09/04/2026
অনুরোধ রইল পুরোটা পড়ুন আপনাদের অনেক উপকার হবে।
⚠️শিক্ষিত দালাল থেকে সাবধান!‼️
দেখতে স্মার্ট, কথাবার্তায় আত্মবিশ্বাসী…
অফিসটা একদম ঝকঝকে এসি রুম, সুন্দর রিসেপশন, দেয়ালে বিদেশ যাওয়ার ছবি।
প্রথম দেখায় মনে হবে এরা তো খুব প্রফেশনাল!
কিন্তু আসল গল্পটা ভেতর...
একজন ক্লায়েন্ট ঠিক এমনই একটি অফিসে গিয়েছিলেন।
সব কিছু দেখে বিশ্বাস করে ফেলেন।
ভদ্র আচরণ, ইংরেজিতে সাবলীল কথা, ফাইল সাজানো সবই ছিল নিখুঁত অভিনয়।
তারপর?...
আমরা কোনো টাকা অ্যাডভান্স নেইনা ভাইয়া! কাজের পরের টাকা দিবেন!! কিন্তু তাদের সেট করা মাইন্ড গেইম টা শুরু হবে ধীরে ধীরে
ধাপে ধাপে টাকা নেওয়া শুরু…
এম্বেসী থেকে মেডিকেল করতে বলেছে , অমুক জায়গায় গিয়ে মেডিকেল টেস্ট করে রিপোর্ট আর্জেন্ট নিয়ে আসুন , তারপর ভি.এফ.এস এর ফী অনলাইনে জমা আজকের মধ্যেই দিতে হবে নাহলে ফাইল বাতিল করে দিবে!!
এভাবেই তারা আজ প্রসেসিং ফি, আগামীকাল এম্বাসি ফি, পরশু ফাইনাল চার্জ, এই নাটক করতে করতে আপনার পকেট থেকে ইতিমধ্যেই কয়েক লক্ষ টাকা নিয়ে ফেলবে আপনি টেরই পাবেন না …
যখন প্রফেশনালের কাছে গিয়ে চেক করলেন সেদিন জানতে পারলেন ডকুমেন্টে একের পর এক ভুল এমনকি পাসপোর্টে লাগানো স্টিকার ও পুরোপুরি ভুয়া!
আর সবচেয়ে ভয়ংকর সত্য
এই অফিস চালানো লোকগুলো আসলে দেশীয় না…
পাশের দেশের কিছু প্রতারক, যারা এখানে ফার্নিচার সহ অফিস ভাড়া নিয়ে ব্যবসার নামে ফাঁদ পেতেছে। তারা সব কিছুই পেছনে ফেলে যাবে কারণ কোনো কিছুই তাদের ক্রয় কৃত মালামাল নয়, পুরো একটা ফার্নিশড কর্পোরেট অফিস তারা ভাড়া নিয়ে এভাবেই প্রতারণা করে আসছে
প্রতিদিন যদি শুধু ১০ জনেরও ভুয়া মেডিকেল করে এতেই তাদের ডেইলি ৫০ হাজার টাকা কমিশন আসে মেডিকেল থেকে, এভাবে তারা প্রতিদিন লক্ষ লক্ষ টাকা এবং মাসে কোটি টাকারও প্রতারণার বাণিজ্য করে।
এর পেছনে অনেক বড় একটি চক্র কাজ করছে, তাদের অফিসের মধ্যে অনেক ভুয়া পেসেঞ্জার পাবেন যারা বলবে তাদের লোক এরা অনেক পাঠিয়েছে আসলে এরা সব ভাড়াটে ভুয়া পেসেঞ্জার আপনাকে বিশ্বাস করানোর জন্য তারা এসব করবে।
এমনকি অফিসে যারা চাকরি করে তাদের বেতন ও অনেক বেশি দেওয়া হয় তাই টাকার লোভে তারা তাদের ঈমান বিক্রি করে ফেলে।
একবার যদি কোনো দেশের এম্বাসিতে আপনার ডকুমেন্টস ভুয়া ধরা পরে তাহলে আপনি বাকি জীবন সেই দেশের জন্য নিষিদ্ধ হয়ে যাবেন, তারা আপনার নাম ও পাসপোর্ট নম্বরের ওপর রেড ফ্ল্যাগ জারি করে রাখবে যেনো ভবিষ্যতে পাসপোর্ট পাল্টিয়ে এপ্লাই করলেও তারা আপনাকে সনাক্ত করে ফেলে।
সব সময় মনে রাখবেন:
ভদ্র অথবা নূরানী চেহারা, শিক্ষিত কথা আর সুন্দর অফিস
এগুলো কখনোই বিশ্বাসের গ্যারান্টি না। যারা সঠিক ভাবে কাজ করে তাদেরকে দেখবে ভাঙ্গা চেয়ার টাও পাল্টানোর মতো টাকা জোগাড় করতে হিমশিম খেয়ে যাচ্ছে!
⚠️ সতর্ক থাকুন:
❌ শুধু অফিস দেখে বিশ্বাস করবেন না
❌ গ্যারান্টি ভিসা কথায় ভুলবেন না, ভিসার গ্যারান্টি কারো বাবারও ক্ষমতা নেই!
❌ কারো কথায় তাড়াহুড়া করে টাকা দিবেন না, আগে যাচাই তারপর টাকা
✅ নিজেকে সুরক্ষিত রাখুন:
✔️ সব ডকুমেন্ট যাচাই করুন
✔️ এজেন্সির ব্যাকগ্রাউন্ড ভালোভাবে খোঁজ নিন
✔️ প্রয়োজনে প্রফেশনাল দিয়ে ভেরিফাই করুন
আবারো বলছি
চকচকে অফিস না, সত্যতা যাচাই এটাই আপনাকে বাঁচাবে। আজ সচেতন হন, কাল আফসোস করবেন না। আর অফিসের সুন্দরী আপুদের থেকে ১০০ হাত দূরে থাকুন, বেশির ভাগই হানি ট্রাপ!
ধন্যবাদ
ভিসা ভেরিফিকেশন সেন্টার।