এডভোকেট মোঃ পলাশ বাহাদুর

এডভোকেট মোঃ পলাশ বাহাদুর Legal opinion

মুসলিম ফারায়েজ নীতি মোতাবেক মৃত ব্যাক্তির সম্পত্তির বিভাজন।১। স্ত্রীর দুই অবস্থাঃ(ক) মৃত ব্যাক্তির সন্তান না থাকলে ১/৪,(...
30/10/2022

মুসলিম ফারায়েজ নীতি মোতাবেক মৃত ব্যাক্তির সম্পত্তির বিভাজন।

১। স্ত্রীর দুই অবস্থাঃ
(ক) মৃত ব্যাক্তির সন্তান না থাকলে ১/৪,
( খ) আর থাকলে ১/৮ অংশ পাইবে।

২। স্বামীর দুই অবস্থাঃ
(ক) স্ত্রীর মৃত্যুর পর সন্তান না থাকলে ১/২,
( খ) আর থাকলে ১/৪ অংশ পাইবে।

৩। কন্যার তিন অবস্থাঃ
(ক) একজন মাত্র কন্যা থাকলে ১/২ ,
( খ) একাধিক থাকলে ২/৩ অংশ পাইবে,
(গ) পুত্র কন্যা একসাথে থাকলে ২:১ অনুপাতে পাইবে।

৪। পিতার তিন অবস্থাঃ
(ক) মৃত্যু ব্যাক্তির পুত্র বা পৌত্র বা পুরুষ শ্রেনী বর্তমানে থাকলে ১/৬ অংশ পাইবে,
(খ) পুরুষ শ্রেনি না থাকলে এবং কন্যা বা পৌত্রী বা মহিলা শ্রেনী বর্তমানে থাকলে( ১/৬+অবশিষ্ট) অংশ পাইবে,
(গ)পুরুষ বা মহিলা শ্রেনী বর্তমানে না থাকলে অবশিষ্ট সকল অংশ পাইবে।

৫। মায়ের তিন অবস্থাঃ
(ক) মৃত্যু ব্যক্তির সন্তান বা একাধিক ভাইবোন থাকলে ১/৬ অংশ পাইবে,
(খ) মৃত্যু ব্যক্তির যদি কোন সন্তান না থাকে বা ভাইবোন ২ জনের কম থাকলে ১/৩ অংশ পাইবে,
(গ) স্বামী বা স্ত্রীর সাথে পিতা মাতা উভয়ে থাকলে , মৃত্যু ব্যক্তির সম্পত্তি থেকে স্বামী বা স্ত্রীর অংশ দেয়ার পর বাকি সম্পত্তির ১/৩ অংশ পাইবে।

৬। বৈপিত্রীয় ভাইবোনদের তিন অবস্থাঃ
(ক) একজন মাত্র বৈপিত্রীয় ভাইবোন থাকলে ১/৬ অংশ,
(খ) একাধিক থাকলে ১/৩ অংশ পাইবে
(গ) মৃত্যু ব্যাক্তির পুত্র বা পৌত্র,পিতা বা দাদা থাকলে বঞ্ছিত হইবে।

৭। পৌত্রীগনের ছয় অবস্থাঃ
(ক) একজন মাত্র পৌত্রী থাকলে ১/২,
( খ) একাধিক থাকলে ২/৩ অংশ পাইবে,
(গ) যদি মৃত্যু ব্যক্তির একজন মাত্র কন্যা থাকে তাহলে পৌত্রীগন ১/৬ অংশ পাইবে,
(ঘ) যদি মৃত্যু ব্যক্তির একাধিক কন্যা থাকে তাহলে পৌত্রীগন বঞ্ছিত হইবে,
(ঙ) মৃত্যু ব্যক্তির পৌত্রী ও পৌত্র একই সাথে থাকলে অংশীদার হইবে,
(চ) যদি মৃত্যু ব্যক্তির পুত্র থাকে তাহলে পৌত্রীগন বঞ্ছিত হইবে।

৮। সহোদরা বোনদের পাঁচ অবস্থাঃ
(ক) একজন মাত্র সহোদরা বোন থাকলে ১/২,
( খ) একাধিক থাকলে ২/৩ অংশ পাইবে,
(গ) সহোদরা বোনের সাথে সহোদরা ভাই থাকলে আসাবা হইবে,
(ঘ) যদি মৃত্যু ব্যক্তির একজন মাত্র কন্যা বা পৌত্রী থাকে তাহলে সহোদরা বোনগন ১/৬ অংশ পাইবে। একাধিক কন্যা বা পৌত্রী থাকলে এবং অন্য কোন ওয়ারিশ না থাকলে অংশীদার হইবে,
(ঙ) মৃত্যু ব্যাক্তির পুরুষ শ্রেনীর ওয়ারিশ থাকলে সহোদরা বোনগন বঞ্ছিত হইবে।

