18/06/2026
সমাজে সবার সবাইকে অন্ধভাবে বা জোর করে "সম্মান" করতেই হবে—এমন কোনো নিয়ম নেই। সবার দৃষ্টিভঙ্গি বা মানসিকতা এক নাও হতে পারে। কিন্তু কাউকে অসম্মান না করাটা ন্যূনতম সৌজন্যতাবোধ এবং একটি সুস্থ সমাজের লক্ষণ। বিশেষ করে একজন মানুষ যখন শিক্ষা ও মেধার পেছনে নিজের জীবন ও শ্রম ইনভেস্ট করেন, তখন তাকে কারণে-অকারণে হেয় প্রতিপন্ন করাটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আসলে কাউকে সম্মান করতে না পারলেও অন্তত তার প্রতি অসম্মান প্রদর্শন না করাটাই হলো আসল ভদ্রতা।