Property Solution

Property Solution A Ideal Land Service Firm in Bangladesh. Deed Writer & Stamp Vendor

জমি পরিমাপের সূত্রঃ প্রথমে জমিখণ্ডের দৈর্ঘ্য ও প্রস্ত কত ফুট তা বের করুন। জমির চার দিকের মাপ সমান না হলে দৈর্ঘ্য ও প্রস্...
17/05/2025

জমি পরিমাপের সূত্রঃ প্রথমে জমিখণ্ডের দৈর্ঘ্য ও প্রস্ত কত ফুট তা বের করুন। জমির চার দিকের মাপ সমান না হলে দৈর্ঘ্য ও প্রস্তের গড় বের করুন। এরপর দৈর্ঘের সাথে প্রস্তের গুনফলকে ৪৩৫.৬ দ্বারা ভাগ করুন। এতে যা বের হবে, সেটাই জমির পরিমাণ (শতাংশে)।

মুসলিম ফারায়েজ নীতিঃ১। স্ত্রীর দুই অবস্থাঃ(ক) মৃত ব্যাক্তির সন্তান না থাকলে ১/৪,( খ) আর থাকলে ১/৮ অংশ পাইবে।২। স্বামীর দ...
19/04/2024

মুসলিম ফারায়েজ নীতিঃ

১। স্ত্রীর দুই অবস্থাঃ
(ক) মৃত ব্যাক্তির সন্তান না থাকলে ১/৪,
( খ) আর থাকলে ১/৮ অংশ পাইবে।

২। স্বামীর দুই অবস্থাঃ
(ক) স্ত্রীর মৃত্যুর পর সন্তান না থাকলে ১/২,
( খ) আর থাকলে ১/৪ অংশ পাইবে।

৩। কন্যার তিন অবস্থাঃ
(ক) একজন মাত্র কন্যা থাকলে ১/২ ,
( খ) একাধিক থাকলে ২/৩ অংশ পাইবে,
(গ) পুত্র কন্যা একসাথে থাকলে ২:১ অনুপাতে পাইবে।

৪। পিতার তিন অবস্থাঃ
(ক) মৃত্যু ব্যাক্তির পুত্র বা পৌত্র বা পুরুষ শ্রেনী বর্তমানে থাকলে ১/৬ অংশ পাইবে,
(খ) পুরুষ শ্রেনি না থাকলে এবং কন্যা বা পৌত্রী বা মহিলা শ্রেনী বর্তমানে থাকলে( ১/৬+অবশিষ্ট) অংশ পাইবে,
(গ)পুরুষ বা মহিলা শ্রেনী বর্তমানে না থাকলে অবশিষ্ট সকল অংশ পাইবে।

৫। মায়ের তিন অবস্থাঃ
(ক) মৃত্যু ব্যক্তির সন্তান বা একাধিক ভাইবোন থাকলে ১/৬ অংশ পাইবে,
(খ) মৃত্যু ব্যক্তির যদি কোন সন্তান না থাকে বা ভাইবোন ২ জনের কম থাকলে ১/৩ অংশ পাইবে,
(গ) স্বামী বা স্ত্রীর সাথে পিতা মাতা উভয়ে থাকলে , মৃত্যু ব্যক্তির সম্পত্তি থেকে স্বামী বা স্ত্রীর অংশ দেয়ার পর বাকি সম্পত্তির ১/৩ অংশ পাইবে।

৬। বৈপিত্রীয় ভাইবোনদের তিন অবস্থাঃ
(ক) একজন মাত্র বৈপিত্রীয় ভাইবোন থাকলে ১/৬ অংশ,
(খ) একাধিক থাকলে ১/৩ অংশ পাইবে
(গ) মৃত্যু ব্যাক্তির পুত্র বা পৌত্র,পিতা বা দাদা থাকলে বঞ্ছিত হইবে।

৭। পৌত্রীগনের ছয় অবস্থাঃ
(ক) একজন মাত্র পৌত্রী থাকলে ১/২,
( খ) একাধিক থাকলে ২/৩ অংশ পাইবে,
(গ) যদি মৃত্যু ব্যক্তির একজন মাত্র কন্যা থাকে তাহলে পৌত্রীগন ১/৬ অংশ পাইবে,
(ঘ) যদি মৃত্যু ব্যক্তির একাধিক কন্যা থাকে তাহলে পৌত্রীগন বঞ্ছিত হইবে,
(ঙ) মৃত্যু ব্যক্তির পৌত্রী ও পৌত্র একই সাথে থাকলে অংশীদার হইবে,
(চ) যদি মৃত্যু ব্যক্তির পুত্র থাকে তাহলে পৌত্রীগন বঞ্ছিত হইবে।

৮। সহোদরা বোনদের পাঁচ অবস্থাঃ
(ক) একজন মাত্র সহোদরা বোন থাকলে ১/২,
( খ) একাধিক থাকলে ২/৩ অংশ পাইবে,
(গ) সহোদরা বোনের সাথে সহোদরা ভাই থাকলে আসাবা হইবে,
(ঘ) যদি মৃত্যু ব্যক্তির একজন মাত্র কন্যা বা পৌত্রী থাকে তাহলে সহোদরা বোনগন ১/৬ অংশ পাইবে। একাধিক কন্যা বা পৌত্রী থাকলে এবং অন্য কোন ওয়ারিশ না থাকলে অংশীদার হইবে,
(ঙ) মৃত্যু ব্যাক্তির পুরুষ শ্রেনীর ওয়ারিশ থাকলে সহোদরা বোনগন বঞ্ছিত হইবে।

