MSR Service Ltd. RL- 2832

Directions Website

MSR Service Ltd. RL- 2832 Welcome to MSR Service limited. RL-2832
এম এস আর সার্ভিস ইন্টারন্যাশনাল লিঃ-আর.এল-২৮৩২।
Bangladesh Recruitment/ Human Resource / Training & HR Development.

MSR Bangladesh was Established with a vision to create a Quality outlet for addressing the new growing international demand for skilled and unskilled Human Resource

We Strongly believe in the Philosophy of RRIGHT RECRUITMENT& RIGHT PLEACEMENT. As a Professional Human Resource Supplier ,We never leave anything for granted . All Activities are carefully planned and methodically maintained to achieved total service for both clients and candidates.

We Welcome you to be a part of the MSR Bangladesh Experience.

🇲🇾 আলহামদুলিল্লাহ 🤲 সকল প্রশংসার মালিক মহান আল্লাহ তা'য়ালা   #মালয়েশিয়া    #বিদেশগমন  #মেডিকেলচেকআপ        #বৈধপথে  #প...
28/10/2026

🇲🇾 আলহামদুলিল্লাহ 🤲 সকল প্রশংসার মালিক মহান আল্লাহ তা'য়ালা

#মালয়েশিয়া #বিদেশগমন #মেডিকেলচেকআপ #বৈধপথে #প্রবাসী

প্রেস রিলিজগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারপ্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়বিষয়: মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী ...
15/10/2026

প্রেস রিলিজ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

বিষয়: মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ

ঢাকা, ১৫ অক্টোবর, ২০২৬:
মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার। দীর্ঘদিন ধরে আমাদের বিপুলসংখ্যক কর্মী সেখানে সুনামের সঙ্গে কাজ করছেন এবং দুই দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছেন। তাই আমাদের সরকার দায়িত্ব গ্রহণের পর মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় কার্যকর করা এবং একটি স্বচ্ছ, সুশৃঙ্খল ও ব্যাপক অংশগ্রহণমূলক নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করাকে বিশেষ অগ্রাধিকার দেয়া হয়েছে।
আজ পুরো বিষয়টি আপনাদের সামনে ধাপে ধাপে তুলে ধরা হলো। আগে কী ব্যবস্থা ছিল, বর্তমান সরকার কী উদ্যোগ নিয়েছে, মালয়েশিয়ার সঙ্গে আমাদের কী সমঝোতা হয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে আমরা অতিরিক্ত কী সুযোগ নিশ্চিত করেছি এবং সামনে এই নিয়োগ ব্যবস্থা কীভাবে পরিচালিত হবে।

১. আগে কী ব্যবস্থা ছিল

২০২২ সালের ১৮ ডিসেম্বর বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল, সেই MoU অনুযায়ী মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় তাদের নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি নির্বাচন ও তালিকাভুক্ত করার বিধান রয়েছে। এ ধরনের যোগ্যতার মানদণ্ড শুধু বাংলাদেশের জন্য নয়। মালয়েশিয়া যেসব উৎস দেশ থেকে কর্মী নিয়োগ করে, তাদের ক্ষেত্রেও দেশটির নিজস্ব নীতিমালা ও যোগ্যতার শর্ত রয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মালয়েশিয়ার নির্ধারিত শর্ত অনুযায়ী বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিগুলোর যোগ্যতা যাচাইয়ের প্রক্রিয়া শুরু হয়। আলোচনার একপর্যায়ে মালয়েশিয়ার কর্তৃপক্ষ বাংলাদেশের বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে কিছু শর্তে নমনীয়তা দেখায়, কারণ প্রাথমিকভাবে নির্ধারিত কয়েকটি শর্ত আমাদের অনেক রিক্রুটিং এজেন্সির পক্ষে পূরণ করা কঠিন ছিল।
এই প্রক্রিয়ার ধারাবাহিকতায় প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও সহায়ক দলিলসহ ৪২৩টি রিক্রুটিং এজেন্সির একটি তালিকা মালয়েশিয়ার কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। এই অবস্থায় বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করে।

২. বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর কী করেছে

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর মাননীয় প্রধানমন্ত্রী বন্ধ ও সীমিত হয়ে যাওয়া বৈদেশিক শ্রমবাজারগুলো পুনরায় চালু এবং সম্প্রসারণের বিষয়টিকে সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে গ্রহণ করেন। এর মধ্যে মালয়েশিয়াকে তিনি বিশেষ গুরুত্ব দেন। মালয়েশিয়ার শ্রমবাজারের গুরুত্ব বিবেচনায় মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর তাঁর প্রথম সরকারি বিদেশ সফরের জন্য মালয়েশিয়াকে বেছে নেন। সেই সফরে তিনি মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার পুনরায় চালুর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে আলোচনা করেন।
আমাদের লক্ষ্য শুধু মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু করা নয়। আমাদের এমন একটি ব্যবস্থা তৈরি করতে হবে, যেখানে সর্বোচ্চ সংখ্যক বৈধ ও যোগ্য বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি কাজ করার সুযোগ পাবে এবং একই সঙ্গে আমাদের কর্মীদের স্বার্থ ও অভিবাসন ব্যয় সুরক্ষিত থাকবে।
এই নির্দেশনা অনুসরণ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যায়। একদিকে আমরা মালয়েশিয়ার আইন, তাদের নির্ধারিত যোগ্যতার মানদণ্ড এবং বিদ্যমান MoU-এর প্রতি সম্মান রেখেছি। অন্যদিকে, বাংলাদেশের বৈধ ও যোগ্য রিক্রুটিং এজেন্সিগুলোর অংশগ্রহণের সুযোগ যতটা সম্ভব বিস্তৃত করার বিষয়টি আমরা প্রতিটি আলোচনায় গুরুত্বের সঙ্গে তুলে ধরেছি।

৩. মালয়েশিয়া কী বিষয়ে সম্মত হয়েছে এবং বাংলাদেশ কী অতিরিক্ত সুযোগ নিশ্চিত করেছে

মালয়েশিয়া তাদের নিজস্ব যোগ্যতার ভিত্তিতে যে এজেন্সিগুলো তালিকাভুক্ত করবে, আমরা সেটিকে সম্মান জানাই। একই সঙ্গে আমরা বাংলাদেশের অন্যান্য বৈধ ও যোগ্য রিক্রুটিং এজেন্সিও যেন এই শ্রমবাজারে ব্যবসা ও কর্মসংস্থান সৃষ্টিতে অংশগ্রহণের চেষ্টা করেছি।
তার প্রেক্ষিতে মালয়েশিয়ার কর্তৃপক্ষ তাদের নির্ধারিত যোগ্যতার মানদণ্ড অনুযায়ী বাংলাদেশের একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল), ২৫টি বেসরকারি Processing/Service Agency এবং আরও ৩১২টি Recruiting Agency, অর্থাৎ মোট ৩৩৮টি এজেন্সিকে তালিকাভুক্ত করতে সম্মত হয়েছে। এটি মালয়েশিয়ার নিজস্ব নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে করা হয়েছে।
তালিকাভুক্ত Recruiting Agency নিজেদের উদ্যোগে নিয়োগকর্তা খুঁজে বের করতে পারবে; নিজেদের Job Order বা Demand সংগ্রহ করতে পারবে; বাংলাদেশে নিজেদের কর্মী নির্বাচন করতে পারবে; এবং নিয়ম অনুযায়ী সেই কর্মীদের নিয়োগ কার্যক্রম পরিচালনা করতে পারবে।
এছাড়া একটি বড় মাইলফলক হলো, বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনামূল্যে (জিরো কস্ট) নেওয়ার বিষয়ে নীতিগতভাবে একমত পোষণ করেছে।
আমরা মনে করি, এটি বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান খাতের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি। কারণ এর মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজারে একটি আরও উন্মুক্ত, প্রতিযোগিতামূলক এবং ব্যাপক অংশগ্রহণমূলক পরিবেশ তৈরি হচ্ছে।

