Savar Law Chamber & Associates- সাভার ল' চেম্বার এন্ড এসোসিয়েটস্

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Savar Law Chamber & Associates- সাভার ল' চেম্বার এন্ড এসোসিয়েটস্

Savar Law Chamber & Associates- সাভার ল' চেম্বার এন্ড এসোসিয়েটস্ Official Page

03/10/2025

বাবার অংশ : বাবা তাঁর মৃত সন্তানের সম্পত্তির উত্তরাধিকারী ৩ ভাবে হয়ে থাকে। যদি মৃত সন্তানের পুত্র, পুত্রের পুত্র বা পুত্রের পুত্রের পুত্র এভাবে যতই নিচের হোক না কেন যদি থাকে, তবে মৃত সন্তানের পিতা পাবেন সন্তানের সম্পত্তির ১/৬ অংশ।

যদি মৃত সন্তানের শুধু মাত্র কন্যা সন্তান বা তাঁর পুত্রের কন্যা সন্তান থাকলে তবে পিতা সন্তানের সম্পত্তির ১/৬ অংশ পাবেন।

এই ক্ষেত্রে কন্যাদের ও অন্যান্যদের দেয়ার পর অবশিষ্ট যে সম্পত্তি থাকবে তাও পিতা পাবেন। আর যদি মৃত সন্তানের কোন পুত্র-কন্যা বা পুত্রের সন্তান কিছুই না থাকে তাবে বাকী অংশীদারদের তাঁদের অংশ অনুযায়ী দেয়ার পর অবশিষ্ট যা থাকবে তার সবটুকুই বাবা পাবেন।
......

 #আপডেট_জমি_রেজিস্ট্রি_খরচঃ-জমি ক্রয়ের জন্য দরদাম ঠিক করার পরই আমাদের মাথায় আসে রেজিস্ট্রি খরচ নিয়ে। যারা জমির রেজিস্ট্র...
27/02/2024

#আপডেট_জমি_রেজিস্ট্রি_খরচঃ-
জমি ক্রয়ের জন্য দরদাম ঠিক করার পরই আমাদের মাথায় আসে রেজিস্ট্রি খরচ নিয়ে। যারা জমির রেজিস্ট্রি খরচ নিয়ে চিন্তিত তাদের জন্য আজিকের এই লেখাটি। জেনে নিন জমি রেজিস্ট্রি করতে কত টাকা খরচ হয়ঃ-

একটি জমির দলিল রেজিস্ট্রি করতে কত টাকা লাগে বা মোট কত টাকা খরচ হয় তা আমাদের জানা একান্ত জরূরী। তা নাহলে আমাদের পড়তে হবে দালালদের খপ্পরে। এতে আমদের অনেক টাকা নস্ট হয়ে যাবে। তাই এই লেখাটি আপনি পড়লে নিজে নিজেই বিস্তারিত জানতে বা বের করতে পারবেন জমি রেজিস্ট্রি খরচ।

জমির রেজিস্ট্রি খরচ বা ফি এলাকা ভেদে কমবেশি হয়ে থাকে। আর এই রেজিস্ট্রি খরচ বা ফি দুইভাবে আমরা হিসাব করতে পারি। যথাঃ-
👉ওয়েবসাইট বা মোবাইল এপসের মাধ্যমে।
👉সাধারণভাবে হিসাব করে।
ওয়েবসাইট বা মোবাইল এপসের মাধ্যমে।
সহজে দলিলের রেজিস্ট্রি খরচ বা ফি বের করা যায় এই লিংকে (https://fees.dolil.com/) প্রবেশ করে। এই লিংকে প্রবেশ করার পর আপনাকে নিচের পেইজে নিয়ে যাওয়া হবে। দলিল রেজিঃ ফি ক্যাল্কুলেটর উপরের পেইজের সব আপশনগুলো যথাযথভাবে পূরণ করে ফলাফল বাটনে ক্লিক করলেই আপনি পেয়ে যাবেন নিচের হিসাবের পাইজটি। সেখানে আপনি দেখতে পাবেন কোন ফি কত টাকা।

