Global Jurist

Global Jurist Civil, Criminal, Tax, VAT, Family & Corporate Solution.

24/08/2023

আমাদেরকে দায়িত্ব দিয়ে আপনি রিলাক্সে থাকুন।

ট্যাক্স ও ভ্যাট সংক্রান্ত কাজ-
ব্যক্তিগত ট্যাক্স ফাইল প্রস্তুত ও সাবমিট,
কোম্পানির অডিট, ট্যাক্স ফাইল প্রস্তুত ও সাবমিট,

ভূমির নামজারী ও রেজিস্ট্রারী সংক্রান্ত কাজ-
 জমি / ফ্ল্যাট নামজারী (Mutation), জমা খারিজ ও খাজনা হাল নাগাদ সংক্রান্ত কাজে সহযোগিতা করা হয়।
 সার্টিফাইড পর্চা, মৌজা ম্যাপ উত্তোলন করে দেয়ায় সহযোগিতা করা হয়।
 সরকারী বরাদ্দ বা লিজ নেয়া জমির ক্ষেত্রে মেয়াদ শেষে পুন: নবায়নে সহযোগিতা করা হয়।
 দলিল রেজিষ্ট্রি, বায়না চুক্তি রেজিষ্ট্রি, আমমোক্তার নামা রেজিষ্ট্রি, সংশোধন নামা দলিল, ঘোষণা নামা দলিল, মর্টগেজসহ যাবতীয় সকল ধরনের দলিল রেজিষ্ট্রিতে সহযোগিতা করা হয়।

ভূমির সংক্রান্ত আইনি সহযোগিতা

 মিস কেইস দায়ের এবং মিস কেইস পরিচালনায় সহযোগিতা করা হয়।
 সরকার কর্তৃক একোয়ারকৃত সম্পত্তির টাকা উত্তোলনে সহযোগিতা করা হয়।
 জমি জমা সংক্রান্ত দেওয়ানী মামলায় আইনি সহযোগিতা করা হয়।
 সর্বশেষ জরিপে জমির মূল মালিকের নাম রেকর্ডে ভুল হলে আইনি পরামর্শ দেয়া হয়।
 ব্যাংক লোনের জন্য জমি/ ফ্ল্যাটের কাগজপত্রাদি হালনাগাদসহ লোন প্রসেসিং এ সহযোগিতা করা হয়।
 জায়গা জমি কেনা-বেচার আগে ক্লিয়ারেন্স অপনিয়ন (মতামত) দেয়া হয়।

রাজউক ও হাউজিং কর্তৃপক্ষের অনুমোদন সংক্রান্ত কাজ

 হাউজিং এবং রাজউক হইতে নামজারী অনুমতি, বিক্রয় অনুমতি, বন্ধকের অনুমতি সংক্রান্ত কাজে সহযোগিতা করা হয়।
 বাড়ীর প্ল্যান পাশের জন্য বিভিন্ন সংস্থা থেকে ছাড়পত্র নিতে সহযোগিতা করা হয়।
 রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ হইতে প্ল্যান পাশ (নকশা অনুমোদন) সংক্রান্ত কাজে সহযোগিতা করা হয়।

বাড়ী নির্মান ও ডিজাইন কনসালটেন্সি

 জমির ডিজিটাল সার্ভে ও সয়েল টেস্ট করানো হয়।
 বাড়ী তৈরীতে আর্কিটেকচারাল, স্ট্রাকচারাল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ড্রয়িং করা হয়। বাড়ীর থ্রি-ডি ব্রুশিয়ার তৈরী, এনিম্যাশন জাতীয় কাজে সহযোগিতা করা হয়।
 বাড়ী তৈরীতে দক্ষ জনবল নিয়োগ সহ সকল কাজের দায়িত্ব নেয়া হয়।
 বাড়ী তৈরীতে কস্টিং এবং ইস্টিমেট (ফেইজ অনুযায়ী খরচের হিসাব) তৈরী করে দেয়া হয়।
 হাউজিং কোম্পানীর জমি ভরাটের পর মাটি লেভেলিং ও প্লটিং করার সহযোগিতা করা হয়।
 ডেভেলপার হিসাবে যৌথ মালিকানার ভিত্তিতে বাড়ী নির্মাণ করা হয়।

