Adv Ziaul Haque

Adv Ziaul Haque Hello, Im Adv Ziaul Haque. Adv Dhaka Judge Court.Apprentice at Supreme Court of Bangladesh. Specialized on: Civil, Criminal & Land matters etc.

Chamber : 161 Nasir Uddin Sarder Lane, Uddin Center 2nd floor, Sutrapur, Dhaka-1100.

19/08/2023
19/08/2023
19/08/2023
মাননীয় প্রতিমন্ত্রী "দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রানালয়" ডা:মো:এনামুর রহমান এম,পি মহোদয় এর সহিত সাক্ষাত,স্যার অনেক...
19/08/2023

মাননীয় প্রতিমন্ত্রী "দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রানালয়" ডা:মো:এনামুর রহমান এম,পি মহোদয় এর সহিত সাক্ষাত,স্যার অনেক বড় মনের অধিকারী।আল্লাহ স্যার কে নেক হায়াত দান করুন❤️❤️❤️

I have reached 1.5K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
25/03/2023

I have reached 1.5K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

06/12/2022

চেক ডিজঅনার হলে কি করবেন?

ব্যাংক অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালান্স না থাকার কারণে চেক ডিজঅনার হওয়া শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের চেককে বলা হয় ‘বাউন্সড চেক’। এ অপরাধের জন্য আইনি প্রতিকারের বিধান আছে। হস্তান্তরযোগ্য দলিল আইন ১৮৮১-এর ১৩৮ নম্বর ধারার আওতায় এ ব্যাপারে আইনের আশ্রয় নেওয়া যায়।

আদালত:

চেকের মাধ্যমে প্রতারণার অভিযোগে ক্ষেত্রমতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করতে হবে। চেকটি ব্যাংকের যে শাখায় ডিজঅনার হয়েছে ওই শাখাটি যে এলাকায় অবস্থিত, ওই এলাকা যে আদালতের এখতিয়ারের মধ্যে পড়ে সে আদালতে মামলা করতে হবে। তবে এ অপরাধের বিচার হবে দায়রা আদালতে।

মামলা দায়ের পদ্ধতি:

মামলা দায়েরের আগে কতিপয় শর্ত পূরণ করতে হবে।

প্রথমত, মেয়াদের মধ্যে চেকটি পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপন করতে হবে। ইস্যুর তারিখ থেকে ছয় মাস পর্যন্ত ব্যাংক চেকের মেয়াদ থাকে। এরপর চেকটি তামাদি হয়ে যায় অর্থাৎ কার্যকারিতা হারায়।

দ্বিতীয়ত, চেক ডিজঅনার সংক্রান্ত তথ্য ব্যাংক থেকে প্রাপ্তির ৩০ দিনের মধ্যে চেক ইস্যুকারীকে চেকের অর্থ প্রদানের লিখিত দাবিনামা সংক্রান্ত নোটিস প্রেরণ করতে হবে। চেকের প্রাপক অথবা যথানিয়মে ধারক এই নোটিস প্রদান করবেন। নোটিস প্রাপ্তির ৩০ দিনের মধ্যে চেক ইস্যুকারী যদি চেকের মূল্য পরিশোধে ব্যর্থ হন তবেই হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ধারার আওতায় তিনি শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে গণ্য হবেন।

তৃতীয়ত, অপরাধ সংঘটিত হওয়ার তারিখ থেকে ৩০ দিনের মধ্যে আদালতে মামলা দায়ের করতে হবে।

নোটিস প্রদান:

চেক ইস্যুকারীকে উপরে বর্ণিত নোটিস তিনভাবে প্রদান করা যায়।

১।চেক ইস্যুকারীর হাতে নোটিসটি সরাসরি পৌঁছে দেওয়া।
২। প্রাপ্তি স্বীকার রসিদসহ (এডি) রেজিস্টার্ড ডাকযোগে বাংলাদেশে তার জ্ঞাত ঠিকানায় নোটিস প্রেরণ করা।
৩। বহুল প্রচারিত কোনো বাংলা জাতীয় দৈনিকে নোটিসটি প্রকাশ করা।

কোনো কারণে যদি প্রথমবার চেকটি ডিজঅনার হওয়ার পর ৩০ দিনের মধ্যে নোটিস পাঠানো সম্ভব না হয়, তাহলে দ্বিতীয়বার চেকটি পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপন করতে হবে। এভাবে একাধিকবার চেকটি ব্যাংকে উপস্থাপন করা যেতে পারে। মনে রাখতে হবে, চেকটি ইস্যুর তারিখ থেকে ছয় মাসের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকে পরিশোধের জন্য জমা না দিলে চেকটি কার্যকারিতা হারায়।