৯। বৈমাত্রিয় বোনদের সাত অবস্থাঃ
(ক) যদি মৃত্যু ব্যাক্তির সহোদরা বোন না থাকে ও একজন মাত্র বৈমাত্রিয় বোন থাকলে ১/২,
(খ)একাধিক থাকলে ২/৩ অংশ পাইবে,
(গ) যদি মৃত্যু ব্যক্তির একজন মাত্র সহোদরা বোন থাকে তাহলে বৈমাত্রিয় বোন ১/৬ অংশ পাইবে,
(ঘ) যদি মৃত্যু ব্যক্তির একাধিক সহোদরা বোন থাকে তাহলে বৈমাত্রিয় বোনগণ বঞ্ছিত হইবে,
(ঙ)যদি মৃত্যু ব্যক্তির একাধিক সহোদরা বোন থাকে এবং বৈমাত্রিয় বোনের সাথে বৈমাত্রিয় ভাই থাকলে একএে অংশীদার হইবে।
(চ) মৃত্যু ব্যাক্তির কন্যা বা পৌত্রী থাকলে এবং অন্য কোন ওয়ারিশ না থাকলে বৈমাত্রিয় বোনগণ অবশিষ্ট অংশ পাইবে,
(ছ) মৃত্যু ব্যক্তির পুরুষ ওয়ারিশ থাকলে বৈমাত্রিয় বোনগন বঞ্ছিত হইবে।

১০। দাদী নানীর ২ অবস্থাঃ
(ক) পিতৃ বা মাতৃ সম্পর্কের এক বা একাধিক যাহাই হোক ১/৬ অংশ পাইবে,
(খ) মৃত্যু ব্যক্তির মাতা জীবিত থাকলে বঞ্ছিত হইবে। তবে পিতা জীবিত থাকলে দাদী বঞ্ছিত হইবে।

অনিবন্ধিত সুদ কারবারিদের বিরুদ্ধে মাননীয় হাইকোর্ট বিভাগের আদেশ,এখন থেকে সুদ কারবারিদের বিরুদ্ধে ভুক্তভোগীরা আইনি ব্যাবস্...
21/04/2022

অনিবন্ধিত সুদ কারবারিদের বিরুদ্ধে মাননীয় হাইকোর্ট বিভাগের আদেশ,এখন থেকে সুদ কারবারিদের বিরুদ্ধে ভুক্তভোগীরা আইনি ব্যাবস্থা নিতে পারবেন।

সন্তান হিসেবে পিতা হত্যাকারীর শাস্তি নিশ্চিত করা একটা বড় প্রাপ্তি তার জন্য। ছবিটি দেখেন--মাকে সাথে করে নিয়ে কষ্টের এক আন...
06/04/2022

সন্তান হিসেবে পিতা হত্যাকারীর শাস্তি নিশ্চিত করা একটা বড় প্রাপ্তি তার জন্য।

ছবিটি দেখেন--মাকে সাথে করে নিয়ে কষ্টের এক আনন্দাশ্রু বইছে #আইনজীবী সেগুফতা তাবাসসুম আহমদের চোখে! তিনি ছিলেন তার বাবার হত্যার মামলার একজন আইনজীবী। দীর্ঘ ১৬ বছর কঠিন আইনি লড়াই শেষে তিনি তার বাবার হত্যার চূড়ান্ত রায় পেয়েছেন দেশের সর্বোচ্চ আদালত থেকে। তার পরিশ্রম সার্থক। এজন্য মাকে সাথে নিয়ে মিডিয়ার সামনে এসে আর কান্না লুকিয়ে রাখতে পারেননি!

