Company Registration

Company Registration Hasan & Associates is an renowned law firm in Dhaka. Our services- Company, Society, Foundation, Tru

আসসালামু আলাইকুমকোম্পানি, সোসাইটি/ফাউন্ডেশন/ট্রাস্ট, পার্টনারশিপ ফার্ম, ট্রেড অর্গানাইজেশন, অলাভজনক কোম্পানি ইত্যাদি রেজ...
28/08/2023

আসসালামু আলাইকুম
কোম্পানি, সোসাইটি/ফাউন্ডেশন/ট্রাস্ট, পার্টনারশিপ ফার্ম, ট্রেড অর্গানাইজেশন, অলাভজনক কোম্পানি ইত্যাদি রেজিস্ট্রেশন, শেয়ার হস্তান্তর, শেয়ার বরাদ্দ, কোম্পানি বিলুপ্তিকরন, বার্ষিক রিটার্ন দাখিল, TIN, ট্যাক্স, ভ্যাট, ইমপোর্ট - এক্সপোর্ট লাইসেন্স, ট্রেড লাইসেন্স (শুধুমাত্র ঢাকায়), ট্রেডমার্কসহ যেকোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য ফোনে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন।
০১৭১৪-০২২২৯৮ (whatsapp)

লিমিটেড কোম্পানী নিবন্ধন প্রক্রিয়া / How to register a Limited Company In Bangladesh

বাংলাদেশে প্রচলিত কোম্পানী আইন অনুযায়ী দুই ধরনের কোম্পানী রয়েছে- ১. প্রাইভেট লিমিটেড কোম্পানী এবং ২. পাবলিক লিমিটেড কোম্পানী, প্রাইভেট লিমিটেড কোম্পানীর ক্ষেত্রে কমপক্ষে ২ জন এবং উর্ধে ৫০ জন পার্টনার পর্যন্ত হতে পারে, পাবলিক লিমিটেড কোম্পানীর ক্ষেত্রে নিম্নে ৭ জন এবং সর্বোচ্চ যেকোন সংখ্যার পার্টনার থাকতে পারে।

সম্প্রতি কোম্পানী আইনের সংশোধনীতে One Person Company (OPC) বা শুধু মাত্র একজন ব্যক্তির দ্বারা একটি কোম্পানী খোলার বিধান রাখা হয়েছে। একক মালিকানার কোম্পানিতে সর্বনিম্ন ২৫ লক্ষ টাকা পেইড আপ ক্যাপিটাল বা পরিশোধিত মূলধন থাকতে হবে।

অনুমোদিত মূলধন (Authorized Capital):
কোন একটা কোম্পানী শুরুর সময় ঐ কোম্পানীর সর্বোচ্চ মূলধনের যে সীমা নির্ধারন করা হয় এবং অনুমোদন করা হয় সেটাই হল ঐ কোম্পানির অথরাইজড ক্যাপিটাল; অনুমোদিত মূলধনের উপর ভিত্তি করে রেজিস্ট্রেশন ফিস নির্ধারিত হয়।

পরিশোধিত মূলধন (Paid up Capital) : অনুমোদিত মূলধন এর সমান বা এর কম টাকা যা হলো সকল ডিরেক্টরদের সর্বমোট বিনিয়োগের পরিমাণ এবং যেটি কোম্পানির ব্যাংক একাউন্টে জমা করতে হয় সেটি হলো পরিশোধিত মূলধন। পরিশোধিত মূলধন ব্যবসায়িক প্রয়োজনে যে কোন সময় উত্তোলন করা যায়।

মেমোরেন্ডাম অব এসোসিয়েশন বা (সংঘ স্মারক) এ কোম্পানি কি কি ধরনের ব্যবসা করতে পারবে এ সম্পর্কে বর্ণনা থাকে।

এবং

আর্টিকেলস অব এসোসিয়েশনে (সংঘ বিধি) কোম্পানি পরিচালনার নিয়মাবলী যেমন কিভাবে কোম্পানির পরিচালনা পরিষদ নির্বাচিত হবে, সভা, বার্ষিক সাধারণ সভা এবং বিশেষ সভা কিভাবে কখন আহ্বান করতে হবে, কিভাবে নতুন সদস্য নেয়া যাবে, কিভাবে কোন সদস্যকে বহিষ্কার করা যাবে, কিভাবে লভ্যংশ বন্টন করা হবে, কিভাবে কোম্পানিটি বন্ধ করা যাবে এসব বিষয়গুলো বিশদভাবে বর্ণনা করা থাকে।

