CBDN News

Call Directions Contact the practice

CBDN News Welcome to the official news page of CBDN (Creative Bangladesh Network). This is leading news page in Bangladesh that covers information from reliable sources.

রংপুরের পীরগঞ্জে মসজিদের নামে পাঁচ শতক জমি দানের সিদ্ধান্ত নেওয়ায় ৭৫ বছর বয়সী এক বৃদ্ধাকে মা/র/ধরের অভিযোগ উঠেছে তার দুই...
04/10/2026

রংপুরের পীরগঞ্জে মসজিদের নামে পাঁচ শতক জমি দানের সিদ্ধান্ত নেওয়ায় ৭৫ বছর বয়সী এক বৃদ্ধাকে মা/র/ধরের অভিযোগ উঠেছে তার দুই ছেলে ও দুই নাতির বিরুদ্ধে।

এ ঘটনায় জোবেদা বেগম নামে ওই নারী থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে জোবেদা বেগম উল্লেখ করেন, উপজেলার পাঁচগাছি ইউনিয়নের নাছিরাবাদ গ্রামের কাজীপাড়া জামে মসজিদের নামে তার মালিকানাধীন পাঁচ শতক জমি দানের সিদ্ধান্ত নেন তিনি।

বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তার দুই ছেলে ও দুই নাতি এতে ক্ষুব্ধ হন। এরপর তাকে বিভিন্নভাবে চাপ দেওয়ার পাশাপাশি মা/র/ধর করা হয়।

অভিযোগে বলা হয়, শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় বাড়িতে তাকে মারধর করা হয়। পরে তিনি চিকিৎসা নেন।
অভিযুক্তরা হলেন- জোবেদা বেগমের বড় ছেলে জয়নাল আবেদীন, মেজো ছেলে আব্দুল জলিল ওরফে ঠান্ডা এবং দুই নাতি সুজন মিয়া ও আলামিন মিয়া।

পাঁচগাছি ইউনিয়ন পরিষদের সদস্য হাফিজার রহমান বলেন, জমি দান ও পারিবারিক বিষয় নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছে। মারধরের ঘটনার পর ওই বৃদ্ধা চিকিৎসা নিয়েছেন।

তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন জয়নাল আবেদীন। তার দাবি, জোবেদা বেগমকে তার চার মেয়ে শিউলি, চামেলি, রেখা ও ছমেলা মারধর করেছেন। পরে তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

#রংপুর
#নিউজ

মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ বিল ১ হাজার ৯৬৩ টাকার স্থলে ভুলক্রমে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা...
29/09/2026

মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ বিল ১ হাজার ৯৬৩ টাকার স্থলে ভুলক্রমে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার বিল দিয়েছে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিস। এঘটনায় ডিজিএমসহ চারজনকে শোকজ করা হয়েছে।

অস্বাভাবিক এ বিল দেখে হতবাক হন গ্রাহক ও তার পরিবারের সদস্যরা। বিলের কপি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে টনক নড়ে অফিসের কর্মকর্তাদের। পরে দ্রুত সংশোধিত বিল তৈরি করা হলে মঙ্গলবার গ্রাহক তা ব্যাংকে পরিশোধ করেন। তবে এ ভুলের জন্য ডিজিএমসহ চারজনকে শোকজ করেছে কর্তৃপক্ষ।

মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর মাসের এ বিল ইস্যু করা হয়। বিল অনুযায়ী, ৮ সেপ্টেম্বর মিটারের বর্তমান রিডিং ৩৯৫ এবং ৮ আগস্টের পূর্ববর্তী রিডিং ছিল ১৬০।

সে হিসেবে গত মাসে ব্যবহার হয়েছে ২৩৫ ইউনিট। কিন্তু ২৩৫ ইউনিটের জন্য বিদ্যুৎ ব্যবহারের স্বাভাবিক চার্জের পাশাপাশি ডিমান্ড চার্জ হিসেবে দেখানো হয়েছে ৪৮২ কোটি ৬৯ লাখ ৬৩ হাজার ৪২২ টাকা। এর সঙ্গে ভ্যাট ধরা হয়েছে ২৪ কোটি ১৩ লাখ ৪৮ হাজার ১৭১ টাকা এবং মিটার ভাড়া ১০ টাকা। সব মিলিয়ে মোট বিল দাঁড়িয়েছে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা। আবার নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধ না করলে বিলম্ব মাশুলসহ তা বেড়ে দাঁড়ানোর কথা ছিল ৫৩০ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার ৭৬৪ টাকা।

