A & R Law Associates

A & R Law Associates Ensure Justice & Legal Support Center

21/07/2026

মুসলিম ফারায়েজ নীতিঃ

১। স্ত্রীর দুই অবস্থাঃ
(ক) মৃত ব্যাক্তির সন্তান না থাকলে ১/৪,
( খ) আর থাকলে ১/৮ অংশ পাইবে।

২। স্বামীর দুই অবস্থাঃ
(ক) স্ত্রীর মৃত্যুর পর সন্তান না থাকলে ১/২,
( খ) আর থাকলে ১/৪ অংশ পাইবে।

৩। কন্যার তিন অবস্থাঃ
(ক) একজন মাত্র কন্যা থাকলে ১/২ ,
( খ) একাধিক থাকলে ২/৩ অংশ পাইবে,
(গ) পুত্র কন্যা একসাথে থাকলে ২:১ অনুপাতে পাইবে।

৪। পিতার তিন অবস্থাঃ
(ক) মৃত্যু ব্যাক্তির পুত্র বা পৌত্র বা পুরুষ শ্রেনী বর্তমানে থাকলে ১/৬ অংশ পাইবে,
(খ) পুরুষ শ্রেনি না থাকলে এবং কন্যা বা পৌত্রী বা মহিলা শ্রেনী বর্তমানে থাকলে( ১/৬+অবশিষ্ট) অংশ পাইবে,
(গ)পুরুষ বা মহিলা শ্রেনী বর্তমানে না থাকলে অবশিষ্ট সকল অংশ পাইবে।

৫। মায়ের তিন অবস্থাঃ
(ক) মৃত্যু ব্যক্তির সন্তান বা একাধিক ভাইবোন থাকলে ১/৬ অংশ পাইবে,
(খ) মৃত্যু ব্যক্তির যদি কোন সন্তান না থাকে বা ভাইবোন ২ জনের কম থাকলে ১/৩ অংশ পাইবে,
(গ) স্বামী বা স্ত্রীর সাথে পিতা মাতা উভয়ে থাকলে , মৃত্যু ব্যক্তির সম্পত্তি থেকে স্বামী বা স্ত্রীর অংশ দেয়ার পর বাকি সম্পত্তির ১/৩ অংশ পাইবে।

৬। বৈপিত্রীয় ভাইবোনদের তিন অবস্থাঃ
(ক) একজন মাত্র বৈপিত্রীয় ভাইবোন থাকলে ১/৬ অংশ,
(খ) একাধিক থাকলে ১/৩ অংশ পাইবে
(গ) মৃত্যু ব্যাক্তির পুত্র বা পৌত্র,পিতা বা দাদা থাকলে বঞ্ছিত হইবে।

৭। পৌত্রীগনের ছয় অবস্থাঃ
(ক) একজন মাত্র পৌত্রী থাকলে ১/২,
( খ) একাধিক থাকলে ২/৩ অংশ পাইবে,
(গ) যদি মৃত্যু ব্যক্তির একজন মাত্র কন্যা থাকে তাহলে পৌত্রীগন ১/৬ অংশ পাইবে,
(ঘ) যদি মৃত্যু ব্যক্তির একাধিক কন্যা থাকে তাহলে পৌত্রীগন বঞ্ছিত হইবে,
(ঙ) মৃত্যু ব্যক্তির পৌত্রী ও পৌত্র একই সাথে থাকলে অংশীদার হইবে,
(চ) যদি মৃত্যু ব্যক্তির পুত্র থাকে তাহলে পৌত্রীগন বঞ্ছিত হইবে।

৮। সহোদরা বোনদের পাঁচ অবস্থাঃ
(ক) একজন মাত্র সহোদরা বোন থাকলে ১/২,
( খ) একাধিক থাকলে ২/৩ অংশ পাইবে,
(গ) সহোদরা বোনের সাথে সহোদরা ভাই থাকলে আসাবা হইবে,
(ঘ) যদি মৃত্যু ব্যক্তির একজন মাত্র কন্যা বা পৌত্রী থাকে তাহলে সহোদরা বোনগন ১/৬ অংশ পাইবে। একাধিক কন্যা বা পৌত্রী থাকলে এবং অন্য কোন ওয়ারিশ না থাকলে অংশীদার হইবে,
(ঙ) মৃত্যু ব্যাক্তির পুরুষ শ্রেনীর ওয়ারিশ থাকলে সহোদরা বোনগন বঞ্ছিত হইবে।

