Ukilseba.com

Ukilseba.com Ukilsheba provides premium legal support and legal concern for mass people with expert lawyers.

বিজয়ের চেতনায় উজ্জীবিত হয়ে এগিয়ে যাক নতুন প্রজন্মের বাংলাদেশ। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। 🇧🇩
16/12/2024

বিজয়ের চেতনায় উজ্জীবিত হয়ে এগিয়ে যাক নতুন প্রজন্মের বাংলাদেশ।
সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। 🇧🇩

শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের জানাই বিনম্র শ্রদ্ধা।
14/12/2024

শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের জানাই বিনম্র শ্রদ্ধা।

28/02/2024
যদি কেউ AI বা ফটোশপ দিয়ে আপনার ছবি এডিট করে n**e ছবি তৈরি করে তাহলে আপনি https://stopncii.org/ এই এড্রেসে গিয়ে আসল ছবি আ...
03/08/2023

যদি কেউ AI বা ফটোশপ দিয়ে আপনার ছবি এডিট করে n**e ছবি তৈরি করে তাহলে আপনি https://stopncii.org/ এই এড্রেসে গিয়ে আসল ছবি আর সেই এডিটেড ছবি জমা দিবেন, তাহলেই তারা ইন্টারনেট এর যত জায়গায় এই এডিটেড ছবি আছে তা সরিয়ে দিবে। এর জন্য আপনার কারো সাথে সরাসরি কথা ও বলা লাগবে না। নিজের পরিচয় ও গোপন থাকবে।

যদি কেউ আপনার ছবি এরকম ভাইরাল করে ব্যপারটি তাৎক্ষণিক সাইবার নিরাপত্তা দলকে জানান, তারা কেইস করে দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবে।

ধন্যবাদ.



সংগৃহীত পোস্ট

-𝐄𝐢𝐝 𝐌𝐮𝐛𝐚𝐫𝐚𝐤 🌙🎇May Allah flood your life with happiness, your heart with love, your mind with wisdom.🩵🤲🏼- Team Ukilseba....
22/04/2023

-𝐄𝐢𝐝 𝐌𝐮𝐛𝐚𝐫𝐚𝐤 🌙🎇

May Allah flood your life with happiness, your heart with love, your mind with wisdom.🩵🤲🏼
- Team Ukilseba.com

⚠️ Be Careful!
17/11/2022

⚠️ Be Careful!

💰 প্রথমবারের মত জরিমানা ছাড়াই রিটার্ন সাবমিটের সুযোগ পাচ্ছেন নতুন করদাতারা।  #রিটার্নদাখিল  #আয়কর  #জরিমানাছাড়াইরিটার্...
14/06/2022

💰 প্রথমবারের মত জরিমানা ছাড়াই রিটার্ন সাবমিটের সুযোগ পাচ্ছেন নতুন করদাতারা।
#রিটার্নদাখিল #আয়কর #জরিমানাছাড়াইরিটার্নজমা

✅ জ‌মিজমা ও ভূ‌মি অ‌ফিস সংক্রান্ত পদ ও কার্যক্রমঃএসি ল্যান্ড এবং ভূমি অফিসের (তহসিল) কর্মকর্তা-কর্মচারীদের পদবী এবং তাদে...
08/04/2022

