Premier Law Services

Premier Law Services We are The New Generation Lawyers. Volatility and uncertainty are the new norm of business. An unwanted event can be happened in anyone’s life.

It is not wise to leap in the dark and then cause injury. It is much better to make informed decisions, to avoid negative surprises. Think carefully about the possible outcome before making important decisions. We are here to give you expert opinion before taking any legal steps.

13/09/2023

বিবিসর মতে বিশ্ববাজারে খাদ্যপণ্যের কমলেও যে ছয়টি কারণে বাংলাদেশে খাদ্যপণ্যের দাম বাড়ছে।

১. রেকর্ড পরিমাণ টাকা ছাপানো
চলতি অর্থ বছরের শুরুতেই রেকর্ড পরিমাণ টাকা ছাপিয়ে সরকারকে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থ বছরের প্রথম আঠারো দিনে সরকারকে সহায়তা করতে ট্রেজারি বিল ও বন্ডের মাধ্যমে দশ হাজার আটশ কোটি টাকা সরকারকে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

২. সুদ হার বাড়েনি
বিশ্বের প্রায় প্রতিটি দেশ মূল্যস্ফীতি সামাল দিতে সুদের হার বাড়িয়েছে। তবে বাংলাদেশের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা ভিন্ন।

বাংলাদেশে দীর্ঘদিন ধরে সুদের হার নির্ধারিত ছিল। যার আওতায় আমানতের ক্ষেত্রে ৬ শতাংশ এবং ঋণের ক্ষেত্রে ৯ শতাংশ সুদের হার ধার্য করা ছিল।

৩. ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন
২০২২ সাল থেকে শুরু করে মার্কিন ডলারের বিপরীতে দফায় দফায় টাকার অবমূল্যায়ন করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের ফাইনান্সিয়াল স্টেবিলিটি রিপোর্টের তথ্য অনুযায়ী, ২০২২ সালে মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়েছে ১৩.৩ শতাংশ।

৪. ডলার সংকট
বাংলাদেশে সবশেষ হিসাব অনুযায়ী, দেশে বর্তমানে রিজার্ভের পরিমাণ ২৩.০৬ বিলিয়ন ডলার। গত দুই বছর ধরে রিজার্ভের এই আকার কমেই চলেছে এবং এখনো পর্যন্ত তা ঠেকানো যাচ্ছে না।

৫. বাজার ব্যবস্থাপনার দুর্বলতা
খাদ্য মূল্যস্ফীতি বাড়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে, বাজার ব্যবস্থাপনার দুর্বলতা।

উৎপাদক স্তর থেকে ভোক্তা স্তর এবং আমদানি স্তর থেকে ভোক্তা স্তর- এই দুই পর্যায়ে যারা মধ্যস্বত্ত্বভোগী রয়েছেন, অনেক ক্ষেত্রে তাদের হাতে বাজারটা একচেটিয়াভাবে চলে গেছে।

৬. তথ্য-উপাত্ত ভিত্তিক সিদ্ধান্তের অভাব
বাংলাদেশের বাজারে তথ্য-উপাত্ত ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে বড় ধরণের দুর্বলতা রয়েছে।

যেমন, বাজারে চাহিদা কত, সরবরাহ কত, উৎপাদন কত, আমদানি কতটুকু করতে হবে এবং সেটা কোন সময়ে করতে হবে, সেই আমদানিটা উন্মুক্তভাবে হচ্ছে কি না – এসব তথ্যের ভিত্তিতে বেশিরভাগ সময়েই সিদ্ধান্ত নেয়া হয় না। ফলে যথেচ্ছভাবে সিদ্ধান্ত নেয়ার কারণে খাদ্য মূল্য ঠেকানো যায় না।

