Law Sheba - ল' সেবা

Law Sheba - ল' সেবা Law Sheba is one of the leading law firms in Bangladesh.

We provide services in the field of corporate, tax, VAT, Customs, intellectual property, civil-criminal litigation, documentation and arbitration matters.

আয়কর নথি অডিটের জন্য অনুমোদিত মামলা নিষ্পত্তি সংক্রান্ত অসুবিধা দূরীকরণে কমিশনারদের নির্দেশনা সংক্রান্ত নতুন সার্কুলার জ...
24/02/2025

আয়কর নথি অডিটের জন্য অনুমোদিত মামলা নিষ্পত্তি সংক্রান্ত অসুবিধা দূরীকরণে কমিশনারদের নির্দেশনা সংক্রান্ত নতুন সার্কুলার জারি করেছে জাতীয় রাজস্ববোর্ড।

আদালত থেকে সরানো হচ্ছে আসামীকে বন্দী করে রাখা লোহার খাঁচা। স্বাধীন দেশের নমুনা এটা। সবার জন্য মানবাধিকার নিশ্চিত হোক....
17/08/2024

আদালত থেকে সরানো হচ্ছে আসামীকে বন্দী করে রাখা লোহার খাঁচা। স্বাধীন দেশের নমুনা এটা। সবার জন্য মানবাধিকার নিশ্চিত হোক...

নতুন বাজেটে ট্যাক্সের কিছু পরিবর্তনব্যক্তিক্ষেত্রে করমুক্ত আয়ের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে।করারোপের সর্বোচ্চ হার ২৫%। লেট ফ...
01/07/2024

নতুন বাজেটে ট্যাক্সের কিছু পরিবর্তন

ব্যক্তিক্ষেত্রে করমুক্ত আয়ের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে।করারোপের সর্বোচ্চ হার ২৫%। লেট ফাইন ৪% এর পরিবর্তে ২% করা হয়েছে।
১৫% ট্যাক্স দিয়ে কালো টাকা অথবা অপ্রদর্শিত টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে এবং এই আইনে সাদা করা টাকার সোর্স/উৎস সম্পর্কে কখনো কোনোদিন কর্তৃপক্ষ কোন প্রশ্ন করতে পারবে না মর্মে বিধান করা হয়েছে।

ব্যবসায়ীদের ক্ষেত্রে পূর্ববর্তি বছরের চেয়ে প্রফিট ১৫% বেশি প্রদর্শণ করলে ফাইল অডিটে পড়বে না, নিশ্চিত করা হয়েছে।

আজ ১লা জুলাই থেকে শুরু হচ্ছে ২০২৪-২০২৫ করবর্ষ। আজ থেকে ২৪-২৫ কর বর্ষের আয়কর রিটার্ন দাখিল করার কার্যক্রম শুরু হলো। জরিমানা ছাড়া আয়কর রিটার্ন দাখিলের শেষ সময় ৩০ই নভেম্বর। নতুন পাশকৃত অর্থ আইন এই করবর্ষে প্রযোজ্য হবে।

আজ ১লা জুলাই। নতুন অর্থ বছর (২০২৪-২০২৫) শুরু হয়েছে। আজ থেকে নতুন বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা শুরু হয়েছে। নতুন করবর্ষ...
01/07/2024

আজ ১লা জুলাই। নতুন অর্থ বছর (২০২৪-২০২৫) শুরু হয়েছে। আজ থেকে নতুন বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা শুরু হয়েছে।

নতুন করবর্ষ (২০২৪-২০২৫) এর ট্যাক্স রিটার্ন জরিমানা ছাড়া জমা দেওয়া যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

কোনরুপ আইনগত ঝামেলা ছাড়াই কালো টাকা সাদা করার সুবর্ণ সুযোগ থাকছে এবারের ট্যাক্সে। তবে সরকারি অফিসারদের এই সুযোগ নেওয়...
06/06/2024

কোনরুপ আইনগত ঝামেলা ছাড়াই কালো টাকা সাদা করার সুবর্ণ সুযোগ থাকছে এবারের ট্যাক্সে।
তবে সরকারি অফিসারদের এই সুযোগ নেওয়ার ক্ষেত্রে সাবধান থাকতে হবে..

