Advocate Abul Bashar

Advocate Abul Bashar Md Abul Bashar

শিক্ষা ব্যবস্থা ধ্বংস! শিক্ষক মহোদয় গন রাজনীতি এবং লেজুড়বৃত্তি নিয়ে ব্যস্ত! ছাত্র ছাত্রীরা কিশোর গ্যাং, দামি দামি মোব...
16/10/2025

শিক্ষা ব্যবস্থা ধ্বংস! শিক্ষক মহোদয় গন রাজনীতি এবং লেজুড়বৃত্তি নিয়ে ব্যস্ত! ছাত্র ছাত্রীরা কিশোর গ্যাং, দামি দামি মোবাইল ফোন, অনৈতিক সম্পর্ক এবং গেম খেলার প্রতিযোগিতা নিয়ে ব্যস্ত! বাপের কাছ থেকে টাকা নিয়ে দামি দামি হাফপ্যান্ট পরে সর্বত্র অবাধ বিচরণ, কেউ যেন দেখে না! নেশা পানীয়র কথা না হয় না ই বললাম! বাপ মা বলে আজ-কালকের ছেলে তো অতো কিছু ধরলে চলে না। আর কচি কচি ছেলেদের রাজনীতির কথা তো বলাই বাহুল্য। ওরা কি চায়, কি হতে চায় নিজেরাই জানেনা। আরে ভাই ! রেজাল্ট টা কি ঘরের দরজায় লাগানো গাছের পেয়ারা, যে ইচ্ছা হলেই পেড়ে খাওয়া যায়! নুন্যতম পড়ালেখা করলে পাশ করা যায়, আর ভালো করে পড়ালেখা করলে ভালো রেজাল্ট করা যায়।

10/10/2025
09/08/2025

বেহেশতের সহজ চাবি, কোরআনের আলোকে।

বেশ কয়েকদিন ধরে কোরআন শরীফ মনোযোগ দিয়ে পড়েছি এবং খোঁজাখুঁজি করেছি, কে বেহেশতে যাবে?
বেহেশতে যাওয়ার কোনো "সহজ চাবি" কি আল্লাহ্‌ আমাদের বলে দিয়েছেন?
কোরআন খুলে দেখি, হ্যাঁ, আল্লাহ্‌ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, কে জান্নাতের অধিকারী হবে।

নিচে কোরআনের কিছু আয়াত তুলে দিচ্ছি—

সূরা বাকারা (২:২৫)

وَبَشِّرِ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ أَنَّ لَهُمْ جَنَّـٰتٍۢ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَـٰرُ ۖ كُلَّمَا رُزِقُوا۟ مِنْهَا مِن ثَمَرَةٍۢ رِّزْقًۭا ۙ قَالُوا۟ هَـٰذَا ٱلَّذِى رُزِقْنَا مِن قَبْلُ ۖ وَأُتُوا۟ بِهِۦ مُتَشَـٰبِهًۭا ۖ وَلَهُمْ فِيهَآ أَزْوَٰجٌۭ مُّطَهَّرَةٌۭ ۖ وَهُمْ فِيهَا خَـٰلِدُونَ ٢٥

আর যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদেরকে শুভ সংবাদ দিন যে, তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে নদী প্রবাহিত । যখনই তাদেরকে ফলমুল খেতে দেয়া হবে তখনই তারা বলবে, ‘আমাদেরকে পূর্বে জীবিকা হিসেবে যা দেয়া হত এতো তাই’। আর তাদেরকে তা দেয়া হবে সাদৃশ্যপূর্ণ করেই এবং সেখনে তাদের জন্য রয়েছে পবিত্র সঈিনী । আর তারা সেখানে স্থায়ী হবে ।

সূরা আন নিসা (৪:১২৪)

وَمَن يَعْمَلْ مِنَ ٱلصَّـٰلِحَـٰتِ مِن ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌۭ فَأُو۟لَـٰٓئِكَ يَدْخُلُونَ ٱلْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ نَقِيرًۭا ١٢٤

আর পুরুষ বা নারীর মধ্যে কেউ মুমিন অবস্থায় সৎ কাজ করলে, তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি অণু পরিমাণও যুলুম করা হবে না।

সূরা আল আহ্ যাব (৩৩:৩৫)