11/09/2023

দুর্নীতিগ্রস্ত আন্তর্জাতিক কোম্পানিগুলো করপোরেট পর্দার আড়ালে লুকিয়ে থাকে।

২০০৩ সালের ১৬ অক্টোবর বাংলাদেশে গ্যাস উত্তোলন নিয়ে সরকারি প্রতিষ্ঠান বাপেক্সের সঙ্গে কানাডীয় কোম্পানি নাইকোর করা যৌথ উদ্যোগ (জয়েন্ট ভেঞ্চার) চুক্তি হয়। পেট্রোবাংলার সঙ্গে নাইকোর গ্যাস সরবরাহ ও কেনাবেচার বিষয়ে ২০০৬ সালের ২৭ ডিসেম্বর চুক্তি হয়। দেশের কয়েকটি প্রান্তিক গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন ও সরবরাহের জন্য চুক্তি দুটি হয়েছিল। সেই অনুসারে ফেনী গ্যাসক্ষেত্র থেকে নাইকো গ্যাস উত্তোলন ও সরবরাহ করে এবং সুনামগঞ্জের ছাতকের টেংরাটিলায় কূপ খনন করতে গিয়ে দুবার বিস্ফোরণ ঘটায়।

এ অবস্থায় দুই চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে জনস্বার্থে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানিবিষয়ক উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম ২০১৬ সালে হাইকোর্টে রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ৯ মে হাইকোর্ট রুলসহ চুক্তির কার্যক্রমে স্থগিতাদেশ দেন। রুলে কানাডার প্রতিষ্ঠান নাইকোর করা ওই চুক্তি দুটি কেন বাতিল করা হবে না, তা জানতে চাওয়া হয়। নাইকো কানাডা ও নাইকো বাংলাদেশের সম্পত্তি কেন জব্দ করা হবে না, তা জানতে চাওয়া হয়। রুল চূড়ান্ত (অ্যাবসলিউট) ঘোষণা করে ২০১৭ সালের ২৪ আগস্ট রায় দেওয়া হয়। একই বছর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে নাইকো রিসোর্সেস, যা খারিজ করে ১৮ জুন রায় দেন আপিল বিভাগ। পূর্ণাঙ্গ রায়টি রোববার প্রকাশ করা হয়।

রায়ে বলা হয়, নাইকো রিসোর্সেস (বাংলাদেশ) লিমিটেড ও নাইকো রিসোর্সেস লিমিটেড যখন আন্তর্জাতিক অপরাধ বিন্যস্ত করে তা ছড়িয়ে দেয় এবং গোপনে তাদের কর্মকাণ্ড এগিয়ে নেয়। তাদের এমন অবৈধ কর্মকাণ্ড দায়মুক্তির সঙ্গে চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া যাবে না, যখন জালিয়াতি ও দুর্নীতি ঘটে।

রায়ে আরও বলা হয়, এটি প্রতিষ্ঠিত হয়েছে যে বাংলাদেশে নাইকো রিসোর্সেস (বাংলাদেশ) লিমিটেড ও নাইকো রিসোর্সেস লিমিটেড দুর্নীতির একটি পরিকল্পনা মাধ্যমে সাধারণ অপরাধীর ভূমিকা নেয়...। এমতাবস্থায় আদালতের দায়িত্ব আছে এই সম্পদ বাজেয়াপ্ত করার। ক্ষমতার অপব্যবহার এবং অসাধু বিনিয়োগকারীদের যারা সুবিধা দেয় এবং রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি ও সরকারের যেসব কর্মকর্তা এর মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করে—এ ধরনের দুর্নীতি, রাষ্ট্রকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করে। দেশের অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করে।

বাপেক্সের সঙ্গে নাইকোর করা যৌথ উদ্যোগ (জয়েন্ট ভেঞ্চার) বাতিল ঘোষণা করে ছয় বছর আগে হাইকোর্ট রায় দিয়েছিলেন। রায়ে পেট্রোবাংলার সঙ্গে নাইকোর গ্যাস সরবরাহ ও কেনাবেচার চুক্তিও বাতিল ঘোষণা করা হয়। এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে নাইকো রিসোর্সেস (বাংলাদেশ) লিমিটেড। এই লিভ টু আপিল খারিজ করে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ গত ১৮ জুন ওই রায় দেন।

10/09/2023

ঢাকার আদালত থেকে সাদা শার্ট মুহূর্তেই হাওয়া।

দুর্নীতির মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের আত্মসমর্পণকে কেন্দ্র করে ঢাকার জজকোর্ট অঙ্গনের দোকান থেকে সাদা শার্ট মুহূর্তেই বিক্রি হয়ে যায়।

