Business Legal Solutions Center

Business Legal Solutions Center An integrated Halal legal Service Center : Civil, Criminal, Tax, VAT & Company Matters (Lawer Court & High Court)

 #সাশ্রয়ী ফি প্রদান করে অভিজ্ঞ ও বিশ্বস্ত আইনজীবীর মাধ্যমে আইনগত সেবা গ্রহন করতে চান? #আপনাকে কাঙ্খিত মানের সেবা প্রদান ...
20/01/2026

#সাশ্রয়ী ফি প্রদান করে অভিজ্ঞ ও বিশ্বস্ত আইনজীবীর মাধ্যমে আইনগত সেবা গ্রহন করতে চান?

#আপনাকে কাঙ্খিত মানের সেবা প্রদান করতে আমরা বদ্ধ পরিকর।

#আমাদের সেবা নিন, আইনগতভাবে নিশ্চিন্ত থাকুন।

⚖️ ২য় বিয়ে বা একাধিক বিয়ে নিয়ে বিভ্রান্তি নয়—আইনের সঠিক ব্যাখ্যা জানুন-সম্প্রতি ১ম স্ত্রীর অনুমতি বা সালিসি পরিষদের অনুম...
19/01/2026

⚖️ ২য় বিয়ে বা একাধিক বিয়ে নিয়ে বিভ্রান্তি নয়—আইনের সঠিক ব্যাখ্যা জানুন-

সম্প্রতি ১ম স্ত্রীর অনুমতি বা সালিসি পরিষদের অনুমতি ব্যতীত ২য় বিয়ে বা একাধিক বিয়ে সংক্রান্ত বাংলাদেশ হাইকোর্টের রায় নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে।

🤩 অনেকেই মনে করছেন, এখন থেকে অনুমতি ছাড়াই একাধিক বিয়ে বৈধ হয়ে গেছে—এই ধারণা সম্পূর্ণ ভুল।

📜 প্রযোজ্য আইন কী বলে?
বাংলাদেশে মুসলমানদের একাধিক বিয়ে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১ দ্বারা নিয়ন্ত্রিত।

⚠️এই আইনের ৬ ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে—
👉 কোনো ব্যক্তির স্ত্রী জীবিত থাকা অবস্থায় সালিসি পরিষদের পূর্বানুমতি ছাড়া দ্বিতীয় বা পরবর্তী বিয়ে করতে পারবেন না।

🧑‍⚖️ সালিসি পরিষদ কী?
সালিসি পরিষদ (Arbitration Council) গঠিত হয়— সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের মেয়র বা আঞ্চলিক মনোনীত ব্যক্তি ও উভয় পক্ষের প্রতিনিধি নিয়ে।

😆😒এই পরিষদ ন্যায়সংগত কারণ (স্ত্রীর বন্ধ্যত্ব, দীর্ঘকালীন অসুস্থতা, দাম্পত্য দায়িত্ব পালনে অক্ষমতা ইত্যাদি) যাচাই করে সংগত কারন থাকিলে ২য় বিয়ে বা একাধিক বিয়ের অনুমতি দেয় এবং সংগত কারন না থাকিলে দেয় না।

⚠️ অনুমতি ছাড়া বিয়ে করলে কী হবে?

🚫 সালিসি পরিষদের অনুমতি ছাড়া ২য় বা একাধিক বিয়ে করল—

ঐ বিয়ে আইনের লঙ্গন হিসেবে গণ্য হবে এবং স্বামী দণ্ডিত হবেন—

💔 সর্বোচ্চ ১ বছর কারাদণ্ড, অথবা জরিমানা, অথবা উভয় দণ্ড
পাশাপাশি প্রথম স্ত্রীর দেনমোহর সম্পূর্ণ ও তাৎক্ষণিকভাবে পরিশোধ করতে হবে।

🏛️ হাইকোর্ট কী বলেছেন?
বাংলাদেশ হাইকোর্ট তার রায়ে কোথাও বলেননি যে—

❌ ১ম স্ত্রীর অনুমতি বা
❌ সালিসি পরিষদের অনুমতি ছাড়াই ২য় বিয়ে বা একাধিক বিয়ে এখন বৈধ।

📌 বরং আদালত বলেছেন—
✔️ আইন অনুযায়ী প্রক্রিয়া অনুসরণ না করলে তা অপরাধ
✔️ ধর্মীয় ব্যাখ্যার আড়ালে আইন অমান্য গ্রহণযোগ্য নয়।

📌 মূল কথা
🔹 একাধিক বিয়ে নিষিদ্ধ নয়, তবে তা কঠোর আইনগত প্রক্রিয়ার অধীন।
🔹 অনুমতি ছাড়া বিয়ে করলে তা ফৌজদারি অপরাধ হবে।