ভবিষ্যৎ ঝক্কি ঝামেলা ও ভুল ভ্রান্তি এড়াতে এ সংক্রান্ত কাজ অবশ্যই কোম্পানি আইন বিষয়ে অভিজ্ঞ এমন একজন লাইসেন্স প্রাপ্ত আইনজীবীর মাধ্যমে সম্পন্ন করিয়ে নিন। একটি ভুলের কারণে কোম্পানির ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেতে পারে। তাই, দালাল ও প্রতারক চক্র থেকে দূরে থাকুন।

লেখাটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।

ধন্যবাদান্তে
অ্যাডভোকেট মোঃ রাশিদুল হাসান কয়েছ
জয়েন্ট সেক্রেটারি, কোম্পানি আইনজীবী সমিতি

ঠিকানা - ৬৮-ক, উত্তর বিশিল, রোড নাম্বার ১০, মিরপুর- ১, ঢাকা।

অথবা - শাহ্ আলী টাওয়ার, ৩৩ কাওরান বাজার, ঢাকা।

মোবাইল : +৮৮০১৭১৪০২২২৯৮ (WhatsApp)
(২ ঘন্টা আগে ফোন করে আসুন)।

কোম্পানি, সোসাইটি/ফাউন্ডেশন/ট্রাস্ট, পার্টনারশিপ ফার্ম, ট্রেড অর্গানাইজেশন, অলাভজনক কোম্পানি ইত্যাদি রেজিস্ট্রেশন, শেয়া...
14/05/2023

কোম্পানি, সোসাইটি/ফাউন্ডেশন/ট্রাস্ট, পার্টনারশিপ ফার্ম, ট্রেড অর্গানাইজেশন, অলাভজনক কোম্পানি ইত্যাদি রেজিস্ট্রেশন, শেয়ার হস্তান্তর, শেয়ার বরাদ্দকরণ, কোম্পানির বিলুপ্তিকরন, বার্ষিক রিটার্ন দাখিল, টিআইএন, ট্যাক্স, ভ্যাট, ইমপোর্ট - এক্সপোর্ট লাইসেন্স, ট্রেড লাইসেন্স (শুধুমাত্র ঢাকায়), ট্রেডমার্ক, বিএসটিআই, পরিবেশ ও ফায়ার লাইসেন্স, প্রজেক্ট প্রোফাইলসহ যেকোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য ফোনে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন।
+৮৮০১৭১৪০২২২৯৮ (whatsapp)

লিমিটেড কোম্পানী নিবন্ধন প্রক্রিয়া / How to register a Limited Company In Bangladesh

বাংলাদেশে প্রচলিত কোম্পানী আইন অনুযায়ী দুই ধরনের কোম্পানী রয়েছে- ১. প্রাইভেট লিমিটেড কোম্পানী এবং ২. পাবলিক লিমিটেড কোম্পানী, প্রাইভেট লিমিটেড কোম্পানীর ক্ষেত্রে কমপক্ষে ২ জন এবং উর্ধে ৫০ জন পার্টনার পর্যন্ত হতে পারে, পাবলিক লিমিটেড কোম্পানীর ক্ষেত্রে নিম্নে ৭ জন এবং সর্বোচ্চ যেকোন সংখ্যার পার্টনার থাকতে পারে।

সম্প্রতি কোম্পানী আইনের সংশোধনীতে One Person Company (OPC) বা শুধু মাত্র একজন ব্যক্তির দ্বারা একটি কোম্পানী খোলার বিধান রাখা হয়েছে। একক মালিকানার কোম্পানিতে সর্বনিম্ন ২৫ লক্ষ টাকা পেইড আপ ক্যাপিটাল বা পরিশোধিত মূলধন লাগে।

অনুমোদিত মূলধন (authorized capital):
কোন একটা কোম্পানী শুরুর সময় ঐ কোম্পানীর সর্বোচ্চ মূলধনের যে সীমা নির্ধারন করা হয় এবং অনুমোদন করা হয় সেটাই হল ঐ কোম্পানির অথরাইজড ক্যাপিটাল;

পরিশোধিত মূলধন (paid up capital) : অনুমোদিত মূলধন এর সমান বা এর কম যা সকল ডিরেক্টরদের সর্বমোট বিনিয়োগের পরিমাণ এবং যেটি কোম্পানির ব্যাংক একাউন্টে জমা করতে হয় সেটি হলো পরিশোধিত মূলধন। পরিশোধিত মূলধন ব্যবসায়িক প্রয়োজনে যে কোন সময় উত্তোলন করা যায়।

মেমোরেন্ডাম অব এসোসিয়েশন বা সংঘ স্মারক হল কোম্পানি কি কি ধরনের ব্যবসা করতে পারবে এ সম্পর্কে বর্ণনা।