৪. পুরো নিয়োগ ব্যবস্থা কীভাবে পরিচালিত হবে

প্রথম ধাপ: Job Order সংগ্রহ
মালয়েশিয়ার কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত সকল বৈধ ও যোগ্য রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ার শ্রমবাজার থেকে নিজেদের উদ্যোগে Job Order বা Demand সংগ্রহ করতে পারবে।

দ্বিতীয় ধাপ: কর্মী নির্বাচন
যে এজেন্সি Job Order সংগ্রহ করবে, সেই এজেন্সি বাংলাদেশের প্রচলিত আইন ও বিধি অনুসরণ করে নিজের কর্মী নির্বাচন ও নিয়োগ কার্যক্রম পরিচালনা করতে পারবে। অর্থাৎ, কর্মী সংগ্রহ ও নির্বাচন করার দায়িত্ব সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির নিজের কাছেই থাকবে।

তৃতীয় ধাপ: মালয়েশিয়ার প্রশাসনিক প্রসেসিং
যেখানে মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রশাসনিক প্রসেসিং প্রয়োজন হবে, যেমন Calling Visa, e-Visa এবং অন্যান্য নির্ধারিত সরকারি প্রক্রিয়া, সেখানে সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)সহ তালিকাভুক্ত অপর ২৫টি Processing/Service Agency প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

চতুর্থ ধাপ: BMET Clearance
মালয়েশিয়ার প্রয়োজনীয় প্রসেসিং সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি বাংলাদেশের নিয়ম অনুযায়ী পরবর্তী কার্যক্রম সম্পন্ন করবে।

এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, মালয়েশিয়ার কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত প্রতিটি বৈধ ও যোগ্য রিক্রুটিং এজেন্সি তার নিজের রিক্রুটিং লাইসেন্সের মাধ্যমেই তার নিজস্ব কর্মীদের BMET Clearance সম্পন্ন করতে পারবে। অর্থাৎ, Job Order যে এজেন্সি সংগ্রহ করবে এবং কর্মী যে এজেন্সি নির্বাচন করবে, সেই এজেন্সি নিজের লাইসেন্সের অধীনেই তার কর্মীদের বাংলাদেশের সরকারি Clearance সম্পন্ন করতে পারবে।

সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এবং অপর ২৫টি Processing/Service Agency প্রশাসনিক প্রসেসিংয়ের কাজ করবে। BMET-এর ছাড়পত্রের জন্য তারা অনুমোদিত এজেন্সিকে অনাপত্তিপত্র (NOC) দিতে পারবে। এর মাধ্যমে প্রতিটি রিক্রুটিং এজেন্সির নিজস্ব দায়িত্ব, জবাবদিহিতা এবং ব্যবসায়িক স্বাধীনতা বজায় থাকবে।

৫. কর্মীদের স্বার্থ কীভাবে সুরক্ষিত থাকবে
এই পুরো ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে থাকবে বাংলাদেশের কর্মীদের স্বার্থ। আমাদের অবস্থান পরিষ্কার। নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, কিন্তু সেই কর্মসংস্থানের জন্য একজন কর্মীকে অতিরিক্ত আর্থিক বোঝা বহন করতে দেওয়া যাবে না। আমরা চাই একজন কর্মী যতটা সম্ভব সাশ্রয়ী, নিরাপদ ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ পান।
রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতিও আমাদের আহ্বান থাকবে, আপনারা ব্যবসা করবেন, নতুন Job Order সংগ্রহ করবেন এবং আরও বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবেন; কিন্তু সবকিছু করতে হবে দেশের আইন মেনে এবং কর্মীদের স্বার্থ সুরক্ষিত রেখে।