আলহামদুলিল্লাহ.. আমাদের কাঙ্খিত "খতিয়ান ও ল্যান্ড ম্যানেজমেন্ট" কোর্সের ওরিয়েন্টেশন সফলভাবে সম্পন্ন হলো। কোর্সটি করাব...
15/03/2024

আলহামদুলিল্লাহ.. আমাদের কাঙ্খিত "খতিয়ান ও ল্যান্ড ম্যানেজমেন্ট" কোর্সের ওরিয়েন্টেশন সফলভাবে সম্পন্ন হলো।

কোর্সটি করাবেন একজন বিজ্ঞ জজ সাহেব।
সিভিল বিষয়ে পারদর্শী হতে যুক্ত হোন এই কোর্সে।
কোর্সে জয়েন করতে কল করুন ০১৯১৪০০৯৯০০, ০১৯১৬৯৪৮৭১০

আলহামদুলিল্লাহ.. রমজানের ১ম দিনে বেশ কয়েকটি কোম্পানী মামলা পরিচালনার সুযোগ হলো। কোম্পানীগুলো সময় মতো প্রতি বছরে অড...
12/03/2024

আলহামদুলিল্লাহ.. রমজানের ১ম দিনে বেশ কয়েকটি কোম্পানী মামলা পরিচালনার সুযোগ হলো।

কোম্পানীগুলো সময় মতো প্রতি বছরে অডিট রিপোর্ট করতে না পারায় আইনগত সময়ের মধ্যে এজিএম করতে পারেনি। তাই হাইকোর্ট থেকে এজিএমের পারমিশন নিয়ে কোম্পানীর কার্যক্রম রেগুলার করতে হচ্ছে।

তাই কোম্পানী পরিচালনায় সময়মতো অডিট করে প্রতি ক্যালেন্ডার বছরে এজিএম করতে হবে। অন্যথায় আপনাকে হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে এজিএম করতে হবে।

রামাদান মুবারক 🧡🌙

27/02/2024

সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ১৫ শতাংশ ট্যাক্স দিতে হবে বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সরকারের ১৫ শতাংশ হারে আয়কর আদায় সংক্রান্ত আপিল নিষ্পত্তি করে আদালত এ রায় দিয়েছেন।

এ সংক্রান্ত আপিল নিষ্পত্তি করে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি বোরহান উদ্দিনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফ।

এর আগে ২০২৩ সালের জুন মাসে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সরকারের ১৫ শতাংশ হারে আয়কর আদায় সংক্রান্ত আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আয়কর আদায় থেকে বিরত থাকতে আপিল বিভাগের আদেশ বহাল রাখেন সর্বোচ্চ আদালত। একইসঙ্গে আয়কর আদায় নিয়ে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দায়ের করা ৪৬টি রিট হাইকোর্টে চূড়ান্ত শুনানির আদেশ বহাল রাখা হয়।

২০২১ সালের ৯ ফেব্রুয়ারি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সরকারের ১৫ শতাংশ হারে আয়কর আদায়ের দুই প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি (লিভ টু আপিল) দেন আপিল বিভাগ। একইসঙ্গে এ আপিল নিষ্পত্তি না পর্যন্ত এ আয়কর আদায় থেকে বিরত থাকতে এনবিআরকে নির্দেশ দেওয়া হয়।

২০০৭ সালের ২৮ জুন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একটি প্রজ্ঞাপন জারি করে।
ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অনুমোদিত প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং অপরাপর বিশ্ববিদ্যালয় যারা পাবলিক বিশ্ববিদ্যালয় নয়, তাদের উদ্ভূত আয়ের ওপর ১৫ শতাংশ হারে আয়কর পুনর্নির্ধারণ করা হলো। ১ জুলাই থেকে এটা কার্যকর হবে।’

২০১০ সালের ১ জুলাই এনবিআরের আরেক প্রজ্ঞাপনে বলা হয়, ‘পাবলিক বিশ্ববিদ্যালয় ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ, বেসরকারি ডেন্টাল কলেজ, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ বা শুধু তথ্যপ্রযুক্তি বিষয়ে শিক্ষাদানে নিয়োজিত বেসরকারি কলেজের উদ্ভূত আয়ের ওপর প্রদেয় আয়করের হার হ্রাস করে ১৫ শতাংশ নির্ধারণ করা হলো।’ এরপর বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৪৬টি রিট করা হয়েছিল।

ইংরেজীতে অডিট "AUDIT" এর মানে কি?নিরীক্ষাএকটি নিরীক্ষার সাধারণ সংজ্ঞা একটি পরিকল্পিত এবং নথিভুক্ত কার্যকলাপ পরীক্ষা, পরী...
16/02/2024

ইংরেজীতে অডিট "AUDIT" এর মানে কি?