সংযোগ ও ইউটিলিটি সংক্রান্ত কাজ

 গ্যাস, বিদ্যুত, পানি সংযোগসহ সকল ধরনের ইউটিলিটি স্থাপনে সহযোগিতা করা হয়।
 নতুন সংযোগ ও বর্ধিত করনে সহযোগিতা করা হয়।

ব্যবসায়িক নিবন্ধন সংক্রান্ত কাজ

 ট্রেড লাইসেন্স, লিমিটেড কোম্পানী রেজিস্ট্রেশন, ভ্যাট রেজিস্ট্রেশন ইত্যাদি কাজে সহযোগিতা করা হয়।
 সিভিল এভিয়েশন লাইসেন্স / ট্র্যাভেল এজেন্সী লাইসেন্স এর কাজে সহযোগিতা করা হয়।
 ট্যাক্স ফাইল তৈরী এবং আয়কর জমাদানে সহযোগিতা করা হয়।

রিয়েল এস্টেট এজেন্ট (লেটিং এন্ড প্রপার্টি ম্যানেজমেন্ট সার্ভিস)

 জমি এবং বাড়ী ব্যবস্থাপনায় সহযোগিতা করা হয়।
 জমি এবং বাড়ী কেনা-বেঁচায় সহযোগিতা করা হয়।

যোগাযোগ-
বাড়ি-৩৫, রোড-৫, ব্লক-এ, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯
মোবাইল-০১৭১১-০৬৮৬০৯ / ০১৫৪০-১০৫০৮৮

07/07/2023

সম্মানিত করদাতা যাদের (TIN) টিন সার্টিফিকেট বিভিন্ন প্রয়োজনে নিয়েছেন। ট্যাক্সেবল ইনকাম থাকুক বা না থাকুক ২০২৩-২০২৪ করবর্ষে রিটার্ন জমা দিন।

সরকার ট্যাক্স রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করেছে, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা না দিলে জরিমানার সমমুখীন হবেন!

বিঃদ্রঃ -
১ জুলাই ২০২৩ থেকে Income Tax Filing শুরু হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আপনার ট্যাক্স রিটার্ন সাবমিশন সম্পন্ন করুন, অন্যথায় জরিমানার সম্মুখীন হবেন।

# # প্রয়োজনীয় ডকুমেন্টস:
আপনার এবারের আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিল করতে নিচের ডকুমেন্টগুলো সংগ্রহ করে জমা দিন।

# # চাকরি/বেতন খাতে আয়ের তথ্য :
1. সেলারি সার্টিফিকেট ;
2. সেলারির বিপরীতে কর্তনকৃত টিডিএস -এর প্রত্যয়নপত্র;
3. ব্যাংক স্টেটমেন্ট (From 01-07-2022 to 30-06-2023);
4. Provident Fund info/GPF Balance Sheet. (if any)

# # ব্যবসা/পেশা খাতে আয়ের তথ্য:
5. ট্রেড লাইসেন্স;
6. ব্যবসার নামীয় ব্যাংক স্টেটমেন্ট;
7. ব্যবসার নামে লোন থাকলে- লোন আউটস্ট্যান্ডিং সার্টিফিকেট;
8. ব্যবসা আয়ের উপর অগ্রীম আয়কর (AIT) বা উৎসে কর কর্তন (TDS) থাকলে অগ্রীম আয়কর বা উৎসে করের প্রত্যয়নপত্র ও চালানের কপি;
9. বার্ষিক ক্রয়-বিক্রয় ও আয় বিবরনী;
10. মূল্যসহ ব্যবসার সম্পদের তালিকা (Furniture, fixture, Equipment & Machinarie etc.);

