নারী, শান্তি ও নিরাপত্তা

নারী, শান্তি ও নিরাপত্তা for a new National Action Plan (NAP) on WPS following UNSCR 1325.

This page, operated by BNPS, is for promoting and localizing Women, Peace and Security (WPS) agenda in Bangladesh in collaboration with UN Women and CSOs to advocate with Bangladesh Govt.

08/06/2026
08/06/2026

সাতক্ষীরায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ ও অর্জন ফাউন্ডেশনের উদ্যোগে নারী, শান্তি ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা স....

07/06/2026

প্রেস বিজ্ঞপ্তি:সাতক্ষীরায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ ও অর্জন ফাউন্ডেশনের উদ্যোগে নারী, শান্তি ও সহিংসতা প্রতিরো.....

07/06/2026

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলার শ্যামপুর গ্রামে নারী, শান্তি ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত ...

গত মঙ্গলবার, ১৯ মে ২০২৬, রাঙামাটির বনরূপায় প্রোগ্রেসিভ কার্যালয়ে নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডার বাস্তবায়ন এগিয়ে নে...
22/05/2026

গত মঙ্গলবার, ১৯ মে ২০২৬, রাঙামাটির বনরূপায় প্রোগ্রেসিভ কার্যালয়ে নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডার বাস্তবায়ন এগিয়ে নেওয়া এবং স্থানীয় কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

ইউএন উইমেন-এর কারিগরি সহায়তায় স্থানীয় উন্নয়ন সংগঠন প্রোগ্রেসিভ ও বাংলাদেশ নারী প্রগতি সংঘের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই কর্মশালায় স্থানীয় স্টেকহোল্ডারগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।





বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার অডিটোরিয়ামে আজ ২১ মে ২০২৬ “Advancing WPS Agenda in Bangladesh: Local Ac...
21/05/2026

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার অডিটোরিয়ামে আজ ২১ মে ২০২৬ “Advancing WPS Agenda in Bangladesh: Local Action Plan for Peace” শীর্ষক এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ইউএন উইমেন-এর কারিগরি সহায়তায় নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক স্থানীয় কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের রূপরেখা নির্ধারণের জন্য এই কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটি (সিডিএস) এবং বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজুর রহমান। বিশেষ অতিথিমণ্ডলির মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মিরাজ আহাম্মেদ; উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ খলিলুর রহমান; উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার শরিফা আক্তার; মেহেন্দিগঞ্জ থানার ওসি মোঃ মমিন উদ্দিন; বিএনপিএস-এর সহকারী প্রকল্প সমন্বয়কারী সেঁজুতি ধর ও সিডিএস-এর পরিচালক সামিয়া আলী অননা।

এ ছাড়াও উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি, উন্নয়নকর্মী, নারী নেত্রী, যুব প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক,ও সুশীল সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজুর রহমান কর্মশালায় বলেন, টেকসই শান্তি প্রতিষ্ঠা এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে নারী অংশগ্রহণ বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। বিশেষ করে দুর্যোগ, সহিংসতা ও সামাজিক বৈষম্যের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় নারীদের সক্রিয় সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উপস্থিত বিশেষ অতিথিমণ্ডলিগণ বলেন, নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনার সফল বাস্তবায়নের জন্য স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি ও কার্যকর উদ্যোগ গ্রহণ প্রয়োজন।

কর্মশালায় অংশগ্রহণকারীরা মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন এবং স্থানীয় পর্যায়ে নারী নেতৃত্ব বিকাশ, যুবসমাজকে সম্পৃক্তকরণ, শান্তি প্রতিষ্ঠায় সমন্বিত উদ্যোগ গ্রহণ, নারী নির্যাতন আইন ও ডিজিটাল আইন সেবা প্রদান নিশ্চিত করা, নারী শিক্ষার হার বৃদ্ধি করা, বাল্যবিবাহ প্রতিরোধ করা, নারীউদ্যোক্তা তৈরি, নারীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, দক্ষতা উন্নয়নের জন্য নারীকে প্রশিক্ষণ দেওয়া সম্পর্কিত বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়ার জন্য আহ্বান জানান।

আলোচনায় নারীর ক্ষমতায়ন, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদারের বিষয়ও উঠে আসে।

