22/05/2026
তামাদি বলতে কি বোঝায়
তামাদি (Limitation) বলতে বোঝায়—আইনে নির্ধারিত একটি নির্দিষ্ট সময়সীমা, যার মধ্যে কোনো ব্যক্তি তার অধিকার রক্ষার জন্য আদালতে মামলা বা দাবি উত্থাপন করতে পারে। এই নির্ধারিত সময় পার হয়ে গেলে সাধারণত সেই মামলা গ্রহণযোগ্য হয় না। তখন সেটিকে “তামাদি বারিত ” ( barred by limitation ) বলা হয়।
তামাদি আইন ১৯০৮
( Limitation Act, 1908 ) অনুসারে
বিভিন্ন ধরনের মামলা, আপিল, রিভিশন, রিভিউ, দরখাস্ত ইত্যাদি দায়ের করার জন্য আলাদা আলাদা সময়সীমা নির্ধারণ করা আছে।
উদাহরণ হিসেবে
পাওনা আদায়ের মামলা সাধারণত - ৩ বছর
চুক্তিভঙ্গ (breach of contract) - ৩ বছর
স্থাবর সম্পত্তির দখল উদ্ধারের মামলা - ১২ বছর
ডিক্রি বলবৎ করনের মামলা - ১২ বছর
ক্ষতিপূরণের মামলা সাধারণত ১–৩ বছর
কোনে মামলা বা দরখাস্ত তামাদি হয়ে গেলে
আদালত সাধারণত সে মামলা বা দরখাস্ত গ্রহণ করে না।
তবে কিছু কিছু ক্ষেত্রে তামাদি প্রযোজ্য হয় না।
যেমন
আবেদনকারী অপ্রাপ্তবয়স্ক (minor) হলে
বা মানসিকভাবে অসুস্থ হলে বা
প্রতারণার (fraud) ক্ষেত্রে প্রতারণা গোপন থাকলে।
আবার কোনো কোনো ক্ষেত্রে যথাযথ কারণ থাকলে আদালত তামাদি মওকুফ (condonation of delay) করতে পারেন।