# # বিনিয়োগ ও ব্যাংক ইন্টারেস্ট তথ্য:
11. জীবন বীমা করা থাকলে প্রিমিয়াম প্রদানের রসিদ;
12. ডিপিএস করা থাকলে ডিপিএস স্টেটমেন্ট;
13. পূর্বের কোন ডিপিএস এনক্যাশ বা নগদায়ন করে থাকলে নগদায়ন প্রত্যয়নপত্র বা এনক্যাশমেন্ট সার্টিফিকেট ;
14. এফডিআর করে থাকলে তার ডকুমেন্ট ও ইন্টারেস্ট প্রাপ্তির প্রত্যয়নপত্র;
15. শেয়ার মার্কেটে বিনিয়োগ থাকলে ব্রোকার হাউস থেকে বিনিয়োগ প্রত্যয়নপত্র ও পোর্টফলিও এর কপি;
16. সঞ্চয়পত্র ক্রয় করে থাকলে তার ডকুমেন্ট ;
17. সঞ্চয়পত্রের ইন্টারেস্ট প্রাপ্তি ও তার বিপরীতে টিডিএস কর্তনের প্রত্যয়নপত্র;

# # গৃহ-সম্পত্তি হতে আয়ের তথ্য:
18. আপনার বাড়ি/ফ্ল্যাট/দোকান ভাড়া দিয়ে আয় থাকলে ভাড়ার চুক্তিপত্রের কপি ও ব্যাংক স্টেটমেন্ট দিন;
19. আপনার বাড়ি/ফ্ল্যাট/দোকান এর পৌর কর বা সিটি কর্পোরেশন কর প্রদানের রসিদ;
20. হাউজ লোন থাকলে- লোন আউটস্ট্যান্ডিং সার্টিফিকেট;

# # বৈদেশিক/রেমিট্যান্স আয়ের তথ্য:
21. বৈদেশিক/রেমিট্যান্স আয়ের সপক্ষে ব্যাংক সার্টিফিকেট বা এফএমজে ফরম/বৈদেশিক মুদ্রা ঘোষণা ফরম এর কপি; (মনে রাখবেন, বৈদেশিক আয় করমুক্ত হতে হলে তা আপনার নিজের আয় হতে হবে এবং প্রপার চ্যানেলে আসতে হবে);

# # সম্পদ ও দায় সংক্রান্ত তথ্য:
22. এ বছর আপনার নামে কোন জমি/ফ্ল্যাট/বাড়ি/গাড়ি ক্রয় করে থাকলে তার দলিলের কপি;
23. এ বছর আপনার কোন জমি/ফ্ল্যাট/বাড়ি/গাড়ি বিক্রি করে থাকলে বিক্রয় দলিলের কপি ও উৎসে কর্তনের কপি;
24. বাড়ি/ফ্ল্যাট নির্মাণাধীন থাকলে নির্মাণ বিনিয়োগের পরিমাণ;
25. আপনার নামে গাড়ি থাকলে পারসোনাল ট্যাক্স টোকেনের কপি;
26. আপনার ব্যাংক লোন থাকলে লোন আউটস্ট্যান্ডিং সার্টিফিকেট ;
27. ডেভেলপার কোম্পানিকে দিয়ে বাড়ি নির্মাণকালে সাইনিং মানি পেয়ে থাকলে তার ডকুমেন্ট;
28. ব্যক্তিগত লোন ৫ লাখ টাকার বেশি হলে এর সপক্ষে ব্যাংক স্টেটমেন্ট ;
29. পরিবারের কারো কাছ থেকে কোন দান গ্রহণ করলে বা কাউকে দান করে থাকলে তার ডকুমেন্ট ; আর টাকা দান হলে তার সপক্ষে ব্যাংক স্টেটমেন্ট ;
30. এছাড়াও আপনার অন্য কোন আয় থাকলে তার ডকুমেন্ট দিন;

