12/01/2025
বর্তমান সময়ে আইন গ্র্যাজুয়েট দের জন্য আইন কর্মকর্তা বা সিনিয়র অফিসার(আইন) বা সহকারী পরিচালক(আইন) বা সহকারী ব্যবস্থাপক(আইন) পদ গুলি খুবই আকর্ষণীয় এবং এই ক্ষেত্র ক্রমশই বৃদ্ধি পাচ্ছে।অনেকেই জানতে চান যে সব আইন কর্মকর্তার জব কি নবম গ্রেডের?উত্তর হলো অধিকাংশ ক্ষেত্রেই নবম গ্রেডের।
একেক প্রতিষ্ঠানে একেক নামে নিয়োগ দেওয়া হলেও নবম গ্রেডের চাকুরি এটি।
বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক(আইন) নামে সার্কুলারে দেওয়ার পাশাপাশি এক্স ক্যাডার(আইন) ও উল্লেখ করা আছে।
অগ্রণী ব্যাংক,রূপালী ব্যাংক,সোনালী ব্যাংকে মত রাষ্ট্রায়ত্ত ব্যাংক গুলো সিনিয়র অফিসার(আইন) নামে সার্কুলার প্রক্সশ করে।
বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন লি. আইন কর্মকর্তা বা Law Officer নামেই সার্কুলার প্রকাশ করে।
BEZA আইন কর্মকর্তা নামে সার্কুলার প্রকাশ করলেও পরবর্তীতে তারা সহকারী পরিচালক(আইন) এ পরিবর্তিত হয়।
রাজউক তাদের সার্কুলারে আইন কর্মকর্তা হিসেবেই নিয়োগ দিয়েছে।
নেসকো তাদের সার্কুলারে সহকারী ব্যবস্থাপক(লিগ্যাল এন্ড কর্পোরেট এফেয়ার্স) নামেই প্রকাশ করেছে।
ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল সহকারী পরিচালক(আইন) নামে সার্কুলার প্রকাশ করেছিল।
পেট্রোবাংলা সহকারী ব্যবস্থাপক(আইন) নামেই সার্কুলার প্রকাশ করেছিল।
এছাড়াও বিভিন্ন বন্দর,বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল,প্রতিযোগিতা কমিশন ও আইন কর্মকর্তা নিয়োগের ব্যাপারে তাদের সার্কুলারে উল্লেখ করেছিল।
BTRC সহকারী পরিচালক(আইন) নামের নবম গ্রেডের সার্কুলার প্রকাশের পাশাপাশি উপ-সহকারী পরিচালক(আইন) এর জন্যেও সার্কুলার দিয়েছিল।
এছাড়াও রাষ্ট্রায়ত্ত ব্যাংক সমূহ ল অফিসার দের জন্য অরগানোগ্রামের পদ সংখ্যা বৃদ্ধি করছে এবং আগে পদ তৈরি ছিল না,এরকম রাষ্ট্রায়ত্ত ব্যাংকেও নতুন করে পদ তৈরি করা হচ্ছে।তাহলে বুঝা ই যাচ্ছে যে সামনে আরো আরো সার্কুলার আসবে।
এত এত তথ্য উপাত্ত দেওয়ার কারণ এটাই যে এডভোকেটশিপ বা জুডিশিয়ারি ছাড়াও আইনের গ্র্যাচুয়েটদের জন্য কর্মক্ষেত্রে খুব ভালোভাবেই বিস্তৃত হচ্ছে ও এই ব্যাপ্তি প্রতিনিয়ত চলমান।
তাই যারা একটু ভিন্ন ট্র্যাকে হাটতে চান,এই প্লাটফর্ম টি তাদের জন্য অবশ্যই ইউনিক ও বেস্ট।
ল অফিসার সম্পর্কে আরো আরো বিস্তারিত জানতে চোখ রাখুন পেইজ.
মোহাম্মদ হাছান উল বান্না
সিনিয়র অফিসার(আইন)
রূপালী ব্যাংক পিএলসি
This Platform is for Law Officer Exam of Banks, NBFI, PetroBangla, Autonomous Body & Others.