✅ জ‌মিজমা ও ভূ‌মি অ‌ফিস সংক্রান্ত পদ ও কার্যক্রমঃ
এসি ল্যান্ড এবং ভূমি অফিসের (তহসিল) কর্মকর্তা-কর্মচারীদের পদবী এবং তাদের কাজ সম্পর্কে ধারণা থাকলে আপনার কাজ করাতে সুবিধা হবে।
➡️ এসি (ল্যান্ড)
এসি (ল্যান্ড) বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। প্রকৃত পক্ষে তার পুরো পদবী হলো সহকারী কমিশিনার (ভূমি) বা Assistant Commissioner (Land)। তিনি কালেক্টর বা ডিসি এর প্রতিনিধি হিসেবে বিভিন্ন আইনের অধীনে ভূমি ব্যবস্থাপনা ও ভূমি উন্নয়ন কর আদায়ের কাজ করে থাকেন। আপনার ভূমি সংক্রান্ত অধিকাংশ সমস্যার সমাধানের এখতিয়ার বা Authority এসি (ল্যান্ড) এর রয়েছে। তিনি উপজেলা নির্বাহী অফিসার, এডিসি (রেভিন্যু) এবং সর্বোপরি ডিসি বা জেলা প্রশাসকের নিয়ন্ত্রণে থেকে কাজ করেন।
➡️ কানুনগো
কানুনগো একজন ২য় শ্রেণীর রাজস্ব কর্মকর্তা। এই পদবীটি সুপ্রাচীন। ফারসি ভাষায় কানুনগো শব্দের অর্থ যিনি আইন বিষয়ে অভিজ্ঞ বা দক্ষ।
কানুনগো মূলতঃ মাঠ পর্যায়ের ভূমি অফিস সমূহ পরিদর্শন করে এসি (ল্যান্ড)কে রিপোর্ট করে থাকেন এবং এসি (ল্যান্ড)কে ভূমি ব্যবস্থাপনায় সহায়তা করে থাকেন।
➡️ সার্ভেয়ার
সার্ভেয়ার একজন ৩য় শ্রেণীর কর্মচারী। সার্ভেয়ার জমি-জমার মাপজোক, নকশা প্রস্তুত ইত্যাদি কাজে অভিজ্ঞ হয়ে থাকেন। কোন জমি নিয়ে সমস্যা দেখা দিলে এসি (ল্যান্ড) তাকে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য বলে থাকেন।
➡️ নামজারি সহকারী
নামজারি সহকারী একজন ৩য় শ্রেণীর কর্মচারী। তিনি মূলতঃ এসি (ল্যান্ড) অফিসের মিউটেশন কেস নথি ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন। অনেক সময় তিনি মিস কেসের (Miscellaneous Case) নথিও এসি (ল্যান্ড) এর নিকট উপস্থাপন করে থাকেন।
➡️ নাজির
নাজির একজন ৩য় শ্রেণীর কর্মচারী। তিনি এসি (ল্যান্ড) অফিসের রেকর্ড রুমের দায়িত্বে থাকেন। নামজারি কেস মঞ্জুরের পর তিনিই মিউটেশন পর্চা ও ডিসিআর সরবরাহ করে থাকে। রেকর্ড কারেকশনের দায়িত্বও তার। এসি (ল্যান্ড) অফিসের রেকর্ড বইসমূহ তার তত্ত্বাবধায়নে থাকে।
➡️ চেইনম্যান
চেইনম্যান একজন ৪র্থ শ্রেণীর কর্মচারী। তিনি সাধারণত জমি মাপার কাজে সার্ভেয়ারকে সহায়তা করে থাকেন।
➡️ প্রসেস সার্ভার বা জারীকারক
প্রসেস সার্ভার বা জারীকারক একজন ৪র্থ শ্রেণীর কর্মচারী। তিনি মিউটেশন কেস, মিস কেস বা অন্য যে কোন নোটিশ ও চিঠিপত্র জারী করে থাকেন।
ℹ ইউনিয়ন ভূমি অফিস বা তহসিল অফিসের পরিচয়ঃ
ইউনিয়ন ভূমি অফিসসমূহ এসি (ল্যান্ড) অফিসের অধীনস্থ মাঠ পর্যায়ের অফিস। ঢাকা ও অন্যান্য মহানগর এলাকায় এর নাম ভূমি অফিস। সাধারণভাবে এগুলো তহসিল অফিস নামেও পরিচিত। অবশ্য সকল ইউনিয়নে এই ভূমি অফিস নেই। আবার পৌরসভা এলাকার ভূমি অফিস পৌর ভূমি অফিস নামে পরিচিত।
ভূমি অফিসের প্রধানকে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (মহানগর এলাকায় ভূমি সহকারী কর্মকর্তা) বলে। প্রচলিতভাবে এরা তহসিলদার নামেও পরিচিত।
➡️ ভূমি সহকারী কর্মকর্তা বা তহসিলদার একজন ৩য় শ্রেণীর কর্মচারী। তিনি মাঠ পর্যায়ের ভূমি ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন। নামজারি বা মিউটেশনের প্রস্তাব প্রেরণ, খাজনা আদায়, সরকারি ভূমির তত্ত্বাবধায়ন, ভূমি সংক্রান্ত তদন্ত, তহসিল অফিসের রেকর্ড, রেজিস্টারের ব্যবস্থাপনা ইত্যাদির দায়িত্ব তার। স্থানীয় পর্যায়ের জমি-জমা সম্পর্কে তার ভাল জানাশোনা থাকায় ভূমি সংক্রান্ত যে কোন তথ্য যাচাইয়ের ক্ষেত্রে তার সহায়তা গ্রহণ করাই শ্রেয়।
তহসিলদার বা ভূমি সহকারী কর্মকর্তাকে সহায়তা করার জন্য একজন সহকারী তহসিলদার বা ভূমি উপ-সহকারী কর্মকর্তা থাকেন। তার কাজও তহসিলদারের অনুরূপ। তবে তিনি তহসিলদারের নিয়ন্ত্রণে থেকে কাজ করেন।