হাইকোর্টের নির্দেশে আমান রোববার (১০ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১ এ আত্মসমর্পণ করবেন। এমন খবরে সকাল থেকেই আদালত প্রাঙ্গনে জমা হতে থাকেন বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এজলাস কক্ষে আইনজীবী ছাড়া অন্যদের প্রবেশ সীমিত হওয়ায় নেতাকর্মীরা সকাল থেকেই ঢাকা জজকোর্টের শার্টের দোকান থেকে সব সাদা শার্ট কিনে ফেলে। জজকোর্টের অলিগলিতে এমনটি আদালত অঙ্গনে তারা তাদের রঙিন শার্ট খুলে সাদা শার্ট গায়ে দিতে দেখা যায়।

সকাল ১১টার মধ্যেই কোর্ট অঙ্গনের ৫টি অস্থায়ী দোকান হতে প্রায় ছয়-সাতশ সাদা শার্ট বিক্রি হয়ে যায়। সাড়ে ১১টার পর তাদের দোকানে কোন শার্ট না থাকায় তারা দোকান গুটিয়ে চলে যায়।

বেলা ১২ টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ অঙ্গন সাদা শার্টের ভুয়া আইনজীবীতে ভরে যায়। তারা শার্ট পরিবর্তন করলেও প্যান্ট পরিবর্তন না করায় জিন্সের প্যান্ট কিংবা কালো ছাড়া রঙিন প্যান্টের উপর সাদা শার্ট পরে তারা।

08/09/2023
অনুমতি ছাড়া অ্যালকোহল ঘরে রাখা শাস্তিযোগ্য অপরাধ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ অনুযায়ী  ০.৫ শতাংশের অধিক অ্যালকোহল যুক...
01/09/2023

অনুমতি ছাড়া অ্যালকোহল ঘরে রাখা শাস্তিযোগ্য অপরাধ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ অনুযায়ী ০.৫ শতাংশের অধিক অ্যালকোহল যুক্ত কোন পানিও আইনে মাদক হিসাবে উল্লেখ করা হয়েছে।

অ্যালকোহল যুক্ত মাদকদ্রব্যের পরিমাণ অনূর্ধ্ব ৫০ কেজি অথবা লিটার হইলে অনূর্ধ্ব ১ বৎসর কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে।

আমরা শুধু ডিমের দাম বাড়লেই প্রতিবাদ করি কিন্তু আরো নানান উপায়ে আমাদের পকেট কাটা হয়।নিচের বইটা আমি ৩৪০ টাকা দিয়ে কিনে এনে...
25/08/2023

আমরা শুধু ডিমের দাম বাড়লেই প্রতিবাদ করি কিন্তু আরো নানান উপায়ে আমাদের পকেট কাটা হয়।

নিচের বইটা আমি ৩৪০ টাকা দিয়ে কিনে এনেছি কিন্তু রকমারী অনলাইনে এটার দাম ৬৬৬!
মানে দ্বিগুণ!

এটা বাংলাদেশের অসৎ ব্যবসায়ীদের মাধ্যমেই সম্ভব। যেখানে অনলাইনে দাম কম হওয়ার কথা সেখানে এরা পকেট কাটছে।

২০১৯ সালের নভেম্বরের শেষ দিকে জাকির হোসেন ব্যাপারি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে ঢাকার তেজগাঁও থানার পুলিশ। জাকির হোসেন...
25/08/2023

২০১৯ সালের নভেম্বরের শেষ দিকে জাকির হোসেন ব্যাপারি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে ঢাকার তেজগাঁও থানার পুলিশ। জাকির হোসেন তথ্য-পরিচয় গোপন করে—প্রতারণা করে ২৮৬টি বিয়ে করেছেন। এই বিপুল সংখ্যক বিয়ে করার জন্য তিনি ১৪ বছর সময় নিয়েছেন।

কিছু মানুষের ভুল ধারনা আছে যে স্ত্রী জীবিত থাকা অবস্থায় পুনরায় বিবাহের ক্ষেত্রে স্ত্রীর অনুমতি নেওয়ার কোনো আইনগত বাধ্যবাধকতা নাই।

স্ত্রী জীবিত থাকা অবস্থায় যদি স্ত্রীর অনুমতি ব্যতীত পুনরায় বিবাহ করেন তাহলে দণ্ডবিধির ৪৯৪ ধারা অনুযায়ী আপনার ৭ বছর পর্যন্ত যে কোন মেয়াদের কারাদণ্ড এবং সাথে অর্থ দণ্ডও হবে।