তার বাবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক তাহের আহমেদকে যখন হত্যা করা হয় সেগুফতা তখন ইন্টারের ছাত্রী! বাবা হত্যার বিচারের জন্য তিনি সিদ্ধান্ত বদলে আইনে পড়াশুনা শুরু করেন। পরবর্তীতে বিচারিক আদালতের রায় হাইকোর্টে গেলে সেটা যেন নিশ্চিত হতে পারে সেজন্য হাইকোর্টে প্রাক্টিস শুরু করেন! শুনেই চোখ ভিজেছে।

গতকাল দেশের আপিল বিভাগ খুব গুরুত্বপূর্ণ এই রায় দেয়। অধ্যাপক তাহের আহমেদকে নৃশংসভাবে হত্যা করার জন্য দুজনকে মৃত্যুদন্ড ও আরো দুজনকে যাবজ্জীবন কারাদন্ড দেয়! তার জন্য লেগে গেল ১৬ বছর! অবিশ্বাস্য! ২০১৩ সালে হাইকোর্টের থেকে আপিলেট ডিভিশনের রায় পেতেই ৯ বছর! ভয়ংকর ব্যাপার মূল আসামী তারই ডিপার্টমেন্টে সহযোগী অধ্যাপক মহিউদ্দিন যে কিনা একসময় তার ছাত্র ছিলো! শুধুমাত্র পদন্নোতির পথে বাধা হওয়ায় খুনী মহিউদ্দিন কেয়ারটেকার সাথে নিয়ে তাহের স্যারকে খুন করে সেপ্টিক ট্যাংকে ফেলে রাখে! ভাবা যায়! সারা দেশ তখন তোলপাড় হল৷ প্রক্রিয়া শেষে হারামিগুলিকে ঝুলায় দেয়া হোক। এই পরিবারটির উপর দিয়ে কি ঝড় বয়ে গেছে ভাবতেই চুপসে যাচ্ছি!

ধন্য মেয়ে সেগুফতা তাবাসসুম আহমেদ। কি দৃঢ়চেতা মনোবল নিয়ে লড়াই করলেন শেষ পর্যন্ত বাবা হত্যার বিচার নিয়েই ঘরে ফিরেছেন। স্যালুট আপনাকে 🌼

সংগৃহীত

http://lawyersclubbangladesh.com/2021/11/16/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%81%e0...
21/11/2021

http://lawyersclubbangladesh.com/2021/11/16/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%b2%e0%a6%be/

নারীকে ‘দুশ্চরিত্রা’ বলার ১৮৭২ সালের সাক্ষ্য আইনের বিদ্যমান ধারা বাতিলে সরকার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন অ...

আইনি ভাবনা বিষয়ঃ রেইন ট্রি হোটেলে ধর্ষন মামলা।মাননীয় আইনমন্ত্রী এডভোকেট জনাব আনিসুল হক স্যারের একটা চিঠি অনুসারে মাননীয় ...
16/11/2021

আইনি ভাবনা
বিষয়ঃ রেইন ট্রি হোটেলে ধর্ষন মামলা।

মাননীয় আইনমন্ত্রী এডভোকেট জনাব আনিসুল হক স্যারের একটা চিঠি অনুসারে মাননীয় প্রধান বিচারপতি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং ৭ এর বিচারক মোছা. কামরুন্নাহারকে আদালতে না বসার নির্দেশ দিয়েছেন। এই বিষটির মাধ্যমে প্রমানিত হলো বাংলাদেশের বিচার বিভাগ এখন ও স্বাধীন নয়। মামলাটি নিয়ে আপীলে হাইকোর্ট বিভাগ পর্যবেক্ষণ দিতে পারতো কিংবা নিম্ম আদালতের সিদ্ধান্ত সংশোধন করতে পারতো। কারন হাইকোর্ট বিভাগ পর্যবেক্ষন কিংবা সীদ্বান্ত দিলে তা নজীর তৈরি করে কিম্তু নিম্ন আদালতের বিচারকের সিদ্ধান্ত কোন নজির তৈরী করেনা। সুতরাং নিম্ম আদালতের দেওয়া পর্যোবেক্ষনে ৭২ ঘণ্টার মধ্যে ধর্ষণ মামলা দায়ের না করলে, উক্ত বিষয়ে মামলা না নিতে পুলিশকে যে পরামর্শ দেওয়া হয়েছে, সেটা আপীলে হাইকোর্ট বিভাগ কর্তৃক সংশোধন করালে অন্তত বিচার বিভাগ নিয়ে এই বিতর্ক হত না।

Address

Dhaka

Telephone

+8801700829211

Website

Alerts

Be the first to know and let us send you an email when এডভোকেট মোঃ পলাশ বাহাদুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to এডভোকেট মোঃ পলাশ বাহাদুর:

Share