বি:দ্র:
সকল Bank Statement/প্রত্যয়নপত্রের সময়কাল হবে 01-07-2022 থেকে 30-06-2023 ইং পর্যন্ত।

# # অন্যান্য তথ্যাবলি:
31. আপনি এ বছর নতুন করদাতা হলে আপনার এনআইডি এর ফটোকপি, টিআইএন সার্টিফিকেট, মোবাইল নম্বর, ই-মেইল এড্রেস ও এক কপি পাসপোর্ট সাইজের ছবি;
32. আপনি পুরাতন করদাতা হলে গত বছরে দাখিলকৃত রিটার্ন এর কপি লাগবে;
33. আপনার আয়ের ওপর নির্ভরশীল পরিবারের সদস্য সংখ্যা ও তাদের বয়স।

দৃষ্টি আকর্ষণ: যথাযথ কর পরিগণনার জন্য আপনার সকল কাগজপত্র একত্রে দিন।

মনে রাখবেন:
১৫ নভেম্বরের পরে দিলে আপনার রিটার্ন দাখিলের জন্য অতিরিক্ত সময় নেয়া লাগতে পারে।

৩০ নভেম্বরের পরে রিটার্ন দাখিল করলে আইনানুযায়ী পূর্ণ কর রেয়াত পাবেন না। অর্ধেক রেয়াত পাবেন এবং ২% বিলম্ব ফি দিতে হবে।

Feel free to call us for any types of legal aid and services.
Mohiuddin & Law Associates
এডভোকেট মুহাম্মদ মহীউদ্দীন
দেওয়ানী, ফৌজদারী, ট্যাক্স, ভ্যাট ও কোম্পানি আইন উপদেষ্টা।

ইভনিং চেম্বার:
৩৫, রোড-৫, ব্লক-এ, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

কোর্ট চেম্বার:
১৬, কৈলাশঘোষ লেন, ঢাকা জজ কোর্ট, ঢাকা।

Mobile: 01711068609 (Whatsapp/IMO)
Email: [email protected]

26/05/2023
28/04/2023

টিআইএন সার্টিফিকেট নিয়েছিলেন অনেক বছর আগে !!!
একবারও আয়কর রিটার্ন জমা দেন নাই !!!
ব্যস্ততা, অবহেলা বা অন্য কোন কারনে যারা রিটার্ণ জমা দেন নাই।
তারা অর্থ আইন ২০২২ অনুযায়ী সহজেই রিটার্ণ জমা দিতে পারবেন। এ সুযোগ সীমিত সময়ের জন্য। এই সুযোগ গ্রহণ করতে চাইলে অতি দ্রুত যোগাযোগ করুন Mohiuddin & Law Associates বাড়ি-৩৫, রোড-৫, ব্লক-এ, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯, মোবাইল- 01711-068609 / 01540-105088, Email- [email protected]

Mphil & Phd admission circular in Dhaka University
30/03/2023

Mphil & Phd admission circular in Dhaka University

  এম.ফিল. প্রোগ্রামে ভর্তি ও বৃত্তির আবেদন পত্র

02/03/2023

আইনগত সমস্যার সমাধানে নিশ্চিন্তে কল করুনঃ
01711-068609 / 01540-105088

যেকোন ধরণের আইনী সহয়তা ও পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আশ্বস্ত করছি আপনার সকল আইনগত সমস্যার সমাধান করা হবে অত্যন্ত আন্তরিকতার সাথে ইনশাহ আল্লাহ।

Mohiuddin & Law Associates এর বিজ্ঞ আইনজীবীগণ বহুদিন ধরে অত্যন্ত দক্ষতা ও নিবিড় পর্যালোচনার মাধ্যমে সমাজের সর্বস্তরের জনগনকে আইনী সেবা দিয়ে আসছে। আমাদের মূল লক্ষ ও উদ্দেশ্য হলো সকলকে সঠিকভাবে আইনী সেবা প্রদান করা।

