আয়কর রিটার্ন জমা ও দাখিল

আয়কর রিটার্ন  জমা ও দাখিল (Income Tax) জমা ও দাখিলের এর যাবতীয় সকল কাজ করা হয় এবং অন্যান্য আইন মূলক(Civil, Criminal)কাজ করা হয়

বাংলাদেশে উপহার সংক্রান্ত বিধানে সাধারণ দেওয়ানি সম্পত্তি আইন,ধর্মীয় আইন (যেমন—মুসলিম ‘হেবা’)এবং আয়কর অব্যাহতির বিষয়গুলোর...
11/08/2026

বাংলাদেশে উপহার সংক্রান্ত বিধানে সাধারণ দেওয়ানি সম্পত্তি আইন,ধর্মীয় আইন (যেমন—মুসলিম ‘হেবা’)এবং আয়কর অব্যাহতির বিষয়গুলোর সমন্বয় ঘটেছে।স্বামী-স্ত্রী, পিতা-মাতা, সন্তান এবং আপন ভাই-বোনের মতো নির্দিষ্ট নিকটাত্মীয়দের মধ্যে অর্থ কিংবা স্থাবর বা অস্থাবর সম্পত্তি উপহার হিসেবে আদান-প্রদান করা হলে তা সম্পূর্ণ করমুক্ত থাকে।তবে অন্যান্য আত্মীয় (যেমন—শ্বশুরবাড়ির লোকজন বা বন্ধু-বান্ধব)কিংবা তৃতীয় কোনো পক্ষের কাছ থেকে পাওয়া উপহারের ক্ষেত্রে কর-সংক্রান্ত নিয়ম প্রযোজ্য হতে পারে।

কর অব্যাহতি ও নিয়মাবলি:

■ কর-মুক্ত গ্রহীতা: স্বামী বা স্ত্রী, পিতা-মাতা, সন্তান এবং আপন ভাই-বোনের মধ্যে উপহার আদান-প্রদান ১০০% কর-মুক্ত।

■ করযোগ্য উপহার: শ্বশুরবাড়ির আত্মীয়স্বজন, দূর সম্পর্কের আত্মীয় বা কর-অব্যাহতিপ্রাপ্ত নয় এমন কোনো শ্রেণীর কাছ থেকে প্রাপ্ত উপহার সাধারণ আয়কর মূল্যায়ন অথবা উপহার কর সংক্রান্ত বিধানের আওতাভুক্ত।

■ ব্যাংকিং চ্যানেল: কর আইন মেনে চলার স্বার্থে, ৫,০০,০০০ টাকার বেশি যেকোনো আর্থিক লেনদেন বা উপহারের অর্থ অবশ্যই আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন করতে হবে।

゚viralシfypシ゚viralシalシ ゚viralシfypシ゚
আয়কর রিটার্ন জমা ও দাখিল

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত নতুন কর কাঠামো অনুযায়ী মধ্য ও নিম্ন-মধ্যবিত্ত করদাতাদের ওপর করের চাপ ১২% থেকে প্রায় ১৬.৭% প...
10/08/2026

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত নতুন কর কাঠামো অনুযায়ী মধ্য ও নিম্ন-মধ্যবিত্ত করদাতাদের ওপর করের চাপ ১২% থেকে প্রায় ১৬.৭% পর্যন্ত বাড়তে পারে। যদিও সাধারণ করমুক্ত আয়সীমা কিছুটা বাড়িয়ে চার লাখ টাকা করা হয়েছে,তবে প্রথম দিকের ৫ শতাংশ করের স্ল্যাব বাতিল করে সরাসরি ১০ শতাংশ নির্ধারণ এবং বিনিয়োগের বিপরীতে কর রেয়াত কমানোর ফলে মূলত নিয়মিত করদাতাদের নিট করের বোঝা কিছুটা বেড়ে গেছে।

করের চাপ বাড়ার কারণ ও ক্ষেত্রসমূহ:

■ প্রাথমিক কর হার বৃদ্ধি: আয়ের প্রথম স্ল্যাবে ৫ শতাংশের পরিবর্তে সরাসরি ১০ শতাংশ করের প্রস্তাব করা হয়েছে।

■ বিনিয়োগ রেয়াত হ্রাস: সঞ্চয় বা বিনিয়োগে পাওয়া আগের সুবিধা বা ছাড় কমানো হয়েছে।

■ নির্দিষ্ট আয়ের মানুষের ওপর বেশি প্রভাব: বিশেষ করে বার্ষিক ৬ থেকে ১৫ লাখ টাকা করযোগ্য আয় রয়েছে এমন মধ্যবিত্তদের ওপর করের দায় তুলনামূলক বেশি হারে বাড়ছে।

■ দৈনন্দিন ও আমদানিকৃত পণ্যের প্রভাব: কিছু আমদানিকৃত ভোগ্যপণ্যের ওপর শুল্ক ও ভ্যাট বাড়ায় পরোক্ষভাবে জীবনযাত্রার ব্যয়ের চাপও তৈরি হচ্ছে।