অথচ ২৩৫ ইউনিট বিদ্যুতের প্রকৃত বিল আসার কথা ছিল ১ হাজার ৯৬৩ টাকা, যা বিলম্ব মাশুলসহ দাঁড়ায় ২ হাজার ৫৬ টাকা।

এ বিষয়ে গ্রাহক মোছা. আলেয়া খাতুন বলেন, ‘এটি শুধু ভুতুড়ে বিল নয়, আজগুবিও। এ ধরনের ভুলের কঠোর প্রতিকার হওয়া জরুরি।’

মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘গ্রাহকের মিটার পরিবর্তনের কারণে ভুলবশত মিটারের সিল নম্বরের ডিজিটগুলো ডিমান্ড চার্জের ঘরে পোস্টিং হয়ে যাওয়ায় এই অস্বাভাবিক বিলটি তৈরি হয়েছে। বিলটি পরে সংশোধন করা হয়েছে । মঙ্গলবার গ্রাহক বিলটি পরিশোধও করেছেন।’

মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. মহিদুল ইসলাম জানান, বিল তৈরির ক্ষেত্রে এমন বড় ভুলের কারণে সংশ্লিষ্ট ডিজিএম মো. রেজাউল করিম ও বিলিং সহকারী সোমা রানীসহ মোট চারজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।



চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে বলে মন্তব্য করেছেন সুন্নি ঘরানার বক্তা মাওলানা আতাউল বারী আলকাদেরী। তার এমন বক্তব্যক...
29/09/2026

চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে বলে মন্তব্য করেছেন সুন্নি ঘরানার বক্তা মাওলানা আতাউল বারী আলকাদেরী। তার এমন বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনার।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে এমন বক্তব্য দিতে শোনা যায়।

ভিডিওতে আতাউল বারী বলেন, রাউজানের মানুষ আগে জান্নাতে যাবে। কারণ এই রাউজানের মধ্যে শতকরা ৯০ জন সুন্নি এবং শতকরা ৯০ জন আশেকে রাসুল।

রাউজানের পরে রাঙ্গুনিয়া যাবে। তারপরে হাটহাজারী যাবে। তারপর বাঁশখালী যাবে। তারপরে আনোয়ারা যাবে। তারপরে পটিয়া যাবে।

তিনি বলেন, এভাবে যেতে যেতে পুরো চট্টগ্রামবাসীকে আল্লাহ জান্নাত দেওয়ার পরে তারপর অন্য জেলার মানুষ যাবে। কারণ চট্টগ্রাম হচ্ছে সুন্নিয়তের ক্যান্টনমেন্ট। যেখানে শতকরা ৯০ জন সুন্নি এবং আশেকে রাসুল।।

নিজের দাবির ব্যাখ্যা দিতে গিয়ে ৭৩ দলের প্রসঙ্গও তুলে ধরেন এই বক্তা। তিনি বলেন, ‘হাদিসে পাকের মধ্যে আছে, আমার নবী বলেন, কেয়ামতের আগে ৭৩টা দল হবে। এই ৭৩টা দলের মধ্যে ৭২ দল জাহান্নামে যাবে। একদল জান্নাতে যাবে। সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত।’

বক্তব্যের শেষে তিনি আরও যোগ করেন, ‘সুতরাং জান্নাতে যেতে চাইলে সুন্নি হয়ে যান। নামের আগে সুন্নি লাগায়ে দেন।’
এদিকে আতাউল বারীর এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েপড়ার পর নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকে তার বক্তব্যকে মনগড়া ও ভিত্তিহীন দাবি হিসেবে উল্লেখ করছেন। আবার কেউ কেউ বক্তব্যটি নিয়ে হাস্যরসও করছেন।

মাওলানা আতাউল বারী আলকাদেরী সুন্নি বা রেজভী ধারার স্থানীয় বক্তা ও শায়ের হিসেবে পরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বক্তব্যের কারণে এর আগেও তিনি আলোচনায় এসেছেন।

স্থানীয়দের তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা বিভিন্ন তথ্য অনুযায়ী, তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা এলাকায়।
#চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পানি খাওয়ানোর কথা বলে ঘরে ডেকে নিয়ে ৭ বছরের ভাতিজি মাহিদাকে হ&ত্যার অভিযোগ উঠেছে তার চাচার বিরু...
26/09/2026

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পানি খাওয়ানোর কথা বলে ঘরে ডেকে নিয়ে ৭ বছরের ভাতিজি মাহিদাকে হ&ত্যার অভিযোগ উঠেছে তার চাচার বিরুদ্ধে।

উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিদিল গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত চাচা জাহিদুলকে (১৭) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