কর্মশালা শেষে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সিডিএস-এর নির্বাহী পরিচালক সামিয়া আলী অননা।





রাসিন ও বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)-এর যৌথ আয়োজনে এবং ইউএন উইমেন-এর সহায়তায় ফরিদপুরের এসডিসি কনফারেন্স রুমে গতকা...
17/05/2026

রাসিন ও বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)-এর যৌথ আয়োজনে এবং ইউএন উইমেন-এর সহায়তায় ফরিদপুরের এসডিসি কনফারেন্স রুমে গতকাল ১৬ মে ২০২৬, শনিবার নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডার স্থানীয় ইস্যু চিহ্নিতকরণ এবং শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে স্থানীয় কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালাটির উদ্বোধন করেন বিএনপিএস পরিচালক শাহনাজ সুমী। ফ্যাসিলিটেটর ছিলেন রাসিন-এর নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা এবং বিএনপিএস-এর উপপরিচালক নাসরিন বেগম।

কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি শিপ্রা রায়, শিক্ষাবিদ খোদেজা বেগম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মাসউদা হোসেন, কোতয়ালী থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আব্দুল্লা বিশ্বাস, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুল মালেক তালুকদার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এ্যাডভোকেট গোলাম রব্বানী ভূইয়া রতন, শহর সমাজসেবা কর্মকর্তা এস. এম. সুজাউদ্দিন রাশেদ, ব্লাস্ট ফরিদপুর ইউনিটের সমন্বয়কারী শিপ্রা গোস্বামী প্রমুখ।

কর্মশালার দলীয় কাজে এফডিএ-এর উপদেষ্টা মোঃ আজহারুল ইসলাম, এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, বিএফএফ-এর নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদী সাব্বির, এম এ শুকুর মহিলা কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া দত্ত, সাংবাদিক মঞ্জুয়ারা স্বপ্না, দৈনিক যুগান্তর পত্রিকার ফরিদপুর ব্যুরো প্রধান জাহিদ রিপন, পরিবেশ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, ফরিদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর চামেলী আক্তার, দুর্বার নেটওয়ার্কের সভাপতি ফারজানা মোর্শেদ মিতা, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা (তথ্য আপা) লায়লা নূর হীরা, চরাঞ্চলের অধিবাসী শারমিন, হরিজন সম্প্রদায়ের প্রতিনিধি সঙ্গীতা রবি দাস, নদী ভাঙ্গনে উদ্বাস্তু জাহিদ হোসেন সহ নানা শ্রেণি-পেশা এবং কমিউনিটি থেকে আসা প্রতিনিধিত্বকারী ব্যক্তিবর্গ সক্রিয় অংশগ্রহণ করেন।





আজ শনিবার ১৬ মে ২০২৬, সাহারা রেস্টুরেন্ট, কানাইখালি, নাটোরে অনুষ্ঠিত হয় নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডা বিষয়ক এক দিন...
16/05/2026

আজ শনিবার ১৬ মে ২০২৬, সাহারা রেস্টুরেন্ট, কানাইখালি, নাটোরে অনুষ্ঠিত হয় নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডা বিষয়ক এক দিনব্যাপী কর্মশালা।

ইউএন উইমেন-এর সহায়তায় অনির্বাণ কর্ম সংস্থা এবং বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ে স্টেকহোল্ডারদের মধ্যে সচেতনতা তৈরি, বাংলাদেশে এর প্রাসঙ্গিকতা আলোচনা, নারীর সার্বিক নিরাপত্তা বিষয়ে অত্র এলাকার সমস্যা চিহ্নিতকরণ ও বাস্তবায়ন-উপযোগী কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।

