VSB visa service bangladesh

22/02/2021

ইতালির রোম শহরে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে কোভিড চলাকালীন সময়ে সেবা প্রদানে দীর্ঘদিন ধরে নানা ধরনের সমস্যা চলছি.....

22/02/2021

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থানরত বৈধ রেসিডেন্স ভিসাধারীদের ভ্রমণ শেষে দুবাই ফিরতে জেনারেল ডিরেক্টরেট অব ...

08/01/2021
✅ বিমানে প্রবাসীদের মরদেহ বিনামূল্যে বহনের উদ্যােগ নেবে সংসদীয় কমিটি  😍😍😍😍বাংলাদেশ জাতীয় সংসদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক...
05/01/2021

✅ বিমানে প্রবাসীদের মরদেহ বিনামূল্যে বহনের উদ্যােগ নেবে সংসদীয় কমিটি 😍😍😍😍

বাংলাদেশ জাতীয় সংসদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ‘রেমিট্যান্সযোদ্ধা প্রবাসীদের মরদেহ দেশে আনার ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বিনামূল্যে বহনের সুবিধা পুনরায় চালুর জন্য সংসদীয় কমিটি সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। মানবিক বিবেচনায় অসহায় প্রবাসীদের জন্য এই সুযোগ অব্যাহত রাখা জরুরি বলে আমরা মনে করি।’

শনিবার রাতে চট্টগ্রামে নিজ বাসভবনে প্রবাসী বাংলাদেশিদের শীর্ষ সংগঠন এনআরবি সিআইপি অ্যাসােসিয়েশনের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য বৈঠকে তিনি এ সব কথা বলেন।

অ্যাসােসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ওমান প্রবাসী মোহাম্মদ ইয়াছিন চৌধুরী সিআইপির নেতৃত্বে প্রতিনিধি দলের নেতৃবৃন্দ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে প্রবাসীর মরদেহ বিনামূল্যে বহন সুবিধা পুনরায় চালু, ওয়েজ আর্নাস বন্ডের বিনিয়োগের উর্ধ্বসীমা ১ (এক) কোটি টাকা নির্ধারণের সিদ্ধান্ত পুনঃবিবেচনা, ওমান ও লেবাননে সাধারণ ক্ষমার আওতায় নিবন্ধিত অবৈধ হয়ে যাওয়া প্রবাসীদের দেশে ফিরতে স্বল্পমূল্যে বিমান বাংলাদেশের বিশেষ ফ্লাইটের ব্যবস্থাসহ করোনাকালে প্রবাসীদের নানা সমস্যা নিরসনে সহযােগিতা কামনা করেন।

তারা বলেন, ‘এইসব সমস্যাগুলো নিয়ে সর্বস্তরের প্রবাসীদের মধ্যে চাপা ক্ষোভ, অভিমান, হতাশা বিরাজ করছে। যা প্রবাসীদের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের নেওয়া যুগান্তরী অনেক উদ্যোগও ম্লান করে দিচ্ছে বলে আমাদের ধারণা। তাই, বিশেষ বিবেচনায় এইসব বিষয়ে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিয়ে রেমিট্যান্সযোদ্ধো প্রবাসীদের সকল হতাশা দূর করার ব্যাপারে সরকারের সুদৃষ্টি কামনা করছি।’

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এই সব সমস্যার বিষয়ে খুব দ্রুত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক ডাকা প্রতিশ্রুতি দিয়ে বলেন, বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখতে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো বৈদেশিক মুদ্রা বা রেমিট্যান্স। বর্তমানে করোনাভাইরাস মহামারির চলমান সংকটের মধ্যেও প্রবাসীদের আয়ের ধারা অব্যাহত রয়েছে, যা সত্যিকার অর্থে অবিশ্বাস্য। কাজেই তাদের এইসব সমস্যা নিরসনে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো উদ্যােগী হবেন বলে আমার বিশ্বাস।

বৈঠকে এনআরবি সিআইপি অ্যাসােসিয়েশনের সহ সভাপতি আমিরাতপ্রবাসী সেলিম উদ্দিন, অর্থ সম্পাদক ওমানপ্রবাসী ইঞ্জিনিয়ার আশরাফুর রহমান, দপ্তর সম্পাদক দুবাইপ্রবাসী জসীম উদ্দিন এবং সদস্য ওমানপ্রবাসী তৌহিদুল আলম ছাড়াও কাতারের বাংলাদেশ কমিউনিটির (বিসিকিউ) সাধারণ সম্পাদক মণ্ডলীর সদস্য নুর মোহাম্মদ, চট্টগ্রাম সমিতির ওমানের অর্থ সম্পাদক নাসির মাহমুদ, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জরুল আলম উপস্থিত ছিলেন।