إِنَّ ٱلْمُسْلِمِينَ وَٱلْمُسْلِمَـٰتِ وَٱلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَـٰتِ وَٱلْقَـٰنِتِينَ وَٱلْقَـٰنِتَـٰتِ وَٱلصَّـٰدِقِينَ وَٱلصَّـٰدِقَـٰتِ وَٱلصَّـٰبِرِينَ وَٱلصَّـٰبِرَٰتِ وَٱلْخَـٰشِعِينَ وَٱلْخَـٰشِعَـٰتِ وَٱلْمُتَصَدِّقِينَ وَٱلْمُتَصَدِّقَـٰتِ وَٱلصَّـٰٓئِمِينَ وَٱلصَّـٰٓئِمَـٰتِ وَٱلْحَـٰفِظِينَ فُرُوجَهُمْ وَٱلْحَـٰفِظَـٰتِ وَٱلذَّٰكِرِينَ ٱللَّهَ كَثِيرًۭا وَٱلذَّٰكِرَٰتِ أَعَدَّ ٱللَّهُ لَهُم مَّغْفِرَةًۭ وَأَجْرًا عَظِيمًۭا ٣٥

নিশ্চয় মুসলিম পুরুষ ও মুসলিম নারী, মুমিন পুরুষ ও মুমিন নারী, অনুগত পুরুষ ও অনুগত নারী, সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ ও বিনীত নারী, দানশীল পুরুষ ও দানশীল নারী, সওম পালনকারী পুরুষ ও সওম পালনকারী নারী, যৌনাঙ্গ হিফাজতকারী পুরুষ ও যৌনাঙ্গ হিফাজতকারী নারী, আল্লাহ্কে অধিক স্মরণকারী পুরুষ ও আল্লাহ্‌কে অধিক স্মরণকারী নারী --তাদের জন্য আল্লাহ্ রেখেছেন ক্ষমা ও মহাপ্রতিদান।

সূরা আল হাজ্জ (২২:৭৭)

يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱرْكَعُوا۟ وَٱسْجُدُوا۟ وَٱعْبُدُوا۟ رَبَّكُمْ وَٱفْعَلُوا۟ ٱلْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ ۩ ٧٧

হে মুমিনগণ! তোমরা রুকূ‘ কর, সাজদা কর এবং তোমাদের রবের ‘ইবাদত কর ও সৎকাজ কর, যাতে তোমরা সফলকাম হতে পার ।

সূরা আল মুমিনুন (২৩:১-১১)

قَدۡ اَفۡلَحَ الۡمُؤۡمِنُوۡنَۙ‏ ﴿23:1﴾ الَّذِيۡنَ هُمۡ فِىۡ صَلَاتِهِمۡ خَاشِعُوۡنَ ۙ‏ ﴿23:2﴾ وَالَّذِيۡنَ هُمۡ عَنِ اللَّغۡوِ مُعۡرِضُوۡنَۙ‏ ﴿23:3﴾ وَالَّذِيۡنَ هُمۡ لِلزَّكٰوةِ فَاعِلُوۡنَۙ‏ ﴿23:4﴾ وَالَّذِيۡنَ هُمۡ لِفُرُوۡجِهِمۡ حٰفِظُوۡنَۙ‏ ﴿23:5﴾ اِلَّا عَلٰٓى اَزۡوَاجِهِمۡ اَوۡ مَا مَلَـكَتۡ اَيۡمَانُهُمۡ فَاِنَّهُمۡ غَيۡرُ مَلُوۡمِيۡنَ​ۚ‏ ﴿23:6﴾ فَمَنِ ابۡتَغٰى وَرَآءَ ذٰ لِكَ فَاُولٰٓـئِكَ هُمُ الۡعٰدُوۡنَ​ ۚ‏ ﴿23:7﴾ وَالَّذِيۡنَ هُمۡ لِاَمٰنٰتِهِمۡ وَعَهۡدِهِمۡ رَاعُوۡنَ ۙ‏ ﴿23:8﴾ وَالَّذِيۡنَ هُمۡ عَلٰى صَلَوٰتِهِمۡ يُحَافِظُوۡنَ​ۘ‏ ﴿23:9﴾ اُولٰٓـئِكَ هُمُ الۡوَارِثُوۡنَ ۙ‏ ﴿23:10﴾ الَّذِيۡنَ يَرِثُوۡنَ الۡفِرۡدَوۡسَؕ هُمۡ فِيۡهَا خٰلِدُوۡنَ‏ ﴿23:11﴾

