BD Lawyers Hub

BD Lawyers Hub BD Lawyers Hub is the finest law hub based in the capital of Bangladesh. We have the best advocates and solicitors in our hub.

Moreover, we have twenty plus guest lawyers who are working with us. BD LAWYERS HUB PROVIDES ALL KINDS OF LEGAL SERVICES.

The number of patients is increasing day by day.
22/03/2021

The number of patients is increasing day by day.

The daily infection rate climbed up to 11.19%

Few steps for company registration
16/03/2021

Few steps for company registration

15/03/2021
ডিভোর্স!!!!একদিন খুব সকালে একটি ফোন আসে আমাদের হাবে। ওপাশ থাকা ভদ্র লোক, ফোনটি ধরার সাথে সাথে বলে উঠলো, "আমি আমার বউকে ড...
13/03/2021

ডিভোর্স!!!!
একদিন খুব সকালে একটি ফোন আসে আমাদের হাবে। ওপাশ থাকা ভদ্র লোক, ফোনটি ধরার সাথে সাথে বলে উঠলো, "আমি আমার বউকে ডিভোর্স দিতে চাই, কি কি করতে হবে আমাকে বলুন". লোকটির আওয়াজ শুনে বুঝতে পারছিলাম, খুব ক্ষেপে আছে। যদিও করোনা মহামারীতে আমরা অনলাইনে সকল কাজ করছি, তারপরও কি জানি ভেবে তাকে অফিসে ইনভাইট করলাম। ফোন টা রেখে, হাতের একটি mou কাজ ছিল সেটি করতে বসলাম। কিছুক্ষন যেতে নাহ যেতে লোকটি আমাদের অফিসে হাজির। এসেই বলল, বউকে ডিভোর্স দিবো।

তারপর বসলাম তার সাথে, বাহির থেকে কিছু খাবার নিয়ে এসে খেতে দিলাম। তারপর বললাম কি হয়েছে এবার সব খুলে বলুন।
লোকটির ভাষ্য মতে, তাদের প্রেমের বিয়ে, বউ ৩৬৫ দিন ঝগড়া করে, লোকটিও তার জব নিয়ে আছে মহাবিপদে। সব শুনে বললাম, ভাইয়া, ডিভোর্স যে দিবেন, পরে কি একা থাকবেন নাকি আরেকটা বিয়ে করবেন। লোকটিও বোকা হয়ে গেলো। বললাম, আপুকে নিয়ে একটি আসেন, একসাথে চা খাবো। ঠিক সেইদিন বিকালে হাজির। অফিস থেকে ছুটি নিয়েছে অনেক কষ্টে।
তারপর চায়ের নামে গল্পঃ তারপর বুঝানো। আল্লাহর নিকট হাজারো শুকরিয়া যে পরিশেষে দুজনেই বুঝলো। আপুকে বললাম, কিছু একটা করতে, ভাইয়া কে সময় দিতে। ভাইয়াকে ও বুঝলাম, রাগের মাথায় এইসব ডিসিশন নাহ নিতে।
৬ মাস হয়ে গেলো, তারা বেশ ভালো আছে। মনে রাখবেন, রেগে গেলেন তহ হেরে গেলেন। আপনার সঙ্গীকে বুঝার চেষ্টা করুন।

ডিভোর্স মানেই যে মুক্তি পাওয়া টা নয়। তবে হ্যা, কিছু এক্সেপশন ম্যাটার আছে, সেই সকল জায়গায় আবার ডিভোর্স করানোটা জরুরি।

এসোসিয়েট মেম্বার অফ বিডি লয়েরেস হাব।
হটলাইন নম্বর 01322404347

আমাদের সার্ভিস সম্পর্কে কিছু তথ্য.......BD LAWYERS HUB একটি ল ফার্ম এবং আমাদের মূল লক্ষ্য আপনার বিপদে আপনার পাশে থাকা। আ...
11/03/2021

আমাদের সার্ভিস সম্পর্কে কিছু তথ্য.......
BD LAWYERS HUB একটি ল ফার্ম এবং আমাদের মূল লক্ষ্য আপনার বিপদে আপনার পাশে থাকা। আমাদের নিকট হতে যেসকল সার্ভিস আপনারা পেতে পারেন টা নিম্নে দেওয়া হলো,
⚖️কর্পোরেট অ্যাফেয়ার্স
👨‍⚖️কোম্পানি ফরমেশন
👩‍⚖️বিন সার্টিফিকেট
👩‍⚖️ ই টিন
👩‍⚖️ MOU
⚖️ফ্যামিলি ম্যাটার্স
⚖️মামলা সংকান্ত্র
⚖️লিগ্যাল এডভাইস
⚖️জমি সংকান্ত্র
⚖️ টাক্স সম্পর্কিত সেবা
⚖️ ট্রেড লাইসেন্স
⚖️ রিট সেবা
⚖️ ক্রিমিনাল ম্যাটার্স
⚖️ লিগ্যাল নোটিশ
⚖️ লিগ্যাল ড্রাফটিং
⚖️ কনসালট্যান্সি