ক্যাল্কুলেটর এভাবে আমরা সহজেই নিজে নিজে বের করতে পারবো জমির দলিল রেজিস্ট্রি ফি বা খরচ কত। সাধারণভাবে হিসাব করে।

👉সাধারণভাবে আমরা দলিল রেজিস্ট্রির জন্য স্ট্যাম্প শুল্ক, রেজিস্ট্রি ফিস, অতিরিক্ত কর, উৎস কর, জেলা/পৌরকর ইত্যাদি ফিস হিসাব করে দিয়ে থাকি। সকল দলিলের ফিসের হার সমান নয়, দলিলের প্রকৃতি ও এলাকা অনুসারে তার ফিসের হার নির্ধারিত হয়ে থাকে। নিম্মে খাতওয়ারী বিভিন্ন ফি আলোচনা করা হলোঃ-

👉রেজিস্ট্রেশন ফি- হস্তান্তরিত সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্যের ১% টাকা।
👉দলিলের মূল্য ২৪,০০০ টাকা বা তার কম হলে নগদ অর্থে এবং ২৪,০০০ টাকার বেশি হলে পে-অর্ডারের মাধ্যমে স্থানীয় সোনালী ব্যাংক লিঃ এ, কোড নং ১৪২২২০১ তে জমা করতে হবে (পুরাতন কোড ১৮২৬)।
👉স্টাম্প শুল্ক- হস্তান্তরিত সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্যের ১.৫% টাকা।
👉দলিলে সর্বোচ্চ ১২০০ টাকার নন-জুডিসিয়াল স্টাম্প ব্যবহার করা যাবে। স্টাম্প খাতের বাকি অর্থ পে-অর্ডারের মাধ্যমে স্থানীয় সোনালী ব্যাংক লিঃ এ কোড নং ১১৬২১০২ তে জমা করতে হবে।
👉স্থানীয় সরকার কর- দলিলে লিখিত মোট মূল্যের ৩% টাকা। স্থানীয় সোনালী ব্যাংক লিমিটেড এ সংশ্লিষ্ট দপ্তরের হিসাব নম্বরে পে-অর্ডারের মাধ্যমে জমা করতে হবে।
👉উৎস কর (53H)– ক) জেলা সদরের পৌরসভা ব্যতীত অন্যান্য পৌরসভার ক্ষেত্রে দলিল মূল্যের উপর ২% টাকা। খ) অন্যান্য এলাকার জন্য দলিল মূল্যের উপর ১% টাকা। এলাকা ও অবস্থান ভেদে জমির দলিল খরচ ভিন্ন হয়ে থাকে।
👉নিম্মে একটি উদাহরনের মাধ্যমে সহজেই আমরা বের করতে পারবো একটি দলিল রেজিস্ট্রি ফি কত।
👉যেমন কোন মৌজার ২০ শতাংশ জমির বিক্রিত দলিল মূল্য ৫,০০,০০০/- টাকা । তাহলে আমরা নিম্মোক্ত হিসাবের মাধ্যমে উক্ত জমির দলিল রেজিস্ট্রি খরচ বা ফি বের করতে পারি।
👉রেজিস্ট্রি ফিঃ ৫,০০,০০০/-এর ১%=৫০০০/- টাকা।
👉স্ট্যাম্প শুল্ক ফিঃ ৫,০০,০০০/-এর ১.৫%=৭৫০০/- টাকা।
👉স্থানীয় সরকার ফিঃ ৫০০০০০/- এর ৩%=১৫০০০/- টাকা।
👉উৎস কর ফিঃ ৫০০০০০/- এর ১%=৫০০০/-টাকা(ইউনিয়ন এলাকার জন্য) এবং পৌরসভা এলাকার জন্য ৫০০০০০/- এর ২%=১০০০০/- টাকা।
👉অন্যান্য ফি সমূহ-
হলফনামা- ৩০০/- টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে হলফনামা।
👉ই-ফি- ১০০/- টাকা।
এন.ফি-প্রতি প্রতি পৃষ্ঠায় বাংলা ৩০০ শব্দ বা তাহার অংশ বিশেষ ১৬ টাকা৷ প্রতি পৃষ্ঠায় ইংরেজি ৩০০ শব্দ বা তাহার অংশ বিশেষ ২৪ টাকা।
👉এন.এন. ফি(নকল নবীশগনের পারিশ্রমিক)- প্রতি পৃষ্ঠায় বাংলা ৩০০ শব্দ বা তাহার অংশ বিশেষ এর জন্য ২৪ টাকা ৷ প্রতি পৃষ্ঠায় ইংরেজি ৩০০ শব্দ বা তাহার অংশ বিশেষ ৩৬ টাকা।
👉নোটিশ ফি- সম্পত্তি হস্তান্তরের নোটিশ আবেদন পত্রের জন্য কোর্ট ফি ১০/- টাকা।