অনির্বাণ কর্মসংস্থা, নাটোর-এর নির্বাহী পরিচালক প্রভাতী রানী বসাক-এর সার্বিক পরিচালনায় অনু্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার মোঃ শফিকুল ইসলাম, সদর উপজেলা সমবায় অফিসার মঞ্জিরা পারভীন, অনির্বাণ কর্ম সংস্থার সভাপতি প্রবীর কুমার সাহা, বিএনপিএস-এর প্রজেক্ট এসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর সেঁজুতি ধরসহ স্থানীয় সরকার প্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কর্মশালায় আয়োজকদের পক্ষ থেকে জানা হয় যে, নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডা হলো বিশ্বব্যাপী কার্যকর এমন একটি রূপরেখা যা সংঘাত প্রতিরোধ ও শান্তি প্রক্রিয়ায় নারীদের সমান অংশগ্রহণ, সুরক্ষা এবং অধিকার নিশ্চিত করার ওপর জোর দেয়। এতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজোলিউশন ১৩২৫-এর রেফারেন্স দিয়ে এ অ্যাজেন্ডার চারটি মূল স্তম্ভ অংশগ্রহণ, সুরক্ষা, প্রতিরোধ এবং ত্রাণ ও পুনর্বাসন বিষয়ে বিস্তারিত ধারণা দিয়ে দলীয় কাজ ও অংশগ্রহণমূলক আলোচনার ভিত্তিতে স্থানীয় সমস্যা চিহ্নিত করা হয় ও কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।

কর্মশালায় অংশগ্রহণকারীরা সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে তৃণমূলে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা এবং পুরুষতান্ত্রিক মানসিকতার অবসান ঘটানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এবং বলেন, অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে ফেলে রেখে টেকসই শান্তি ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়। এজন্য নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডা বাস্তবায়নে নারীকে সামনে রেখে সবাই সম্মিলিতভাবে ভূমিকা রাখবেন বলে অঙ্গীকার করেন।





15/05/2026





সাতক্ষীরায় স্থানীয় পর্যায়ে নারী, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সিএসও নেটওয়ার্কের সচেতনতামূলক কর্মশালা অনুষ্....

সিরাজগঞ্জে গতকাল ১১ মে ২০২৬, নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডার স্থানীয় ইস্যু চিহ্নিতকরণ এবং এই বিষয়ে স্থানীয় কর্মপরিক...
12/05/2026

সিরাজগঞ্জে গতকাল ১১ মে ২০২৬, নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডার স্থানীয় ইস্যু চিহ্নিতকরণ এবং এই বিষয়ে স্থানীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রোগ্রাম ফর উইমেন ডেভেলপমেন্ট (পিডাব্লিউডি) ও বাংলাদেশ নারী প্রগাত সংঘ (বিএনপিএস)-এর যৌথ আয়োজনে শহরের পৌর এলাকার আমলাপাড়ায় পিডাব্লিউডি কার্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠিত উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোঃ হেলাল আহমেদ এবং কর্মশালা পরিচালনা করেন পিডাব্লিউডির নির্বাহী পরিচালক হুসনে আরা জলি।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের উপপরিচালক কানিজ ফাতেমা, সিরাজগঞ্জ শহরের ২ নং পুলিশ ফাড়ির পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল মজিদ, সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ইনচার্জ) মোঃ শরীফুল ইসলাম, পিডাব্লিউডির কনসালটেন্ট গোপাল চন্দ্রশীল।

কর্মশালার সক্রিয় অংশগ্রহণকারীদের মধ্যে আরো ছিলেন গয়লা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মমতাজ মহল, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের ফিল্ড অফিসার আছানুর রহমান, সাংবাদিক মোঃ আজিজুর রহমান মুন্না, হোসেন আলী, এনডিপি এনজিওর সিআরই প্রজেক্ট অফিসার মোছাঃ শারমিন আক্তার, অংকুর দুস্থ নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী নাহিদ সুলতানা, আলোর প্রদীপ নেত্রী হাসি খাতুন, এমডিপি-সদস্য মোছাঃ জোস্না, অগ্রগামী সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি ওমর ফারুক রাব্বি সহ অন্যান্য ব্যক্তিবর্গ।





Address

Bangladesh Nari Progati Sangha, 13/14 Babor Road, Block B, Mohammadpur
Dhaka
1207

Opening Hours

Monday 08:30 - 05:00
Tuesday 08:30 - 05:00
Wednesday 08:30 - 05:00
Thursday 08:30 - 05:00
Sunday 08:30 - 05:00

Telephone

+8801712782259

Alerts

Be the first to know and let us send you an email when নারী, শান্তি ও নিরাপত্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to নারী, শান্তি ও নিরাপত্তা:

Share

Category