True or false choice

True or false choice We are all need something but something is nothing till last breath.

03/12/2024

এসেছি আবার চলে যাব, রেখে যাব আর্তনাদের পদচিহ্ন কারণ আমরা যারা বলতে পারিনা, যাচনা করতে পারিনা অথচ আমরা বুঝি আমাদের অধিকারের সীমানা কতটুকু, পৃথিবীর মঞ্চের কৃত্রিম ব্যবস্থার যাঁতাকলে পিষ্ট আমাদের চেতনা। যুগে যুগে শ্রেণীহীনতার কথা বলে আমাদের রক্তের উপর দাঁড়িয়ে জন্ম নিতে থাকে নব্য শোষকের ও শাসকের দল আর আমাদের লাশগুলো পড়ে থাকে রাস্তার মোড়ে, এ্যাভিনিউতে অথবা বিদ্রোহী বেশে কোন এক জঙ্গলে কখনোবা লোহার প্রাচীর ঘেরা কপাট বন্ধ ঘরে ্প্রাণ সংহারের প্রতীক্ষার লড়াইয়ে। পৃথিবীর আদি থেকে শ্রেণী বৈষম্য ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে এটাই প্রকৃতির নিয়ম তা না হলে মানব সভ্যতার ক্রমবিকাশ অসম্ভব। শাসক শ্রেণী শ্রমিক শ্রেণী, বণিক শ্রেণী ধনীক শ্রেণী গরিব শ্রেণী সকল শ্রেণীই স্রষ্টার সৃষ্ট কর্ম কারণ মানবজাতিকে পরীক্ষার জন্য কর্মে কে শ্রেষ্ঠতর, কিন্তু যে যেই শ্রেণীর অধিবাসী তাকে তার স্ব স্থানে কন্টকহীন জীবন উপভোগের ক্ষেত্র তৈরি করে দেওয়াই শাসক শ্রেণীর কাজ, এতেই আমরা পরিতৃপ্ত কিন্তু তারা তাদের শ্রেণী সীমা ভেদ করে আসমান দখলের অভিপ্রায়ে মানব রচিত বিভিন্ন তন্ত্র ও বাদের কুমন্ত্রণা দিয়ে তাদের স্বার্থ হাসিল করার জন্য আমাদেরকে বলিদান করে আমরা আবার তা আদর্শ ভেবে হাসি মুখে মেনে নিয়ে জীবন দিয়ে শহীদের তকমা অর্জন করি। পৃথিবীতে অধিকাংশ লড়াই সংঘটিত হয়েছে বৈষমহীনতার কথা বলে অথচ এর পিছনে ছিল ক্ষমতার লড়াই আর এই লড়াইয়ে হার জিতের পরিসমাপ্তি ঘটে কে কত রক্ত দিতে পারে অথবা নিতে পারে আর সেই রক্তের হোলি খেলায় আমরা অগ্রগামী এইসব অহিংস ও সহিংস ক্ষমতার লড়াইয়ে প্রকৃতি প্রদত্ত আমাদের নিজ নিজ শ্রেণীকে বিভাজিত করে সামাজিক বিশৃঙ্খলা, অনাচার সৃষ্টি করে জন্ম হয় নতুন ছোট বড় শাসক শ্রেণী ও শোষক শ্রেণীর যেটা সমাজের তৃণমূলের সহাবস্থান ও সংহতি ধ্বংস করে এমনকি পরিবারেও এর প্রভাব পরিলক্ষিত হয়, তাই মানব রচিত এইসব ব্যবস্থার অন্তরালে খুঁজতে হবে অন্য কোন ব্যবস্থা তাতেই নিহিত আছে আমাদের মুক্তি।