নিহত মাহিদা ওই গ্রামের সৌদি প্রবাসী মোজাম্মেল মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসার নাজেরা বিভাগের শিক্ষার্থী ছিল।

স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুমার নামাজের পর জাহিদুল পানি খাওয়ানোর কথা বলে মাহিদাকে একটি ফাঁকা বসতঘরে ডেকে নিয়ে যায়। সেখানে শিশুটিকে নি%র্যা%তন করা হয় বলে পরিবারের অভিযোগ। একপর্যায়ে মাহিদাকে হত্যা করে সেখান থেকে পালানোর চেষ্টা করে জাহিদুল।

এদিকে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মাহিদার মা মনিরা বেগম। একপর্যায়ে সন্দেহ হলে তিনি জাহিদুলের ঘরে গিয়ে মাহিদাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।

তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ/ত ঘোষণা করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মনির হোসেন বলেন, শিশুটিকে মৃ/ত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর মৃ/ত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।

সরাইল-আশুগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, হত্যার অভিযোগে জাহিদুলকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার বিষয়টি স্বীকার করেছেন। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

#ব্রাহ্মণবাড়িয়া

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার রাজধা...
20/09/2026

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার

রাজধানীর ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন। গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরিয়মের মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান ওসি।

গত জুলাইয়ে সাতক্ষীরার-৪ আসনের সংসদ সদস্য ৭৫ বছর বয়সী গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে এক তরুণীর সঙ্গে তাকে ব্যক্তিগত সময় কাটাতে দেখা যায়। পরে গাজী নজরুল জানান, ওই তরুণী তাঁর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন।


19/09/2026

মিরপুর ১১ তে চলন্ত বাসে আগুন।

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী এক শিশুকে ধ*র্ষ*ণের পর হ*ত্যা*র ঘটনায় প্রধান অভিযুক্ত মোস্তফা কামালের বাড়িতে ভাঙচুর চালিয়ে...
18/09/2026

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী এক শিশুকে

ধ*র্ষ*ণের পর হ*ত্যা*র ঘটনায় প্রধান অভিযুক্ত মোস্তফা কামালের বাড়িতে ভাঙচুর চালিয়েছে ক্ষুব্ধ জনতা।

আজ শুক্রবার দুপুরে ‍উপজেলার কুলুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ সময় অভিযুক্তের পরিবারকে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হয় পুলিশ।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিখোঁজ হওয়ার সাত দিন পর গত বুধবার সকালে নিজ বাড়ির পাশের একটি পুকুর থেকে ওই শিশুর বস্তাবন্দি গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন স্থানীয় মুদি দোকানি মো. মোস্তফা কামাল (৫৫) এবং একই এলাকার ভাড়াটিয়া মো. ইয়াসিন। গ্রেপ্তারদের গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গতকাল সন্ধ্যায় পাবনা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় শিশুটি নিখোঁজ হয়। তাকে নিজের দোকানের পেছনে একটি ঘরে নিয়ে যান মোস্তফা। সেখানে শিশুটিকে ধ*র্ষ*ণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মরদেহটি একটি প্লাস্টিকের বস্তায় ভরে রাখেন মোস্তফা। রাতে বস্তাটি পাশের পুকুরে ফেলে দেওয়া হয়।

এ খবর ছড়িয়ে পড়লে আজ দুপুরে গ্রামবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। ওসি তরিকুল ইসলাম বলেন, দুপুরে উত্তেজিত জনতা সংগঠিত হয়ে মোস্তফার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিল। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে বিপুলসংখ্যক মানুষের ভিড় ও ক্ষোভের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়।

‘উত্তেজিত জনতা এগিয়ে এলে পুলিশ দ্রুত বাড়ির পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে নেয় এবং কিছু মালামাল সংরক্ষণ করতে সক্ষম হয়। হামলায় কেউ আহত হননি’, বলেন তিনি।



দিনাজপুরের হাকিমপুরে প্রেমিকের বাড়িতে চার দিন ধরে অবস্থান করছেন এক তরুণী। তার দাবি, স্কুলজীবন থেকে নাজমুল সরকার ইমনের সঙ...
14/09/2026

দিনাজপুরের হাকিমপুরে প্রেমিকের বাড়িতে চার দিন ধরে অবস্থান করছেন এক তরুণী। তার দাবি, স্কুলজীবন থেকে নাজমুল সরকার ইমনের সঙ্গে প্রেমের সম্পর্ক। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ইমন তার সঙ্গে সম্পর্ক গড়ে তুললেও এখন বিয়ে করতে চাচ্ছেন না।