তথ্যসুত্র দৈনিক সমকাল

নিউজ লিংক https:// samakal. com/probas/article/201247731/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%B0%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B9-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%82%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%B9%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A7%87%E0%A6%97-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%B8%E0%A6%A6%E0%A7%80%E0%A7%9F-%E0%A6%95%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BF

21/11/2020
21/11/2020

সংযুক্ত আরব আমিরাতে মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের চলতি বছরের শেষ পর্যন্ত অর্থাৎ ৩১ ডিসেম্বর পর্যন্ত জরিমানা ছাড়া বৈধ হবার বা দেশ ত্যাগ করার সুযোগ দিয়েছে সে দেশের সরকার।

আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ (আইসিএ) ঘোষণা করেছে যে, অবৈধ অভিবাসী যাদের ভিসার মেয়াদ ১ মার্চের আগে শেষ হয়ে গেছে তারা ডিসেম্বর বা তার আগে আমিরাত ত্যাগ করলে তাদের জরিমানা মওকুফ করা হবে।

আমিরাতের আইডি এবং ওয়ার্ক পারমিট সংক্রান্ত সমস্ত দ- এবং নিষেধাজ্ঞা সমূহ প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইসিএ এর বৈদেশিক ইমিগ্রেশনের মহাপরিচালক সাঈদ রাকন আল রশিদী।

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই নির্দেশনার সাথে ভিসা লঙ্ঘনকারীদের তাদের অবস্থানকে বৈধ করার জন্য আরো একটি সুযোগও থাকবে।

উল্লেখ্য, এ বছরের ১৪ মে ঘোষণা অনুযায়ী স্বল্প মেয়াদি সাধারণ ক্ষমার মেয়াদকাল ১৭ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল।

এদিকে আমিরাত সরকারের এ ঘোষণার পর দেশটিতে অবৈধ হয়ে পড়া অনেক বাংলাদেশীসহ হাজার হাজার প্রবাসী উৎফুল্ল হয়েছেন।

তথ্য সুত্র : দৈনিক ইনকিলাব

27/10/2020

করোনায় আটকে থাকা লোকদের জন্য সুখবর ৷ শুধু মেডিকেল করেই ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষনা দিয়েছে সৌদী এম্বাসী

সুখবর আটকেপড়া সৌদী যাত্রীদের জন্য ৷
26/10/2020

সুখবর আটকেপড়া সৌদী যাত্রীদের জন্য ৷

করোনার জন্য যেতে না পারা লোকদের জন্য সু খবর আসতেছে শীঘ্রই ৷ এবার সরকারীভাবে পদক্ষেপ নেয়া হয়েছে ৷ গত কালকে #প্রবাসীকল্যাণ মন্ত্রনালয় #সৌদী দুতাবাসের সাথে বৈঠকের ব্যাবস্থা করার জন্য একটি পরিপত্র জারী করেছে ৷

এই পোষ্ট শেয়ার করে সবাইকে দেখার ব্যাবস্থা করেদিন ৷
হতে পারে আপনার ফ্রেন্ড লিষ্টের কেউ এই তথ্য থেকে উপকৃত হবে ৷

আমরা সৌদী আরবের সব ধরনের ভিসার কাজ অল্প সময়ে প্রসেসিং করি ৷ বিস্তারিত জানতে কল করুন 01610940000 এই নাম্বারে ৷ ইমো এবং হোয়াটস এপে ৷

যে সকল ভিসার কাজ করি আমরা ৷
#আমেল মঞ্জিল
#ড্রাইভার
#আমেল আদি ৷
#জেয়ারা বা ফ্যামিলি ভিজিট
#মাজরা এবং অন্যান্য ৷

14/10/2020

আরও জটিল হলো ছুটিতে থাকা প্রবাসীদের সৌদী ফেরার পথ । আজকে এম্বাসী আবার নতুন করে কফিলের থেকে আবেদন আনার শর্ত জুড়ে দিলো ।
বাংলাদেশের প্রবাসী কল্যান মন্ত্রনালয় বলতেছে অনলাইনে রেজিস্ট্রেশন করতে ।
পদে পদে ভোগান্তি । কবে শেষ হবে এই টানা হেচড়া । 😢😢

Address

1, Fakirapool, Motijheel
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when VSB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share