যারা ইকমার্স বিজনেস করছেন, শুধু তাদের জন্য.....
আইটি ট্রেড লাইসেন্স ওপেন করুন মাত্র 5500 টাকায়।
ডকুমেন্ট - NID ফটোকপি / 3 কপি পাসপোর্ট সাইজ ছবি/ রেন্ট এগ্রিমেন্ট।
হটলাইনে নম্বর - 01322404347

👩‍⚖️মোহরানা  বিয়েতে মোহরানা বা দেনমোহর নির্ধারণ মুসলিম আইনে অবশ্য পালনীয় কর্তব্য। কাবিননামায় দেনমোহরের পরিমাণ উল্লেখ ...
11/03/2021

👩‍⚖️মোহরানা
বিয়েতে মোহরানা বা দেনমোহর নির্ধারণ মুসলিম আইনে অবশ্য পালনীয় কর্তব্য। কাবিননামায় দেনমোহরের পরিমাণ উল্লেখ থাকে। দেনমোহর নির্ধারিত হবে কনের রূপ-গুণ এবং সামাজিক মর্যাদার দিকে লক্ষ্য রেখে। দেনমোহরের পরিমাণ সর্বোচ্চ কত হবে তার কোনো সীমারেখা নেই, তবে সর্বনিম্ন ১০ দিরহামের নিচে নয়। যত বেশি দেনমোহর নির্ধারিত হোক না কেন স্বামীকে অবশ্যই তা পরিশোধ করতে হবে। দেনমোহর সকল অবস্থায় স্ত্রীর কাছে স্বামীর ঋণ। দেনমোহরের দাবিতে বিধবা স্ত্রী তার মৃত স্বামীর পুরো সম্পত্তি নিজের দখলে রাখতে পারে যতক্ষণ না তার দেনমোহর শোধ করা হয়।

👩‍⚖️ভরণপোষণ
(নাফাফা) ইসলামী আইনের পরিভাষায় ভরণপোষণকে ‘নাফাফা’ বলা হয়। নাফাফার আওতায় পড়ে খাদ্য, বস্ত্র এবং বাসস্থান। তিনটি কারণে মানুষের ওপর নাফাফার দায়িত্ব বর্তায়। প্রথম কারণ বিবাহ, দ্বিতীয় কারণ আত্মীয়তা এবং তৃতীয় সম্পত্তির উত্তরাধিকার। যতদিন পর্যন্ত পুত্র সাবালক না হয় এবং কন্যার বিবাহ না হয় ততদিন পিতা সন্তানদের ভরণপোষণ করতে বাধ্য। বিধবা এবং তালাকপ্রাপ্তা মেয়েদের ভরণপোষণের দায়িত্ব পিতার। পিতা অক্ষম ও দরিদ্র হলে মা সন্তানের ভরণপোষণ করবে। বাবা-মা দুজনেই অক্ষম হলে পিতামহের ওপর এ দায়িত্ব বর্তায়। ভরণপোষণের প্রথম ও প্রধান হকদার স্ত্রী। স্ত্রী সর্বাবস্থায় স্বামীর কাছে ভরণপোষণ পাওয়ার অধিকারী। স্বামীর সঙ্গতি থাক বা না থাক স্ত্রীর ভরণপোষণ করতে স্বামী বাধ্য। স্ত্রী ধনী এবং সম্পদশালী হলেও ভরণপোষণের অধিকার বাতিল হয় না। বিবাহ বিচ্ছেদের পর তিন মাস পর্যন্ত ‘ইদ্দকালীন’ সময়ে স্ত্রীকে ভরণপোষণ দিতে স্বামী বাধ্য। হিন্দু ও খ্রিস্টান আইনে ভরণপোষণকে বলে খোরপোষ।

⚖️👨‍⚖️👩‍⚖️বিবাহ বিচ্ছেদ (তালাক)  মুসলিম আইনের ৩০৭ ধারায় বিবাহ বিচ্ছেদের মাধ্যমে বিবাহ চুক্তি ভঙ্গ এবং ৩০৮ ধারায় তালাক ...
11/03/2021