█▒▒▒ ব্রেকিং/Breaking ▒▒▒█✅ সিনহা হত্যা: বরখাস্ত ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকতের মৃত্যুদণ্ড✅ ১৫ আসামির উপস্থিতিতে রায় ঘো...
31/01/2022

█▒▒▒ ব্রেকিং/Breaking ▒▒▒█
✅ সিনহা হত্যা: বরখাস্ত ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকতের মৃত্যুদণ্ড
✅ ১৫ আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন বিচারক
✅ ১৯ মাস পর চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা হলো
✅ পরিদর্শক লিয়াকতের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা
✅ ৩ এপিবিএন সদস্যসহ ৭ জনকে বেকসুর খালাস আদালতের

⚖️ আইনজীবী রাশেদুলের অন্যরকম লড়াই দুই হাত সুগঠিত নয়। হাতের কবজি কনুইয়ের কাছাকাছি, তা-ও আবার বাঁকানো। এমন হাত দিয়ে মামলার...
04/12/2021

⚖️ আইনজীবী রাশেদুলের অন্যরকম লড়াই

দুই হাত সুগঠিত নয়। হাতের কবজি কনুইয়ের কাছাকাছি, তা-ও আবার বাঁকানো। এমন হাত দিয়ে মামলার আরজি লেখা, ফাইলপত্র বহনসহ সব কাজই করেন চট্টগ্রাম আদালতের আইনজীবী রাশেদুল আলম চৌধুরী।

অদম্য ইচ্ছাশক্তি ও দৃঢ় মনোবলের জোরে প্রতিবন্ধিতাকে জয় করে নিজেকে আইন পেশায় প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন রাশেদুল। ১৫ বছর ধরে সক্রিয়ভাবে আইন পেশার কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। তাঁর এ লড়াই দেখে মুগ্ধ আইনজীবী ও মক্কেলরা। তাঁরা বলছেন, রাশেদুল অসম্ভবকে সম্ভব করে চলছেন।

রাশেদুল চট্টগ্রামের আইনজীবী। গত মঙ্গলবার চট্টগ্রাম আদালতের আইনজীবী ভবনে গিয়ে দেখা যায়, তিনি নিজের কক্ষে বসে মক্কেলের সঙ্গে কথা বলছেন, পাশাপাশি কাগজে সাবলীলভাবে নোট নিচ্ছেন। একপর্যায়ে মক্কেলের কাছ থেকে যাবতীয় কাগজপত্র নিয়ে মামলার আরজি লিখতে শুরু করেন তিনি।

ব্যস্ততার ফাঁকে কথা হয় রাশেদুল ও তাঁর কাছে আসা মক্কেলদের সঙ্গে। মামলার প্রয়োজনে রাশেদুলের চেম্বারে নগরের দেওয়ানবাজার এলাকা থেকে এসেছিলেন জামাল উদ্দিন। তিনি প্রথম আলোকে জানান, অন্য আইনজীবীদের চেয়ে রাশেদুল কোনো অংশে কম নন। তাঁর কাজকর্ম দেখে মনে হয় না, তিনি শারীরিক প্রতিবন্ধী।

