Advocate D K Saha

Advocate D K Saha A dedicated legal professional committed to justice, integrity, and the rule of law. "Standing for truth, fighting for justice"

Passionate about protecting rights, resolving disputes, and serving society with honesty and excellence.

28/04/2026

দণ্ডবিধি ৪২০ ও ৪৬ ধারা: প্রতারণা মামলায় আসলে কী প্রমাণ করতে হয়?

জাতীয় আইনগত সহায়তা দিবস -২০২৬বিরোধ হলে মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপোষও হয়।
28/04/2026

জাতীয় আইনগত সহায়তা দিবস -২০২৬

বিরোধ হলে মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপোষও হয়।

সকল বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পূর্ব ঘোষণা অনুযায়ী অবশেষে পরীক্ষার রুটিন প্রকাশ ...
26/04/2026

সকল বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পূর্ব ঘোষণা অনুযায়ী অবশেষে পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর এই রুটিন প্রকাশ শিক্ষার্থীদের প্রস্তুতিকে আরও সুসংগঠিত ও গতিশীল করবে বলে আশা করছি।
এখনই সময় নিজেকে গুছিয়ে নেওয়ার, পরিকল্পনা অনুযায়ী পড়াশোনায় মনোযোগী হওয়ার এবং আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করার। সবাইকে আন্তরিক শুভকামনা—পরিশ্রম ও ধৈর্যের ফল যেন সফলতার মাধ্যমে অর্জিত হয়।
📌 রুটিনটি ভালোভাবে দেখে নিজের প্রস্তুতির পরিকল্পনা সাজিয়ে নাও।
সবার জন্য শুভকামনা রইলো। 💙📚

মেসেঞ্জারের প্রশ্ন থেকে একটি কমন সমস্যা।‌প্রশ্ন:--- আসসালামু আলাইকুম।  আমি একজন ব্যাক্তিকে ব্যাবসা করার জন্য টাকা ধার দি...
26/04/2026

মেসেঞ্জারের প্রশ্ন থেকে একটি কমন সমস্যা।‌
প্রশ্ন:---

আসসালামু আলাইকুম।
আমি একজন ব্যাক্তিকে ব্যাবসা করার জন্য টাকা ধার দিই। সে আমাকে ব্লাঙ্ক চেক ও স্টাম্প দেয় সিকিউরিটি হিসেবে। এখন উক্ত ব্যাক্তির কাছে টাকা চাইলে সে টাকা ফেরত দিচ্ছেনা , বিভিন্ন রকম অযুহাত দেখাচ্ছে। কি ব্যাবস্থা ‍নিলে আমি দ্রুত টাকা ফেরত পেতে পারি। বা আদালত তার সম্পত্তি ক্রোক করে আমার পাওনা পরিশোধ করতে বাধ্য করবে। সঠিক পরামর্শ দিয়ে বাধিত করবেন।
ধন্যবাদ ।‌

পরামর্শ:---- এই ধরনের সমস্যা হলে প্রথমে নালিশি চেকটি ডিজঅনার করাতে হয় । তারপর চেক ডিজঅনারের ৩০ দিনের মধ্যে অভিযুক্তের বরাবরে লিগ্যাল নোটিশ পাঠাতে হয় । লিগ্যাল নোটিশ পাঠানোর পর ৩০ দিন অপেক্ষা করতে হয় । উক্ত ৩০ ৩০ দিন অতিবাহিত হওয়ার পর পরবর্তী ৩০ দিনের মধ্যে ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করতে হয় ।

Act
#চেক ডিজঅনার মামলা

25/04/2026

বার কাউন্সিল প্রিলি প্রস্তুতি শুরু করুন! FREE MCQ Exam ঘোষণা

24/04/2026

মারামারি: সংজ্ঞা, ধারা ও শাস্তি | Law Explained

নারী ও শিশু নির্যাতন দমন আইনে সংজ্ঞা , যেগুলো সকলের যানা প্রয়োজন! ধারা ২ সংজ্ঞা:-  বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু ন...
23/04/2026

নারী ও শিশু নির্যাতন দমন আইনে সংজ্ঞা , যেগুলো সকলের যানা প্রয়োজন!