অবশ্যই সফলকাম হয়েছে মুমিনগণ,
যারা তাদের সালাতে ভীতি অবনত
আর যারা অসার কর্মকাণ্ড থেকে থাকে বিমুখ
এবং যারা যাকাতে সক্রিয়
আর যারা নিজেদের যৌনাঙ্গকে রাখে সংরক্ষিত
নিজেদের স্ত্রী বা অধিকারভুক্ত দাসীগণ ছাড়া, এতে তারা হবে না নিন্দিত
অতঃপর কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারাই হবে সীমালংঘনকারী
আর যারা রক্ষা করে নিজেদের আমানত ও প্রতিশ্রুতি
আর যারা নিজেদের সালাতে থাকে যত্নবান
তারাই হবে অধিকারী
যারা অধিকারী হবে ফেরদৌসের যাতে তারা হবে স্থায়ী।

আমি কোথাও খুঁজে পেলাম না,
কোরআনে বলা হয়েছে, কোনো বিশেষ রাজনৈতিক দলকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে!

তাহলে:
আমরা কি মানুষের কথায় জান্নাতের পথ খুঁজব, নাকি আল্লাহ্‌র বাণীতে?
Collected from the page of Qazi S Huq

আইটিপি বনাম অ্যাডভোকেট: পেশাগত পরিচয়ে পার্থক্য কতটা গভীর?জেনে নিন আইন বলছে কী!বাংলাদেশে এখন অনেকেই আয়কর পরামর্শদাতা বা ই...
07/08/2025

আইটিপি বনাম অ্যাডভোকেট: পেশাগত পরিচয়ে পার্থক্য কতটা গভীর?
জেনে নিন আইন বলছে কী!

বাংলাদেশে এখন অনেকেই আয়কর পরামর্শদাতা বা ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার (ITP) হয়ে কাজ করছেন। করদাতাদের সহায়তা করছেন রিটার্ন দাখিলে, আপিল শুনানিতে বা ট্যাক্স রেকর্ড হালনাগাদ করতে। কিন্তু প্রশ্ন হলো—এঁরা কি নিজেদের "আইনজীবী" হিসেবে পরিচয় দিতে পারেন?

উত্তর: না, পারেন না—যদি না তাঁরা বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবী হন।

চলুন বিষয়টি আইনের আলোকে একটু বিশ্লেষণ করি।

কে হতে পারেন 'আইনজীবী'?
বাংলাদেশ বার কাউন্সিল অর্ডিন্যান্স, ১৯৭২ (The Bangladesh Legal Practitioners and Bar Council Order, 1972) অনুযায়ী, “Advocate” বলতে সেই ব্যক্তিকেই বোঝানো হয়েছে, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডিন্যান্স, ১৯৭২

✓ ধারা ২(এ) – “Advocate” অর্থ সেই ব্যক্তি, যিনি এই অর্ডিন্যান্স অনুযায়ী বার কাউন্সিলের তালিকাভুক্ত ও এনরোল্ড।
অর্থাৎ, বার কাউন্সিল কর্তৃক অনুমোদনপ্রাপ্ত না হলে কাউকে “Advocate” বলা যাবে না।

যিনি বার কাউন্সিলের তালিকাভুক্ত এবং বার কাউন্সিল থেকে অনুমোদিত।
এ সংজ্ঞা অনুযায়ী, আইনজীবী হওয়ার জন্য নিম্নলিখিত শর্ত পূরণ করতে হয়:

1. স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এলএল.বি বা সমমানের ডিগ্রি।
2. বার কাউন্সিল কর্তৃক আয়োজিত এনরোলমেন্ট পরীক্ষা (MCQ, Written ও Viva) উত্তীর্ণ হতে হবে।
3. বার কাউন্সিলের রেজিস্টারে নাম অন্তর্ভুক্ত করে আইনজীবী সনদ (Enrollment Certificate) সংগ্রহ করতে হবে।

এই সনদ ছাড়া কাউকে আইনজীবী পরিচয়ে নিজেকে তুলে ধরার অধিকার নেই। এমনকি বার কাউন্সিল আইন অনুযায়ী, নিজের নামের পাশে 'Advocate' ব্যবহার করাও অপরাধ।