゚viralシfypシ゚viralシalシ ゚viralシfypシ゚
আয়কর রিটার্ন জমা ও দাখিল

আমার একজন সম্মানিত ক্লায়েন্টের রিটার্নে প্রদর্শিত হিসাবের একটি অংশ শেয়ার করছি।করদাতাদের জন্য ঘোষিত ৫% ট্যাক্স ইনসেনটিভ...
08/08/2026

আমার একজন সম্মানিত ক্লায়েন্টের রিটার্নে প্রদর্শিত হিসাবের একটি অংশ শেয়ার করছি।

করদাতাদের জন্য ঘোষিত ৫% ট্যাক্স ইনসেনটিভ বাস্তবে কতটা কার্যকর—তা নিয়ে যথেষ্ট প্রশ্নের অবকাশ রয়েছে। কারণ, এই ইনসেনটিভ মূলত রিটার্ন দাখিলের পর TDS, AIT ও প্রযোজ্য Rebate সমন্বয়ের পর যে পরিমাণ কর প্রদেয় থাকে, শুধুমাত্র সেই প্রদেয় করের ওপরই প্রযোজ্য।

বর্তমান বাস্তবতায় অধিকাংশ করদাতার করের একটি উল্লেখযোগ্য অংশ ইতোমধ্যে উৎসে কর কর্তন (TDS) ও AIT-এর মাধ্যমে পরিশোধিত হয়ে থাকে। ফলে বাস্তবে কতজন করদাতা এই ৫% ইনসেনটিভের পূর্ণ সুবিধা নিতে পারবেন—সেটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন।

বরং এর ফলে ইনসেনটিভ পাওয়ার প্রত্যাশায় কেউ কেউ TDS বা AIT এড়ানোর প্রবণতা দেখালে, সেটি একদিকে যেমন করদাতার আচরণে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, অন্যদিকে সরকারের রাজস্ব আহরণেও বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

তাই ৫% ইনসেনটিভকে কার্যকর ও অর্থবহ করতে এর প্রয়োগের পদ্ধতি ও পরিধি পুনর্বিবেচনা করা প্রয়োজন বলে মনে করি।

゚viralシfypシ゚viralシalシ ゚viralシfypシ゚
আয়কর রিটার্ন জমা ও দাখিল

সরকারি নিরাপদ বিনিয়োগ 🌻❤️ ゚viralシfypシ゚           আয়কর রিটার্ন  জমা ও দাখিল
07/08/2026

সরকারি নিরাপদ বিনিয়োগ 🌻❤️

゚viralシfypシ゚ আয়কর রিটার্ন জমা ও দাখিল

ব্যবসায়ী যদি মুনাফা করেন,তবেই তিনি সরকারকে কর দিতে সক্ষম হন।কিন্তু যদি কোনো মুনাফা না থাকে বা মুনাফার হার সীমিত হয়,তবে ...
07/08/2026

ব্যবসায়ী যদি মুনাফা করেন,তবেই তিনি সরকারকে কর দিতে সক্ষম হন।কিন্তু যদি কোনো মুনাফা না থাকে বা মুনাফার হার সীমিত হয়,তবে তিনি কীভাবে সরকারকে টার্নওভার কর দেবেন? এটি স্পষ্টতই এনবিআর (NBR)-এর এক সুপরিকল্পিত ফ্যাসিবাদী পদক্ষেপ।

゚viralシfypシ゚viralシalシ ゚viralシfypシ゚
আয়কর রিটার্ন জমা ও দাখিল

যদি এক কোটি টাকা ব্যবসায় টার্নওভার হয় তাহলে টার্নওভার ট্যাক্স দিতে হবে, ওটা না করে লাভ বা ক্ষতি—যাই হোক না কেন,আপনাকে ট...
07/08/2026

যদি এক কোটি টাকা ব্যবসায় টার্নওভার হয় তাহলে টার্নওভার ট্যাক্স দিতে হবে, ওটা না করে লাভ বা ক্ষতি—যাই হোক না কেন,আপনাকে টার্নওভার ট্যাক্স দিতে হবে।

টার্নওভার ট্যাক্সের কারণে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা গভীর সংকটে পড়ে গেছেন।পণ্যের উচ্চ মূল্য ও মুদ্রাস্ফীতির কারণে বাংলাদেশে কোনো ব্যবসায়িক পরিবেশ অনুকূলে নেই।আপনার মতামত কী?

゚viralシfypシ゚viralシalシ ゚viralシfypシ゚
আয়কর রিটার্ন জমা ও দাখিল

বাংলাদেশে আয়ের ওপর কর বা আয়করের পরিবর্তে মোট বিক্রির বা টার্নওভারের ওপর কর (টার্নওভার ট্যাক্স/ন্যূনতম কর)আরোপ করায় ব্যবস...
07/08/2026

বাংলাদেশে আয়ের ওপর কর বা আয়করের পরিবর্তে মোট বিক্রির বা টার্নওভারের ওপর কর (টার্নওভার ট্যাক্স/ন্যূনতম কর)আরোপ করায় ব্যবসায়ীদের মধ্যে তীব্র অস্বস্তি তৈরি হয়েছে।মূলত লাভ না হলেও বা লোকসান গুনলেও নির্দিষ্ট হারে এই কর পরিশোধ করতে বাধ্য থাকায় উদ্যোক্তারা বড় ধরণের আর্থিক সংকটের মুখে পড়ছেন।