৯। বৈমাত্রিয় বোনদের সাত অবস্থাঃ
(ক) যদি মৃত্যু ব্যাক্তির সহোদরা বোন না থাকে ও একজন মাত্র বৈমাত্রিয় বোন থাকলে ১/২,
(খ)একাধিক থাকলে ২/৩ অংশ পাইবে,
(গ) যদি মৃত্যু ব্যক্তির একজন মাত্র সহোদরা বোন থাকে তাহলে বৈমাত্রিয় বোন ১/৬ অংশ পাইবে,
(ঘ) যদি মৃত্যু ব্যক্তির একাধিক সহোদরা বোন থাকে তাহলে বৈমাত্রিয় বোনগণ বঞ্ছিত হইবে,
(ঙ)যদি মৃত্যু ব্যক্তির একাধিক সহোদরা বোন থাকে এবং বৈমাত্রিয় বোনের সাথে বৈমাত্রিয় ভাই থাকলে একএে অংশীদার হইবে।
(চ) মৃত্যু ব্যাক্তির কন্যা বা পৌত্রী থাকলে এবং অন্য কোন ওয়ারিশ না থাকলে বৈমাত্রিয় বোনগণ অবশিষ্ট অংশ পাইবে,
(ছ) মৃত্যু ব্যক্তির পুরুষ ওয়ারিশ থাকলে বৈমাত্রিয় বোনগন বঞ্ছিত হইবে।

১০। দাদী নানীর ২ অবস্থাঃ
(ক) পিতৃ বা মাতৃ সম্পর্কের এক বা একাধিক যাহাই হোক ১/৬ অংশ পাইবে,
(খ) মৃত্যু ব্যক্তির মাতা জীবিত থাকলে বঞ্ছিত হইবে। তবে পিতা জীবিত থাকলে দাদী বঞ্ছিত




17/07/2026

⚖️ সিআর (CR) ও জিআর (GR) মামলার পার্থক্য কী? | Difference Between CR and GR Case in Bangladesh

​আইনি প্রক্রিয়ায় “CR” ও “GR” শব্দ দুটি আমরা প্রায়ই শুনি। অনেকেই এগুলো গুলিয়ে ফেলেন। কিন্তু পার্থক্যটা পরিষ্কার থাকলে মামলা সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া অনেক সহজ হয়ে যায়। চলুন সহজভাবে বুঝি—

​১. মামলা কোথায় শুরু হয়?

CR Case (Complaint Register):
যখন কোনো ব্যক্তি সরাসরি আদালতে গিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত বা মৌখিক অভিযোগ করেন (ফৌজদারি কার্যবিধির ২০০ ধারা অনুযায়ী)। একে সাধারণত 'নালিশি মামলা' বলা হয়।

GR Case (General Register):
যখন কোনো আমলযোগ্য অপরাধের অভিযোগ থানায় জানানো হয় এবং পুলিশ সেটিকে FIR বা এজাহার হিসেবে নথিভুক্ত করে (ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারা অনুযায়ী)।

​২. তদন্ত কে করে?

CR মামলা:
আদালত অভিযোগ শুনে নিজে আমলে নিতে পারেন বা তদন্তের নির্দেশ দিতে পারেন। তবে ম্যাজিস্ট্রেট চাইলে ১৫৬(৩) ধারা অনুযায়ী অভিযোগটি থানায়ও পাঠাতে পারেন। মনে রাখবেন, তখন পুলিশ এটিকে FIR হিসেবে গ্রহণ করতে বাধ্য থাকে এবং সেটি একটি GR মামলায় পরিণত হয়!

GR মামলা:
এখানে পুলিশ সরাসরি তদন্ত করে এবং তদন্ত শেষে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) বা ফাইনাল রিপোর্ট দাখিল করে (ফৌজদারি কার্যবিধির ১৭৩ ধারা অনুযায়ী)।

​৩. গ্রেপ্তার ও রিমান্ড

CR মামলা:
সাধারণত প্রথমে সমন জারি হয়। আসামি হাজির না হলে পরে ওয়ারেন্ট বা পরোয়ানা জারি হয়। এই মামলায় রিমান্ডের ঘটনা তুলনামূলকভাবে কম।

GR মামলা:
অপরাধ আমলযোগ্য হলে পুলিশ ওয়ারেন্ট ছাড়াই আসামিকে গ্রেপ্তার করতে পারে (৫৪ ধারা অনুযায়ী) এবং প্রয়োজনে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদনও করতে পারে (১৬৭ ধারা অনুযায়ী)।

​৪. বাদী কে?

CR মামলা:
মামলার অভিযোগকারী নিজেই মূল পক্ষ এবং পুরো প্রক্রিয়ার খরচ ও দায়িত্ব সাধারণত তারই থাকে।

GR মামলা:
এখানে রাষ্ট্র (State) বাদী হয়ে সাধারণ জনগণের পক্ষে মামলা পরিচালনা করে। তাই মামলার নাম হয় "State vs Accused" বা "রাষ্ট্র বনাম আসামি"।

​৫. কীভাবে চিনবেন সহজে?

