Couple story

Couple story Love �

তুমি বলেছিলে রাতে তোমার ঘুম হয় না,আমি বুঝেছিলাম সময় চাইছো;তুমি বলেছিলে "আকাশে কী মেঘ করেছে দেখো?",আমি বুঝেছিলাম তোমার মন...
05/07/2022

তুমি বলেছিলে রাতে তোমার ঘুম হয় না,
আমি বুঝেছিলাম সময় চাইছো;
তুমি বলেছিলে "আকাশে কী মেঘ করেছে দেখো?",
আমি বুঝেছিলাম তোমার মন খারাপ।

তুমি বলেছিলে নীল প্রিয় রঙ,
আমি বুঝেছিলাম তোমার কষ্ট হচ্ছে;
তুমি বলেছিলে ঠোঁট ফেটেছে,
আমি বুঝেছিলাম চুমু খেতে চাইছো;
তুমি বলেছিলে অংক ভালো লাগেনা,
আমি বুঝেছিলাম তুমি কবিতা ভালোবাসো।

তুমি বলেছিলে " আজ তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে",
তুমি বলেছিলে,এই হুটহাট দেখা করা,অসময়ে ফোন করা আর তোমার ভালোলাগছেনা;
আমি বুঝে গিয়েছিলাম,বিচ্ছেদ চাইছো।

তারপর অলিখিত সাক্ষরে তুমি যখন ইনভিজিবল হাইকোর্টে আমার বিরুদ্ধে বিচ্ছেদের মামলা ঠুকে দিলে;
আমি বুঝেছিলাম তুমি মুক্তি চাও।

এরপর সব বুঝে যখন আমি দার্শনিক,
সব মিটিয়ে তুমি যখন অন্য ঘরের শো-পিস,
একদিন আমাদের দেখা হলো তখন;

তুমি জিজ্ঞেস করেছিলে,"কেমন আছো?"
আমি বুঝে গিয়েছিলাম তুমি ভালো নেই।

~ স্বপ্নীল চক্রবর্ত্তী 🌸

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Couple story posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category