৬. এখন পরবর্তী পদক্ষেপ কী

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার জন্য অনুমোদিত মেডিকেল সেন্টার চূড়ান্ত করা একটি চলমান প্রক্রিয়া। বিদ্যমান MoU অনুযায়ী মেডিকেল সেন্টার চূড়ান্ত করার বিষয়টি বাংলাদেশ ও মালয়েশিয়ার যৌথ দায়িত্ব।
শ্রমবাজার দ্রুত উন্মুক্তকরণের স্বার্থে বাংলাদেশ সরকার বিদ্যমান মেডিক্যাল সেন্টারগুলো পরিবর্তনের অনুরোধ জানিয়েছিল। কিন্তু যেহেতু মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়, মানবসম্পদ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ প্রতিনিধি দল সরেজমিনে বাংলাদেশে এসে প্রতিটি মেডিক্যাল সেন্টার পরিদর্শনের পর চূড়ান্ত অনুমোদন দেবে, সেহেতু এই প্রক্রিয়ায় সময়ের প্রয়োজন। তাই মালয়েশিয়া সরকার অনুমোদিত বিদ্যমান তালিকা থেকে বাংলাদেশ সরকারের অনুরোধে ফ্যাসিবাদ ও অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট সকল বিতর্কিত মেডিক্যাল সেন্টার বাদ দিয়ে মালয়েশিয়ার সংশ্লিষ্ট ওয়েবসাইটে তালিকাভুক্ত অবশিষ্ট মেডিক্যাল সেন্টারের মাধ্যমে কার্যক্রম শুরু করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। তবে, শ্রমবাজার চালুর পাশাপাশি যত দ্রুত সম্ভব মালয়েশিয়ার তিন মন্ত্রণালয়ের প্রতিনিধি দল বাংলাদেশে এসে নতুন নীতিমালার আলোকে যাচাই-বাছাই করে মেডিক্যাল সেন্টারের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের কাজ শুরু করবে।

মালয়েশিয়ার সংশ্লিষ্ট ওয়েবসাইটে তালিকাভুক্ত মেডিকেল সেন্টারগুলো বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক নিয়মিতভাবে যাচাই-বাছাই করা হয় এবং সেগুলোকে স্থানীয় নিয়মকানুন মেনে চলতে হয়। কোনো অনিয়ম পাওয়া গেলে বাংলাদেশের কর্তৃপক্ষ সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের কার্যক্রম বন্ধ করতে বাধ্য করবে। আমরা নিয়মিতভাবে এই প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করা হবে। এছাড়াও যথাসময়ে এই তালিকায় আরও কিছু নতুন মেডিকেল সেন্টার যুক্ত করা হবে। দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বর্তমানে বিষয়টি নিয়ে কাজ করছে।
নতুন মেডিকেল সেন্টার যুক্ত করা হলে তা সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং আমাদের মন্ত্রণালয়ও সবার জন্য সেই তালিকা ঘোষণা করবে। আমরা পর্যায়ক্রমে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর তালিকা নিশ্চিত করব।

আমাদের লক্ষ্য শুধু মালয়েশিয়ায় কর্মী পাঠানো নয়। আমাদের লক্ষ্য হলো আরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করা, বৈধ ও যোগ্য প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের সুযোগ বাড়ানো, নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক করা এবং সর্বোপরি আমাদের কর্মীদের স্বার্থ সুরক্ষিত রাখা।
এটি শুধু একটি শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ নয়। আমরা এটিকে বাংলাদেশ ও মালয়েশিয়ার শ্রম সহযোগিতার একটি নতুন এবং আরও অংশগ্রহণমূলক অধ্যায়ের সূচনা হিসেবে দেখতে চাই।