মামলার কাগজের নম্বর দেখলেই খুব সহজে ধরন বোঝা যায়—

C.R. Case No. → আদালতে করা নালিশি মামলা।
G.R. Case No. → থানায় করা আমলযোগ্য ফৌজদারি মামলা।

Non-G.R. Case → থানায় যেসব ছোটখাটো বা অ-আমলযোগ্য অপরাধের অভিযোগ জিডি (GD) হিসেবে নেওয়া হয় এবং পরে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে তদন্ত হয় (১৫৫ ধারা)।

​মনে রাখবেন:
মামলা যেটাই হোক না কেন, আইনি জটিলতা এড়াতে শুরুতেই একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

​
​
#ফৌজদারিমামলা


২০২৬-২৭ অর্থ বছরে সরকারি অফিসের বিভিন্ন কোড এর বিপরীতে ভ্যাট ও আয়কর হার।
17/07/2026

২০২৬-২৭ অর্থ বছরে সরকারি অফিসের বিভিন্ন কোড এর বিপরীতে ভ্যাট ও আয়কর হার।

মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস। অনলাইনে মাদক কেনাবেচা, সরবরাহ, বিজ্ঞাপন, মধ্যস্থতা বা লেনদেনে সর...
14/07/2026

মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস।

অনলাইনে মাদক কেনাবেচা, সরবরাহ, বিজ্ঞাপন, মধ্যস্থতা বা লেনদেনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০২৬’ পাস হয়েছে।

বিলের ওপর আনা জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তির পর কণ্ঠভোটে সংসদে সেটি পাস হয়।
নিয়ম অনুযায়ী এখন বিলটিতে রাষ্ট্রপতি সই করলেই এটি আইনে পরিণত হবে।
#মাদক
#মৃত্যুদন্ড

13/07/2026

📢 ২০২৬–২০২৭ করবর্ষের আয়কর রিটার্ন দাখিল করুন সময়মতো
সম্মানিত করদাতা,

২০২৬–২০২৭ করবর্ষের আয়কর রিটার্ন দাখিল এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়মতো রিটার্ন দাখিল করলে আপনি আইনি জটিলতা, জরিমানা ও অতিরিক্ত করের ঝুঁকি থেকে নিরাপদ থাকতে পারবেন। পাশাপাশি নির্ধারিত সময়ের আগেই রিটার্ন দাখিল করলে প্রযোজ্য ক্ষেত্রে কর রেয়াত বা অন্যান্য সুবিধাও পাওয়ার সুযোগ থাকতে পারে।
বর্তমানে যেসব কাজে আয়কর রিটার্নের প্রমাণপত্র প্রয়োজন:
✅ ব্যাংক হিসাব খোলা ও পরিচালনা
✅ ব্যাংক ঋণ গ্রহণ
✅ ক্রেডিট কার্ড সুবিধা
✅ ট্রেড লাইসেন্স গ্রহণ ও নবায়ন
✅ কোম্পানি নিবন্ধন ও ব্যবসায়িক কার্যক্রম
✅ জমি, ফ্ল্যাট ও সম্পত্তি ক্রয়-বিক্রয়
✅ বিভিন্ন সরকারি টেন্ডার ও অনুমোদন
✅ বিদেশ ভ্রমণ ও ভিসা সংক্রান্ত প্রয়োজনীয়তা
✅ অন্যান্য গুরুত্বপূর্ণ আর্থিক ও সরকারি সেবা
আমাদের সেবাসমূহ:
✅ আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিল
✅ e-TIN Registration ও সংশোধন
✅ Tax Clearance Certificate
✅ কর পরামর্শ (Tax Consultation)
✅ Notice-এর জবাব প্রদান
✅ আয়কর সংক্রান্ত সকল পেশাগত সেবা
কেন আমাদের বেছে নেবেন?
✔ অভিজ্ঞ ও বিশ্বস্ত সেবা
✔ দ্রুত ও নির্ভুল রিটার্ন প্রস্তুত
✔ সম্পূর্ণ গোপনীয়তা নিশ্চিত
✔ আইন অনুযায়ী পেশাদার পরামর্শ
✔ সাশ্রয়ী সার্ভিস চার্জ
আজই যোগাযোগ করুন এবং নিশ্চিন্তে আপনার ২০২৬–২০২৭ করবর্ষের আয়কর রিটার্ন দাখিল করুন।