ঘটনাটি ঘটেছে হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের ঘাসুড়িয়া গ্রামে।

এদিকে এ খবর পাওয়ার পর থেকেই ইমন পলাতক বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছেন ইমনের বাবা ইসিম সরকার।

তরুণীর অভিযোগ, স্কুলে পড়ার সময় থেকেই ইমনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একই কোচিংয়ে পড়ার সুবাদে তাদের নিয়মিত কথা হতো। পরে সম্পর্ক গভীর হয়। একপর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ইমন তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। বিভিন্ন জায়গায় তারা একসঙ্গে ঘোরাফেরাও করেছেন। তবে বিয়ের কথা উঠতেই ধীরে ধীরে ইমন তার সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন।

তিনি বলেন, সে আমাদের বাসায় গিয়েছিল বিয়ের ব্যাপারে কথা বলতে। আমার বাবাকে বলেছিল, আমি এক বছর খরচ দেব, আপনার মেয়েকে আপনি রাখেন; বিয়ে দিয়েন না। আমার আব্বু বলেছিল, তোমার বাসায় গিয়ে কথা বলো। যদি সেরকম হয়, বিয়ে ঠিক করে রাখব। কিন্তু সে বাসায় এসে আর কোনো কথা বলেনি।

কিছুদিন পর ফোনে আমাকে বলে, তুমি আমাকে ব্লক করে দাও, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না। আমি বলেছি, তুমি আমার সঙ্গে কথা বলবে না কেন, কারণ দেখাও। এরপর যোগাযোগ বন্ধ করে দেয়। বাধ্য হয়ে আমি এখানে আসছি। আমি তাকে চাই, আমি তাকে বিয়ে করতে চাই। কারণ আমি অন্য কোথাও বিয়ে করব না, আমি বিয়ে করলে ওকেই করব। এখন ওদের বাসায় আসার পর পালিয়ে গেছে।

স্থানীয়দের কাছেও বিষয়টি ছড়িয়ে পড়ার পর ইমনের বাড়িতে ভিড় করছেন অনেকে। স্থানীয় যুবক সোলায়মান আলী বলেন, শুনলাম, একটা মেয়ে বিয়ের দাবিতে ঘাসুড়িয়া গ্রামে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন। এই কথা শুনে আমিসহ আমার বন্ধু-বান্ধব নিয়ে এখানে দেখতে এসেছি। এসে দেখলাম, এখানে মেয়ে উপস্থিত আছে, কিন্তু ছেলেকে দেখি নাই। সে নাকি পালিয়ে গেছে।
তিনি বলেন, যতটুকু শুনলাম, তাদের দুজনের মধ্যে সম্পর্ক আছে। যদি ঘটনা সত্যি হয়, তাহলে অবশ্যই ব্যবস্থা নিলে ভালো একটা সুরাহা হবে— তাদের বিয়ে হোক; আমি এটাই আশা করছি।

ইমনের বাবা ইসিম সরকার বলেন, হঠাৎ করে মেয়ে এসে বাড়িতে ঢুকতেছে আর বলছে, আমি ইমনকে চাই, ইমনকে আমি ভালোবাসি। ছেলে ভালোবাসে কিনা, সে কথা আমি জানি না। মেয়ের বাবা-মাও কোনোদিন আমার বাসায় এসে বলেনি যে, তোমার ছেলে আমার মেয়েকে ভালোবাসে।

তিনি বলেন, এখন যদি তাদের মধ্যে সম্পর্ক থাকে, যদি প্রমাণ হয় তাহলে বিয়ে হয়ে যাবে— অসুবিধা কী? কিন্তু এখন আমার ছেলেকে খুঁজেই পাচ্ছি না। দিনাজপুরে লেখাপড়া করছিল, সেখানে ফোন দিয়েছিলাম, সেখানেও নেই। আত্মীয়স্বজনের বাসায়ও যায়নি। এখন কোথায় গেছে, আমি খুঁজেই পাচ্ছি না।

খট্টামাধবপাড়া ইউনিয়নের ইউপি সদস্য মোবারক হোসেন বলেন, ইমনের বাবা আমাকে ফোন করে বিষয়টি জানান। পরে ঘটনাস্থলে গিয়ে মেয়ের সঙ্গে কথা বলি। তাকে জিজ্ঞাসা করলাম, তুমি এখানে আসছো কেন? সে বলে, ইমনের সঙ্গে তার ভালোবাসা রয়েছে। ইমন তাকে আসতে বলেছে। পরে তার বাবা-মাকে জানালে তারাও আসেন।