02/09/2024

তৃনমুলের ভাবনা।

বিগত প্রায় আড়াই দশক ধরে যারা রাজনীতির আর্দশ বিবর্জিত হয়ে অপরাজনীতি দিয়ে সমাজ তথা রাষ্ট্রকে ধিদ্বাবিভক্ত করে ক্ষমতা কুক্ষিগত করার অপচেষ্টায় লিপ্ত থাকা
সরকার পরিচালনাকারী সব দলের মধ্যে আওয়ামী লীগ নামক দলটি যা দেখালো তা তাকে ফ্যাসিবাদী তকমা নিয়ে ক্ষমতা থেকে বিদায় নিতে হলো এটাই হওয়ার ছিল হয়েছেও তাই।
কিন্তু এখন যারা রাজনৈতিক সংস্কার করতে চান তাহলে যারা ২০১৪ থেকে২০২৪ পর্যন্ত আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর তৃণমূল পর্যায়ে কমিটি গুলোতে নেতৃত্ব দেওয়া লুটেরাদের খুঁজে বের করে যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনতে হবে কারণ এরা অপশাসনের অংশীদার। এদের যদি কোন প্রকার ছাড় দেওয়া হয় তাহলে আবারো তৃণমূল ফ্যাসিবাদের উত্থ্যান নিশ্চিত। কারণ যারা আবারো ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে মরিয়া তার অবশ্যই এদেরকে কাজে লাগিয়ে সামাজিক ও রাজনৈতিক বিপর্যয় ঘটিয়ে আগের মত সমাজ ও রাষ্ট্রে তাদের অবস্থান সুসংহত করে ফায়দা হাসিল করার চক্রান্তে লিপ্ত থাকবে কারণ এরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার মতো নয় এরা সুবিধাবাদী এবং সুবিধাভোগী। এদের পরিবর্তে যারা এদের কর্তৃক নির্যাতিত অবহেলিত তাদের যদি সুযোগ করে দেওয়া হয় তাহলে ফ্যাসিবাদকে মোকাবেলা করার জন্য বর্তমান সরকারের সময় এবং শক্তির অপচয় অনেকাংশে হ্রাস পাবে এরা এমনিতেই সামাজিক ভাবে বয়কটের মুখে পড়ে তৃণমূল থেকে অস্তিত্ব বিলীন হয়ে গেলে জাতীয় পর্যায়ে এর সুফল পাওয়া যাবে। এরা যে শুধু লুটপাট দখল চাঁদাবাজি টেন্ডারবাজিতে সিদ্ধহস্ত ছিল তা নয় এরা নিজেদের দলের আর্দশিক নেতা ও সমর্থকদের যারা তাদের অপর্কমের সমালোচনা করত তাদেরকে নিপীড়ন করে কণ্ঠরোধ করে রাখা হতো তাই এরা নিজেদের ঘরে নিজেরাই ধিক্কৃত ও অভিশপ্ত।এরা কিন্তু অল্প সংখ্যক এদের শক্তির উৎস ছিল রাজনৈতিক ফ্যাসিবাদ ও ফ্যাসিবাদী আইন প্রয়োগকারী সংস্থা তাই এই পরিবর্তিত সময়ে র্নিমূল করতে না পারলে এদের মদদ দেওয়া সমাজের নানা স্তরে ঘাপটি মেরে বসে থাকা ফ্যাসিবাদী প্রেতাত্মারা পুনঃ র্নিদেশ দিয়ে সমাজ তথা রাষ্ট্রে বিশৃঙ্খল অবস্থা তৈরি করে আবারো জাতীয় দুর্দশার কারণ হতে পারে । কারণ ইতিমধ্যেই এরা নানা ভাবে অন্যান্য রাজনৈতিক তৃণমূল নেতাদের ম্যানেজ করে স্বগর্বে নিজ নিজ গন্ডির ভিতরে বসে আছে। যা জনমনে শংকা সৃষ্টি করছে ফ্যাসিবাদ ফিরে আসা ও বৈষম্যবিরোধী অভূথ্যানের মুল এজেন্ডার বাস্তবায়ন নিয়ে। তাই গন রায়ের প্রতি সম্মান দেখিয়ে এদের নিপাত না করে আর্থ-সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থার সংস্কার আদৌও সম্ভব বলে মনে হয় না কারণ বর্তমান এবং অতীত একে অপরের পরিপূরক যদিও রাজনৈতিক দলগুলোর জাতীয় পর্যায় থেকে বলা হয় ভিন্ন কথা কারন অতি তৃনমূলের প্রকৃত কন্ঠ তাদের কাছে পৌঁছায় না পথে পথে চিন্তাই হয়ে বিকৃত ভাবে উপস্থাপিত হয় এটা সব রাজনৈতিক দলের ক্ষেত্রে একই রকম। তাই যারা গ্রাম্য অতি তৃণমূলের সাধারণ অধিবাসী তারা সব সময়ই নষ্ট রাজনৈতিক ব্যাক্তিদের নিকট ফুটবলের মতো আর এই থেকে পরিত্রাণের জন্য অভূথ্যান। আমরা যেকোন রাজনৈতিক দলের নিপীড়ন ও অপশাসন থেকে মুক্তি চাই আর সেটা এখনই সম্ভব। প্রথম তৃণমূল থেকে রাজনৈতিক সংস্কার পরে রাষ্ট্র সংস্কার। আর তা যদি না হয় তাহলে যে কপাল সেই মাথা, ইতিহাস কাউকে ক্ষমা করবেনা এটা নিশ্চিত।