৭. ঘোষণা

মালয়েশিয়ায় যেতে আগ্রহী কর্মী ভাই-বোনদের জন্য কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরুর ঘোষণা দেওয়া হলো। আগ্রহী কর্মীরা তালিকাভুক্ত ও অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন এবং অনুমোদিত মেডিকেল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন। এ ক্ষেত্রে কোনো নির্দিষ্ট মেডিকেল সেন্টারকে এককভাবে স্বাস্থ্য পরীক্ষা পরিচালনার সুযোগ দেওয়া হবে না। আমরা চাই, কর্মীরা যেন সহজে, স্বচ্ছ প্রক্রিয়ায় এবং কোনো ধরনের একচেটিয়া নিয়ন্ত্রণ ছাড়াই মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পান।

এই গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জনে দিকনির্দেশনা ও নেতৃত্ব দেওয়ার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। একই সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের সহযোগিতা ও ইতিবাচক মনোভাবের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হচ্ছে।

এখন সবার দায়িত্ব সরকার, রিক্রুটিং এজেন্সি এবং কর্মী, একসঙ্গে এই সুযোগকে সফল করা এবং মালয়েশিয়ায় বাংলাদেশের জন্য একটি দীর্ঘমেয়াদি, সুশৃঙ্খল ও টেকসই শ্রমবাজার গড়ে তোলা।

স্বাক্ষরিত
মোঃ শরীফুল ইসলাম
জনসংযোগ কর্মকর্তা
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

✈️🇱🇦 লাওসের পথে স্বপ্নপূরণের আরও এক সফল অধ্যায়!আলহামদুলিল্লাহ! 🤲❤️MSR Service International Ltd.-এর মাধ্যমে Construction...
12/10/2026

✈️🇱🇦 লাওসের পথে স্বপ্নপূরণের আরও এক সফল অধ্যায়!

আলহামদুলিল্লাহ! 🤲❤️
MSR Service International Ltd.-এর মাধ্যমে Construction Worker পদে একের পর এক সফল ফ্লাইট সম্পন্ন হচ্ছে লাওসের উদ্দেশ্যে।

প্রতিটি সফল ফ্লাইট শুধু একটি যাত্রা নয়, বরং একটি পরিবারের নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা এবং সুন্দর ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার গল্প। 🧳✨

🇱🇦 গন্তব্য লাওস — হাতে কাজের সুযোগ, চোখে নতুন স্বপ্ন!

আমাদের সম্মানিত ক্লায়েন্টদের এই নতুন যাত্রা হোক নিরাপদ, সুন্দর ও সাফল্যমণ্ডিত। তাঁদের আস্থা ও ভালোবাসাই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা। ❤️

📸 সফল ফ্লাইটের কিছু বাস্তব মুহূর্ত — আপনাদের আস্থাই আমাদের অর্জন।

🏢 MSR SERVICE INTERNATIONAL LTD.
📋 Recruiting License: RL-2832

🤝 স্বপ্ন আপনার, দায়িত্বশীল সহযোগিতায় পাশে থাকার চেষ্টা আমাদের।

━━━━━━━━━━━━━━━━━━

🏢 অফিস ঠিকানা:
এম এস আর সার্ভিস ইন্টারন্যাশনাল লিঃ — আর. এল-২৮৩২
মোঃ মাহি সাওয়াব শাহ সুলতান
ম্যানেজিং ডিরেক্টর

📞 01610505350
📞 01516176282
📞 01610309032
📞 01606147240
📞 01606147241
☎️ 09617505350 — হটলাইন (24/7)

📍 বাড়ি - চ/৮১, প্রগতি সরণি মেইন রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২।

#চাকুরি

✈️🇦🇪 দুবাইয়ে চাকরির সুবর্ণ সুযোগ!স্বপ্নের পথে আরও এক ধাপ এগিয়ে যান!MSR SERVICE INTERNATIONAL LTD. (RL-2832)-এর মাধ্যমে দ...
11/10/2026

✈️🇦🇪 দুবাইয়ে চাকরির সুবর্ণ সুযোগ!