👉 আইন জানুন, বিভ্রান্তি ছড়াবেন না।
👉 আইনের শাসন মেনে চলাই নাগরিকের দায়িত্ব।

✍️ সচেতনতা বাড়াতে পোস্টটি শেয়ার করুন।

⚖️ আইন মেনে চলুন, পরিবার ও সমাজ রক্ষা করুন।

👉 আইনগত কোণ বিষয়ের ব্যাখা বা আইনী পরামর্শ প্রয়োজন হলে একজন অভিজ্ঞ আইনজীবীর স্মরনাপর্ন হোন।

💖 সচেতনতায়:
সৈয়দ মোহা সামছুল আলম (সামী),
অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট, ঢাকা।
মোবা: ০১৭৫৩৬০০০২২ (WhatsApp)

04/01/2026

⏰ NBR এর গুরুত্বপূর্ণ ঘোষণা-

👉 সরকার আয়কর রিটার্ন দাখিলের সময় ৩১ জানুয়ারি পর্যন্ত বর্ধিত করেছে।

✅ ব্যাক্তির করমুক্ত আয় কত?
✔ সাধারণ ব্যক্তি করদাতার বার্ষিক আয় ৩,৫০,০০০ টাকা পর্যন্ত সম্পূর্ণ করমুক্ত।

📌 ব্যাক্তিকে শুধু অতিরিক্ত আয়ের অংশের ওপরই কর দিতে হয়—সম্পূর্ণ আয়ের ওপর নয়।

📊 আয়করের হার (কর স্লাব):

বার্ষিক আয় ও কর হার:

১. প্রথম ৩,৫০,০০০ টাকা পর্যন্ত
০% হারে ০০ টাকা অর্থাৎ ট্যাক্স দিতে হবে না।

২. পরবর্তী ১,০০,০০০/- টাকায়
৫% হারে ৫,০০০/- টাকা।

৩. পরবর্তী ৪,০০,০০০ টাকায়
১০% হারে ৪০,০০০/- টাকা।

৪. পরবর্তী ৫,০০,০০০ টাকায়
১৫% হারে ৭৫,০০০/- টাকা।

৫. পরবর্তী ৫,০০,০০০ টাকায়
২০% হারে ১,০০,০০০/- টাকা।

৬. পরবর্তী ২০,০০,০০০ টাকায়
২৫% হারে ৫,০০,০০০/- টাকা এবং

এর অধিক যা আয় হবে তার উপর
৩০% হারে যা আসে সে পরিমান কর দিতে হবে।

🗓️ আয়কর রিটার্ন কখন দেবেন?
🟢 ৩১ জানুয়ারি পর্যন্ত রিটার্ন দাখিলের সুযোগ রয়েছে

🟢 অনলাইনে e-Return দাখিল করা যায়

❌ সময়মতো রিটার্ন না দিলে কী হবে?
⚠️ সরকারি সেবা পেতে সমস্যা
রিটার্ন না দিলে অনেক ক্ষেত্রে—
🚫 সরকারি/আধা সরকারি চাকরি
🚫 ট্রেড লাইসেন্স ও টেন্ডার
🚫 ব্যাংক লোন ও ক্রেডিট কার্ড
🚫 গাড়ি রেজিস্ট্রেশন
🚫 বিদেশ ভ্রমণের ভিসা
🚫 স্থানীয় ও জাতীয় নির্বাচনে প্রার্থী হতে
🚫 সন্তানকে ভাল স্কুলে ভর্তি করাতে বা স্টুডেন্ট ভিষায় বিদেশ পাঠাতে
👉 এসব সেবা পেতে জটিলতা হতে পারে।

💸 জরিমানা ও আইনগত ঝুঁকি
⚠️ বিলম্বে রিটার্ন দিলে জরিমানা ও সুদ
⚠️ কর ফাঁকি দিলে অর্থদণ্ড ও মামলায় পড়তে পারেন
⚠️ ভবিষ্যতে কর-ছাড় ও সুযোগ বন্ধ হতে পারে

🟢 করদাতাদের জন্য পরামর্শ
✔ আয় কম হলেও রিটার্ন দাখিল করুন
✔ সময়ের মধ্যে TIN ও রিটার্ন আপডেট রাখুন
✔ সঠিক তথ্য দিয়ে রিটার্ন জমা দিন
✔ প্রয়োজনে কর বিশেষজ্ঞের সহায়তা নিন

🇧🇩 মনে রাখবেন
কর দেওয়া কোনো বোঝা নয়—
কর দেওয়া মানেই দেশের উন্নয়নে অংশগ্রহণ।

📌 আয়কর সংক্রান্ত সকল কার্যক্রম পরিচালনা করে
জাতীয় রাজস্ব বোর্ড (NBR)

