SR & Nur Associates

SR & Nur Associates Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SR & Nur Associates, Lawyer & Law Firm, Dhaka.

SR & Nur Associates is a modern law firm offering expert legal services, We combine deep legal expertise with client-focused strategies to help individuals, entrepreneurs & businesses achieve their legal goals efficiently.

✅ আয়কর রিটার্ন ২০২৫-২০২৬📅 সময়সীমা: ০১ জুলাই ২০২৪ – ৩০ জুন ২০২৫আপনার আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্রগুলো ...
19/08/2025

✅ আয়কর রিটার্ন ২০২৫-২০২৬
📅 সময়সীমা: ০১ জুলাই ২০২৪ – ৩০ জুন ২০২৫

আপনার আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্রগুলো প্রস্তুত রাখুন:

📄 প্রয়োজনীয় ডকুমেন্টস:
1️⃣ e-TIN সার্টিফিকেট ফটোকপি
2️⃣ NID ফটোকপি
3️⃣ ব্যাংক স্টেটমেন্ট (০১ জুলাই ২০২৪ – ৩০ জুন ২০২৫)
4️⃣ গত বছরের আয়কর রিটার্ন কপি
5️⃣ ট্যাক্স চালান ও AIT ডকুমেন্টস
6️⃣ স্যালারি সার্টিফিকেট, প্রভিডেন্ট সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে)
7️⃣ সম্পদ ও দায়ের বিবরণী (বাড়ি, জমি, গাড়ি, আসবাব, লোন ইত্যাদি)
8️⃣ ইনভেস্টমেন্ট সম্পর্কিত ডকুমেন্টস (DPS, Insurance, Share Investment ইত্যাদি)

👉 আপনার আয়কর রিটার্ন (Tax Return Filing) সহজ ও ঝামেলামুক্ত করতে যোগাযোগ করুন:
SR & Nur Associates

📌 আমরা আপনাকে প্রফেশনাল সহায়তা দেব সঠিকভাবে রিটার্ন জমা দেওয়ার জন্য।

#আয়কর #আয়কররিটার্ন২০২৫ #আয়কররিটার্ন #আর্থিকপরামর্শ

05/07/2025

সরকারি গেজেট প্রকাশ সংক্রান্ত মতামত |

সম্প্রতি সরকার যে গেজেট প্রকাশ করেছে, তার কিছু নেতিবাচক দিক নিয়ে আমি সংক্ষিপ্তভাবে আমার মতামত প্রকাশ করেছি।
যদি কোথাও ভুল থেকে থাকে, দয়া করে সংশোধন করে দেওয়ার অনুরোধ রইলো।
আর যদি কোনো গুরুত্বপূর্ণ দিক ভুলবশত বাদ পড়ে যায়, তবে সেটিও মনে করিয়ে দিলে কৃতজ্ঞ থাকবো।

আমি বিনয়ের সাথে সকল ভুল-ত্রুটিকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি।
আলোচনায় গঠনমূলক পরামর্শকে স্বাগত জানাই।


#গেজেট_মতামত #সচেতন_নাগরিক #বাংলাদেশ_নীতি # #বাংলাদেশগেজেট #সচেতননাগরিক

বিদেশে অবস্থান করে কোন ব্যক্তি তার স্ত্রী বা স্বামীকে তালাকনামা পাঠাতে পারবেন কিনা ও পাঠালে সেটা কতটুকু আইনসম্মত!!! তালা...
30/05/2025

বিদেশে অবস্থান করে কোন ব্যক্তি তার স্ত্রী বা স্বামীকে তালাকনামা পাঠাতে পারবেন কিনা ও পাঠালে সেটা কতটুকু আইনসম্মত!!!
তালাকের নোটিশ বিদেশে বসে পাঠানো সম্ভব সেটা পাঠাতে কোন আইনগত বাধা নেই কিন্তু তালাক রেজিস্ট্রেশন করতে উক্ত ব্যক্তিকে তালাক রেজিস্ট্রেশন বইয়ে সাইন দিতে বাংলাদেশে আসতেই হবে নতুবা তালাকের সার্টিফিকেট পাওয়া সম্ভব হবে না।
বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাসে তালাকের যে নোটিশের সাইন নেওয়া হয় সেটার আইনগত বাধ্যবাধকতা নেই। কিন্তু তালাকের যে বালাম বই বা রেজিস্ট্রেশন বই রয়েছে যেটাই আপনার সাইন নেওয়া হবে সেটা বিদেশে পাঠানো সম্ভব নয়। এটি একটি সরকারি বই। তাই যদিও আপনি বিদেশে বসে তালাক দেন সেটার সার্টিফিকেট ইস্যু করতে আপনাকে দেশে আসতেই হবে।
বিশেষ দ্রষ্টব্যঃ তালাক বা বিবাহ এই দুই ক্ষেত্রতে আম-মোক্তার নামা বা Power of Attorney করা যায় না আর করলেও সেটা আইনগত ভাবে বৈধ হবে না।


#তালাক #আইন #বাংলাদেশ #প্রবাসী #তথ্য_জানুন #তথ্য_শেয়ার_করুন #তালাক_আইন #বিয়ে_আইন

We are responsible for representing clients in legal proceedings, drafting legal documents, conducting legal research, p...
18/05/2025

We are responsible for representing clients in legal proceedings, drafting legal documents, conducting legal research, providing legal advice, and maintaining client relationships. We will also assist in case preparation, court appearances, and interpretation of laws and regulations relevant to cases.

