Amecan

Amecan Visitor, Student & SX1 VISA Specialist
USA Canada Australia Europe & Japan
VISA related YouTuber
Counselling and Visa support services

08/09/2026

মার্কিন নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়ায় ইংরেজি লিখিত পরীক্ষায় কর্মকর্তার বলা বাক্যের অর্থ ঠিকভাবে প্রকাশ করতে না পারলে আবেদনকারী ওই অংশে অকৃতকার্য হতে পারেন।

তবে বানান, বড় হাতের অক্ষর বা যতিচিহ্নে কিছু ভুল থাকলেও তা অর্থ বোঝার ক্ষেত্রে বাধা সৃষ্টি না করলে সাধারণত ফেল হিসেবে গণ্য করা হয় না। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবা কর্তৃপক্ষের স্কোরিং নির্দেশিকায় পরীক্ষার উত্তর কীভাবে মূল্যায়ন করা হবে, তা স্পষ্ট করা হয়েছে।

নাগরিকত্বের সাক্ষাৎকারের অংশ হিসেবে ইংরেজি ভাষার পড়া, লেখা ও বলার দক্ষতা যাচাই করা হয়। লিখিত পরীক্ষায় কর্মকর্তা একটি বাক্য পড়ে শোনান এবং আবেদনকারীকে সেটি লিখতে হয়। তিনটি বাক্যের মধ্যে একটি সঠিকভাবে লিখতে পারলেই লিখিত অংশে ইংরেজিতে লেখার সক্ষমতা প্রমাণ করা যায়।

সরকারি নির্দেশনা অনুযায়ী, আবেদনকারীর লেখা বাক্যটি কর্মকর্তার কাছে পাঠযোগ্য হতে হবে এবং মূল বাক্যের সঙ্গে সাধারণ অর্থের মিল থাকতে হবে। অর্থ বোঝা গেলে কিছু বানান, ব্যাকরণ, যতিচিহ্ন বা বড় হাতের অক্ষরের ভুল গ্রহণযোগ্য হতে পারে। সংখ্যাও শব্দে বা অঙ্কে লেখা যেতে পারে।

বলা বাক্যের বদলে ভিন্ন বাক্য লেখা

কর্মকর্তা যে বাক্যটি লিখতে বলছেন, তার পরিবর্তে অন্য বাক্য লিখলে তা পরীক্ষার নির্ধারিত উত্তরের সঙ্গে মিলবে না। ফলে প্রয়োজনীয় অর্থ প্রকাশ না পাওয়ায় উত্তরটি গ্রহণযোগ্য নাও হতে পারে।

বলা শব্দের সংক্ষিপ্ত রূপ লেখা

কর্মকর্তার বলা কোনো শব্দকে সংক্ষিপ্ত করে লিখলে তা গ্রহণযোগ্য নয়। ইউএসসিআইএসের নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে, বলা কোনো শব্দের সংক্ষিপ্ত রূপ লিখলে আবেদনকারী লিখিত পরীক্ষার ওই উত্তরের জন্য প্রয়োজনীয় মান পূরণ করতে পারবেন না।

পুরো বাক্য না লিখে ভুল লিখা অথবা বলার চেয়েও বেশী লিখা:

কর্মকর্তার বলা বাক্যের পরিবর্তে কিছুই না লেখা, কিংবা এমন অল্প কিছু শব্দ লেখা যাতে বাক্যের মূল অর্থ প্রকাশ পায় না, তা গ্রহণযোগ্য উত্তরের মান পূরণ করবে না। তবে অর্থে প্রভাব না ফেললে ছোট কিছু শব্দ বাদ পড়ার সুযোগ রয়েছে।

এমনভাবে লেখা যাতে বাক্যটি বোঝা না যায়:
হাতের লেখা কর্মকর্তার কাছে পাঠযোগ্য হতে হবে।

বানান ভুল হলেই কি ফেল?

