The Legal Lane. .

The Legal Lane. . We insure your trust.We provide all types of legal support for all peoples of Bangladesh.

01/01/2026
12/12/2025
20/09/2025

আজ থেকে ১২ জেলায় কোন কোন আইনে সরাসরি মামলা নয়।
১. পারিবারিক আদালত আইন (২০২৩) এর ধারা ৫ সংক্রান্ত মামলা
২. বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন (১৯৯১) এর বিরোধ
৩. সহকারী জজ আদালতের এখতিয়ারভুক্ত বণ্টন বিরোধ
৪. স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড ট্যানেন্সি অ্যাক্ট (১৯৫০) এর অগ্রক্রয় সংক্রান্ত বিরোধ
৫. নন-এগ্রিকালচারাল ট্যানেন্সি অ্যাক্ট (১৯৪৯) এর অগ্রক্রয় সংক্রান্ত বিরোধ
৬. পিতামাতার ভরণপোষণ আইন (২০১৩) এর অধীন বিরোধ
৭. যৌতুক নিরোধ আইন (২০১৮) এর ধারা ৩ ও ৪ এর অভিযোগ
৮. নারী ও শিশু নির্যাতন দমন আইন (২০০০) এর ধারা ১১(গ) অনুযায়ী যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগ

আগে যেতে হবে বাধ্যতামূলক লিগ্যাল এইডে।।
ফরিদপুর, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, সাতক্ষীরা, কুষ্টিয়া, কুমিল্লা, নোয়াখালী, রাঙ্গামাটি, সিলেট, মৌলভীবাজার এবং সুনামগঞ্জ এই ১২টি জেলায় প্রযোজ্য।

20/09/2025

আইনের শিক্ষার্থীসহ সবার জন্য জানা জরুরী

জেলা ও দায়রা আদালত পৃথককরণ:
পূর্বে ছিলো: “জেলা ও দায়রা আদালত, (জেলার নাম)”। কিন্তু দেওয়ানি ও দায়রা আদালতকে পৃথক করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাই, প্রতিটি জেলায় এখন দুইটি বিভাগ থাকবে। যথা:
দেওয়ানি বিষয়ের ক্ষেত্রে- জেলা জজশীপ, (জেলার নাম); এবং
ফৌজদারি বিষয়ের ক্ষেত্রে- দায়রা বিভাগ, (জেলার নাম)।

এখন থেকে প্রতিটি জেলা ৩ ধরণের আদালত থাকবে, যথা:
’জেলা জজশীপ’ যার অধীনে থাকবে:
সহকারী জজ আদালত,
সিনিয়র সহকারী জজ আদালত,
যুগ্ম জেলা জজ আদালত,
অতিরিক্ত জেলা জজ আদালত,
জেলা জজ আদালত।
দায়রা বিভাগ’ যার অধীনে থাকবে-
যুগ্ম দায়রা আদালত,
অতিরিক্ত দায়রা আদালত,
দায়রা আদালত।
ম্যাজিস্ট্রেট আদালত যার অধীনে থাকবে -
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট,
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট,
অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট,
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।

বন্ধের দিনেও আইনের গভীরতার অন্বেষণে বইয়ের পাতায় ডুবে থাকা।
22/08/2025

বন্ধের দিনেও আইনের গভীরতার অন্বেষণে বইয়ের পাতায় ডুবে থাকা।

14/08/2025

ফৌজদারি কার্যবিধির যুগান্তকারী সংস্কার

১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ১০ হাজারের পরিবর্তে ৫ লাখ।
২য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট ৫ হাজারের পরিবর্তে ৩ লাখ এবং
৩য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট ২ হাজারের পরিবর্তে ২ লাখ টাকা অর্থদণ্ড দিতে পারবেন।

আমলযোগ্য অপরাধের সন্দেহে ৫৪ ধারায় পুলিশের গ্রেপ্তার করার ক্ষমতা অবারিত থাকছে না।

কগনিজেবল অফেন্স পুলিশের সামনে ঘটতে হবে বা পুলিশকে সন্তুষ্ট হতে হবে যে আসামি এই অপরাধ করেছে। সন্তুষ্টির কারণ লিপিবদ্ধ করতে হবে।

