E-Passport Help Line

E-Passport Help Line E-passport complex Uttara diabari

18/08/2023
ই পাসপোর্ট করতে প্রয়োজনীয় কি কি কাগজপত্র লাগে :১। পরিচয়পত্র: জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদ।২। বাবা মায়ে...
18/08/2023

ই পাসপোর্ট করতে প্রয়োজনীয় কি কি কাগজপত্র লাগে :

১। পরিচয়পত্র: জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদ।

২। বাবা মায়ের ভোটার আইডি: অপ্রাপ্ত বয়স্ক পাসপোর্ট আবেদনকারীর জন্য অনলাইন জন্ম নিবন্ধনের পাশাপাশি বাবা ও মায়ের ভোটার আইডি কার্ড নাম্বার।

৩। কারিগরী সনদ: কারিগরী পেশার সাথে জড়িত থাকলে টেকনিক্যাল সনদ আপলোড করতে হবে।

৪। স্টুডেন্ট আইডি কার্ড: ছাত্র হলে স্টুডেন্ট আইডি কার্ড অথবা প্রত্যয়ন পত্রের মূল কপি ও ফটোকপি পাসপোর্ট অফিসে যাওয়ার সময় সঙ্গে নিতে হবে।

৫। ই পাসপোর্ট আবেদনপত্র: পাসপোর্ট আবেদন করার পর আঞ্চলিক অফিসে যাওয়ার সময় অনলাইন আবেদনপত্রের প্রিন্ট কপি (পেজের দুই পাশেই প্রিন্ট করবেন)।

৬। পাসপোর্ট ফি জমা দেওয়ার রশিদ: ব্যাংকে ই পাসপোর্ট ফি জমা দেওয়ার রশীদ।

৭। ঠিকানার প্রমাণপত্র: বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা ভিন্ন হলে স্থায়ী ঠিকানার নাগরিক সনদপত্র থাকতে হবে। এবং বর্তমান ঠিকানার কমিশনার নাগরিক পত্র অথবা চাকরিরত প্রতিষ্ঠান এর প্রত্যয়ন পত্র বা আইডি কার্ড (কর্মজীবিদের ক্ষেত্রে), শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন পত্র অথবা স্টুডেন্ট আইডি কার্ড (ছাত্রদের ক্ষেত্রে)।

৮। পুরাতন পাসপোর্ট: পাসপোর্ট রি-ইস্যুর ক্ষেত্রে পূর্ববর্তী পাসপোর্টের ফটোকপি দিতে হবে এবং মূল পাসপোর্ট আঞ্চলিক অফিসে নিয়ে যেতে হবে।

৯। জিডি কপি: হারানো পাসপোর্ট পুনরায় প্রিন্ট করার জন্য পাসপোর্টের ফটোকপি ও জিডির ফটোকপি দিতে হবে এবং মূল জিডি কপি প্রদর্শন করতে হবে।

১০। বৈবাহিক সনদ: প্রযোজ্য ক্ষেত্রে বিবাহ সনদ বা নিকাহনামা এবং বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে তালাকনামা দাখিল করতে হবে। এবং পূর্ববর্তী পাসপোর্ট বা ভোটার আইডি কার্ডে অবিবাহিত থাকলে স্বামী বা স্ত্রীর ভোটার আইডি কার্ড আপলোড করতে হবে।

১১। জিও বা এনওসি: সরকারি কর্মচারীদের GO, NOC বা প্রত্যয়নপত্র, PRL Order বা পেনশন বই থাকলে আপলোড করুন, এতে নিয়মিত ডেলিভারি পাসপোর্ট ফি জমা দিয়েও জরুরী সেবা তথা এক্সপ্রেস ডেলিভারি পাবেন।

**(ব্যাংক রশীদ, অনলাইন আবেদন পত্রের প্রিন্ট কপি, জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম সনদপত্র এর ফটোকপি, অপ্রাপ্ত বয়স্ক হলে বাবা ও মায়ের ভোটার আইডি কার্ডের ফটোকপি একসাথে স্ট্যাপল দিয়ে সংযুক্ত করে বাংলাদেশ আঞ্চলিক পাসপোর্ট অফিসে জমা দিতে হবে।)**

**অপ্রাপ্ত বয়স্কদের পাসপোর্ট করতে কি কি লাগে।

**আবেদনকারীর বয়স যদি ০৬ বছরের কম হয় তাহলে পাসপোর্ট করতে য

দয়া করে যারা পাসপোর্ট গ্রহণ করতে আসবেন এই সময়ের ভিতর আসার চেষ্টা করবেন ।
02/05/2023

দয়া করে যারা পাসপোর্ট গ্রহণ করতে আসবেন এই সময়ের ভিতর আসার চেষ্টা করবেন ।

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৩১ মার্চ ২০২৩ তারিখ হতে পাসপোর্ট কল সেন্টারের কার্যক্রম শুরু হচ্ছে।আগামী ৩১ মা...
24/03/2023

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৩১ মার্চ ২০২৩ তারিখ হতে পাসপোর্ট কল সেন্টারের কার্যক্রম শুরু হচ্ছে।

আগামী ৩১ মার্চ ২০২৩ খ্রিষ্টাব্দ তারিখ হতে বাংলাদেশের সকল নাগরিক দেশের অভ্যন্তর থেকে ১৬৪৪৫ এবং প্রবাস/বিদেশ থেকে ০৯৬৬৬৭১৬৪৪৫ নম্বরে কল করে পাসপোর্ট সংক্রান্ত তথ্য ও পরামর্শ পেতে পারবেন। এছাড়াও বিদেশী নাগরিকগণ একই নম্বরে কল করে ভিসা সংক্রান্ত তথ্য ও পরামর্শ পাবেন।

Address

Kushtia Passport Office
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when E-Passport Help Line posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to E-Passport Help Line:

Share