19/01/2022
Standard Vat Tax Solution এ স্বাগতম, সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 এবং কাস্টমস অ্যাক্ট 1969 ইনকাম ট্যাক্স অধ্যাদেশ 1984 আইনের আদলে তৈরি করা হয়েছে তিন দিনব্যাপী এক সার্টিফিকেট কোর্স। এই কোর্সটি সম্পাদন করলে আপনি ভ্যাট ট্যাক্স এবং কাস্টমস আইন এর বেসিক বিষয়গুলো খুব সহজভাবে বুঝতেও জানতে পারবেন। এই কোর্সটি সাজানো হয়েছে তিনটি সেকশনে। প্রথম সেশন টি পরিচালনা করবেন জনপ্রিয় প্রশিক্ষক জনাব ফখরুল আলম স্যার ভ্যাট এবং কাস্টমস আইন এর উপর, দ্বিতীয় সেশন টি পরিচালনা করবেন তরুণ ট্রেইনার ইমাম মেহেদী হাসান এবং ওবায়দুর রহমান। ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্ন, কর্পোরেট ট্যাক্স রিটার্ন এবং টিডিএস এর উপর স্পেশাল ক্লাস, তৃতীয় সেশন পরিচালনা করবেন জনপ্রিয় ভ্যাট কনসালটেন্ট মোঃ হাবিবুর রহমান, তৃতীয় সেশনে থাকবে ভ্যাটের উপর কেস স্টাডি এবং বিভিন্ন প্রশ্ন উত্তর ও কিভাবে মূসক 9.1 অনলাইনে ফিলাপ করতে হয়। করণা পরিস্থিতি বিবেচনা করে আমরা উক্ত কোর্স টি জুম অ্যাপস এর মাধ্যমে পরিচালনা করার জন্য উদ্যোগ নিয়েছি। এই প্রশিক্ষণটি সম্পন্ন করলে একটি সার্টিফিকেট পাবেন, সময় নষ্ট না করে তারাতাড়ি রেজিস্ট্রেশন করুন, আমরা আপনাদের ভ্যাট টেক্স এন্ড কাস্টমস আইন শিখিয়েই ছাড়বো ইনশাল্লাহ।