৯। বৈমাত্রিয় বোনদের সাত অবস্থাঃ
(ক) যদি মৃত্যু ব্যাক্তির সহোদরা বোন না থাকে ও একজন মাত্র বৈমাত্রিয় বোন থাকলে ১/২,
(খ)একাধিক থাকলে ২/৩ অংশ পাইবে,
(গ) যদি মৃত্যু ব্যক্তির একজন মাত্র সহোদরা বোন থাকে তাহলে বৈমাত্রিয় বোন ১/৬ অংশ পাইবে,
(ঘ) যদি মৃত্যু ব্যক্তির একাধিক সহোদরা বোন থাকে তাহলে বৈমাত্রিয় বোনগণ বঞ্ছিত হইবে,
(ঙ)যদি মৃত্যু ব্যক্তির একাধিক সহোদরা বোন থাকে এবং বৈমাত্রিয় বোনের সাথে বৈমাত্রিয় ভাই থাকলে একএে অংশীদার হইবে।
(চ) মৃত্যু ব্যাক্তির কন্যা বা পৌত্রী থাকলে এবং অন্য কোন ওয়ারিশ না থাকলে বৈমাত্রিয় বোনগণ অবশিষ্ট অংশ পাইবে,
(ছ) মৃত্যু ব্যক্তির পুরুষ ওয়ারিশ থাকলে বৈমাত্রিয় বোনগন বঞ্ছিত হইবে।

১০। দাদী নানীর ২ অবস্থাঃ
(ক) পিতৃ বা মাতৃ সম্পর্কের এক বা একাধিক যাহাই হোক ১/৬ অংশ পাইবে,
(খ) মৃত্যু ব্যক্তির মাতা জীবিত থাকলে বঞ্ছিত হইবে। তবে পিতা জীবিত থাকলে দাদী বঞ্ছিত
Collected

Property Solution Property Solution প্রপার্টি সমাচার ও শিক্ষামুলক তথ্য ভাণ্ডার। পরিচালনায়- প্রপার্টি সল্যুশন।
03/12/2023

Property Solution Property Solution প্রপার্টি সমাচার ও শিক্ষামুলক তথ্য ভাণ্ডার। পরিচালনায়- প্রপার্টি সল্যুশন।

30/11/2023
সাফ-কবলা দলিল কাকে বলে-
10/06/2022

সাফ-কবলা দলিল কাকে বলে-

পুরাতন পদ্ধতিঃ এক থেকে ষোলো আনা।⁄.   = ১ আনা৵.  = ২ আনা৶.  = ৩ আনা৷.    = ৪ আনা৷⁄.   = ৫ আনা৷৵.  = ৬ আনা৷৶.  = ৭ আনা৷৷. ...
09/06/2022

পুরাতন পদ্ধতিঃ এক থেকে ষোলো আনা।
⁄. = ১ আনা
৵. = ২ আনা
৶. = ৩ আনা
৷. = ৪ আনা
৷⁄. = ৫ আনা
৷৵. = ৬ আনা
৷৶. = ৭ আনা
৷৷. = ৮ আনা
৷৷⁄. = ৯ আনা
৷৷৵. = ১০ আনা
৷৷৶. = ১১ আনা
৸. = ১২ আনা
৸⁄. = ১৩ আনা
৸৵. = ১৪ আনা
৸৶. = ১৫ আনা
১্ = একটা টাকা বা ১৬ আনা

১ থেকে ১৯ পর্যন্ত গন্ডা লিখা যায়।
১ = ১ গন্ডা
২ = ২ গন্ডা
৩ = ৩ গন্ডা
৪ = ৪ গন্ডা
৫ = ৫ গন্ডা
৬ = ৬ গন্ডা
৭ = ৭ গন্ডা
৮ = ৮ গন্ডা
৯ = ৯ গন্ডা
১০ = ১০ গন্ডা
১১ = ১১ গন্ডা
১২ = ১২ গন্ডা
১৩ = ১৩ গন্ডা
১৪ = ১৪ গন্ডা
১৫ = ১৫ গন্ডা
১৬ = ১৬ গন্ডা
১৭ = ১৭ গন্ডা
১৮ = ১৮ গন্ডা
১৯ = ১৯ গন্ডা
দ্রষ্টব্যঃ বিষ গুন্ডা পূরণ হলেই এক আনা হবে।

এক থেকে তিন পর্যন্ত কড়া লিখা যায়।
৷ = ১ কড়া
৷৷ = ২ কড়া
৸ = ৩ কড়া
দ্রষ্টব্যঃ চার কড়া সমান এক গন্ডা।

এক থেকে দুই পর্যন্ত ক্রান্তি লিখা যায়।
৴ = ১ ক্রান্তি
৴৴ = ২ ক্রান্তি
দ্রষ্টব্যঃ তিন কান্তি সমান এক কড়া।

এক থেকে উনিশ পর্যন্ত তিল লিখা যায়।
১ = ১ তিল
২ = ২ তিল
৩ = ৩ তিল
৪ = ৪ তিল
৫ = ৫ তিল
৬ = ৬ তিল
৭ = ৭ তিল
৮ = ৮ তিল
৯ = ৯ তিল
১০ = ১০ তিল
১১ = ১১ তিল
১২ = ১২ তিল
১৩ = ১৩ তিল
১৪ = ১৪ তিল
১৫ = ১৫ তিল
১৬ = ১৬ তিল
১৭ = ১৭ তিল
১৮ = ১৮ তিল
১৯ = ১৯ তিল
দ্রষ্টব্যঃ বিষ তিল সমান এক ক্রান্তি।
[©সংগৃহীত ]

Address

Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when Property Solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category