02/07/2024

পৃথিবী প্রতিটি সৃষ্টির জন্য একটি গতিশীল গন্তব্য কিন্তু সেখানে কোন সফলতা নেই যদিও আপনি মনে করেন সমস্ত সুখ আপনাকে ঘিরে রেখেছে। অন্যদিকে যারা মনে করে সমস্ত অন্ধকার তাদের ঘিরে রেখেছে কিন্তু তাদের ভাগ্য জীবনের সাথে মিথ্যে খেলা করেছে। বাস্তবতা হল উভয়ই একটি বানোয়াট জগতের সাথে বসবাস করছে। আসল সাফল্য কী আর আসল ব্যর্থতা কী তারা জানে না। প্রকৃত সফলতা ও ব্যর্থতা মৃত্যুর পর এমনকি আমাদের প্রিয় গ্রহ ও সৃষ্টির সকল সৃষ্টিকে ধ্বংস করে দেবেন মহান আল্লাহ। সেই সব মানুষই কেয়ামতের দিন পরাক্রমশালী স্রষ্টার সামনে সফল হবে এবং জান্নাত বা নরকের আগুনে প্রবেশের অনুমতি পাবে যা হবে আমাদের চূড়ান্ত গন্তব্য এবং বাস্তবতা। (সত্য বা মিথ্যা এটি আপনার পছন্দ)

02/07/2024

the world is a dynamic destination for every single creation but there is no succssed although you think all the happiness surrounded you. on the other hand who think all the darkness surrounded them but their destiny played false with the life. the reality is both are living with a fabricating world. the fact is what is the real success and what is the real failure they don't know . the real success and failure after death even our beloved planet and all creature of creation will be destroyed by the mighty god. all those people will be success in the resurrection day in front of mighty creator and will get pass of paradise or hellfire that will be our final destination and reality.( true or false it's your choice)

21/04/2023

May Allah peace be upon you and give ability to daily perform in according to 7 verse of surah fatiha which he has sent down upon us. Amin,
EID MUBARAK.

18/04/2023

O' imperishable infinity earth dweller
The new midwife of the new creation
Full of fascination fearless believer.

Once gave a word together
We will come around on a whirl path
At some juncture of time.

To keep the word still to day
The heart is incarcerated,
remember of secret agreement
The soul is anxious to know.
I am sit beside on the street and waiting with a bunch of flowers.

Mohammad zarjish

IELTS British council
07/04/2023

IELTS British council

Our IELTS Coach courses are for adults who are planning to take the IELTS test in the future and need to build their knowledge of English to get their desired IELTS band score. Our courses will help you prepare for each module of the IELTS Test and take you closer to your dreams.

23/03/2023
22/03/2023

How beautiful is sheikh Zahid street in Dubai.

Address

Natun Bazaar, Gulshan,Dhaka,1212
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when True or false choice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category