USCIS নির্দেশিকা অনুযায়ী, বানান, ব্যাকরণ, যতিচিহ্ন বা বড় হাতের অক্ষর ব্যবহারে ভুল থাকলেও সেই ভুল যদি বাক্যের অর্থ বুঝতে বাধা না দেয়, তাহলে আবেদনকারীকে শুধু ওই কারণে ফেল করা যাবে না। মূল বিষয় হলো লেখাটি থেকে বাক্যের সাধারণ অর্থ বোঝা যাচ্ছে কি না।

লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য ইউএসসিআইএস ইংরেজি লেখার পরীক্ষায় ব্যবহৃত শব্দগুলোর একটি তালিকাও প্রকাশ করেছে। আবেদনকারীরা ওই তালিকার শব্দ ব্যবহার করে সম্ভাব্য বাক্য লেখার অনুশীলন করতে পারেন।

প্রথমবার নাগরিকত্ব পরীক্ষার কোনো অংশে ব্যর্থ হলেও আবেদনকারীর আবার সেই অংশ দেওয়ার সুযোগ থাকে। ইউএসসিআইএসের নির্দেশনা অনুযায়ী, প্রথম সাক্ষাৎকারে কোনো অংশে ব্যর্থ হলে দ্বিতীয় সাক্ষাৎকারে সেই অংশ পুনরায় দিতে হয়। সাধারণত প্রথম সাক্ষাৎকারের ৬০ থেকে ৯০ দিনের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হয়।

তাই লিখিত পরীক্ষার প্রস্তুতির সময় কর্মকর্তার বলা বাক্য মনোযোগ দিয়ে শোনা, বাক্যের মূল অর্থ ঠিক রাখা, সংক্ষিপ্ত রূপ এড়িয়ে চলা এবং হাতের লেখা পরিষ্কার রাখার দিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

07/09/2026
02/09/2026

বাংলাদেশি নাগরিকদের অভিবাসী ভিসা দিচ্ছে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য দীর্ঘদিন ধরে স্থগিত রাখা অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া ফের চালু করেছে যুক্তরাষ্ট্র। দেশটির ফেডারেল আদালতের এক আদেশের পর অভিবাসীদের ভিসা স্থগিতের রায় বাতিল করে নতুন ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুযোগ-সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন; এমন আবেদনকারীদের বাছাই প্রক্রিয়ার অংশ হিসেবে গত জানুয়ারিতে এই ভিসা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

চলতি বছরের জানুয়ারিতে বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর। ওই অভিবাসী ভিসার মাধ্যমে দেশটিতে স্থায়ী বসবাসের সুযোগ বা গ্রিন কার্ড পাওয়া যায়। ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্কের (ক্লিনিক) এক মামলায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বিরুদ্ধে নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের মার্কিন জেলা বিচারক জিনেট ভার্গাস রায় দেওয়ার পর ২১ আগস্ট ওই নীতির বিলুপ্তি ঘটে।

আদালত বলেছে, কেবল জাতীয়তার ওপর ভিত্তি করে অভিবাসী ভিসা প্রত্যাখ্যান করা ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের আওতায় পররাষ্ট্রমন্ত্রীর এখতিয়ারবহির্ভূত কাজ। পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে ২৮ আগস্ট হালনাগাদ করা নতুন তথ্যে ওই স্থগিতাদেশ ‘আর কার্যকর নেই’ বলে নিশ্চিত করা হয়েছে।

• তালিকায় যে ৭৫ দেশ
বাংলাদেশ, আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া ও বার্বুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামা, বার্বাডোস, বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রাজিল, মিয়ানমার, কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, কোত দিভোয়ার, কিউবা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, ডোমিনিকা, মিসর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রানাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজ প্রজাতন্ত্র, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টিনিগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, উত্তর মেসিডোনিয়া, পাকিস্তান, কঙ্গো প্রজাতন্ত্র, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও দ্য গ্রেনাডিন্স, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, তাঞ্জানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিশিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান এবং ইয়েমেন।