স্বপ্নের পথে আরও এক ধাপ এগিয়ে যান!
MSR SERVICE INTERNATIONAL LTD. (RL-2832)-এর মাধ্যমে দুবাইয়ের স্বনামধন্য TRANSGUARD GROUP LLC-এর EKFC পদে পুরুষ ও মহিলা কর্মী নিয়োগ চলছে।

━━━━━━━━━━━━━━
🔹 পদ: EKFC (পুরুষ/মহিলা)
💰 বেতন: ১০২৫ দেরহাম + OT
⏰ ডিউটি: ৮ ঘণ্টা + ওভারটাইম
🍱 খাবার: কোম্পানি থেকে ২ বেলা
🏠 থাকা: কোম্পানির
🛂 ভিসা: ২ বছর
✅ মেডিকেল, ট্রান্সপোর্ট ও ইউনিফর্ম ফ্রি

📌 প্রয়োজনীয় কাগজপত্র:
• বৈধ পাসপোর্ট
• সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি (৩.৫ × ৪.৫)
• শিক্ষাগত যোগ্যতার সনদ
• জাতীয় পরিচয়পত্র (NID)

⚠️ বিশেষ নির্দেশনা: ভিসা হওয়ার ৩০ দিনের মধ্যে ফ্লাইট করতে হবে।

━━━━━━━━━━━━━━
📞 যোগাযোগ করুন:
📱 01606147241
📱 01600410593
☎️ হটলাইন: 09617505350 (২৪/৭)

🏢 অফিস ঠিকানা:
বাড়ি: চ/৮১, প্রগতি সরণি মেইন রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২।

✨ আপনার স্বপ্ন, আপনার পরিশ্রম—নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাওয়ার সময় এখনই!

#বিদেশে_চাকরি #নিয়োগ_বিজ্ঞপ্তি

🇦🇪 দুবাইয়ে Security Guard নিয়োগ 🇦🇪দুবাইয়ের স্বনামধন্য Transguard Group LLC-তে Security Guard পদে নিয়োগ চলছে।💼 পদ: Securi...
08/10/2026

🇦🇪 দুবাইয়ে Security Guard নিয়োগ 🇦🇪

দুবাইয়ের স্বনামধন্য Transguard Group LLC-তে Security Guard পদে নিয়োগ চলছে।

💼 পদ: Security Guard
🏢 কোম্পানি: Transguard Group LLC, Dubai
💰 বেতন: ১৫০০ দিরহাম + Overtime
⏰ ডিউটি: প্রতিদিন ১২ ঘণ্টা
🏠 থাকা: কোম্পানি কর্তৃক Free Accommodation
✈️ দ্রুত Visa Processing

🚨 গুরুত্বপূর্ণ:
✈️ ভিসা হওয়ার ১৫ দিনের মধ্যে ফ্লাইট করতে হবে — বাধ্যতামূলক।

📌 দুবাইয়ে কাজ করতে আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে যোগাযোগ করুন।

🏢 অফিস:
MSR Service International Ltd. — RL-2832
Managing Director: মোঃ মাহি সাওয়াব শাহ সুলতান

📞 01610505350
📞 01516176282
📞 01610309032
📞 01606147240
📞 01606147241
☎️ 09617505350 — Hotline (24/7)

📍 অফিস ঠিকানা:
বাড়ি - চ/৮১, প্রগতি সরনি মেইন রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২

⚡ সুযোগ সীমিত। আগ্রহী প্রার্থীরা দ্রুত যোগাযোগ করুন।

#চাকরি

03/10/2026
🇦🇪 দুবাইয়ের Transguard Group LLC-তে নিয়োগ চলছে! 🇦🇪🏗️ Construction Sector-এ জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ🔹 শাটারিং কার্পেন্ট...
03/10/2026

🇦🇪 দুবাইয়ের Transguard Group LLC-তে নিয়োগ চলছে! 🇦🇪

🏗️ Construction Sector-এ জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ

🔹 শাটারিং কার্পেন্টার — ১০৫০ দিরহাম + OT
🔹 স্টিল ফিক্সার — ১০৫০ দিরহাম + OT
🔹 মেসন — ১০৫০ দিরহাম + OT
🔹 স্ক্যাফোল্ডার — ১২০০ দিরহাম + OT
🔹 হেলপার — ৮০০ দিরহাম + OT