☀️তীব্র গরমে হিট স্ট্রোক, পানিশূন্যতার মত মারাত্মক স্বাস্থ্য সমস্যা কিছু সাধারণ নিয়ম মেনে চললেই প্রতিরোধ করা যায়। তাপ প্...
10/05/2025

☀️তীব্র গরমে হিট স্ট্রোক, পানিশূন্যতার মত মারাত্মক স্বাস্থ্য সমস্যা কিছু সাধারণ নিয়ম মেনে চললেই প্রতিরোধ করা যায়।
তাপ প্রবাহের সময় ডায়রিয়া, আমাশয়সহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বাড়ে। এসময় নিজের ও পরিবারের সকলের সুস্থতা নিশ্চিত করতে করণীয়গুলো জেনে রাখুন।

#তাপপ্রবাহ #হিটস্ট্রোক #তাপমাত্রা #ডায়রিয়া

সূত্রঃ https://www.facebook.com/share/p/1AsADwEarw/

16/07/2024

চলমান আন্দোলন এ শিক্ষার্থীকে মিথ্যা মামলায় গ্রেফতার ও হয়রানি করা হলে আপনাদের পাশে বিনা ফি তে আইনগত সহায়তা দিতে প্রস্তুত SR & Nur Associates
প্রয়োজন এ যোগাযোগ করুন SR & Nur Associates এর অফিসিয়াল ফেসবুক পেজ এ। সদা সেবা দিতে প্রস্তুত আইনজীবী গণ ।

🍁আপনার কি e-TIN আছে? আপনি যদি ২০২৩-২০২৪ করবর্ষের আয়কর রিটার্ন দাখিল না করে থাকেন তাহলে ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন দাখিল ...
03/11/2023

🍁আপনার কি e-TIN আছে? আপনি যদি ২০২৩-২০২৪ করবর্ষের আয়কর রিটার্ন দাখিল না করে থাকেন তাহলে ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করুন🗣️
👍জরিমানা পরিহার করুন।

আপনাদের প্রয়োজনে পাশে আছি....... Sultan's Law Firm ❤️

24/09/2022

ডিভোর্সের সংখ্যা এতো বেড়ে গেছে কেনো?
কারণ কি?
ডিভোর্সি কি সব সমাধান.?

Wrong Education is Very Dangerous
23/09/2022

Wrong Education is Very Dangerous

আসসালামু আলাইকুম জন সচেতন মূলক পোস্ট...❗নীরবে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে...'চোখ উঠা' বা 'ভাইরাল কনজাংটিভাইটিস'।করণীয়ঃ ✔ আক...
23/09/2022

আসসালামু আলাইকুম
জন সচেতন মূলক পোস্ট...❗
নীরবে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে...
'চোখ উঠা' বা 'ভাইরাল কনজাংটিভাইটিস'।
করণীয়ঃ
✔ আক্রান্ত ব্যক্তি সংস্পর্শ এড়িয়ে চলুন।
✔ চোখ লাল হয়ে গেলে জনসমাগম এড়িয়ে চলুন।
✔ চোখে হাত লাগাবেন না।
✔ চোখে পানি দিবেন না।
✔ উজ্জ্বল আলো কিংবা সূর্যালোকে কালো চশমা কিংবা সানগ্লাস ব্যবহার করুন।
✔ চোখের পাতা ফুলে গেলে শুকনো গরম সেঁক দিতে পারেন।
✔ ব্যবহার্য জিনিসপত্র যেমন কাপড়চোপড়, গ্লাস, প্লেট, গরম পানি দিয়ে ধৌত করুন এবং আলাদা রাখুন।
✔ কোনো অবস্থাতেই ফার্মেসী বা ঔষধের দোকান থেকে নিজে নিজে ঔষধ কিনে ব্যবহার শুরু করবেন না। চোখ অত্যন্ত সংবেদনশীল অঙ্গ। নিজে নিজে ডাক্তারির ফলে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে।
সাধারণত জটিল কোনো উপসর্গ না থাকলে ৭-১০দিনের মধ্যেই এটি সেরে যায়।
কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন?
✔ চোখ থেকে অনবরত পানি ঝরতে থাকলে
✔ কেতুরের জন্য চোখ খুলতে অসুবিধা হলে
✔ চোখে পুর্বের চাইতে ঝাপসা দেখলে
✔ চোখে ব্যথা শুরু হলে
💔🤲
জনসচেতনতায় HELPHIA-হেল্ফিয়া SR & Nur Associates Helphia