ধারা ২ সংজ্ঞা:- বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে , এই আইনে ,-
(ক) “অপরাধ” অর্থ এই আইনের অধীন শাস্তি যোগ্য কোন অপরাধ;
(খ) “অপহরণ” অর্থ বলপ্রয়োগ বা প্রলুব্ধ করিয়া বা ফুসলাইয়া বা ভুল বুঝাইয়া বা ভীতি প্রদর্শন করিয়া কোন স্থান হইতে কোন ব্যক্তিকে অন্যত্র যাইতে বাধ্য করা ;
(গ) “আটক” অর্থ কোন ব্যক্তি কে তাহার ইচ্ছার বিরুদ্ধে কোন স্থানে আটকাইয়া রাখা ;
(ঘ) “ট্রাইব্যুনাল” অর্থ এই আইনের অধীন গঠিত কোন ট্রাইব্যুনাল;
(ঙ) “ধর্ষণ” অর্থ ধারা ৯ এর বিধান সাপেক্ষে , Penal Code, 1860 (Act XLV of 1860) এর Section 375 এ সংজ্ঞায়িত "r**e";
(চ) “নবজাতক শিশু” অর্থ অনূর্ধ্ব চল্লিশ দিন বয়সের কোন শিশু;
(ছ) “নারী ” অর্থ যেকোন বয়সের নারী ;
[(ছছ) “বলাৎকার” অর্থ কোন ছেলে শিশুর মুখ বা পায়ুপথে কোন ব্যক্তি কর্তৃক সংঘটিত যৌনকর্ম;
(ছছছ) “মারাত্মক জখম” অর্থ Penal Code, 1860 (Act XLV of 1860) এর Section 320 এ সংজ্ঞায়িত “grievous hurt”;]
(জ) “মুক্তিপণ” অর্থ আর্থিক সুবিধা বা অন্য যেকোন প্রকারের সুবিধা ;
(ঝ) “ফৌজদারী কার্যবিধি ” অর্থ Code of Criminal Procedure, 1898 (Act V of 1898);
[ (ঞ) “যৌতুক” অর্থ-
(অ) কোন বিবাহের বর বা বরের পিতা বা মাতা বা প্রত্যক্ষ ভাবে বিবাহের সহিত জড়িত বরপক্ষের অন্য কোন ব্যক্তি কর্তৃক উক্ত বিবাহের সময় বা তৎপুর্বে বা
বৈবাহিক সম্পর্ক বিদ্যমান থাকা কালে , বিবাহ স্থির থাকার শর্তে , বিবাহের পণ হিসাবে বিবাহের কনে পক্ষের নিকট দাবী কৃত অর্থ, সামগ্রী বা অন্যবিধ সম্পদ;
অথবা
(আ) কোন বিবাহের কনে পক্ষ কর্তৃক বিবাহের বর বা বরের পিতা বা মাতা বা প্রত্যক্ষ ভাবে বিবাহের সহিত জড়িত বর পক্ষের অন্য কোন ব্যক্তি কে উক্ত বিবাহের সময় বা তৎপুর্বে বা বৈবাহিক সম্পর্ক বিদ্যমান থাকাকালে , বিবাহ স্থির থাকার শর্তে ,
বিবাহের পণ হিসাবে প্রদত্ত বা প্রদানে সম্মত অর্থ, সামগ্রী বা অন্যবিধ সম্পদ;
[(ঞঞ) “যৌনকর্ম” অর্থ কোনো নারী বা শিশুর যোনি বা পায়ুপথ বা মুখের অভ্যন্তরে কোন ব্যক্তি কর্তৃক যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে পুরুষাঙ্গ বা দেহের যেকোন অংশ কিংবা অন্য যেকোন বস্তুর প্রবিষ্টকরণ;]
(ট) “শিশু” অর্থ অনধিক ষোল বৎসর বয়সের কোন ব্যক্তি ;]
(ঠ) “হাইকোর্ট বিভাগ” অর্থ বাংলাদেশ সুপ্রীমকোর্ট এর হাইকোর্ট বিভাগ৷

#নারী
#নারী_ও_শিশু
#নারীওশিশুনির্যাতন
#মামলা

নোটারি বা নোটারি পাবলিক কী ও কেন?▪️নোটারি করার আগে কিছু বিষয় জানা জরুরি:-নোটারি মানে শুধু ছবি সত্যায়ন নয়; বরং বিভিন্ন গু...
14/04/2026

নোটারি বা নোটারি পাবলিক কী ও কেন?

▪️নোটারি করার আগে কিছু বিষয় জানা জরুরি:-
নোটারি মানে শুধু ছবি সত্যায়ন নয়; বরং বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিল বা ডকুমেন্ট সরকারিভাবে সত্যায়ন করাকেই নোটারি বা নোটারি পাবলিক বলা হয়। “নোটারি” শব্দটি এসেছে লাতিন ভাষার nota + arius থেকে, যার অর্থ শর্টহ্যান্ড লেখক বা কেরানি।

বিশ্বের অনেক দেশেই নোটারির প্রচলন রয়েছে। বাংলাদেশের আইন অঙ্গনেও নোটারি পাবলিক একটি অত্যন্ত পরিচিত নাম। গুরুত্বপূর্ণ কোনো দলিল সত্যায়নের ক্ষেত্রে নোটারি পাবলিকের প্রয়োজন হয় এবং সাধারণত অনুমোদিত আইনজীবীরাই এই কাজটি করে থাকেন। এ বিষয়টি নিয়ন্ত্রিত হয় নোটারিস অর্ডিন্যান্স ও নোটারিস রুলস–১৯৬৪ দ্বারা।