তাদের সঙ্গে কথা বললাম। তারা বললেন, আপনারা গ্রামের লোকজন আছেন, আপনারা যেটা বলবেন, আমরা সেটা মেনে নেবো। ছেলের বাবার সঙ্গে কথা বললে তিনি বলেন, আমার ছেলে অপরাধ করে থাকলে, তার সঙ্গে সম্পর্ক থাকলে, প্রমাণ থাকলে আমি তার সঙ্গে বিয়ে দেব।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, তাদের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল বলে আমরা শুনেছি। বিয়ের দাবিতে মেয়েটি তার বাড়িতে এসেছে— এমন তথ্যও পেয়েছি। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আমরা আইনি সহায়তা করব।


ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি বিয়ের অনুষ্ঠানে নাচ পরিবেশন করতে এসে কিশোরীসহ দুই নারী নৃত্যশিল্পী গণধর্ষণের শিকার হয়েছেন বল...
12/09/2026

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি বিয়ের অনুষ্ঠানে নাচ পরিবেশন করতে এসে কিশোরীসহ দুই নারী নৃত্যশিল্পী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর বিকেলে সরাইল উপজেলার শাহাবাজপুর এলাকায় তিতাস নদীতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দুই নারী কুমিল্লার চান্দিনা এলাকার বাসিন্দা। তারা পেশাগতভাবে বিভিন্ন স্থানে নৃত্য পরিবেশন করেন।

অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগীদের ফেসবুক পেজ থেকে যোগাযোগ নম্বর নিয়ে রাকিব মিয়া নামের এক যুবক শাহাবাজপুর এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে নাচ পরিবেশনের জন্য তাদের সঙ্গে ৯ হাজার টাকায় চুক্তি করেন। চুক্তি অনুযায়ী, ওই দিন বিকেলে তারা সরাইল বিশ্বরোড এলাকায় পৌঁছালে রাকিব ও তার সহযোগীরা তাদের সিএনজিচালিত অটোরিকশায় করে শাহাবাজপুরের একটি সেতুর নিচে নিয়ে যান।

পরে বিয়ের অনুষ্ঠানে নেওয়ার কথা বলে তাদের একটি ইঞ্জিনচালিত নৌকায় তোলা হয়। নৌকাটি তিতাস নদীর মাঝপথে পৌঁছালে চালক ইঞ্জিন বন্ধ করে দেয়। এরপর নৌকার ছাউনির ভেতরে নিয়ে দুই নারীকে আসামিরা পর্যায়ক্রমে একাধিকবার ধর্ষণ করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

এ সময় তাদের সঙ্গে থাকা এক পুরুষ সদস্য বাধা দেওয়ার চেষ্টা করলে আসামিরা ধারালো অস্ত্র দেখিয়ে তাকে প্রাণনাশের হুমকি দেন। এজাহার অনুযায়ী, বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নদীর মাঝখানে নৌকার ভেতরে এ ঘটনা ঘটে।

পরে রাত আনুমানিক ৮টার দিকে ভুক্তভোগীদের নাসিরনগর উপজেলার কুণ্ডা তিতাস নদীসংলগ্ন ভুঁইয়া ঘাট এলাকায় নামিয়ে দিয়ে আসামিরা পালিয়ে যায়। এরপর আইনি সহায়তা পেতে তারা প্রথমে নাসিরনগর থানায় যান। তবে ঘটনাস্থল সরাইল থানার অধীন হওয়ায় তাদের সরাইল থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়।

ভুক্তভোগীদের পক্ষ থেকে গত ১১ সেপ্টেম্বর রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সরাইল থানায় মামলা করা হয়। মামলায় রাকিব মিয়াকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া জানান, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জাহাঙ্গীর আলম বলেন, মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত ও অন্য আসামিদের গ্রেপ্তারের স্বার্থে আপাতত গ্রেপ্তার ব্যক্তির পরিচয় প্রকাশ করা হচ্ছে না।


#ব্রাহ্মণবাড়িয়া
#সরাইল

আজ শনিবার ১২ই সেপ্টেম্বর বগুড়া সার্কিট হাউজে প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের সাথে আমীরে জামায়াত ও বিরোধীদলীয় ন...
12/09/2026

আজ শনিবার ১২ই সেপ্টেম্বর বগুড়া সার্কিট হাউজে প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের সাথে আমীরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মতবিনিময়। বর্তমানে তিনি বগুড়ায় অবস্থায় করছেন।


Address

Puran Bogra

Telephone

+8801757957899

Website

Alerts

Be the first to know and let us send you an email when CBDN News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to CBDN News:

Shortcuts

Share