🌸সচেতনতায়:🌸
সৈয়দ মোহা: সামছুল আলম (সামী),
অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট,ঢাকা ও আয়কর উপদেষ্টা।
মোবা: ০১৭৫৩৬০০০২২ (WhatsApp)

⏰ NBR এর গুরুত্বপূর্ণ ঘোষণা-👉 সরকার আয়কর রিটার্ন দাখিলের সময় ৩১ জানুয়ারি পর্যন্ত বর্ধিত করেছে।✅ ব্যাক্তির করমুক্ত আয় কত?...
28/12/2025

⏰ NBR এর গুরুত্বপূর্ণ ঘোষণা-

👉 সরকার আয়কর রিটার্ন দাখিলের সময় ৩১ জানুয়ারি পর্যন্ত বর্ধিত করেছে।

✅ ব্যাক্তির করমুক্ত আয় কত?
✔ সাধারণ ব্যক্তি করদাতার বার্ষিক আয় ৩,৫০,০০০ টাকা পর্যন্ত সম্পূর্ণ করমুক্ত।

📌 ব্যাক্তিকে শুধু অতিরিক্ত আয়ের অংশের ওপরই কর দিতে হয়—সম্পূর্ণ আয়ের ওপর নয়।

📊 আয়করের হার (কর স্লাব):

আয় (বার্ষিক) ও কর হার:

১. প্রথম ৩,৫০,০০০ টাকা পর্যন্ত
০% হারে ০০ টাকা অর্থাৎ ট্যাক্স দিতে হবে না।

২. পরবর্তী ১,০০,০০০/- টাকায়
৫% হারে ৫,০০০/- টাকা।

৩. পরবর্তী ৪,০০,০০০ টাকায়
১০% হারে ৪০,০০০/- টাকা।

৪. পরবর্তী ৫,০০,০০০ টাকায়
১৫% হারে ৭৫,০০০/- টাকা।

৫. পরবর্তী ৫,০০,০০০ টাকায়
২০% হারে ১,০০,০০০/- টাকা।

৬. পরবর্তী ২০,০০,০০০ টাকায়
২৫% হারে ৫,০০,০০০/- টাকা এবং

এর অধিক যা আয় হবে তার উপর
৩০% হারে যা আসে সে পরিমান কর দিতে হবে।

🗓️ আয়কর রিটার্ন কখন দেবেন?
🟢 ৩১ জানুয়ারি পর্যন্ত রিটার্ন দাখিলের সুযোগ রয়েছে

🟢 অনলাইনে e-Return দাখিল করা যায়

❌ সময়মতো রিটার্ন না দিলে কী হবে?
⚠️ সরকারি সেবা পেতে সমস্যা
রিটার্ন না দিলে অনেক ক্ষেত্রে—
🚫 সরকারি/আধা সরকারি চাকরি
🚫 ট্রেড লাইসেন্স ও টেন্ডার
🚫 ব্যাংক লোন ও ক্রেডিট কার্ড
🚫 গাড়ি রেজিস্ট্রেশন
🚫 বিদেশ ভ্রমণের ভিসা
🚫 সন্তানকে ভাল স্কুলে ভর্তি করাতে বা স্টুডেন্ট ভিষায় বিদেশ পাঠাতে
👉 এসব সেবা পেতে জটিলতা হতে পারে।

💸 জরিমানা ও আইনগত ঝুঁকি
⚠️ বিলম্বে রিটার্ন দিলে জরিমানা ও সুদ
⚠️ কর ফাঁকি দিলে অর্থদণ্ড ও মামলায় পড়তে পারেন
⚠️ ভবিষ্যতে কর-ছাড় ও সুযোগ বন্ধ হতে পারে

🟢 করদাতাদের জন্য পরামর্শ
✔ আয় কম হলেও রিটার্ন দাখিল করুন
✔ সময়ের মধ্যে TIN ও রিটার্ন আপডেট রাখুন
✔ সঠিক তথ্য দিয়ে রিটার্ন জমা দিন
✔ প্রয়োজনে কর বিশেষজ্ঞের সহায়তা নিন

🇧🇩 মনে রাখবেন
কর দেওয়া কোনো বোঝা নয়—
কর দেওয়া মানেই দেশের উন্নয়নে অংশগ্রহণ।

📌 আয়কর সংক্রান্ত সকল কার্যক্রম পরিচালনা করে
জাতীয় রাজস্ব বোর্ড (NBR)

🌸সচেতনতায়:🌸
সৈয়দ মোহা: সামছুল আলম (সামী),
অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট,ঢাকা ও আয়কর উপদেষ্টা।
মোবা: ০১৭৫৩৬০০০২২ (WhatsApp)

⚠️ দাম্পত্য জীবনে সহিংসতা ও আত্মহত্যার হুমকি—আইনের চোখে কী বলে?অনেক পরিবারে এমন ঘটনা ঘটে যেখানে স্ত্রী বা স্বামী—❌ অকারণ...
21/12/2025

⚠️ দাম্পত্য জীবনে সহিংসতা ও আত্মহত্যার হুমকি—আইনের চোখে কী বলে?