আমাদের বিজ্ঞ আইনজীবীগণ বাংলাদেশ সুপ্রিম কোর্ট সহ সমগ্র বাংলাদেশের যেকোনো আদালতের জমি জমা সহ যেকোন দেওয়ানী বিষয়, ফৌজদারী অপরাধ, শ্রম আইন, পারিবারিক সমস্যা, কোম্পানি, ইনকাম ট্যাক্স, ভ্যাট ও প্রশাসনিক আইন সহ যেকোন আইনের আওতায় মামলা মোকদ্দমা অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনা ও নিষ্পত্তি করে যেকোন আইনগত সমস্যার সমাধানে আমরা আছি আপনার পাশে।

✅ যেকোনো আইনগত সমস্যার সমাধান জানতে সমস্যার কথা লিখে মেসেজ করুন।

আমরা নিম্নলিখিত বিষয়সহ যেকোন ধরণের আইনগত জটিলতায় সুচিন্তিত এবং ফলপ্রসু পরামর্শ দিয়ে থাকি এবং আইনগত সেবা প্রদান করে থাকি। যেমন-

দেওয়ানী মামলাসমূহ (Civil Cases)-
১. জমি জমা সংক্রান্ত মামলা
২. ঘোষণামূলক মামলা
৩. বন্টন মামলা
৪. টাকা আদায়ের মামলা
৫. অর্থ ঋণ আদালতের মামলা
৬. হারানো চাকরি পুনরুদ্ধারের মামলা
৭. চাকরি পরবর্তী পাওনা টাকা আদায়ের মামলা
৮. শ্রম আইনের যেকোন মামলা
৯. বিবাহ/তালাক/বিবাহ বিচ্ছেদ।
১০. দেনমোহর ও ভরনপোষণের মামলা।
১১. সন্তানের অভিভাবক নিযুক্ত হওয়ার মামলা।
১২. দেনমোহর ও খোরপোষ আদায়ের মামলা

ফৌজদারী মামলাসমূহ (Criminal Cases)-
১৩. যৌতুকের মামলা।
১৪. যৌন হয়রানি বা ধর্ষণের মামলা।
১৫. নারী ও শিশু নির্যাতনের মামলা।
১৬. ফেসবুক বা ইউটিউবে অশ্লীল ভিডিও প্রকাশের মামলা।
১৭. মাদক মামলা।
১৮. চেকের মামলা।
১৯. চুরি/ ডাকাতি/ মারামারি ইত্যাদির মামলা
২০. মানি লন্ডারিং মামলা।

অন্যান্য-
২১. এফিডেভিট/নোটারী পাবলিক
২২. আয়কর রিটার্ন দাখিল।
২৩. আয়কর সংক্রান্ত মামলা।
২৪. লিমিটেড কোম্পানি নিবন্ধন
২৫. এন.জি.ও নিবন্ধন (সোসাইটি, ফাউন্ডেশন বা ট্রাস্ট)
২৬. জমি-জমার কাগজ-পত্রের বৈধতা যাচাই (Vetting) এবং

২৭. রিট, আগাম জামিন, দেওয়ানী ও ফৌজদারী আপীল সহ হাইকোর্টের সকল প্রকার মামলা সমূহ অত্যন্ত আন্তরিকতার সহিত পরিচালনার মধ্যমে আইনী সেবা প্রদান করে থাকি ইনশাহ আল্লাহ।

এছাড়াও নিত্য নতুন বিভিন্ন আইনগত তথ্য পেতে পেইজটি Like করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।

♦️ জনসচেতনতায়-
Mohiuddin & Law Associates
Largest Law Firm in Bangladesh for civil, criminal, Tax, VAT & corporate solution.

প্রয়োজনে কল করুনঃ
01711-068609
01540-105088

Address

House 1, Road 6, Block C, Banasree, Rampura
Dhaka
1219

Website

Alerts

Be the first to know and let us send you an email when Global Jurist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share