কোম্পানির ক্ষেত্রে:

হস্তান্তরযোগ্য দলিল আইন-এর ১৩৮ ধারায় বর্ণিত অপরাধ সংঘটনকারী যদি কোনো কোম্পানি হয় এবং ওই কোম্পানি যদি সংঘটিত অপরাধের জন্য দায়ী বলে প্রমাণিত হয়, তাহলে ওই অপরাধ সংঘটনের সময় কোম্পানির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সংঘটিত অপরাধের জন্য দায়ী হবেন এবং আইন অনুযায়ী দণ্ডিত হবেন। কোম্পানির ক্ষেত্রে হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ধারার পাশাপাশি ১৪০ ধারা উল্লেখ করে মামলা করতে হয়।

আদালতে যা দাখিল করতে হবে:

মামলা করার সময় আদালতে মূল চেক, চেক ডিজঅনার সংক্রান্ত ব্যাংকের চিঠি, আইনি নোটিস অথবা পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির কপি অথবা পোস্টাল রসিদ ও প্রাপ্তি স্বীকার রসিদের ফটোকপি ফিরিস্তি আকারে মামলার আবেদনের সঙ্গে দাখিল করতে হবে।

শাস্তি:

তহবিল অপর্যাপ্ততার কারণে ব্যাংক চেক ডিজঅনার সংক্রান্ত অপরাধের জন্য সর্বোচ্চ এক বছর মেয়াদ পর্যন্ত কারাদণ্ড অথবা চেকে উল্লিখিত অর্থের সর্বোচ্চ তিন গুণ পরিমাণ অর্থদণ্ড অথবা উভয় প্রকার দণ্ডের বিধান হস্তান্তরযোগ্য দলিল আইনে আছে। নগদ টাকার পরিবর্তে চেকের মাধ্যমে ঋণ অথবা অন্য কোনো দায়দেনা পরিশোধ উৎসাহিত করার লক্ষ্যে আইনে এ বিধান করা হয়েছে।

আপিল:

আদালত কর্তৃক প্রদত্ত দণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ আছে। চেকে উল্লিখিত টাকার কমপক্ষে শতকরা ৫০ ভাগ যে আদালত দণ্ড প্রদান করেছেন, সে আদালতে জমা দিয়ে আপিল করতে হবে। দেশের আদালতগুলোতে চেকের মাধ্যমে প্রতারণার অভিযোগে মামলা-মোকদ্দমা হরহামেশাই হচ্ছে। শাস্তিও হচ্ছে। কাজেই, সাবধান! ব্যাংক চেক দিয়ে প্রতারণার দিন শেষ।

06/11/2022

যেই মামলায় আসামিকে অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুদন্ডে দন্ডিত করা হয়, উক্ত মামলায় আসামি যদি পলাতক থাকেন বা যদি তাকে খুঁজে পাওয়া না যায়, সেক্ষেত্রে বিচার কার্যক্রম চালানোর জন‍্য SR Manual 1960 এর 12 অধ‍্যায় মোতাবেক, তার জন‍্য রাষ্ট্র পক্ষের খরচে আইনজীবী নিয়োগ করবেন।যাকে সংক্ষেপে SDL ( Substainable Development Law) বলা হয়।
ধন‍্যবাদ💜💜

02/11/2022

মানহানি; করণীয় ও আইনী প্রতিকার।

ধরুন, কোনো ব্যক্তি আপনাকে নিয়ে লোকজনের কাছে আজেবাজে মন্তব্য করছে বা কুৎসা রটাচ্ছে। এতে আপনি মানহানির শিকার হলেন। এখন ভাবছেন, আপনি আইনি ব্যবস্থা নেবেন। কিন্তু কীভাবে আইনি প্রতিকার পাবেন, তা জানেন না।

এ ক্ষেত্রে কিছু বিষয় লক্ষ্যণীয়। মানহানির অভিযোগ এনে ফৌজদারি ও দেওয়ানি মামলা বা মোকদ্দমা করা যায়। ফৌজদারি আদালতে মানহানির মামলা করার ক্ষেত্রে অভিযোগ দায়ের করতে হয়। সে অভিযোগ শুনে আদালত অভিযোগ থাকা ব্যক্তির বিরুদ্ধে সমন জারি করতে পারেন। তবে, মানহানির মামলায় সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় না। সমন দেওয়ার(হাজির হওয়ার নোটিস) পর যদি কোনো ব্যক্তি আদালতে হাজির না হন, সে ক্ষেত্রে বিচারক গ্রেপ্তারি পরোয়ানা(ধরে আনার আদেশ) জারি করতে পারেন।