এবং

আর্টিকেলস অব এসোসিয়েশনে (সংঘ বিধি) কোম্পানি পরিচালনার নিয়মাবলী যেমন কিভাবে কোম্পানির পরিচালনা পরিষদ নির্বাচিত হবে, সভা, বার্ষিক সাধারণ সভা এবং বিশেষ সভা কিভাবে কখন আহ্বান করতে হবে, কিভাবে নতুন সদস্য নেওয়া যাবে, কিভাবে কোন সদস্যকে বহিষ্কার করা যাবে, কিভাবে লভ্যংশ বন্টন করা হবে, কিভাবে কোম্পানিটি বন্ধ করা যাবে এসব বিষয়গুলো বিশদভাবে বর্ণনা করা থাকে।

ভবিষ্যৎ ঝক্কি ঝামেলা ও ভুল ভ্রান্তি এড়াতে এ সংক্রান্ত কাজ অবশ্যই কোম্পানি আইন বিষয়ে অভিজ্ঞ এমন একজন লাইসেন্স প্রাপ্ত আইনজীবীর মাধ্যমে সম্পন্ন করিয়ে নিন। একটি ভুলের কারণে কোম্পানির ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেতে পারে। তাই, দালাল ও প্রতারক চক্র থেকে দূরে থাকুন।

লেখাটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।

ধন্যবাদান্তে
অ্যাডভোকেট মোঃ রাশিদুল হাসান কয়েছ
জয়েন্ট সেক্রেটারি, কোম্পানি আইনজীবী সমিতি

শাহ্ আলী টাওয়ার, ৩৩ কাওরান বাজার, ঢাকা।
মোবাইল : +৮৮০১৭১৪০২২২৯৮ (WhatsApp)

Our Location on Google Map https://maps.app.goo.gl/Z87kWB8ApuvgaNQW6

অথবা, ৬৮-ক, উত্তর বিশিল, রোড নাম্বার ১০, মিরপুর- ১, ঢাকা।

(২ ঘন্টা আগে ফোন করে আসুন)।

আরজেএসসি এর রেজিস্টার এর সাথে আইনজীবীদের সভায়
07/04/2023

আরজেএসসি এর রেজিস্টার এর সাথে আইনজীবীদের সভায়

কোম্পানি আইন সংশোধন ও যুগোপযোগী করতে হাইকোর্টের ১৪ দফা পরামর্শদেশের বর্তমান কোম্পানি আইন সংশোধন করে নতুন আইন প্রণয়ন এবং...
20/03/2023

কোম্পানি আইন সংশোধন ও যুগোপযোগী করতে হাইকোর্টের ১৪ দফা পরামর্শ

দেশের বর্তমান কোম্পানি আইন সংশোধন করে নতুন আইন প্রণয়ন এবং প্রাইভেট ও পাবলিক লিমিটেড কোম্পানির মালিকানা সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তির জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে ১৪ পরামর্শ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট।

টপ টেন ফেব্রিক্স অ্যান্ড টেইলার্স লিমিটেডের মালিকানা নিয়ে কোম্পানি আইনে দায়ের করা মামলা নিষ্পত্তি করে বিচারপতি মো. আশরাফুল কামালের একক হাইকোর্ট বেঞ্চের রায়ে এ পরামর্শসহ পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। গত বছরের ২৫ আগস্ট ঘোষণা করা রায় বুধবার (২২ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

রায়ে হাইকোর্ট বাণিজ্য মন্ত্রণালয়কে ১৪ টি পরামর্শ দিয়েছেন:-
> অতি দ্রুততার সঙ্গে ভারতের কোম্পানি আইনের আদলে বাংলাদেশের কোম্পানি আইন সংশোধন করে নতুন আইন প্রণয়ন। প্রতি বৎসর উক্ত আইনের হালনাগাদীকরণ করার নিমিত্তে বাণিজ্য মন্ত্রণালয়কে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ।

> প্রতিটি জেলায় কোম্পানির সংখ্যানুপাতে এক বা একাধিক কোম্পানি আইনের ট্রাইব্যুনাল গঠন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ প্রদান।

> প্রতিটি বিভাগে একটি করে কোম্পানি আপিল্যাট ট্রাইব্যুনাল গঠন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বাণিজ্য মন্ত্রণালয়কে পরামর্শ প্রদান।

> কোম্পানি আইনের অধীনে অপরাধ সমূহের জন্য বিশেষ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বাণিজ্য মন্ত্রণালয়কে পরামর্শ প্রদান।