⚖️👨‍⚖️👩‍⚖️বিবাহ বিচ্ছেদ (তালাক)
মুসলিম আইনের ৩০৭ ধারায় বিবাহ বিচ্ছেদের মাধ্যমে বিবাহ চুক্তি ভঙ্গ এবং ৩০৮ ধারায় তালাক দ্বারা বিবাহ চুক্তি ভঙ্গের কথা বলা আছে। স্বামী ও স্ত্রী স্বেচ্ছায় আদালতের হস্তক্ষেপ ছাড়া এবং যেকোন পক্ষ আদালতের আশ্রয় নিয়ে বিবাহ নাকচ করতে পারে। আদালতের হস্তক্ষেপ ছাড়া স্বামীর ইচ্ছানুসারে যখন বিবাহ বিচ্ছেদ ঘটে, তখন তাকে বলে তালাক। তালাক মৌখিক বা লিখিত যেকোন প্রকার হতে পারে। মৌখিক তালাকে স্বামী তালাকের নির্দিষ্ট বাক্য সুস্পষ্টভাবে স্বজ্ঞানে উচ্চারণ এবং তদনুসারে আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেই স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক সম্পন্ন হয়। মৌখিক তালাকের লিখিত দলিল হচ্ছে তালাকনামা। কাযীর উপস্থিতিতে বা স্ত্রীর পিতা অথবা অন্য কোনো প্রাপ্তবয়স্ক সাক্ষীর উপস্থিতিতে তালাকনামা সম্পাদিত হলেই তালাক কার্যকর হয়। মুসলিম আইনে কিছু কিছু ক্ষেত্রে স্ত্রীরও তালাক দেয়ার ক্ষমতা রয়েছে; যেমন (১) চার বছর পর্যন্ত স্বামী নিরুদ্দেশ থাকলে; (২) দুবছর পর্যন্ত স্ত্রীর ভরণপোষণ না দিলে; (৩) সাত বছর বা তার বেশি সময়ের জন্য স্বামীর কারাদন্ড হলে; (৪) স্বামীর পুরুষত্বহীনতা; (৫) স্বামী উন্মাদ বা সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হলে; (৬) স্ত্রীর প্রতি নিষ্ঠুর আচরণ করলে; (৭) স্ত্রীর অনুমতি ছাড়া পুনরায় বিয়ে করলে স্ত্রী আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা করে ডিক্রি প্রাপ্তি সাপেক্ষে বিবাহ বিচ্ছেদ করতে পারেন। আর কাবিননামায় প্রদত্ত ক্ষমতা বলে (তালাকে তৌফিজ) স্ত্রী স্বামীকে ত্যাগ করতে পারেন।

দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার কোনো বৈধ কারণ ব্যতীত স্ত্রী স্বামীর সংসার ছেড়ে অন্যত্র গিয়ে আশ্রয় নিলে এবং স্বামীর সঙ্গে ...
11/03/2021

দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার
কোনো বৈধ কারণ ব্যতীত স্ত্রী স্বামীর সংসার ছেড়ে অন্যত্র গিয়ে আশ্রয় নিলে এবং স্বামীর সঙ্গে দাম্পত্য সম্পর্ক বর্জন করলে স্বামী পারিবারিক আদালতে স্ত্রীকে ফেরত পাওয়ার জন্য মামলা করতে পারেন। তবে এ মামলা শুধু বিয়ে বলবৎ থাকা অবস্থাতেই করতে পারেন। বিয়ে ভেঙে গেলে বা তালাক হয়ে গেলে তা করা যাবে না।

11/03/2021

ইকমার্স বিজনেসের ট্রেড লাইসেন্স করতে কি কি ডকুমেন্ট এর প্রয়োজন পড়ে এবং কতদিন সময় লাগে?
আমাদের দেশে ইকমার্স প্ল্যাটফর্ম আস্তে আস্তে একটি নতুন কর্মংস্থানের জায়গা সৃষ্টি করেছে। যার মাধ্যমে অনেকেই বিজনেস করছেন এবং টাকা উপার্জন করছেন। ইকমার্স বিজনেসের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স এর ধরন হয় মূলত আইটি বিজনেস।

ইকমার্স বিজনেসের ট্রেড লাইসেন্স ওপেন করতে দরকারি কাগজপত্র হলো
১. ভোটার আইডি কার্ড
২. ৩ কপি পাসপোর্ট সাইজ ছবি
৩. রেন্ট এগ্রিমেন্ট
এছাড়া প্রয়োজন,
৪. বিজনেস এর নাম
৫. সরকারি ফি জমা।

এখন, কোথায় ট্রেড লাইসেন্স টি ওপেন করবেন?
আপনি যদি ঢাকা তে বসবাস করেন তাহলে আপনাকে ঢাকা যেকোনো একটি সিটি করপোরেশন এর আন্ডার এ করতে হবে। যেমন, আপনার বিজনেস লোকেশন যদি উত্তর সিটি করপোরেশন হয় তাহলে সেখানে করতে হবে আর দক্ষিণে হলে দক্ষিণ সিটি করপোরেশন এ করতে হবে।

আমরা ট্রেড লাইসেন্সের আবেদন এর ক্ষেত্রে সকল সাহায্য সহযোগিতা দিয়ে থাকি, প্রয়োজনে হটলাইনে নম্বরটিতে আমাদের সাথে যোগাযোগ করুন,
০১৩২২৪০৪৩৪৭

