18/09/2025
Alhamdulillah
Serbia Work Permit Visa Success
সফলতার মূলমন্ত্র সঠিক পরিশ্রম, সঠিক কর্ম ও আত্মবিশ্বাস। আর এই সফলতা পেতে হলে নিজের বাস্তবসম্মত লক্ষ ঠিক রেখে তা বাস্তবায়নের জন্য কাজ করা। সফল না হওয়া পর্যন্ত লেগে থাকা, যদিও সফলতার পথ অনেক বেশি কাঁটাযুক্ত, কঠিন ও রিস্কি।
এই কাঁটাযুক্ত ও কঠিন পথ পাড়ি দিয়ে যার যার লক্ষে পৌঁছে যাওয়ার মানেই সফলতা।
সফলতার বিভিন্ন রকম হতে পারে আমার বাবা-মার কাছে আমার সফলতা মানে তার ছেলে শিক্ষিত হওয়া, আদর্শ ছেলে হওয়া, ভালো চাকরি করা, আর সকলকে নিয়ে সুখে থাকা।
আমার কাছে সফলতা হলো মা বাবার সপ্নকে সার্থক করে হাসিখুশির সাথে সাধারণ একটা জীবন পাওয়া, সাথে সাথে নিজের ব্যাক্তি স্বাধীন কর্ম থাকবে, নিজের প্রতিষ্ঠান থাকবে, সেই খানে অনেকের কর্মসংস্থান করা, সহযোগিতা করা , আর মানুষের হৃদয়ে ভালো মানুষ হয়ে বেঁচে থেকে মৃত্যু বরণ করা।
সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করতেছি যদিও অনেক সময় কাঁটাযুক্ত আর কঠিন রাস্তা গুলো পার হতে অনেক কষ্ট হয়, সেই খারাপ সময় বিশ্বস্ত কিছু হাত সব সময় আমার পাশেই আছে বলেই আজও এগিয়ে যাচ্ছি নিজের লক্ষ্যে আমার ক্ষুদ্র সপ্নের পথে নিজেকে তৈরি করে।