একই বক্তব্য রাশেদুলের সহকারী রাশেদ হামিদেরও। রাশেদুল জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী। তবে ছোটবেলা থেকেই তিনি স্বাভাবিক শিশুদের মতো লেখার চর্চা করেছেন। কাজটা কঠিন হলেও দ্রুত তা রপ্ত করে ফেলেন তিনি। সব বাধা ডিঙিয়ে রাজনীতি বিজ্ঞানে স্নাতকোত্তর করেন রাশেদুল। এরপর আইন কলেজ থেকে এলএলবি পাস করেন। ২০০৭ সালে তিনি চট্টগ্রাম বারে আইন পেশায় যুক্ত হন।

সাত ভাই ও দুই বোনের মধ্যে রাশেদুল তৃতীয়। জন্মগতভাবে দুই হাত স্বাভাবিক না থাকলেও রাশেদুলকে তা বুঝতে দেননি মা ফারুকুন নাহার। তিনি তাঁর অন্য ছেলেমেয়েদের চেয়ে রাশেদুলের প্রতি একটু বাড়তি মনোযোগ দেন। মায়ের প্রেরণায় রাশেদুল তাঁর প্রতিবন্ধিতা জয় করে অগ্রসর হতে থাকেন। আজকের অবস্থানে আসার পেছনে তাই মায়ের অবদানকেই বড় করে দেখেন রাশেদুল।

ফারুকুন নাহার প্রথম আলোকে জানান, তাঁর ছেলে শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। এটি যে তিনি দেখে যেতে পারছেন, এটাই তাঁর কাছে বড় পাওয়া। প্রতিবন্ধীদের অবহেলা না করে তাঁদের পাশে দাঁড়ানোর জন্য পরিবার, স্বজনসহ সবার প্রতি আহ্বান জানান ফারুকুন নাহার। তিনি জানান, প্রতিবন্ধীরা যাতে পরিবার ও সমাজের বোঝা না হয়ে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে, তাঁরাও যাতে পরিবার-সমাজকে কিছু দিতে পারেন, সে জন্য সবার এগিয়ে আসা উচিত।

রাশেদুলের স্ত্রী আয়শা ইসলাম জানান, তাঁর স্বামী সব কাজ করতে পারেন। তিনি নিজের জামাকাপড় পরা, জিনিসপত্র নেওয়াসহ সবই করেন। পাশাপাশি তিনি সাংসারিক কাজেও তাঁকে সাহায্য করেন। চট্টগ্রামের একাধিক আইনজীবী জানান, আদালতপাড়ার তীব্র প্রতিযোগিতার মধ্যে শারীরিকভাবে সক্ষম অনেক আইনজীবীকেও হাল ছেড়ে দিতে দেখা যায়, কিন্তু রাশেদুল অদম্য। শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তিনি নিজেকে সফল আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, প্রতিকূলতাকে জয় করে এগিয়ে যাচ্ছেন। দুই হাতে মামলার ফাইল নিয়ে তিনি এক আদালত থেকে আরেক আদালতে ছুটে যান। আদালতের ভেতরেও তিনি সমান সক্রিয়। তিনি সবার জন্য প্রেরণা।

রাশেদুল প্রথম আলোকে জানান, ইচ্ছাশক্তি আর মনোবল থাকলে যেকোনো বাধা ডিঙিয়ে সফল হওয়া যায়। তার জন্য প্রয়োজন পরিশ্রম ও সাধনা। যে কারণে দুই হাতের সমস্যা থাকা সত্ত্বেও তিনি সব কাজ করে যেতে পারছেন।

আইন পেশাকে কেন বেছে নিয়েছেন, এমন প্রশ্নের জবাবে রাশেদুল বলেন, ‘চ্যালেঞ্জ নিয়ে সফল হওয়ার মাঝে একধরনের তৃপ্তিবোধ আছে। আইন পেশায় চ্যালেঞ্জ আছে। তাই এ পেশা বেছে নিয়েছি।’

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এনামুল হক প্রথম আলোকে জানান, রাশেদুল নানা প্রতিকূলতার মধ্যেও আর দশজনের মতো নিজের কাজ সমানে করেন, যা সবার জন্য দৃষ্টান্ত।

© প্রথম আলো।
#আইনজীবী #আইনজীবীরাশেদুল #উকিলসেবা

Address

Regency Pantho Neer; FLAT: A-2, HOUSE 23/F-1; Free School Street Box Culvert Road (Opposite To Bashundhara City Shopping Mall), Panthapath, DHAKA
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Ukilseba.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ukilseba.com:

Share

Category