অনেক পরিবারে এমন ঘটনা ঘটে যেখানে স্ত্রী বা স্বামী—
❌ অকারণে রাগান্বিত হন
❌ শারীরিকভাবে আক্রমণ করেন
❌ শ্বশুর-শাশুড়ীকে অসম্মান জনক ব্যাবহার বা মারধর করতে উদ্ধত হন
❌ সামান্য বিষয়ে আত্মহত্যার চেষ্টা বা হুমকি দেন
❌ সংসার ত্যাগ করে যোগাযোগ বন্ধ রাখেন
❌ নাবালক সন্তানদের সাথে যোগাযোগে প্রতিবন্ধকতা তৈরি করেন

👉 এগুলো কোনোভাবেই “পারিবারিক বিষয়” নয়—আইনের দৃষ্টিতে এগুলো অপরাধ।
🔴 আইন কী বলে?
🔹 শারীরিক ও মানসিক নির্যাতন অপরাধ
দণ্ডবিধি, ১৮৬০
▪ ধারা ৩২৩ – আঘাত
▪ ধারা ৩৫২ – মারধর
▪ ধারা ৫০৬ – ভয়ভীতি প্রদর্শন
🔹 পারিবারিক সহিংসতা আইন প্রযোজ্য

পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০
👉 এই আইনে স্বামী বা স্ত্রী—উভয়ই ভিকটিম হতে পারেন।
🔹 আত্মহত্যার চেষ্টা ও হুমকি শাস্তিযোগ্য অপরাধ
আত্মহত্যার ভয় দেখিয়ে চাপ সৃষ্টি করাও আইনগত অপরাধ
(দণ্ডবিধি, ১৮৬০)

🟢 এমন পরিস্থিতিতে করণীয়
✔ থানায় জিডি (GD) করুন
✔ সব প্রমাণ সংরক্ষণ করুন (মেসেজ, অডিও, ছবি)
✔ প্রয়োজনে আদালতে সুরক্ষা আদেশ (Protection Order) চান
✔ আইনি নোটিশ ও সালিশের উদ্যোগ নিন
✔ পরিস্থিতি অসহনীয় হলে আইনসম্মত বিচ্ছেদের পথ খোলা আছে
মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১

⚠️ গুরুত্বপূর্ণ সতর্কতা
🚫 আত্মহত্যার হুমকিকে কখনো হালকা করে দেখবেন না
🚫 আবেগে ভুল সিদ্ধান্ত নেবেন না
🚫 আইনগত সহায়তা নিতে দেরি করবেন না

✍️ উপসংহার
👉 ভালোবাসা মানে সহিংসতা সহ্য করা নয়।
👉 আইন সবার জন্য সমান—স্বামী বা স্ত্রী যেই হোক।
👉 নিজের ও পরিবারের নিরাপত্তাই সবার আগে।

📌 আইন জানুন, সচেতন থাকুন, অন্যায়কে প্রশ্রয় দেবেন না।

সচেতনতায়:
সৈয়দ মোহা: সামছুল আলম (সামী)
অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট, ঢাকা।
মোবা: ০১৭৫৩৬০০০২২ (WhatsApp)

⚖️ প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া ২য় বিয়ে—আইন কী বলে?বাংলাদেশে অনেকেই না জেনে বা জেনেও আইন অমান্য করে প্রথম স্ত্রীর অনুমতি ছা...
20/12/2025

⚖️ প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া ২য় বিয়ে—আইন কী বলে?