গ্রেপ্তার করলেই মেমোরেন্ডাম অব অ্যারেস্ট পূরণ করতে হবে পুলিশকে। গ্রেপ্তারকৃতের সব আইনি সুরক্ষা প্রতিপালিত হয়েছে কি না, মেমোরেন্ডাম অব অ্যারেস্টে তার চেকলিস্ট পূরণ করতে হবে, যা গ্রেপ্তারকৃত ব্যক্তির সঙ্গে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপন করতে হবে।

পুলিশকে পরিচয় প্রকাশ করে গ্রেপ্তার করতে হবে।

সাক্ষী ও ভিকটিমের সুরক্ষায় আদালত প্রয়োজনীয় আদেশ দিতে পারবে।
আদালত সাক্ষীর প্রয়োজনীয় খরচ দিতে পারবে।

মিথ্যা মামলা প্রমাণিত হলে বাধ্যতামূলক সাজা দিতে হবে এবং এক্ষেত্রে অর্থদণ্ড বৃদ্ধি করে অনূর্ধ্ব এক লাখ টাকা করা হয়েছে।

এক মামলায় পুলিশ রিমান্ড কোনোভাবে ১৫ দিনের বেশি দেয়া যাবে না, আগে আনলিমিটেড দেয়ার সুযোগ ছিল।

গ্রেপ্তারকৃত ব্যক্তি বা রিমান্ডের পর আসামি অসুস্থ বা আহত হলে তাকে ডাক্তার কর্তৃক পরীক্ষা করতে হবে এবং আঘাতের কারণ নিশ্চিত হতে হবে, তার প্রয়োজনীয় চিকিৎসা দিতে হবে। এক্ষেত্রে পুলিশের দায় থাকলে ব্যবস্থা নেয়ার বিধান যুক্ত করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি চাইলে তাকে আইনজীবীর সঙ্গে সাক্ষাতের সুযোগ দিতে হবে।

গ্রেপ্তারের পর গ্রেপ্তারকৃতের পরিবারকে ১২ ঘণ্টার মধ্যে জানাতে হবে।

যে সংস্থাই গ্রেপ্তার করুক না কেন, গ্রেপ্তারের তথ্য সংশ্লিষ্ট থানায় জিডিভুক্ত করতে হবে।

প্রত্যেক থানায় ও জেলা/ মেট্রো পুলিশ হেডকোয়ার্টারে প্রতিদিনের গ্রেপ্তারের তথ্য ও তালিকা প্রদর্শন করতে হবে।

দণ্ডবিধির ৩২৫ জামিনঅযোগ্য ও ১৪৩ ধারা আপসযোগ্য করা হয়েছে।

১। সংশোধিত ধারা সমূহ:
নিম্নলিখিত ধারাগুলো সংশোধন করা হয়েছে—
৩২, ৫৪, ৬৯, ৭০, ১৬৭, ২৪৭, ২৫০, ২৬০, ৩৯৬, ৪১৪, ৪৯৮ এবং ৪৯৯।

২। নতুন যুক্ত ধারা সমূহ:
নিম্নলিখিত নতুন ধারাগুলো সংযোজন করা হয়েছে—
৪৬-এ, ৪৬-বি, ৪৬-সি, ৪৬-ডি, ৪৬-ই, ৫৪-এ, ৬৭-এ, ১৬৭-এ, ১৬৭-বি, ১৭৩-এ এবং ২৬৪-এ।

12/08/2025

রিট কখন করা যায় এবং উচ্চ আদালতে কত প্রকার রিট রয়েছে-

প্রস্তাবিত নতুন আয়কর এর হার..
12/08/2025

প্রস্তাবিত নতুন আয়কর এর হার..

05/08/2025

শরীর আর সম্পত্তি নিয়ে! কখনো অহংকার করতে নেই! কারণ অসুস্থতা আর দারিদ্রতা কখনো কাউকে বলে আসে না!

Address

Room No. 26, Unit/C 6, 21 Purana Paltan Lane, Golam Sarwar Buildin, 5th Floor, Purana Palton
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when The Legal Lane. . posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to The Legal Lane. .:

Share