দণ্ডবিধি ১৮৬০ এর ৪৯৯ ধারায় মানহানি কীসে হবে আর কীসে হবে না,তা বিস্তারিত বলা আছে। এ ধারা অনুসারে যে ব্যক্তি অন্য ব্যক্তির খ্যাতি বা সুনাম নষ্ট করার উদ্দেশ্যে বা এমন হবে জেনেও উদ্দেশ্যমূলক শব্দাবলি বা চিহ্নাদি বা দৃশ্যমান প্রতীকের সাহায্যে কোনো ব্যক্তি সম্পর্কে এমনভাবে কোনো নিন্দা প্রণয়ন বা প্রকাশ করে, তাহলে ওই ব্যক্তির মানহানি করেছে বলে ধরা হবে। এমনকি মৃত ব্যক্তি সম্পর্কে বললেও তা মানহানি হবে। মৃত ব্যক্তির আত্মীয়স্বজন মানহানির অভিযোগ আনতে পারবেন।

আইনে এমন কিছু ব্যতিক্রম(১০টি) অবস্থা বর্ণনা করা হয়েছে, যখন কোনো ব্যক্তি অন্য ব্যক্তির নামে মানহানিকর কিছু বললে, লিখলে বা প্রচার করলেও মানহানি হবে না। যেমন:

১. জনগণের কল্যাণে কারও প্রতি সত্য দোষারোপ করলে মানহানি হবে না।

২. সরকারি কর্মচারীর সরকারি আচরণ সম্পর্কে সদ-বিশ্বাসে অভিমত প্রকাশ করলে তা মানহানির শামিল হবে না।

৩. সরকারি বিষয়-সংশ্লিষ্ট প্রশ্নে কোনো ব্যক্তির আচরণ নিয়ে মত প্রকাশ করলে মানহানি নয়।

৪. আদালতসমূহের কার্যবিবরণী প্রতিবেদন প্রকাশ করা মানহানির অন্তর্ভুক্ত হবে না।

৫. যেকোনো জনসমস্যা সম্পর্কে ও কোনো ব্যক্তির আচরণ সম্পর্কে সদ-বিশ্বাসে অভিমত প্রকাশ করা মানহানির শামিল নয়।

৬. আদালতে সিদ্ধান্তকৃত মামলার দোষ, গুণ বা সাক্ষীদের সম্পর্কে বা অন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের আচরণ সম্পর্কে অভিমত মানহানির পর্যায়ে পড়বে না।

৭. গণ-অনুষ্ঠানের আয়োজন বা ব্যবস্হাপনা সম্পর্কে কোনো মতামত দেওয়া মানহানি নয়।

৮. কর্তৃত্বসম্পন্ন ব্যক্তির কাছে সদ-বিশ্বাসে কারো সম্পর্কে অভিযোগ করা হলে সেটিও মানহানি হবে না। যেমন: পুলিশের কাছে কারো ব্যাপারে সদ-বিশ্বাসে অভিযোগ।

৯. কোনো ব্যক্তি কর্তৃক তার বা অন্য কারো স্বার্থ রক্ষার্থে দোষারোপ করা মানহানি নয়।

১০. জনকল্যাণার্থে সতর্কতা প্রদানের উদ্দেশ্যে কারো সম্পর্কে কিছু বলা হলে মানহানি হবে না।

দণ্ডবিধির ৫০০ ধারায় মানহানির শাস্তি বর্ণনায় বলা হয়েছে,এই অপরাধে দোষী সাব্যস্ত হলে ২ বছর বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়বিধ দণ্ড হতে পারে।

অন্যদিকে দণ্ডবিধির ৫০১ ও ৫০২ ধারা অনুসারে, মানহানিকর বলে পরিচিত বিষয় মুদ্রণ বা খোদাইকরণ সম্পর্কে এবং এর শাস্তি বর্ণিত হয়েছে।

এডভোকেট জিয়াউল হক
ঢাকা জজকোর্ট ; ঢাকা।

Address

161 Nasir Uddin Sarder Lane, Sutrapur
Dhaka
1100

Telephone

+8801719820768

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adv Ziaul Haque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Adv Ziaul Haque:

Share