বাংলাদেশে অনেকেই না জেনে বা জেনেও আইন অমান্য করে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করে থাকেন। কিন্তু মনে রাখবেন—

❌ এটি আইনত দণ্ডনীয় অপরাধ
📌 মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১ এর ধারা ৬ অনুযায়ী—
প্রথম স্ত্রীর লিখিত সম্মতি
এবং ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশনের সালিশী পরিষদের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা অবৈধ ও শাস্তিযোগ্য।

🔴 শাস্তির বিধান
১ বছর পর্যন্ত কারাদণ্ড
অথবা ১০,০০০ টাকা জরিমানা
অথবা উভয় দণ্ড একসাথে
পাশাপাশি সম্পূর্ণ দেনমোহর তাৎক্ষণিক পরিশোধ বাধ্যতামূলক।

🤫 দ্বিতীয় বিয়ের কথা গোপন করলে কী হবে?
স্বামী যদি অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করে এবং বিষয়টি গোপন রাখে—
✅ স্ত্রী ফৌজদারি মামলা করতে পারবেন
✅ তালাক ও দেনমোহর আদায়ের মামলা করতে পারবেন
✅ মানসিক ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করা যাবে।

আইনি ভিত্তি: 📘 পারিবারিক আদালত অধ্যাদেশ, ১৯৮৫
👩‍👧 ভরণপোষণ না দিলে কী প্রতিকার?
স্বামী যদি স্ত্রী ও সন্তানদের খোঁজখবর না নেন বা ভরণপোষণ না দেন—
⚖️ এটি সরাসরি আইন লঙ্ঘন
📌 দণ্ডবিধি, ১৮৬০ এর ধারা ৪৮৮ অনুযায়ী—

✔️ স্ত্রী ও সন্তানের জন্য ভরণপোষণ মামলা
✔️ আদালতের আদেশ অমান্য করলে গ্রেপ্তার ও কারাদণ্ড
✔️ বকেয়া ভরণপোষণ আদায়

✍️ সচেতন থাকুন, আইন জানুন
আইন না জানার অজুহাতে কেউ দায়মুক্ত নয়। নিজের ও পরিবারের অধিকার রক্ষায় আইনের আশ্রয় নিন।

📢 এই পোস্টটি শেয়ার করুন—অন্যদের সচেতন থাকতে সাহায্য করুন।

🔔 গুরুত্বপূর্ণ পরামর্শ
যদি আপনার বা পরিচিত কারো এমন পরিস্থিতি থাকে—

দেরি না করে আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠানো এবং প্রয়োজন অনুযায়ী ফৌজদারি ও পারিবারিক মামলা একসাথে করা উত্তম।

সচেতনতায়:
সৈয়দ মোহা সামছুল আলম (সামী),
অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট, ঢাকা।
চেম্বার: ৪৩৫/এ, বড় মগবাজার (২য় তলা), ওয়্যারলেস, ঢাকা।
মোবা: ০১৭৫৩৬০০০২২ (WhatsApp)

Shout out to my newest followers! Excited to have you onboard! Mohiuddin Moznu, Mohammad Kamrul Hasan, Adv Aslam Hossain...
20/12/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Mohiuddin Moznu, Mohammad Kamrul Hasan, Adv Aslam Hossain, Adv Jibon, Faruk Hossain, Adv Rokonuzzaman, Md Hamidullah, Tohidul Alam, Md Rafiqul Islam, Adv Shahbuddin

⚖️ মা–বাবার বিচ্ছেদ বা সেপারেশনে শিশুর অধিকার ও আইনি বাস্তবতা-বর্তমান সময়ে তালাক বা সেপারেশনের পর সবচেয়ে বেশি যে প্রশ্নট...
17/12/2025

⚖️ মা–বাবার বিচ্ছেদ বা সেপারেশনে শিশুর অধিকার ও আইনি বাস্তবতা-

বর্তমান সময়ে তালাক বা সেপারেশনের পর সবচেয়ে বেশি যে প্রশ্নটি সামনে আসে তা হলো—
“শিশুটি কার কাছে থাকবে, কে সন্তানের ভরনপোষণের খরচ বহন করবে এবং মা-বাবার দায়িত্বই বা কী?”

একজন আইনজীবী হিসেবে সংক্ষেপে ও সহজ ভাষায় বিষয়গুলো তুলে ধরছি—বাংলাদেশের আইন অনুযায়ী।
---
১️⃣ শিশু কার হেফাজতে কতদিন থাকবে?

(আইনের সাধারণ বিধান ও ব্যতিক্রম)

বাংলাদেশে শিশুর হেফাজত নির্ধারণে মূল নীতি হলো—
👉 শিশুর কল্যাণ (Welfare of the Child)
যা নির্ধারিত হয়েছে Guardians and Wards Act, 1890 অনুযায়ী।

👦 পুত্র সন্তানের ক্ষেত্রে

🔹 ৭ বছর বয়স পর্যন্ত → সাধারণত মায়ের হেফাজতে থাকবে এবং
🔹 ৭ বছর পূর্ণ হলে → সাধারণত বাবার হেফাজতে থাকবে।

👧 কন্যা সন্তানের ক্ষেত্রে

🔹 সাবালিকা হওয়া বা বিবাহের আগ পর্যন্ত → সাধারণত মায়ের হেফাজতে থাকবে,
🔹 সাবালিকা হলে → সন্তান নিজেই সিদ্ধান্ত নিতে পারবে
➡️ মা না বাবা—কার কাছে থাকবে।

⚠️ ব্যতিক্রম কী?