কিন্তু মুসলিম ফ্যামিলি লজ অর্ডিন্যান্স, ১৯৬১ এর ৬ ধারায় এই অপরাধের শাস্তি কমিয়ে ১ বছর করা হয়েছে। যেহেতু মুসলিম ফ্যামিলি লজ অর্ডিন্যান্সে, ১৯৬১ একটি বিশেষ এবং এই আইনটি দণ্ডবিধি আইন ১৮৬০ এর পরে প্রণয়ন হয়েছে তাই ইন্টারপ্রিটেশান অব স্ট্যাচুট এর নিয়ম অনুযায়ী মুসলিম ফ্যামিলি লজ অর্ডিন্যান্সে, ১৯৬১ কার্যকর হবে।

তবে স্ত্রীর অনুমতি এবং আর্বিটেশন কাউন্সিলে আবেদন করে অনুমতি সাপেক্ষে পুনরায় বিবাহ করা যাবে।

এই একই অপরাধ স্ত্রী করলে তাকে কি পরিমাণ সাজা ভোগ করতে হবে বলে মনে করেন?

© শেখ মোঃ আশিকুজ্জামান
আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

24/08/2023

‘আমি জেলার সাহেব বলিতেছি, তোমার আব্বা বরিশাল কারাগারে আছেন। সরকারিভাবে কিছু লোক ছাড়ছে। এর মধ্যে তোমার বাবা পড়ছে। কয়েদি নম্বর ৭১। তুমি ৪০ হাজার টাকা পাঠাও আমি তোমার বাবার জামিনের ব্যবস্থা করে দেব,’ এই ফোন পেয়ে উচ্ছ্বসিত মো. মোজাম্মেল স্ত্রীর গয়না বিক্রি ও ধার করে ওই টাকা দেন। তবে মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের (এমএসএফ) দুটি নম্বরে টাকা পাঠানোর পরপরই তিনি বুঝতে পারেন, প্রতারণার শিকার হয়েছেন।'

কারাবন্দী তথ্য নিয়ে প্রতারণার বিষয়ে এই নিউজটি প্রথম আলোতে ছাপা হয়েছে।

একজন আইনজীবী হিসাবে এমন ফোন মাঝেমধ্যে পাই। জেলার সাহেব ফোন দিয়ে বলে আপনার মোয়াক্কেল আসামী জেলে মারামারি করেছে তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। আসামীর পরিবারকে যোগাযোগ করতে বলেন।

ভুয়া জেলার সেজে ফোন দিয়ে আসামীর পরিবারের সদস্যদের সাথে যোগাযোগের চেষ্টা করে। আমি যদি সেই ভুয়া জেলারকে আসামীর পরিবারের নাম্বার দেই তাহলে সেই পরিবারের কাছে থেকে মোটা অংকের টাকা আদায় করবে।

আবার সরাসরি তারা আসামীর পরিবারকেও ফোন দেয়।

গত ৬ মাসে মামা ভাগিনার একটা চক্রই ২.৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এই টাকা যাদের কাছে থেকে হাতিয়ে নিয়েছে সেই সব মানুষ খুবই নিঃস্ব। এনজিও বা মহাজনি সুদের মাধ্যমে টাকা সংগ্রহ করে তারা প্রতারক চক্রকে টাকা দেয়।

প্রশ্ন হলো করাবন্দীর বিস্তারিত তথ্য কিভাবে এইসব প্রতারক চক্রের কাছে যায়?

কারা কর্তৃপক্ষের কেউ জড়িত না থাকলে এই তথ্য প্রতারক চক্রের কাছে যাওযার সুযোগ নেই। নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করতে হবে। তবেই এইসব প্রতারক থেকে মুক্তি মিলবে।

22/08/2023

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আপীল ট্রাইবুনালের রায় এবং ‘ক’ তফসিলে আপনার সম্পত্তির অন্তর্ভূক্তি স্থগিত চেয়ে হাইকোর্টে রীট মামলা দায়ের করা যাবে।

Address

House No. 12, ( Brac Bank Building) 5th Floor, Banasree Main Road, Block-C, Banasree, Rampura, Dhaka-1219
Dhaka
1000

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Telephone

+8801776793678

Alerts

Be the first to know and let us send you an email when Premier Law Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Premier Law Services:

Share