আবেদনকারীদের ক্ষেত্রে কী ঘটবে?
স্থগিতাদেশ উঠে যাওয়ার অর্থ হলো সাধারণ সব নিয়মকানুন সাপেক্ষে এখন থেকে এই ৭৫ দেশের আবেদনকারীদের জন্য আবার অভিবাসী ভিসা ইস্যু করা হবে। আগের দেওয়া ভিসার ওপর এই স্থগিতাদেশের কোনো প্রভাব পড়বে না। ফলে নীতিটি কার্যকর থাকাকালীন আবেদনকারীরা তাদের আবেদন জমা এবং সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলেন। তবে স্থগিত রাখা হয়েছিল চূড়ান্ত ভিসা প্রদান প্রক্রিয়া।

ভ্রমণ ভিসায় গিয়ে কাজের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র
যাদের দ্বৈত নাগরিকত্ব আছে এবং তালিকায় থাকা ৭৫ দেশের বাইরের কোনো দেশের বৈধ পাসপোর্ট ছিল, তারা এই বিধিনিষেধের বাইরে ছিলেন। এ ছাড়া প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশন ১০৯৯৮-এর আওতায় বিশেষ ছাড়ের আওতায় মার্কিন পরিবারগুলোর দত্তক নেওয়া শিশুরাও এই নীতি থেকে ছাড় পেয়েছিল। তবে পর্যটক, শিক্ষার্থী এবং অস্থায়ী কর্মীদের মতো অ-অভিবাসী ভিসা এই নির্দিষ্ট স্থগিতাদেশের আওতায় ছিল না।

26/08/2026

A social commitment from me

Question to me:

My IR1 visa interview was held on May. 2026, at the U.S. Embassy in Dhaka. At the end of the interview, my visa was refused under INA 212(a)(4) because the consular officer determined that I may become a public charge in the United States.
I was given a refusal sheet citing INA 212(a)(4).
In addition, I was also given a separate INA 221(g) sheet related to a visa pause/proclamation. On this 221(g) sheet, no specific documents were requested. Only box number 3 was checked.
What should I do next? Please guide me.

A joint sponsor had already been provided. The joint sponsor submitted all required financial documents for 2022, 2023, and 2024 and had an annual income of $87,000. The petitioner also provided financial documents for 2022, 2023, and 2024, with an annual income of $14,000. No additional documents were requested. On the applicant's DS-260, the employment status was listed as unemployed, and the highest educational qualification was listed as Higher Secondary Certificate (HSC).

After asking what to do for overcome and emailing Petitioner's 2025 year 6 month i-864, replay is coming from embassy consular sectiom to see the refused sheet but did not ask for anything on the refused sheet. What to do now? What documents should be given? How can I do overcome? Please help.

My answer

Please fill out and submit another DS-260 form. Address the issues related to the information provided in the previous DS-160 form logically and schedule a new appointment. Carry the petitioner's updated and recent documents. Additionally, bring documents regarding your educational qualifications and specific professional skills. You must also carry the petitioner's documents concerning their permanent U.S. address, assets, financial statements, and citizenship status. Furthermore, there are certain strategic demonstrations you can use to substantiate the logical grounds for your visit.

[26/08, 2:20 pm] AQM Hasanuzzaman Khan: Please no more question
[26/08, 2:20 pm] AQM Hasanuzzaman Khan: Since I'm a professional Visa counsellor
[26/08, 2:23 pm] +880 1782-899470: My wife is now planning to obtain her updated 2026 IRS Tax Transcript in December 2026. In January, she intends to submit her updated financial documents along with the joint sponsor's updated financial documents.
She also plans to include my additional supporting documents, such as my new job employment letter bd, salary statements, computer course certificate, spoken English course certificate, and Honours degree certificate, as additional evidence to strengthen my case.

If i submit all documents can i overcome ?
[26/08, 2:29 pm] AQM Hasanuzzaman Khan:

Already said

Thank you

AQM Hasanuzzaman Khan
Visa Counsellor
USA Canada Australia and Europe 🌍

Address

Self Employed
Dhaka

Opening Hours

Monday 10:00 - 19:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 19:00
Saturday 10:00 - 19:00
Sunday 10:00 - 19:00

Telephone

+8801940111196

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amecan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Amecan:

Shortcuts

Share