তাহলে ITP কারা?
ইনকাম ট্যাক্স অধ্যাদেশ, ১৯৮৪ অনুযায়ী, নির্দিষ্ট যোগ্যতা ও পরীক্ষার মাধ্যমে যারা জাতীয় রাজস্ব বোর্ড (NBR)-এর অনুমোদন নিয়ে কর-সংক্রান্ত কাজ করতে পারেন, তাঁরা ITP হিসেবে বিবেচিত হন। তাদের কাজের সীমা:

√ আয়কর রিটার্ন তৈরি ও দাখিল
√ করদাতার পক্ষে ট্যাক্স অফিসে তথ্য উপস্থাপন
√ কর আপিল বা পুনর্মূল্যায়ন আবেদন প্রস্তুত

তবে তারা কোর্টে মামলা পরিচালনা করতে পারেন না এবং “আইনজীবী” পরিচয় দিতে পারেন না।

তাহলে কি ITP আইনজীবী হতে পারেন?
হ্যাঁ, ITP যদি চান, তবে তিনি নিজ উদ্যোগে আইনের শিক্ষাগ্রহণ করে এলএল.বি ডিগ্রি অর্জন করতে পারেন এবং বার কাউন্সিলের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হিসেবে এনরোল হতে পারেন।
সেক্ষেত্রে তিনি ITP ও আইনজীবী—দুই পরিচয়ই বহন করতে পারবেন। কিন্তু শুধুমাত্র ITP হওয়ার কারণে আইনজীবী হওয়া যায় না।

আইন লঙ্ঘনের পরিণাম কী?
আইনজীবী না হয়েও “Advocate” পরিচয় দেয়া শাস্তিযোগ্য অপরাধ। বার কাউন্সিল অর্ডিন্যান্স, ১৯৭২ এর ৪১ অনুচ্ছেদ অনুযায়ী–
কোনো ব্যক্তি যদি অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত না হয়েও আইন পেশা পরিচালনা/ পরিচয় প্রদান করেন, তবে তিনি সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন। কেউ যদি বার কাউন্সিলের তালিকাভুক্ত না হয়েও নিজেকে আইনজীবী বলে পরিচয় দেয়, বা এ ধরনের আচরণ বা কার্যকলাপ করে—তাহলে সে দণ্ডনীয় অপরাধ করছে।

বার কাউন্সিল আইন অনুযায়ী, আইনজীবী সনদ ছাড়া কেউ যদি নিজেকে “Advocate” পরিচয় দেন বা বিজ্ঞাপনে তা উল্লেখ করেন, তা শাস্তিযোগ্য অপরাধ। এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের এখতিয়ার রয়েছে বার কাউন্সিল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

শেষ কথা: "আইটিপি আর আইনজীবী—দুই পেশা, দুই পরিচয়। একটিতে কর পরামর্শ, অন্যটিতে বিচার প্রক্রিয়ার নেতৃত্ব।"
জনগণের সচেতনতা ও পেশাগত মর্যাদার সুরক্ষায় প্রতিটি পরিচয় যেন সঠিকভাবে ব্যবহৃত হয়, সেটাই এখন সময়ের দাবি।

তথ্যসূত্র:
•বাংলাদেশ বার কাউন্সিল অর্ডিন্যান্স, ১৯৭২
•ইনকাম ট্যাক্স অধ্যাদেশ, ১৯৮৪
•জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশিকা
•বার কাউন্সিলের অফিসিয়াল নোটিশ ও আদেশসমূহ

লেখক বোরহান উদ্দিন খান (শাকের) এডভোকেট
জজ কোর্ট ফেনী
ইমেইল: [email protected]

নির্বাচন, নির্বাচন, নির্বাচন,দয়াকরে নির্বাচন দিন।সুষ্ঠু, গ্রহনযোগ্যও নিরপেক্ষ নির্বাচনই গনতান্ত্রিক সরকার ব্যাবস্থার অন...
29/05/2025

নির্বাচন, নির্বাচন, নির্বাচন,
দয়াকরে নির্বাচন দিন।
সুষ্ঠু, গ্রহনযোগ্যও নিরপেক্ষ নির্বাচনই গনতান্ত্রিক সরকার ব্যাবস্থার অন্যতম পূর্ব শর্ত।

