Law issue's

Law issue's A complete Legal Tax firm

২৫ শে অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে উৎসে করের প্রথম কোয়ার্টারের রিটান দাখিল করিতে হইবে।ধারা- ১৭৭ অনুসারে নিম্নে উল্লেখিত প...
19/10/2025

২৫ শে অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে উৎসে করের প্রথম কোয়ার্টারের রিটান দাখিল করিতে হইবে।

ধারা- ১৭৭ অনুসারে নিম্নে উল্লেখিত প্রতিষ্ঠানকে বাধ্যতামূলক রিটার্ন দাখিল করিতে হইবে :

১)স্থানীয় কর্তৃপক্ষ, স্বায়ত্তশাসিত সংস্থা, সরকারের কর্তৃপক্ষ সহ যেকোনো কোম্পানিকে-
২) ফার্ম
৩) ব্যক্তি সংঘ
৪) বেসরকারি হাসপাতাল
৫) ক্লিনিক ৬)ডায়াগনস্টিক সেন্টার।

তবে সরকারের মন্ত্রণালয়,বিভাগ, দপ্তর এবং মাসিক পেমেন্ট আদেশ ভুক্ত (এমপিও) কোন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য উৎসে করের রিটার্ন দাখিলের প্রযোজ্যতা নেই।

31/08/2025

ট্যাক্স রিটার্ন জমা না দিলে কি হয়

বাংলাদেশের আইন অনুযায়ী যাদের ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর বা টিআইএন রয়েছে তাদের জন্য আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক। তবে রিটার্ন দাখিল করলেই যে আয়কর দিতে হবে তা নয়। কারো আয় যদি করযোগ্য না হয় তাহলে কর দেওয়ার প্রয়োজন নেই, শুধু রিটার্ন জমা দিলেই হবে।

একজন ব্যক্তি রিটার্ন জমা না দিয়ে নিজের জন্য বড় ধরনের ঝামেলার পথ তৈরি করছেন।

জরিমানা কিভাবে হতে পারে।

আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি সময়মতো আয়কর রিটার্ন দিতে ব্যর্থ হন, এক্ষেত্রে অধ্যাদেশ অনুযায়ী এক হাজার টাকা অথবা আগের বছরের ট্যাক্সের ১০% জরিমানা করা যাবে। এ দুটির ভেতরে যেটি পরিমাণে বেশি সেই অঙ্কটি পেনাল্টি হতে পারে।

কয়েক বছর ধরে যদি কেউ রিটার্ন দাখিল না করেন তাহলে ওই জরিমানা ছাড়াও যতদিন ধরে তিনি রিটার্ন দেননি ওই পুরো সময়ের দিনপ্রতি ৫০ টাকা করে জরিমানা হতে পারে।

পুরোনো করদাতা হলে আগের বছর যে পরিমাণ অর্থ আয়কর হয়েছে সেটিসহ ওই অর্থের ৫০% পর্যন্ত বাড়তি দিতে হতে পারে।

যারা করযোগ্য হওয়ার পরও একেবারেই কর দেন না, তাদের ক্ষেত্রে, তিন ধরনের জরিমানা করা হয়। একটি হলো যে পরিমাণ কর বকেয়া হয়েছে সেটি ছাড়া আরও ২৫% বাড়তি জরিমানা করার বিধান রয়েছে।

দ্বিতীয়টি যে পরিমাণ কর বকেয়া হয়েছে তার ওপর ২% হারে মাসিক সরল সুদ। যে পরিমাণ কর বকেয়া হয়েছে তার সমপরিমাণ জরিমানা।

যেসব সুবিধা থেকে বঞ্চিত হবেন।

কর অব্যাহতির সুবিধা প্রাপ্ত হবেন না অর্থাৎ তার যেকোনো ধরনের কর অব্যাহতি প্রাপ্ত আয় করযোগ্য আয় হিসেবে বিবেচনা করা হবে।

কর মুক্ত আয়ের সুবিধা প্রাপ্ত হবেন না অর্থাৎ তার যেকোনো ধরনের কর মুক্ত আয় করযোগ্য আয় হিসেবে বিবেচনা করা হবে।

হ্রাসকৃত হারে কর প্রদানের সুবিধা প্রাপ্ত হবেন না।

কোনো ধরনের বিনিয়োগজনিত কর রেয়াত সুবিধা প্রাপ্ত হবে না।

আয়কর আইন, ২০২৩ এর ধারা ১৭৪ অনুযায়ী তাকে অতিরিক্ত কর পরিশোধ করতে হবে।

আয়কর আইন, ২০২৩ এর ধারা ২৬৬ অনুযায়ী তাকে নির্ধারিত হারে জরিমানা পরিশোধ করতে হবে

আয়কর রিটার্ন জমা না দিলে আরও যেসব সমস্যায় পড়তে পারেন-

আয়কর রিটার্ন ঠিক সময়ে জমা দেন না তারা পরবর্তীতে কোনো ট্রেড লাইসেন্স করতে ঝামেলা হবে।

ধরুন, আয়কর ফাঁকি দিচ্ছেন দীর্ঘদিন। হঠাৎ প্রয়োজন হলো বিদেশ যাওয়ার। ভিসা সহজে মিলবে না আপনার। কেননা আয়কর জমা দেওয়ার সব তথ্যই আপনাকে সেখানে দাখিল করতে হবে।

রিটার্ন জমা না দিলে জরিমানা এবং অন্যান্য ঝামেলায় পড়তে হয়, তা থেকে মুক্তির অবশ্যই সবচেয়ে বড় উপায় হচ্ছে প্রতি বছর সময় মতো রিটার্ন জমা দেয়া।

Dhaka Taxes Bar Association Notice For Tax Lawyers...
19/08/2025

Dhaka Taxes Bar Association Notice For Tax Lawyers...

সরাসরি মামলা আর আদালতে নয়: --------------------কিছু মামলার ক্ষেত্রে এখন থেকে সরাসরি উপযুক্ত আদালতে মামলা করা যাবেনা।সে ক...
04/07/2025

সরাসরি মামলা আর আদালতে নয়:
--------------------
কিছু মামলার ক্ষেত্রে এখন থেকে সরাসরি উপযুক্ত আদালতে মামলা করা যাবেনা।
সে ক্ষেত্রে প্রথমে মধ্যস্থতাকারীর(LEGAL AID) শরণাপন্ন হতে হবে। মধ্যস্থতা না হলে যেকোনো পক্ষ উপযুক্ত আদালতে মামলা করতে পারবেন।

যে সকল মামলা সরাসরি আদালতে করা যাবে না:

# পারিবারিক আদালতের মোকদ্দমা,
# চেক এর মামলা (৫ লক্ষ টাকার কম),
# যৌতুকের (৩ ও ৪ ধারা),
# নারী নির্যাতন মামলা (১১গ),
# বন্টন সম্পর্কিত বিরোধ,
# অগ্রক্রয় মামলা
অর্থাৎ এ ধরনের ঘটনার ক্ষেত্রে প্রথমে legal Aid যেতে হবে(দরখাস্ত করতে হবে)।

Address

Ring Road, Mohammadpur
Dhaka
1207

Telephone

+8801792038081

Website

Alerts

Be the first to know and let us send you an email when Law issue's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Law issue's:

Share