👷 বয়স: ২১–৩৮ বছর
⏰ ডিউটি: ০৮ ঘণ্টা

✈️ ভিসা হওয়ার ১৫ দিনের মধ্যে ফ্লাইট করতে হবে — বাধ্যতামূলক।

📌 দুবাইয়ে কাজ করতে আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে যোগাযোগ করুন।

🏢 অফিস ঠিকানা:
এম এস আর সার্ভিস ইন্টারন্যাশনাল লিঃ — আর. এল-২৮৩২
মোঃ মাহি সাওয়াব শাহ সুলতান
ম্যানেজিং ডিরেক্টর

📞 01610505350
📞 01516176282
📞 01610309032
📞 01606147240
📞 01606147241
☎️ 09617505350 — হটলাইন (24/7)

📍 বাড়ি - চ/৮১, প্রগতি সরনি মেইন রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২

#চাকুরি

✈️ একটি ফ্লাইট, একটি নতুন শুরু—আরও একটি স্বপ্নের বাস্তবায়ন। 🇦🇪আলহামদুলিল্লাহ, আমাদের হাত ধরে Transguard Group LLC-এর উদ্...
01/10/2026

✈️ একটি ফ্লাইট, একটি নতুন শুরু—আরও একটি স্বপ্নের বাস্তবায়ন। 🇦🇪

আলহামদুলিল্লাহ, আমাদের হাত ধরে Transguard Group LLC-এর উদ্দেশ্যে আরও একটি সফল যাত্রা সম্পন্ন হয়েছে। 🤲✈️

কারও চোখে ছিল বিদেশ যাওয়ার স্বপ্ন,
কারও মনে ছিল পরিবারের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যাশা—
আজ সেই স্বপ্নের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন আমাদের নতুন টিম মেম্বাররা। ❤️

তাদের নতুন পথচলার জন্য রইলো আন্তরিক শুভকামনা।
ইনশাআল্লাহ, আজকের এই সফলতা আগামী দিনের আরও বড় সাফল্যের শুরু হবে। 🌍✈️

🇦🇪 দুবাইয়ের বিখ্যাত ও স্বনামধন্য Transguard Group LLC কোম্পানিতে নিয়োগ চলিতেছে।
🛬 ভিসা হতে সময় লাগবে ৩০ দিন ইনশাআল্লাহ। ✈️
আর্জেন্ট ফ্লাইট করতে হবে।

🔶 স্টিল ফিক্সার — ১৩০০ দেরহাম | ৮ ঘণ্টা
🔶 কার্পেন্টার — ১৩০০ দেরহাম | ৮ ঘণ্টা
🔶 মেসন — ১৩০০ দেরহাম | ৮ ঘণ্টা
🔶 হেল্পার — ১০২৫ দেরহাম | ৮ ঘণ্টা

➖ বাসস্থান ফ্রি
➖ বয়স ১৮–৪২ বছর
➖ আর্জেন্ট ফ্লাইট করতে হবে

অফিস ঠিকানাঃ
এম এস আর সার্ভিস ইন্টারন্যাশনাল লিঃ- আর. এল- ২৮৩২
মোঃ মাহি সাওয়াব শাহ সুলতান
ম্যানেজিং ডিরেক্টর

📞 01610505350
📞 01516176282
📞 01610309032
📞 01606147240
📞 01606147241
☎️ 09617505350 হটলাইন (7/24)

বাড়ি - চ/৮১, প্রগতি সরনি মেইন রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২

#চাকুরি

12/09/2026

Address

বাসা/চ/৮১, প্রগতি সরনী, উত্তর বাড্ডা, গুলশান , ঢাকা/১২১২।
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when MSR Service Ltd. RL- 2832 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share