#করআনজীবী


09/07/2026

পঞ্চদশ সংশোধনী মামলায় আপিল বিভাগের রায়-

আপিল বিভাগ পঞ্চদশ সংবিধান (১৫তম) সংশোধনী সংক্রান্ত আপিল খারিজ করে হাইকোর্ট বিভাগের রায় বহাল রেখেছেন।
রায়ের ফলে-
* সংবিধানের ৭বি অনুচ্ছেদ বাতিল হয়েছে।
* তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হয়েছে।
* গণভোটের বিধান পুনর্বহাল হয়েছে।
* মৌলিক অধিকার বলবৎ করার ক্ষমতা বাংলাদেশের সুপ্রিম কোর্টের কাছেই থাকবে।

অন্যদিকে, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আনা অন্যান্য পরিবর্তনের বিষয়ে জাতীয় সংসদ সিদ্ধান্ত নিবে।

07/07/2026




Breaking👇🔰২০২৬-২৭ করবর্ষের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক। যারা অফলাইনে দাখিল করতে পারবেন :১) ৬৫+ বয়স্ক করদ...
30/06/2026

Breaking👇
🔰২০২৬-২৭ করবর্ষের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক।
যারা অফলাইনে দাখিল করতে পারবেন :

১) ৬৫+ বয়স্ক করদাতা,
২) শারিরীকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা,
৩)বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা,
৪) মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি,
৫) বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকগণ।

✳️কর আপিলে বড় পরিবর্তন ✍🏿✳️বাজেট ২০২৬-এ কর, ভ্যাট ও কাস্টমস বিরোধে আপিলের ক্ষেত্রে আগাম জমার হার ব্যাপকভাবে কমানো হয়েছ...
30/06/2026

✳️কর আপিলে বড় পরিবর্তন ✍🏿

✳️বাজেট ২০২৬-এ কর, ভ্যাট ও কাস্টমস বিরোধে আপিলের ক্ষেত্রে আগাম জমার হার ব্যাপকভাবে কমানো হয়েছে। আগে দিতে হতো ২০–৩৫%, এখন মাত্র ৪–১৪%।

📊 আগে বনাম ২০২৬ — আপিলে আগাম জমার হার

🔷 আয়কর (Income Tax)
▸ ১ম আপিল: ০% → ১%
▸ ট্রাইব্যুনাল: ১০% → ৩% (↓ ৭%)
▸ হাইকোর্ট: ১৫–২৫% → ১০% (↓ ১৫%)

🔷 ভ্যাট (VAT)
▸ ১ম আপিল: ১০% → ১% (↓ ৯%)
▸ ট্রাইব্যুনাল: ১০% → ১% (↓ ৯%)
▸ হাইকোর্ট: ১০% → ২% (↓ ৮%)

🔷 কাস্টমস (Customs)
▸ ১ম আপিল: ১০% → ১% (↓ ৯%)
▸ ট্রাইব্যুনাল: ১০% → ১% (↓ ৯%)
▸ হাইকোর্ট: ০% → ২%



🟥লাল রং এর লেখাটায় খেয়াল করেন, মূল খেলাটা এখানেই হয়েছে 🔥🔰গত বছর পর্যন্ত করযোগ্য আয়ের ৩.৫০ লাখ পর্যন্ত ছিল করমুক্ত। এবার ...
30/06/2026

🟥লাল রং এর লেখাটায় খেয়াল করেন, মূল খেলাটা এখানেই হয়েছে 🔥

🔰গত বছর পর্যন্ত করযোগ্য আয়ের ৩.৫০ লাখ পর্যন্ত ছিল করমুক্ত। এবার তা বাড়িয়ে ৪.০০ লাখ টাকা করা হয়েছে। মানে ৪ লাখ টাকা পর্যন্ত করযোগ্য আয় থাকলেও ট্যাক্স দিতে হবে না।

📃এতটুকু দেখে খুশি হওয়ারই কথা!

কিন্তু গতবছর সাড়ে ৩ লাখের পরবর্তী ১ লাখের উপর ট্যাক্স রেট ছিল ৫% মাত্র।

এবার সেই ১ লাখকে বাড়িয়ে ৩ লাখ করা হয়েছে এবং ট্যাক্স রেটও এখানে ৫% এর স্থলে ১০% করা হয়েছে।

এতেই খেল খতম!

১০ লাখ টাকা করযোগ্য আয়ের একজন করদাতার গত বছরের নিয়ম অনুযায়ী গ্রস ট্যাক্স হতো ৬৭,৫০০ টাকা।

এবার করমুক্ত সীমা বাড়ানোর পরও সেই একই ব্যক্তির গ্রস ট্যাক্স হবে ৭৫,০০০ টাকা।

মানে আয় না বাড়লেও ট্যাক্স বাড়লো ৭,৫০০ টাকা 🛑

এটাই সাইন্স!

কি আর করার, ট্যাক্স তো দিতেই হবে!

💥তবুও দেশ এগিয়ে যাক
করের টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত হোক।

Address

Townhall, Mohammadpur
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when A & R Law Associates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Nearby law practices