▪️ নোটারি কেন করা হয়:-
গুরুত্বপূর্ণ কাজে ডকুমেন্ট জমা দিতে হলে তা নোটারি পাবলিক দ্বারা সত্যায়িত করা প্রয়োজন হয়, বিশেষ করে বিদেশে যাওয়ার ক্ষেত্রে এটি বাধ্যতামূলক। সাধারণত যেসব ক্ষেত্রে নোটারি করা হয়—

* জমিজমা সংক্রান্ত দলিল
* হলফনামা
* বিবাহ ও তালাক সংক্রান্ত নথি
* গাড়ি বেচাকেনা
* শিক্ষাগত যোগ্যতার সনদ
* চারিত্রিক সনদ
* জন্ম ও মৃত্যু সনদ
* বিদেশে নাগরিকত্বের আবেদন

এছাড়া পেমেন্ট নিরাপত্তা নিশ্চিত করা, বাণিজ্যিক দলিল, চার্টার পার্টি, বটম্‌রি ও রেসপনডেনটিয়া বন্ডসহ বিভিন্ন ক্ষেত্রে নোটারির ব্যবহার রয়েছে।

▪️ কীভাবে নোটারি করা হয়:-
নোটারি করার সময় আইনজীবী প্রথমে মূল কাগজপত্র যাচাই করবেন। নিশ্চিত হওয়ার পর তিনি সত্যায়ন করবেন।

* শিক্ষাগত সনদ, জন্ম/মৃত্যু সনদ ইত্যাদি হলে মূল কপি যাচাই করা হয়।
* বিয়ে, তালাক বা হলফনামা করতে হলে উভয় পক্ষের উপস্থিতি প্রয়োজন।
* নোটারি বিধিমালা অনুযায়ী নোটারির নির্দিষ্ট কার্যালয় থাকতে হবে এবং সাইনবোর্ডও কার্যালয়েই থাকতে হবে।

▪️ নোটারি করতে খরচ কত?
অনেকে মনে করেন নোটারি করতে হাজার টাকা লাগে—এটি ভুল ধারণা।
সরকার নির্ধারিত ফি হলো:

* সত্যায়ন: প্রায় ১০ টাকা
* হলফনামা/চুক্তিপত্র: প্রায় ২০–২৫ টাকা

কিন্তু কিছু দালাল বা অসাধু ব্যক্তি ৫০ থেকে ১০০০ টাকা পর্যন্ত নিয়ে থাকে, যা সম্পূর্ণ অনিয়ম।

---

▪️প্রতারণা থেকে সতর্ক থাকুন
নোটারি করার সময় নিজে উপস্থিত থাকা জরুরি। অনেক ক্ষেত্রে—

* ভুয়া কাগজে নোটারি করা
* মৃত নোটারির সিল ব্যবহার
* সাদা কাগজে নোটারি
* মিথ্যা হলফনামা ও দলিল তৈরি

এসব প্রতারণা হয়ে থাকে। তাই নোটারি করার আগে নোটারি পাবলিক সম্পর্কে নিশ্চিত হয়ে নিন।

▪️ কারা নোটারি হতে পারেন
বাংলাদেশে নোটারি পাবলিক হিসেবে নিয়োগ পাওয়ার জন্য সাধারণত—

* কমপক্ষে ৭ বছর আইনজীবী হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে, অথবা
* বিচার বিভাগে কমপক্ষে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে, অথবা
* সরকারের আইনি খসড়া ও আইন প্রণয়ন কাজে নিয়োজিত থাকতে হবে।

এডভোকেট দিপু কুমার সাহা
জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা
মোবাইল: ০১৮২৭-৪৩০১৬০

শুভ নববর্ষ 🌼নতুন সূর্যের আলোয় ভরে উঠুক স্বপ্ন, হাসি আর আশার গল্প—শুভ হোক সবার নতুন বছর!
14/04/2026

শুভ নববর্ষ 🌼
নতুন সূর্যের আলোয় ভরে উঠুক স্বপ্ন, হাসি আর আশার গল্প—শুভ হোক সবার নতুন বছর!

30/03/2026

পরবর্তী বার কাউন্সিল পরীক্ষা কবে হবে? সম্পূর্ণ নতুন আপডেট জানুন এখনই!

27/03/2026

আদালতের সমন নোটিশ পেলেই ভয় নয়! সমন জারী হলে কী করবেন কারণটা জানতে চাইলে পুরোটা দেখুন।

02/06/2022

জাতি তাসখোর বন্ধুদের দেখতে চাই 🤟

#তাসখোর

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Advocate D K Saha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share