16/08/2022

গতকাল থেকে একটা খবরে পুরো ফেইসবুক চাঙা। ডিমের ডজন গতকাল ১৮০তে গিয়ে ঠেকেছে হয়তো সপ্তাহখানেকের মধ্যে তা ডাবল সেঞ্চুরি করে ফেলবে। জ্বালানী তেলের দামের সাথে সাথে দ্রব্যমুল্যের দামও এখন তুঙ্গে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম এমন ভাবেই বাড়ছে যে তা এখন সাধারণ জনগণের নাগালের বাইরেই বলা চলে। ভাবতে অবাক লাগে যে "৫টাকার বনরুটি আর ৫টাকার কলা"- ১০টাকার সীমিত নাস্তা যেটা কিনা অনেক গরীব শিক্ষার্থী, গরীব দিনমজুর, স্বল্প আয়ের মানুষের দুপুরের আহার ছিলো সেটা এখন "১৫টাকার বনরুটি আর ১০টাকার কলা"- ২৫টাকা। অথচ কোন এক জামানায় এই ২৫-৩০টাকায় রাস্তার হোটেল গুলোতে ভাত, সবজি আর ডাল হয়ে যেতো। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে কিন্তু সেই তুলনায় মানুষের আয় বাড়ছে না। এখন প্রশ্ন হচ্ছে যে সামর্থ্যবান ২৫টাকায় একবেলা আহার করার ক্ষমতা রাখে সে না হয় ভাতের বদলে একটা বনরুটি আর কলা দিয়ে আধপেটা খেয়ে একবেলা কাটিয়ে দিবেন কিন্তু যার সামর্থ্য ওই ১০টাকার মধ্যে ছিলো তার কি হবে!!!!!😳

মাননীয় প্রধানমন্ত্রী অনেক জ্ঞানী মানুষ। উনার বিচক্ষণতা এবং চিন্তাধারা আমার মতো সাধারণ একজন মানুষের থেকে অবশ্যই অনেক বেশি। উনাকে যথাযথ সম্মান রেখে বলতে চাই....
মাননীয় প্রধানমন্ত্রী
আমি আপনার দেশের একজন আমজনতা। না আওয়ামীলীগ, না বিএনপি না অন্য কোন দলের অংশ। আমার পরিচয় একটাই আমি এদেশের একজন সাধারণ জনগণ। তাই একজন সাধারণ জনগণ হিসেবে কোন বির্তক বা আন্দোলন করতে চাই না।
ধরে নিচ্ছি বৈশ্বিক পরিস্থিতির অবনতির সাথে সাথেই দেশের অর্থনীতিক অবনতি হয়েছে। কিন্তু এর আড়ালেও কিছু সিন্ডিকেট রয়েছে যারা এই পরিস্থিতিকে হাতিয়ার করে বেশি অর্থ উপার্জন করার জন্য এই জনদূর্ভোগ বাড়াচ্ছে। তাদের এই সিন্ডিকেট ভাঙুন।
যদি সম্ভব হয় উন্নয়নের লক্ষ্যে কোটি কোটি টাকা অর্থায়নে মেট্রোরেলসহ যে যে প্রজেক্ট আছে সেগুলো আপাতত সাময়িক ভাবে বন্ধ করুন আর সেই অর্থ এই সংকটে ব্যবহার করুন। কারণ উন্নয়নে সাময়িক বিঘ্ন ঘটলে দেশের আশাকরি বড় কোন ক্ষতি হবে না কিন্তু রাস্ট্রের একটি অঙ্গ "জনগণ"-কে যদি অনাহারে মরতে হয় অবশ্যই সেটা সেই দেশ এবং দেশ প্রধানের জন্য অনেক ক্ষতির কারণ হবে।
পরিশেষে বলতে চাই আপনার একজন জনৈক মন্ত্রীমহাদয় এই সংকটপন্ন সময়কে বেহেশতে থাকার সাথে তুলনা করেছেন। উনাকে উনার আলিশান বাড়ি আর এসি গাড়ি ছেড়ে সাধারণ মানুষ হিসেবে একদিনের জন্য কাটানোর অনুরোধ রইলো। তখন হয়তো উনি বুঝবেন... যেখানে বর্তমান সময় একজন মধ্যবিত্তের জন্য জীবিকার জন্য নিত্যদিন লড়াই করে বেচে থাকা দোজখে থাকার সমতুল্য সেখানে নিম্নবিত্তের ঘরের অবস্থা কি হতে পারে!!! ক্ষমতার চেয়ারে বসে জনদূর্ভোগ নিয়ে এমন মন্তব্য করা সাধারণ জনগণকে ব্যঙ্গ করার সমান যেটা একজন মন্ত্রী মহাদয়ের কাছে আমাদের কখনো কাম্য নয়।

অনুরোধক্রমে,
আপনার দেশের একজন সাধারণ জনগণ।😔

Address

Dhaka
1000

Opening Hours

Monday 10:00 - 21:00
Tuesday 10:00 - 21:00
Wednesday 10:00 - 21:00
Thursday 10:00 - 21:00
Saturday 11:00 - 20:00
Sunday 10:00 - 21:00

Telephone

+8801755557001

Alerts

Be the first to know and let us send you an email when SR & Nur Associates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to SR & Nur Associates:

Share