👉চেক সংক্রান্ত মামলা আইনচেকের মামলা সংক্রান্ত কিছু সহজ বিষয় না জানার কারণে আমাদের অনেক সময় দুর্ভোগ পোহাতে হয়। কেননা চেক...
09/03/2021

👉চেক সংক্রান্ত মামলা আইন
চেকের মামলা সংক্রান্ত কিছু সহজ বিষয় না জানার কারণে আমাদের অনেক সময় দুর্ভোগ পোহাতে হয়। কেননা চেকের বিষয়ে আইনে স্পষ্ট করে উল্লেখ থাকাতে এর বাইরে কিছু করার থাকেনা । তাই সময় ও আইন মোতাবেক সঠিক সময়ে বেবস্থা না নিলে বেশীরভাগ সময় পাওনাদার এর টাকা পাওয়া হয়ে উঠেনা খুদ্র ভুলের কারণে। তাই চেকের মামালা সংক্রান্ত কিছু তথ্য জেনে রাখা আমাদের সকলের উচিত।

👉মেয়াদ এবং কিছু তথ্য
১) একটি চেকের মেয়াদ চেকের গায়ে চেক দাতার দেওয়া উল্লেখিত বা লিখিত তারিখ হতে ৬ মাস পর্যন্ত। তাই উক্ত সময় অতিক্রান্ত হওয়ার পর ব্যাংক গ্রহণ না করার কারণে আদালতে Negotiable Instrument Act থ এর ১৩৮ ধারা অনুযায়ী আর টাকা দাবি করা যায় না। তাই ৬ মাস এর ভিতর চেক এর টাকা তোলার জন্য ব্যাংক এ উপস্থাপন করতে হয়।
২) উপরল্লিখিত নির্দিষ্ট সময়ের ভিতর উপস্থাপনে চেকদাতার একাউনট এ টাকা না থাকলে ডিসঅনার স্লিপ সংগ্রহ করে চেকের টাকা দাবি করে এক মাসের সময় দিয়ে আইনজীবীর মাধ্যমে Negotiable Instrument Act এর ১৩৮ ধারা মোতাবেক টাকা পরিশোধের দাবি জানিয়ে নোটিশ সরবরাহ করতে হয় এবং নোটিশটি ছাড়তে হয় ডিসঅনার হওয়ার ৩০ দিনের মধ্যে।

৩) নোটিশ প্রাপ্তির ৩০ দিন পর মামলার কারন উদ্ভব হয়। মামলার কারন উদ্ভব হওয়ার ১ মাসের মধ্যে একজন ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বরাবরে লিখিতভাবে অভিযোগ দায়ের করা যায়। আর নোটিশ গ্রহণ না করলে নোটিশ ফেরত আসার তারিখ হতে এক মাসের মধ্যে অভিযোগ দায়ের করা যায়।
৪) চেকের প্রাপক বা দাবিদার এর পক্ষে তার নিজুক্তিও Attorney Holder মামলা করতে পারেন।

৫) অনেকের মনে প্রশ্ন থাকে ডিসঅনার কয়বার করাতে হয়। উত্তরটা হল একবার ডিসঅনার করালে ও মামলা করা যায়।
৬) নোটিশ সরবরাহ না করলে বা নোটিশ জারি না করে চেকের মামলা করা যায় না। নোটিশ রেজিস্ট্রি ডাকযোগে প্রাপ্তি স্বীকারোক্তি সহ জারি করাই উত্তম অথবা জাতীয় পত্রিকায় নোটিশ প্রচার করা যায়।

৭) স্থানীয় অধিক্ষেত্রঃ যে ব্যাংকে চেক উপস্থাপন করা হয় সেই ব্যাংক আদালতের যে স্থানীয় অধিক্ষেত্রে অবস্থিত সেই আদালতে মামলা দায়ের করতে হবে।
৮) যে কোন ধরনের ডিসঅনার এর কারণে মামলা দায়ের করা যায়।
৯) কোন কারণে আইনের নির্ধারিত মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে প্রেতারণার জন্য মামলা করা যায়।

১০)কখনও কোন চেক হারিয়ে গেলে সাথে সাথে নিকটস্থ থানায় জি, ডি দায়ের করে ব্যাংক এর মাধ্যমে চেক স্টপ করাতে হয়।
১১) হারান চেক উদ্ধারের জন্য মামলা করা যায়।
১২) কিছু না লিখে বা টাকার সংখ্যা না লিখে অর্থাৎ খালি চেক কখন কাওকে সরবরাহ করা উচিত নয়।
Source - Collected।

Address

Mohammadpur
Dhaka

Opening Hours

Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Friday 16:00 - 20:00
Saturday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when BD Lawyers Hub posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share