Doctrine of Necessity এর কারণে অন্তর্বর্তীকালীন সরকারের আগমন ঘটে এবং জনগন আপনাদের কে সুস্বাগতম জানিয়েছেন একটি উৎসব মুখর নির্বাচন উপহার দিবেন এই আশায় সুতরাং এ সরকার কোনোমতেই দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকার জন্য আসেনি এবং থাকা উচিত ও নয়। আপনাদের যদি কোন সংস্কারের রুপরেখা থাকে তাহলে সেটা জাতির সামনে উপস্থাপন করে নির্বাচিত সরকারের হাতে বাস্তবায়নের উদ্দেশ্যে হস্তান্তর করেন।

জনগণ আওয়ামী লীগ আমলে ভোটাধিকার প্রয়োগ করতে পারে নি বলে আপনারা অতি তাড়াতাড়ি জনগনের ভোটাধিকার প্রয়োগ করার ব্যবস্থা করুন ।জনগণকে ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হবে এটা কোন যৌক্তিক কথা নয়।

দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে জনগনকেই তাদের প্রতিনিধি ও সরকার নির্ধারণ করতে দেওয়া উচিৎ।

24/05/2025

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ, মাগুরা

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
13/05/2025

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

13/09/2024

নিজ গ্রামের সন্তান হোন, নেতা নয়! রাজনৈতিক বিভেদ নয়,গ্রাম্য ঐক্য গড়ে তুলুন। হিংসা বিদ্বেষ পরিহার করে গ্রামবাসীর এবং দেশ ও দশের কল্যাণে ভূমিকা রাখুন।

15/07/2024

দাদার নামে গাধা,
বাবার নামে আধা (অর্ধেক),
নিজের নামে রাজা,
ছেলের নামে মহারাজা।
আপনারা যারা বাপ দাদার নাম ভাঙিয়ে চলেন, মানে নিজের কোন যোগ্যতা নেই। তারা বাসা থেকে বের হওয়ার সময় দয়াকরে এক পিস এলাচ অথবা লবঙ্গ চিবাতে চিবাতে বের হবেন কারণ আপনারা যখন আনলিমিটেড চাপা মারেন তখন আপনাদের মুখগহ্বর থেকে মারাত্মক দুর্গন্ধ বের হয়।

25/02/2024

কান্ডারী হুঁশিয়ার
__ কাজী নজরুল ইসলাম
দুর্গম গিরি, কান্তার মরূ, দুস্তর পারাবার
লংঘিতে হবে রাত্রি নিশিথে যাত্রীরা হুশিয়ার ।
দুলিতেছে তরী, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ ,
ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত?
কে আছ জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যত ।
এ তুফান ভারী ,দিতে হবে পাড়ি , নিতে হবে তরী পার।।

তিমির রাত্রি, মাতৃমন্ত্রী সান্ত্রীরা সাবধান !
যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘোষিয়াছে অভিযান।
ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ,
ইহাদের পথে নিতে হবে সাথে ,দিতে হতে হবে অধিকার।।
অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানেনা সন্তরণ
কান্ডারী ! আজ দেখিব তোমার মাতৃমুক্তি পন ।

‘‘হিন্দু না ওরা মুসলিম ?” ওই জিজ্ঞাসে কোন জন ?
কান্ডারী ! বল ডুবিছে মানুষ, সন্তান মোর মা’র
গিরি সঙ্কট , ভীরু যাত্রীরা গুরু গরজায় বাজ ,
পশ্চাৎপদ -যাত্রীর মনে সন্দেহ জাগে আজ।
কান্ডারী ! তুমি ভুলিবে কি পথ ? ত্যেজিবে কি পথ -মাঝ ?
করে হানাহানি , তবু চলো টানি ,নিয়াছ যে মহাভার ।
কান্ডারী ! তব সম্মুখে ঐ পলাশীর প্রান্তর ,

বাঙালীর খুনে লাল হ‘ল যেথা ক্লাইবের খঞ্জর !
ঐ গঙ্গায় ডুবিয়াছে হায়, ভারতের দিবাকর !
উদিবে সে রবি আমাদেরি খুনে রাঙিয়া পূনর্বার !
ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান ,
আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান
আজি পরীক্ষা , জাতির অথবা জাতের করিবে ত্রাণ ?
দুলিতেছে তরী , ফুলিতেছে জল ,কান্ডারী হুশিয়ার !

Address

West Agargaon
Dhaka

Telephone

+8801912526823

Website

Alerts

Be the first to know and let us send you an email when Advocate Abul Bashar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Advocate Abul Bashar:

Share