Humayun & Associates

Humayun & Associates We observe the highest level of professional ethics with an excellent, responsive and timely legal service to our clients.

We are known for our integrity, efficiency, mutual trust and personal responsibility towards our clients.

অবকাশকালীন চেম্বার জজ বিচারপতি আশফাকুল ইসলামপ্রধান বিচারপতির দায়িত্বে আশফাকুল ইসলামল'ইয়ার্স ক্লাব বাংলাদেশআদালত প্রাঙ্গ...
09/04/2026

অবকাশকালীন চেম্বার জজ বিচারপতি আশফাকুল ইসলাম
প্রধান বিচারপতির দায়িত্বে আশফাকুল ইসলাম
ল'ইয়ার্স ক্লাব বাংলাদেশআদালত প্রাঙ্গণ ৯ এপ্রিল, ২০২৬ 1 min read
0
প্রধান বিচারপতির বিদেশ সফরকালীন সময়ে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন।

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়-এর আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

জারি করা এ প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী মালয়েশিয়া ও সিঙ্গাপুর সফরে থাকবেন। তার এই যাতায়াত ও অবস্থানকালীন সময়ে ৯ এপ্রিল থেকে ১৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত, অথবা তিনি পুনরায় স্বীয় দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত, প্রধান বিচারপতির কার্যভার পালন করবেন আপিল বিভাগের প্রবীণতম বিচারপতি মো. আশফাকুল ইসলাম।

জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার ভোরে তাঁকে র...
07/04/2026

জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার ভোরে তাঁকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে আটক করা হয়।

ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম আজ সকালে প্রথম আলোকে বলেন, শিরীন শারমিন চৌধুরীকে আটক করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তিনি এখন ডিবির হেফাজতে আছেন।

অন্তর্বর্তী সরকারের আমলে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পাওয়া সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবুল হাসানকে এই দায়িত্ব থে...
06/04/2026

অন্তর্বর্তী সরকারের আমলে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পাওয়া সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবুল হাসানকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে একজন বিচারপ্রার্থীর কাছ থেকে ৩ কোটি ২০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে বলে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন।

আবুল হাসানকে ২০২৪ সালের ২৮ আগস্ট সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছে। আজ সোমবার তাঁর নিয়োগ বাতিল করে অব্যাহতি দেওয়ার কথা জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা)। তবে প্রজ্ঞাপনে তাঁর নিয়োগ বাতিল করার কারণ উল্লেখ করা হয়নি।

বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগের কোর্ট ও অফিসের নতুন সময়সূচি ঘোষণা করেছে।সোমবার (৬ এপ্রিল ২০২৬) হাইকোর্ট বিভাগের ...
06/04/2026

বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগের কোর্ট ও অফিসের নতুন সময়সূচি ঘোষণা করেছে।

সোমবার (৬ এপ্রিল ২০২৬) হাইকোর্ট বিভাগের রেজিস্টার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রশাসন শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন থেকেই নতুন সময়সূচি কার্যকর হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাইকোর্ট বিভাগের কোর্ট কার্যক্রম চলবে সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৪৫ মিনিট পর্যন্ত।

এ সময়ের মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২টা পর্যন্ত যোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বিরতি থাকবে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হিসেবে নির্ধারিত রয়েছে।

অফিস সময়সূচি অনুযায়ী, রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস কার্যক্রম চলবে।

এ সময়ের মধ্যে দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত বিরতি থাকবে। অফিসের ক্ষেত্রেও শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও অন্তবর্তী সরকারের সাবেক সব উপদেষ্টাসহ ২৪ জনের বিষয়ে তদন্তের দাবি জানিয়ে আইনি ন...
06/04/2026

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও অন্তবর্তী সরকারের সাবেক সব উপদেষ্টাসহ ২৪ জনের বিষয়ে তদন্তের দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতের সিদ্ধান্তে আগের অবস্থায় ফিরে যাচ্ছে বিচার বিভাগ।...
05/04/2026

সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতের সিদ্ধান্তে আগের অবস্থায় ফিরে যাচ্ছে বিচার বিভাগ। অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ যাচ্ছে আইন মন্ত্রণালয়ের হাতে। উচ্চ আদালতের বিচারক নিয়োগের ক্ষমতা আবার চলে যাচ্ছে প্রধানমন্ত্রীর কাছে। বিলুপ্ত হবে গত ১১ ডিসেম্বর উদ্বোধন করা সুপ্রিম কোর্ট সচিবালয়। ফলে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করার বিষয়ে জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা আপাতত পূরণ হচ্ছে না।

অন্তর্বর্তী সরকারের সময় জারি করা সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ রহিত করার সুপারিশ করেছে সংসদীয় বিশেষ কমিটি। এই অধ্যাদেশগুলো আপাতত আইনে পরিণত হচ্ছে না।

05/04/2026

সুপ্রিম কোর্ট বার প্রাঙ্গণে হঠাৎ গাছ পড়লো গাড়ির ওপর।

New Vacation Bench.
25/03/2026

New Vacation Bench.

"আজ ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস"সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
25/03/2026

"আজ ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস"
সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক।বুধবার (১১ মার্চ) ব...
11/03/2026

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক।

বুধবার (১১ মার্চ) বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে তার জামিনে মুক্তি পেতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী মোনায়েম নবী শাহীন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনসরুল হক চৌধুরী, মোস্তাফিজুর রহমান খান, মোতাহার হোসেন সাজু এবং আইনজীবী মোনায়েম নবী শাহীন।

জামালপুর সদর উপজেলায় স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড ...
11/03/2026

জামালপুর সদর উপজেলায় স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া একই মামলায় একজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

09/03/2026

Address

HUMAYUN & ASSOCIATES, Zaman Tower, Suite No-701, Level-7, 37/2, Purana Paltan, Box Culvert Road
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Humayun & Associates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share