> যৌথমূলধনী কোম্পানি ও কার্যসমূহের পরিদপ্তরকে (আরজেএসসি) আধুনিককরণ ও আইনি কাঠামো শাক্তিশালীকরণের নিমিত্তে এবং এর সেবার উন্নয়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে বাণিজ্য মন্ত্রণালয়কে পরামর্শ প্রদান।

> কর্পোরেট ল কোড বাংলায় প্রকাশ করে প্রত্যেক কোম্পানির অফিসে সংরক্ষণের জন্য প্রয়োজনীয় নির্দেশ প্রদান করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে পরামর্শ প্রদান।

> প্রত্যেক কোম্পানিতে একজন স্থায়ী আইন কর্মকর্তার পদ সৃজন করে স্থায়ী আইন কর্মকর্তা রাখা এবং কোম্পানি আইনে অভিজ্ঞ একজন আইনজীবীকে পরামর্শক রাখা বাধ্যতামূলক করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে পরামর্শ প্রদান।

> প্রতিটি জেলায় বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন কোম্পানি গঠন, ব্যবস্থাপনা ও পরিচালনা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন। নিয়মিত প্রতিটি কোম্পানির কর্মকর্তাদেরকে বৎসরে অন্তত একবার উক্ত প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণ বাধ্যতামূলক করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে পরামর্শ প্রদান।

> প্রতি কোম্পানিতে একজন করে নিরপেক্ষ পরিচালক, কোম্পানির সচিব, অভ্যন্তরীণ নিরীক্ষক নিয়োগ বাধ্যতামূলক করার নিমিত্তে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাণিজ্য মন্ত্রণালয়কে পরামর্শ প্রদান।

> পরিশোধিত মূলধন পাঁচ কোটি টাকার উপরে হলে প্রত্যেক কোম্পানিতে সার্বক্ষণিক কোম্পানি সচিব রাখা বাধ্যতামূলক করে (যারা আইসিএসবির সদস্য হবে) প্রয়োজনীয় পরিপত্র ইস্যু করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে পরামর্শ প্রদান।

> কোম্পানির কার্যালয় যে শহরে নিবন্ধিত, সে শহরে এজিএম বাধ্যতামূলক করে দ্রুত পরিপত্র ইস্যু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বাণিজ্য মন্ত্রণালয়কে পরামর্শ প্রদান।

> শেয়ারবাজারের আইনের সঙ্গে সংঘাত এড়ানো, কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনাহূত পরিস্থিতির অবসান, রিটার্ন দাখিল সহজতর করা ইত্যাদি বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বাণিজ্য মন্ত্রণালয়কে পরামর্শ প্রদান।

> এজিএমে বা অন্য কোথাও কোম্পানির পক্ষ থেকে শেয়ারহোল্ডারদের কোনোরূপ উপহার, উপঢৌকন, নগদ অর্থ প্রদান সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে বিধি প্রণয়ন। এজিএম অনুষ্ঠানে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কোম্পানির নিবন্ধন আপনা আপনি বাতিল মর্মে বিধি প্রণয়নের পরামর্শ প্রদান।

> লাভ-ক্ষতির হিসাব, উদ্বৃত্তপত্র, রিটার্ন বা করের বিষয় আরজেএসসিতে দাখিল করার বিষয়ে সুনির্দিষ্টভাবে বিধি বিধান করার পরামর্শ প্রদান।

প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বাণিজ্যমন্ত্রী, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও আইন কমিশনের চেয়ারম্যানকে রায়ের অনুলিপি দ্রুত পাঠাতে বলা হয়েছে।

Happy New Year 2023
31/12/2022

Happy New Year 2023

শুভ দুপুর
09/11/2022

শুভ দুপুর

সম্মানিত নতুন উদ্যোক্তাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, কিছু কিছু ভুয়া কনসালটেন্সি ফার্ম অনলাইনে চটকদার বিজ্ঞাপন দিয়ে ...
22/10/2022

সম্মানিত নতুন উদ্যোক্তাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, কিছু কিছু ভুয়া কনসালটেন্সি ফার্ম অনলাইনে চটকদার বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের সাথে প্রতারণা করে যাচ্ছে যাদের কোম্পানি আইন বিষয়ে কোন প্রকার বিশদ অভিজ্ঞতা/সনদপত্র/নিবন্ধন নেই। সামান্য টাকার লোভে পড়ে তারা গ্রাহককে ভুলভাল বুঝিয়ে নামে মাত্র কোম্পানির একটি গঠনতন্ত্র তৈরি করে রেজিস্ট্রেশন করে দিচ্ছে। যারা কিছুদিন পর পর তাদের ঠিকানা পাল্টায় ও নানা অঘটন ঘটিয়ে গা ঢাকা দেয়।

