06/03/2025
ফৌজদারি কার্যবিধি,১৮৯৮
১ম পর্ব ঃ- ধারা (১-৫)
ধারা ১ এর যাবতীয় MCQ : ....................................................
👉The Code of Criminal Procedure, 1898 কত সালের কোন তারিখে কার্যকর হয়?
উত্তর : ১লা জুলাই ১৮৯৮
ধারা ৪ এর যাবতীয় MCQ :...................................................
👉The Code of Criminal Procedure, 1898 এর অ্যাডভোকেট (Advocate) এর সংজ্ঞা কত ধারায়?
উত্তর : ৪ (১) (ক) ধারা।
👉অ্যাটর্নি জেনারেল (Attorney General) এর সংজ্ঞা The Code of Criminal Procedure, 1898 এর ৪ ধারার কোন উপ-ধারায় বর্ণিত আছে?
উত্তর : উপ-ধারা (১) (কক)
👉 The Code of Criminal Procedure, 1898 এর জামিনযোগ্য অপরাধের (Bailable Offence) সংজ্ঞা ৪ ধারার কোন উপ-ধারায় উল্লেখ করা আছে?
উত্তর : উপ-ধারা (১)(খ)
👉জামিনযোগ্য এবং জামিনঅযোগ্য অপরাধ The Code of Criminal Procedure, 1898 এ কোথায় বর্ণিত আছে?
উত্তর: ২য় তফসিলের ৫ম কলাম।
👉"রাষ্ট্রীয় কেরানী" (Clerk of the State) কার দ্বারা নিযুক্ত হবেন?
উত্তর : প্রধান বিচারপতি
👉The Code of Criminal Procedure, 1898 এর নালিশ (Complaint) এর সংজ্ঞা দেওয়া আছে
উত্তর : -৪ (১) (জ) ধারায়
👉Complaint বলতে বুঝায়?
উত্তর : জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট দায়েরকৃত অভিযোগ।
👉 The Code of Criminal Procedure, 1898 অনুযায়ী Complaint দায়ের করতে হয়-
উত্তর : বিচারিক ম্যাজিস্ট্রেটের নিকট।
👉C. R. এর পূর্ণরূপ কি -
উত্তর : Complaint Registered
👉The Code of Criminal Procedure, 1898 এর অনুসন্ধান (Inquiry) এর সংজ্ঞা কত ধারায় দেওয়া আছে?
উত্তর: ৪(১) (ট) ধারায়
👉The Code of Criminal Procedure, 1898 এর ৪(১) (ট) ধারায় বর্ণিত অনুসন্ধান (Inquiry) করে?
উত্তর : ম্যাজিস্ট্রেট
👉The Code of Criminal Procedure, 1898 এর তদন্ত (Investigation) এর সংজ্ঞা দেওয়া আছে?
উত্তর : ৪ (১) (ঠ) ধারায়
👉The Code of Criminal Procedure, 1898 এর ৪(১) (ঠ) ধারায় বর্ণিত তদন্ত (Investigation) করে?
উত্তর : পুলিশ
👉The Code of Criminal Procedure, 1898 এর কোন ধারায় অপরাধের (Offence) সংজ্ঞা দেওয়া আছে?
উত্তর : ৪ (১) (ণ) ধারায়
👉The Code of Criminal Procedure, 1898 এর কোন ধারায় পাবলিক প্রসিকিউটরের (Public Prosecutor) সংজ্ঞা দেওয়া আছে?
উত্তর : ৪ (১) (ন) ধারায়
👉পিপি (PP) অর্থ কি?
উত্তর : Public Prosecutor
👉The Code of Criminal Procedure, 1898 এর ৪ক(১) (ঘ) ধারা অনুসারে পদ বৈশিষ্টোর উল্লেখ ছাড়াই ম্যাজিস্ট্রেট শব্দ উল্লেখ থাকলে বুঝাবে?
উত্তর : জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
👉The Code of Criminal Procedure, 1898 এর ৪ক (১)(ঘ) ধারা অনুসারে সহকারী দায়রা জজ বলতে বোঝাবে?
উত্তর : যুগ্ম দায়রা জজ।
[ বি:দ্র: ধারা ২, ধারা ৩ এবং ধারা ৫ থেকে তেমন প্রশ্ন আসে না ]