমানা। এমন কি হতে পারে জেলও। কথাটি যেমন সঠিক, ঠি...
11/08/2022

যাদের টিন আছে তাদের আয়কর রিটার্ন দেয়া ব্যধতামূলক, তা না হলে গুনতে হবে জরিমানা। এমন কি হতে পারে জেলও। কথাটি যেমন সঠিক, ঠিক তেমনি ২০২২-২০২৩ বাজেটে এসেছে কিছুটা পরিবর্তনের ছোয়াও।

কোন ব্যাক্তি তার যে কোন প্রয়োজনে বা অতি আবেগে ফ্রি পেয়ে বিনা প্রয়োজনে ইতিপূর্বে যেকোন সময় যদি E-TIN Registration করে থাকেন এবং তিনি যদি এখন পর্যন্ত Income Tax Return সাবমিট না করে থাকেন তাহলে সেই ব্যাক্তির জন্য এ বছরে দেয়া হয়েছে সুবর্ণ সুযোগ।

সাধারণত ১ বছর ট্যাক্স রিটার্ন সময় মতো জমা না দিলে বিভিন্ন ধারায় আয়কর বিভাগ আপনার কোন করযোগ্য আয় না থাকলেও জরিমানা করতে পারে প্রায় ২০ হাজারের বেশি টাকা।

সেই সকল পেনাল্টি বাদ দিয়ে বাংলাদেশ সরকার এবার নিয়ম করেছে যে, কেউ যদি ইতিপূর্বে কোন রিটার্ন দাখিল না করে থাকেন এবং এ বছর থেকে রিটার্ন দাখিল করা শুরু করেন তবে বিগত বছরগুলোতে কেন রিটার্ন দাখিল করেননি সেই প্রশ্ন করা হবে না এমনকি গুনতে হবে না বিগত বছরগুলোর জন্য কোন জরিমানাও।

এটা আসলেই একটা বিশাল সুযোগ, সময় থাকতে কাজে লাগান নয়তো পরে পস্তাতে হবে।

রিটার্ন দেওয়া মানে নূন্যতম কর দেয়া নয়,
এক বছরে সাধারণত ৩/৩.৫ লক্ষ টাকা করযোগ্য আয় না থাকলে এক টাকাও ট্যাক্স দিতে হয় না।

E-TIN এখন আর হেলাফেলার কিছু না, NID এর চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে E-TIN।

তথ্য প্রযুক্তি খাতে আয় ২০২৪ সাল পর্যন্ত  করমুক্ত  উক্ত আয়ের উপর কোন ট্যাক্স হবে না কিন্তু বছরে মিনিমাম আয় সীমা (বছরে ৩লক...
10/08/2022

তথ্য প্রযুক্তি খাতে আয় ২০২৪ সাল পর্যন্ত করমুক্ত উক্ত আয়ের উপর কোন ট্যাক্স হবে না কিন্তু বছরে মিনিমাম আয় সীমা (বছরে ৩লক্ষ) অতিক্রম করলে এবং ইটিআইএন (eTIN) থাকলেই বাধ্যতামূলক ইনকাম ট্যাক্স রিটার্ন দিতে হবে।

আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ষষ্ঠ তফসিলের পার্ট A-এর ৩৩ নং এ উল্লেখিত খাত সমূহ তথ্য প্রযুক্তি খাতের আয় হিসাবে ২০২৪ সাল পর্যন্ত কর মুক্ত ঘোষণা করা হয়েছে।

১ জুলাই ২০২১ থেকে ৩০ জুন ২০২২ সময়ের মধ্যে উপার্জিত আয় ৩০ নভেম্বর ২০২২ এর মধ্যে প্রদর্শন করে রিটার্ণ জমা না করলে উক্ত সময়ের আয় করমুক্ত সুবিধা প্রাপ্ত হবে না। মানে পরবর্তীতে ধরলে ট্যাক্স দিতে হবে।

আয়কর অধ্যাদেশ এর ষষ্ঠ তফসিলের পার্ট A-এর ৩৩ নং এ শর্ত দিয়ে বলা হয়েছে করমুক্ত সুবিধা ঐ ব্যক্তি পাবেন যিনি ৭৫ ধারায় রিটার্ন জমা করবেন। তার মানে স্পষ্ট হচ্ছে সুনির্দিষ্ট সময়ের মধ্যে রিটার্ন জমা না করলে আপনার করমুক্ত আয় হলেও পরবর্তিতে করমুক্ত সুবিধা পাবেন না।

কেউ যদি করমুক্ত আয় ভেবে ইতিপূর্বে রিটার্ন জমা না করে থাকেন অবশ্যই ভুল করেছেন। এমন কি আয় করমুক্ত হওয়া সত্ত্বেও করমুক্ত সুবিধা হারিয়েছেন শত ভাগ বৈধ আয় শুধু মাত্র সময় মত আয়কর রিটার্ণ জমা না দেয়ার কারনে কালো টাকায় রূপান্তর হলো।

”সময় মত আয়কর রিটার্ন জমা দিন
আইন প্রদত্ত সুবিধা নিন
রিটার্ন জমা দেওয়া মানে ট্যাক্স দেয়া নয়”

সঞ্চয় পত্র খাতে আয় আছে আপনার? একই সাথে অন্যান্য খাতেও আয় আছে? আয়করের হিসাব করতে সমস্যা হচ্ছে?হিসাবটা এভাবে করুন, আশা ...
04/08/2022

সঞ্চয় পত্র খাতে আয় আছে আপনার? একই সাথে অন্যান্য খাতেও আয় আছে? আয়করের হিসাব করতে সমস্যা হচ্ছে?

হিসাবটা এভাবে করুন, আশা করি সমস্যা থাকবে না।

Address

House/5, Road/3, Block/A, Banaroshi Polli, Mirpur Original 10
Dhaka
1216

Telephone

+8801911023388

Website

Alerts

Be the first to know and let us send you an email when Karim & Associates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Karim & Associates:

Share

Category