চটকদার বিজ্ঞাপন দেখে অথবা কিছুটা কম মূল্যে রেজিস্ট্রেশন এর কাজ করতে পেরে অনেক গ্রাহক এইসব দালালদের খপ্পরে পড়েন। কিন্তু কাজ সম্পন্ন করার পর প্রাথমিকভাবে কোন কিছু বুঝে উঠতে না পারলেও নিকট ভবিষ্যতে অসামঞ্জস্যপূর্ণ পরিশোধিত মূলধন প্রদর্শনসহ ব্যক্তিগত ও কোম্পানির ট্যাক্স ফাইল নিয়ে গ্রাহকগণ বিভিন্ন প্রকার জটিলতা পড়েন যার জের হাইকোর্ট পর্যন্ত গড়ায়। তাছাড়া গঠনতন্ত্রে বিভিন্ন ধরনের ভুল, ভ্রান্তি, অপরিপক্কতা, অস্পষ্টতা ও আইনি জটিলতার দরুন অনেক উদ্যোক্তা/ পার্টনার আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং এর কারণে অনেক কোম্পানির কার্যক্রম মুখ থুবড়ে পড়ছে।

যেমন দেখা গেল একটি ওয়ান পারসন (OPC) কোম্পানি রেজিস্ট্রেশন করতে সর্বনিম্ন ২৫ লক্ষ টাকা পেইড আপ ক্যাপিটাল দেখাতে হয়। অথচ গ্রাহকের ব্যক্তিগত ট্যাক্স ফাইলটি একদম নতুন বা অন্তত ২৫ লক্ষ টাকা হোয়াইট করা নেই। তখন গ্রাহককে বিষয়টি অবগত না করে বা ভুল বুঝিয়ে কোম্পানি রেজিস্ট্রেশন করে দিলে গ্রাহক তার ব্যক্তিগত এবং কোম্পানির ট্যাক্স ফাইল নিয়ে বিরাট সমস্যার সম্মুখীন হবেন।

এমতাবস্থায় সম্মানিত উদ্যোক্তাগণের প্রতি পরামর্শ এই যে, কোম্পানি সংক্রান্ত যাবতীয় কাজ একজন সনদপ্রাপ্ত বিজ্ঞ আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আইটিপিদের মাধ্যমে সম্পন্ন করবেন (কারণ সনদপত্র পেশাজীবীর দ্বারা যদি প্রতারণার শিকার হলে তাদেরকে ধরা যাবে অথবা আইনের আওতায় আনা যাবে) এতে করে ভবিষ্যৎ ঝক্কি ঝামেলা এড়াতে ও প্রতারণার হাত থেকে রেহাই পেতে পারেন।

ধন্যবাদান্তে,
অ্যাডভোকেট মোঃ রাশিদুল হাসান কয়েস
জয়েন্ট সেক্রেটারি
কোম্পানি আইনজীবী সমিতি (বাংলাদেশ কোম্পানি ল' প্র্যাকটিশনার্স সোসাইটি)
শাহ আলী টাওয়ার, ৩৩ কাওরান বাজার ঢাকা।
ফোন - ০১৭১৪০২২২৯৮

আসসালামু আলাইকুম। লিমিটেড কোম্পানি, পার্টনারশিপ ফার্ম, সোসাইটি, ফাউন্ডেশন, ট্রাস্ট, ট্রেড অর্গানাইজেশন ইত্যাদি নিবন্ধনসহ...
22/10/2022

আসসালামু আলাইকুম। লিমিটেড কোম্পানি, পার্টনারশিপ ফার্ম, সোসাইটি, ফাউন্ডেশন, ট্রাস্ট, ট্রেড অর্গানাইজেশন ইত্যাদি নিবন্ধনসহ আরজেএসসি সংক্রান্ত যাবতীয় সেবা পেতে যোগাযোগ করুন। 01714022298

আসসালামু আলাইকুম
14/10/2022

আসসালামু আলাইকুম

নতুন একটি কোম্পানির নিবন্ধন সম্পন্ন করলাম। আলহামদুলিল্লাহ
23/09/2022

নতুন একটি কোম্পানির নিবন্ধন সম্পন্ন করলাম। আলহামদুলিল্লাহ

Address

Shah Ali Tower, 33 Kawran Bazar
Dhaka

Opening Hours

Monday 09:00 - 19:00
Tuesday 09:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 19:00
Sunday 09:00 - 19:00

Telephone

01714022298

Website

Alerts

Be the first to know and let us send you an email when Company Registration posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Company Registration:

Share

Category