আদালত নিম্নোক্ত কারণে সাধারণ নিয়মের ব্যতিক্রম করতে পারেন—

শিশুর শারীরিক বা মানসিক নিরাপত্তা ঝুঁকিতে থাকলে

কোনো অভিভাবক অযোগ্য, অবহেলাকারী বা অসৎ হলে

শিশুর মতামত (বয়স ও বুদ্ধিমত্তা বিবেচনায়)

শিশুর শিক্ষা ও ভবিষ্যৎ যেখানে বেশি নিরাপদ

📌 অর্থাৎ, বয়স নয়—শিশুর মঙ্গলই শেষ কথা।

২️⃣ শিশুর ভরণপোষণের দায়িত্ব কার?

দায়িত্ব পালন না করলে কীভাবে আদায় হবে?

⚖️ আইন অনুযায়ী— 👉 শিশু যার হেফাজতেই থাকুক না কেন, ভরণপোষণের দায়িত্ব মূলত পিতার।

ভরণপোষণের মধ্যে অন্তর্ভুক্ত—

ক) খাদ্য খ) বাসস্থান গ) শিক্ষা
ঘ) চিকিৎসা ঙ)প্রয়োজনীয় অন্যান্য খরচ।

❌ পিতা ভরণপোষণ না দিলে কী হবে?

মা বা আইনগত অভিভাবক—

ভরনপোষণ আদায়ের জন্য পারিবারিক আদালতে মামলা করতে পারবেন।

আদালতের আদেশে নির্ধারিত ভরণপোষণ আদায় করা যাবে,

প্রয়োজনে বেতন/সম্পত্তি থেকে আদায়ের নির্দেশও দেওয়া যেতে পারে।

📌 সন্তানকে কাছে না রাখলেই দায়িত্ব শেষ হয়ে যায় না।

৩️⃣ শিশু যার হেফাজতেই থাকুক—মা-বাবার দায়িত্ব ও অধিকার

👩‍👦 যিনি হেফাজতে রাখবেন, তার দায়িত্ব—

✔️ শিশুর দৈনন্দিন যত্ন নেওয়া
✔️ শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা
✔️ নিরাপদ ও সুস্থ পরিবেশে লালনপালন করা
✔️ শিশুর সাথে অন্য অভিভাবকের সম্পর্ক নষ্ট না করা

👨‍👩‍👧 অন্য অভিভাবকের অধিকার—

✔️ সন্তানের সাথে দেখা করার অধিকার
✔️ সন্তানের খোঁজখবর নেওয়ার অধিকার
✔️ সন্তানের শিক্ষা ও ভবিষ্যৎ বিষয়ে মতামত দেওয়ার অধিকার

❌ সন্তানের সাথে অন্য অভিভাবকের যোগাযোগ অযথা বন্ধ করা আইনসম্মত নয়।

🌱 আইনজীবী হিসেবে শেষ কথা-

🔸 সন্তান কোনো প্রতিহিংসার হাতিয়ার নয়
🔸 সন্তান কোনো দরকষাকষির বিষয় নয়
🔸 সন্তান হলো অধিকারসম্পন্ন একজন মানুষ

📣 বিচ্ছেদ হলেও দায়িত্ব শেষ হয় না।
আইন আমাদের পথ দেখায়—
মানবিকতা আমাদের দায়িত্ব মনে করিয়ে দেয়।

🕊️ শিশুর অধিকার রক্ষা মানেই একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন।

সচেতনতায়:
সৈয়দ মোহা সামছুল আলম (সামী),
অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট, ঢাকা।
মোবা: ০১৭৫৩৬০০০২২ (WhatsApp)

🏢 জয়েন স্টক কোম্পানিতে (RJSC) বার্ষিক রিটার্ন দাখিল করুন— আইন মানুন, ব্যবসা সুরক্ষিত রাখুন।প্রিয় উদ্যোক্তা ও পরিচালকবৃন্...
14/12/2025

🏢 জয়েন স্টক কোম্পানিতে (RJSC) বার্ষিক রিটার্ন দাখিল করুন— আইন মানুন, ব্যবসা সুরক্ষিত রাখুন।

প্রিয় উদ্যোক্তা ও পরিচালকবৃন্দ,
আপনারা কি জানেন—জয়েন স্টক কোম্পানিতে (RJSC) বার্ষিক রিটার্ন দাখিল করা আইনগতভাবে বাধ্যতামূলক?