অস্বস্তির প্রধান কারণসমূহ :

■ মুনাফা না থাকলেও করের বোঝা: আয়কর নির্ধারণ করা হয় ব্যবসার নিট লাভের ওপর। কিন্তু টার্নওভার ট্যাক্স কাটা হয় মোট বিক্রয় বা প্রাপ্তির ওপর,যেখানে ব্যবসার লাভ হলো নাকি লোকসান হলো তা বিবেচনা করা হয় না।ফলে লোকসানি বা কম লাভজনক প্রতিষ্ঠানগুলোও বড় অংকের করের মুখে পড়ে।

■ করদায়ের অস্বাভাবিক বৃদ্ধি: প্রকৃত লাভের ওপর হিসাব করলে যেখানে নামমাত্র কর আসার কথা, সেখানে বাধ্যতামূলক টার্নওভার ট্যাক্সের (যেমন ১% বা ততোধিক হার)কারণে করের পরিমাণ কয়েকগুণ বেড়ে যায়। এটি করদাতাদের ওপর অতিরিক্ত আইনি ও আর্থিক চাপ তৈরি করে।

■ নগদ প্রবাহ বা ক্যাশ ফ্লো সংকট: ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই)নিয়মিত মূলধন ও নগদ অর্থের প্রবাহ সীমিত থাকে।পকেটে আয় বা ক্যাশ না থাকলেও বিক্রির ওপর ভিত্তি করে এই কর পরিশোধ করতে গিয়ে দৈনন্দিন ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা ব্যাহত হয়।

■ কমপ্লায়েন্স বা অনুগত ব্যবসায়ীদের নিরুৎসাহিত করা: যারা নিয়মিত সঠিক হিসাব রাখেন এবং স্বচ্ছভাবে ব্যবসা পরিচালনা করেন,তারা এই নীতির কারণে বেশি ক্ষতিগ্রস্ত হন।এটি সৎ ব্যবসায়ীদের নিরুৎসাহিত করে এবং বিনিয়োগের পরিবেশকে সংকুচিত করে।

゚viralシfypシ゚viralシalシ ゚viralシfypシ゚
আয়কর রিটার্ন জমা ও দাখিল

করব্যবস্থা হতে হবে ন্যায়সঙ্গত, বাস্তবসম্মত ও করবান্ধব।ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন অর্থ আইন ২০২৬-এর মাধ্যমে আয়কর আ...
06/08/2026

করব্যবস্থা হতে হবে ন্যায়সঙ্গত, বাস্তবসম্মত ও করবান্ধব।

ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন অর্থ আইন ২০২৬-এর মাধ্যমে আয়কর আইনে আনা কিছু সংশোধনী পুনর্বিবেচনা ও সংশোধনের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে আনুষ্ঠানিকভাবে প্রস্তাবনা দিয়েছে। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ করদাতা, পেশাজীবী ও ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

゚viralシfypシ゚viralシalシ ゚viralシfypシ゚
আয়কর রিটার্ন জমা ও দাখিল

ব‌্যবসা‌য়ি‌দের চাওয়া!১%টার্নওভর ট্যাক্স এর কারণে৫,০০০ টাকার ট্যাক্স ৫০,০০০টাকা।ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের গলার কাঁটা।...
06/08/2026

ব‌্যবসা‌য়ি‌দের চাওয়া!

১%টার্নওভর ট্যাক্স এর কারণে
৫,০০০ টাকার ট্যাক্স ৫০,০০০টাকা।
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের গলার কাঁটা।
কালো আইন বাতিল করা সময়ের দাবী।

゚viralシfypシ゚viralシalシ ゚viralシfypシ゚
আয়কর রিটার্ন জমা ও দাখিল

রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে কর প্রশাসনের উচিত টিআইএনধারী কিন্তু এখনো আয়কর রিটার্ন দাখিল করেননি এমন প্রত্যেক করদাতাকে নোট...
06/08/2026

রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে কর প্রশাসনের উচিত টিআইএনধারী কিন্তু এখনো আয়কর রিটার্ন দাখিল করেননি এমন প্রত্যেক করদাতাকে নোটিশের মাধ্যমে করের আওতায় আনা। কার্যকর তদারকি ও আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করে সবাইকে রিটার্ন দাখিলে উৎসাহিত করতে হবে। করদাতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং প্রশাসনের সক্রিয় উদ্যোগই রাজস্ব আদায় বৃদ্ধি ও দেশের অর্থনৈতিক অগ্রগতির অন্যতম ভিত্তি।

゚viralシfypシ゚viralシalシ ゚viralシfypシ゚
আয়কর রিটার্ন জমা ও দাখিল

Address

Dhaka

Telephone

+8801305850854

Website

Alerts

Be the first to know and let us send you an email when আয়কর রিটার্ন জমা ও দাখিল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to আয়কর রিটার্ন জমা ও দাখিল:

Shortcuts

Share

Category