12/09/2026
ডেভেলপার কোম্পানি সময়মতো ফ্ল্যাট না দিলে বা চুক্তি ভঙ্গ করলে আইনত ঘরে বসে থাকার সুযোগ নেই। অনেক ক্রেতা জীবনভরের সঞ্চয় দিয়েও সময়মতো ফ্ল্যাটের পজিশন পান না। অনেকে বছরের পর বছর ডেভেলপার কোম্পানির পেছনে ঘুরেও কোনো সমাধান পান না।
আপনার অধিকারসমূহ:
১৫% ক্ষতিপূরণ: চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সময়ে ফ্ল্যাট দিতে ব্যর্থ হলে ডেভেলপারকে পরিশোধিত অর্থের ওপর ১৫% হারে ক্ষতিপূরণ দিতে হবে।
অর্থ ফেরত: ক্রেতা ফ্ল্যাট নিতে অস্বীকৃতি জানালে ক্ষতিপূরণসহ সম্পূর্ণ টাকা সর্বোচ্চ ৬ মাসের মধ্যে ফেরত দিতে ডেভেলপার বাধ্য।
আইনি ব্যবস্থা: নিজেদের মধ্যে সালিশিতে বিষয়টির সমাধান না হলে ডেভেলপারের বিরুদ্ধে উপযুক্ত আদালতে সরাসরি ফৌজদারি মামলা দায়ের করা সম্ভব।
শফিক জামান
আইনজীবী
বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
Apex Counsel Law House
#ফ্ল্যাট_মামলা #ফ্ল্যাট_ক্রয় #রিয়েল_এস্টেট_আইন #জমির_আইন #সম্পত্তি_আইন #ফৌজদারি_মামলা