Companies Act, 1994 অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল না করলে জরিমানা, মামলা এবং কোম্পানির কার্যক্রম ঝুঁকির মুখে পড়তে পারে।

🔹 আইনগত ভিত্তি:
Companies Act, 1994 এর ধারা 36, 190 ও 191 অনুযায়ী—
প্রতি অর্থবছরে AGM (Annual General Meeting) আয়োজন করে নির্ধারিত কাগজপত্রসহ RJSC-তে বার্ষিক রিটার্ন দাখিল করতে হয়।

✅ প্রাইভেট লিমিটেড কোম্পানির বার্ষিক রিটার্নের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

📝 ১. AGM সংক্রান্ত কাগজপত্র

✔ AGM Notice
✔ AGM Attendance Sheet
✔ AGM Minutes
✔ AGM Resolution

📊 ২. অডিট সংক্রান্ত নথিপত্র

✔ Audited Balance Sheet
✔ Profit & Loss Account
✔ Cash Flow Statement
✔ Auditor’s Report

👥 ৩. ডিরেক্টর ও শেয়ারহোল্ডার সংক্রান্ত

✔ Directors’ Report
✔ Updated Director & Shareholder List
✔ Form XII (যদি পরিচালক পরিবর্তন হয়)

📂 ৪. RJSC নির্ধারিত ফরম

✔ Schedule X (Annual Return)
✔ Paid-up Capital ও Share Transfer তথ্য (যদি প্রযোজ্য হয়)

⚠️ সময়মতো রিটার্ন দাখিল না করলে যে ঝুঁকি তৈরি হয়

❌ প্রতিদিন জরিমানা বৃদ্ধি
❌ কোম্পানি Inactive / Dormant হয়ে যাওয়া
❌ ব্যাংকিং, টেন্ডার ও ভিসা সংক্রান্ত জটিলতা
❌ ভবিষ্যতে কোম্পানি হস্তান্তর বা ক্লোজিংয়ে বাধা

🌟 সময়মতো রিটার্ন দাখিল করুন

✔ আইনগত নিরাপত্তা নিশ্চিত করুন
✔ কোম্পানির বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করুন
✔ ব্যবসার ভবিষ্যৎ ঝুঁকিমুক্ত রাখুন

📌 আজই উদ্যোগ নিন— আইন মানুন, ব্যবসা সুরক্ষিত রাখুন।

📞 RJSC বার্ষিক রিটার্ন, AGM, অডিট ও কোম্পানি আইন সংক্রান্ত পূর্ণাঙ্গ সহায়তার জন্য যোগাযোগ করুন:

Business Legal Solutions Center (BLSC)
📍 435/A, বড় মগবাজার (২য় তলা), ওয়্যারলেস রেলগেট, ঢাকা
📱 01753-600022 (WhatsApp)

⚖️ প্রতারণা: শুধু অনৈতিক নয়—আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ ⚖️প্রতারক কখনো হঠাৎ আসে না।সে আগে আপনার সাথে সম্পর্ক ও বিশ্বাস গড়ে ত...
13/12/2025

⚖️ প্রতারণা: শুধু অনৈতিক নয়—আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ ⚖️

প্রতারক কখনো হঠাৎ আসে না।
সে আগে আপনার সাথে সম্পর্ক ও বিশ্বাস গড়ে তোলে।

পরবর্তীতে সুযোগ বুঝে দেয় লোভনীয় প্রস্তাব—
👉 অল্প সময়ে বড় লাভ
👉 সহজ ও ঝুঁকিহীন আয়
👉 বিশেষ বা গোপন সুবিধা

এই প্রস্তাবে কেউ যদি
✔ যাচাই না করে
✔ ভালো-মন্দ বিবেচনা না করে
✔ লোভের বশবর্তী হয়ে সাড়া দেয়

এক সময় বুঝতে পারে সে প্রতারণার শিকার হয়েছেন।

প্রতারণার ফলে যা হতে পারে—
❌ আর্থিক ক্ষতি
❌ মানসিক ক্ষতি
❌ কখনো বা শারীরিক ক্ষতি (যা গুরুতর অঙ্গহানি বা মৃত্য পর্যন্ত ঘটাতে পারে)

🔴 আইন কী বলে?