নিরীক্ষা

একটি নিরীক্ষার সাধারণ সংজ্ঞা একটি পরিকল্পিত এবং নথিভুক্ত কার্যকলাপ পরীক্ষা, পরীক্ষা, বা সুনির্দিষ্ট প্রমাণের মূল্যায়ন, যথাযথ পদ্ধতি এবং প্রযোজ্য দস্তাবেজগুলির যথাযথতা এবং বাস্তবায়নের কার্যকারিতা নির্ধারণের জন্য যোগ্যতাসম্পন্ন কর্মীদের দ্বারা পরিচালিত কার্যকলাপ। শব্দটি অ্যাকাউন্টিং, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ, মান ব্যবস্থাপনা, প্রকল্প ব্যবস্থাপনা, জল ব্যবস্থাপনা, এবং শক্তি সংরক্ষণে নিরীক্ষা করতে পারে। অডিট করা একটি নির্দিষ্ট উদ্দেশ্য জন্য তথ্য, বিবৃতি, রেকর্ড, অপারেশন এবং একটি এন্টারপ্রাইজ অভিনয় একটি পদ্ধতিগত এবং স্বাধীন পরীক্ষা হিসাবে সংজ্ঞায়িত করা হয়। কোনও নিরীক্ষার মধ্যে নিরীক্ষক অনুমান করেন এবং পরীক্ষার জন্য তার আগে প্রস্তাবগুলি স্বীকার করেন, সাক্ষ্য সংগ্রহ করেন, একইরকম মূল্যায়ন করেন এবং এই ভিত্তিতে তার রায় গঠন করেন যা তার অডিট রিপোর্টের মাধ্যমে যোগাযোগ করা হয়। উদ্দেশ্য হল তারা একটি পরিবেশের মধ্যে নিয়ন্ত্রণের পর্যাপ্ততা সম্পর্কে মতামত দিতে, যা তারা নিরীক্ষা করে, ঝুঁকি ব্যবস্থাপনা, নিয়ন্ত্রণ এবং শাসন প্রক্রিয়ার কার্যকারিতা নির্ণয় এবং উন্নত করে।
অডিট ( Audit) হলো একটি প্রতিষ্ঠানকে সুনিবির ভাবে পর্যালোচনা করা। যে, উক্ত প্রতিষ্ঠানটি তার যাবতীয় নিয়ন্ত্রক নির্দেশিকা মেনে চলছে কি না। একজন অডিটর নিরাপত্তা নীতিমালা, বাহিরাগত আগমনের নিয়ন্ত্রক এবং সর্বোপরি ঝুকিঁ ব্যবস্থা মোকাবেলার পদ্ধিতির প্রতি বিশেষ ভাবে জোর প্রদান করে থাকে।

উদ্দেশ্যঃ অডিট (Audit) কোম্পানির রেকর্ড, প্রক্রিয়া এবং পদ্ধতির নিরপেক্ষ মতামত এবং মূল্যায়ন প্রদান করে। শেয়ারহোল্ডার, সম্ভাব্য বিনিয়োগকারী এবং ঋণদাতাদের মতো আগ্রহী পক্ষগুলি, যারা একটি কোম্পানির বিনিয়োগে আগ্রহী হতে পারে, তার অডিট রিপোর্ট পর্যালোচনা করে ও কর্মচারী এবং ট্রেড ইউনিয়নগুলি বেতন প্রদানে যে কোনও সংস্থার আর্থিক অবস্থা সম্পর্কে তথ্য পেতে অডিট করা হয়ে থাকে।

পরশু দিন বুধবার শেষ হচ্ছে জরিমানাবিহীন ট্যাক্স রিটার্ন জমা দেওয়া।জরিমানা এড়াতে, রিবেট পেতে ও কর অব্যাহতির সুযোগ পেতে বু...
29/01/2024

পরশু দিন বুধবার শেষ হচ্ছে জরিমানাবিহীন ট্যাক্স রিটার্ন জমা দেওয়া।

জরিমানা এড়াতে, রিবেট পেতে ও কর অব্যাহতির সুযোগ পেতে বুধবারের মধ্যে আপনার রিটার্ন জমা দিন।

আলহামদুলিল্লাহ... ব্যাপক উদ্দীপনার মধ্য দিয়ে ইনকাম ট্যাক্স প্র্যাকটিক্যাল কোর্স- ১১তম ব্যাচের ক্লাস শুরু হলো। ট্যাক্স ...
26/01/2024

আলহামদুলিল্লাহ...
ব্যাপক উদ্দীপনার মধ্য দিয়ে ইনকাম ট্যাক্স প্র্যাকটিক্যাল কোর্স- ১১তম ব্যাচের ক্লাস শুরু হলো।
ট্যাক্স কনসালটেন্ট, আইটিপি হতে এটি মাস্ট কোর্স।
৫০% ডিসকাউন্টে কোর্সে ভর্তি হতে কল করুন: ০১৯১৪০০৯৯০০ নম্বরে।

26/01/2024

ইনকাম ট্যাক্স কোর্স এর নতুন ব্যাচের ১ম ক্লাস আজ রাত ১০টায়..
সবার জন্য ক্লাসটি উন্মুক্ত থাকবে..
ক্লাস লিংক কমেন্টে...

Address

Suite: 244(2nd Floor), RH Home Centre, Green Road, Tejgaon
Dhaka
1215

Opening Hours

Monday 10:00 - 21:00
Tuesday 10:00 - 21:00
Wednesday 10:00 - 21:00
Thursday 10:00 - 21:00
Saturday 10:00 - 21:00
Sunday 10:00 - 21:00

Telephone

+8801914009900

Alerts

Be the first to know and let us send you an email when Law Sheba - ল' সেবা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Law Sheba - ল' সেবা:

Share