📌 বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০ এর ধারা ৪১৫ ও ৪২০ অনুযায়ী—
প্রতারণার মাধ্যমে ক্ষতিসাধন করা একটি ফৌজদারি অপরাধ, যা প্রমানিত হলে দোষী ব্যক্তি জেল-জরিমানার সমূক্ষীন হবেন।

📌 অনলাইন বা সোশ্যাল মিডিয়ায় প্রতারণা হলে
(Facebook, WhatsApp, অনলাইন বিনিয়োগ, ডিজিটাল লেনদেন)—
প্রযোজ্য হতে পারে ডিজিটাল নিরাপত্তা আইন / সাইবার আইন।

⚠️ তবে বাস্তবতা হলো—
আইন প্রতারককে শাস্তি দেয়,
কিন্তু প্রতারিত ব্যক্তির অতিরিক্ত লোভ ও অবিবেচনাও প্রতারণা সংঘটিত হওয়ার পথ সহজ করে দেয়। এ জন্য প্রতারিত হওয়ার পূর্বেই সচেতন হোন।

👉 অতিরিক্ত লাভের প্রতিশ্রুতি মানেই সন্দেহ
👉 লিখিত চুক্তি ছাড়া লেনদেন ঝুঁকিপূর্ণ
👉 যাচাই ছাড়া বিশ্বাস মানেই নিজের ক্ষতি

🛑 আইনি সচেতনতা মানেই আত্মরক্ষা, লোভ নয়—আইন ও বিবেক দিয়ে সিদ্ধান্ত নিন।

📌 আইন জানুন, প্রতারণা থেকে নিজেকে রক্ষা করুন।

প্রতারণার স্বীকার হয়ে থাকলে অভিজ্ঞ আইনজীবীর সহায়তা নিন।

সচেতনতায়:
⚖️ Business Legal Solutions Center (BLSC)
Legal Awareness | Legal Protection | Legal Solution

📍 ঠিকানা: ৪৩৫/এ, বড় মগবাজার (২য় তলা), ওয়্যারলেস, ঢাকা-১২১৭
📞 মোবাইল/WhatsApp: ০১৭৫৩৬০০০২২

10/12/2025

🟢 ৩১ ডিসেম্বরের আগেই আয়কর রিটার্ন দাখিল করুন!

🇧🇩 দায়িত্ব পালন করুন, জরিমানা ও ঝামেলা থেকে নিরাপদ থাকুন,

বাংলাদেশে এই বছরের আয়কর রিটার্ন দাখিলের নির্ধারিত সময় শেষ হচ্ছে আগামী ৩১ ডিসেম্বর।
এখনও যারা আয়কর রিটার্ন দাখিল করেন নি—তাদের জন্য এটাই সঠিক সময়!
---
⭐ কেন এখনই আয়কর রিটার্ন দাখিল করবেন?

🔹 নির্ধারিত সময়ের পরে জরিমানা ও অতিরিক্ত চার্জ দিতে হবে।
🔹 TIN থাকলে Return জমা না দিলে সিস্টেমে লাল পতাকা (Risk Flag) শো করবে।
🔹 ব্যাংক লেনদেন, ক্রেডিট কার্ড, ভিসা, পাসপোর্ট, টেন্ডার, ট্রেড লাইসেন্স, সম্পদ ক্রয়—সব ক্ষেত্রে Return বাধ্যতামূলক তাই-
🔹 নিয়মিত ট্যাক্সদাতা হিসেবে আপনার মর্যাদা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি করুন।
🔹 রাষ্ট্রীয় উন্নয়নে গর্বের সাথে নিজের অংশগ্রহণ করুন।
---
🟢 ৩১ ডিসেম্বরের আগে রিটার্ন দাখিল করতেই হবে — কেন?

✔️ সময়ের মধ্যে জমা দিলে জরিমানা নেই
✔️ আগামী বছরের সব সরকারি–বেসরকারি সেবা সহজ হবে
✔️ আয়-ব্যয়ের স্বচ্ছতা বজায় থাকে
✔️ ভবিষ্যৎ সম্পদ ও ব্যাংক লেনদেনে সুবিধা পাওয়া যাবে
---
📌 রিটার্ন দাখিল করতে সহায়তা লাগবে?

আপনি চাইলে পেশাদার সহায়তা নিতে পারেন Business Legal Solutions Center (BLSC) থেকে।

🏢 Business Legal Solutions Center (BLSC)

📍 435/A, Boro Moghbazar (1st Floor), Wireless Railgate, Dhaka-1217
📞 01753600022 (WhatsApp)

আমরা আছি আপনার পাশে — আয়কর রিটার্ন দাখিলকে সহজ, নিরাপদ ও ঝামেলামুক্ত করতে।

Address

435, Boro Moghbazar (1st Floor), Wireless Railgate, Opposite Side Of Chan Jame Mosque, Bangladesh And Room No. 751 (6th Floor) Bar Association Building, 6-7, Court Street, Katwali-1100
Dhaka
1217

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801753600022

Website

Alerts

Be the first to know and let us send you an email when Business Legal Solutions Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Business Legal Solutions Center:

Share

Category