(বিঃদ্রঃ- এন ফি এবং ই ফি রেজিস্ট্রিশন ফি এর সাথে পে অর্ডারের মাধ্যমে ১৪২২২০১ নং কোড ব্যবহার করে স্থানীয় সোনালী ব্যাংকে জমা প্রদান করতে হবে ৷ এবং এন,এন ফি রেজিস্ট্রি অফিসে নগদে জমা প্রদান করতে হবে)

প্রয়োজনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন
Income Tax Lawyer
Md. Abdur Rahman, ITP(NBR)
Dhaka Taxes Bar Association
LLB, LLM (1st Class)
0168 33 88 471 (whatsapp)

তথ্য সংগৃহীত

21/07/2023
💊 আয়করের হার নিয়ে একটি স্পেশাল ক্যাপসুল এটি। একটু চেষ্টা করলেই বুঝতে পারবেন। বুঝতে না পারলেও অসুবিধা নেই। বিস্তারিত জানত...
27/09/2022

💊 আয়করের হার নিয়ে একটি স্পেশাল ক্যাপসুল এটি।

একটু চেষ্টা করলেই বুঝতে পারবেন। বুঝতে না পারলেও অসুবিধা নেই।

বিস্তারিত জানতে #ইনবক্স করুন প্লিজ।

 ১। আসন্ন বার কাউন্সিল এনরোলমেন্ট লিখিত পরীক্ষায় অংশগ্রহণের নিমিত্তে "Regular Candidates" (পরীক্ষার্থীদের) করণীয়ঃ[বিঃ দ্...
21/08/2022


১। আসন্ন বার কাউন্সিল এনরোলমেন্ট লিখিত পরীক্ষায় অংশগ্রহণের নিমিত্তে "Regular Candidates" (পরীক্ষার্থীদের) করণীয়ঃ

[বিঃ দ্রঃ পরীক্ষার্থীদের সুবিধার্থে আজকের প্রকাশিত নোটিশের আলোকে সংক্ষিপ্ত আকারে অত্র পোস্টটি শেয়ার করা হল।]

Regular Candidates (পরীক্ষার্থীদেরকে) ২২/০৮/২০২২ইং তারিখ থেকে ০২/০৯/২০২২ইং তারিখ পর্যন্ত এই লিংঙ্কে (http://bar.teletalk.com.bd/lower-court/written/) প্রবেশ করে বিগত ১৭/০৬/২০২২ইং তারিখের অনুষ্ঠিত এনরোলমেন্ট প্রিলিমিনারি ( ) পরীক্ষার Roll Number, Registration Number & Registration Year লিখে সাবমিট করলে অনলাইন ফরম ফিলাপের সময়ে প্রদত্ত যাবতীয় তথ্যাবলী পর্যায়ক্রমে স্ক্রিনে প্রদর্শিত হবে এবং প্রতিটি ধাপে Save & Go to Next বাটনে Click করে ফরম পূরণ সম্পন্ন করতে হবে এবং অনলাইনে প্রাপ্ত Applicant Copy Download করে Print করতে হবে। -

>> Admit Card Download:

আগামী ০৯/০৯/২০২২ইং তারিখ হইতে Regular Candidates (পরীক্ষার্থীদের) স্ব স্ব এনরোলমেন্ট প্রিলিমিনারি (MCQ) পরীক্ষার Roll Number, Registration Number & Registration Year ব্যবহার করে অনলাইনে Download করতে হবে। উল্লেখ্য যে, Regular Candidates (পরীক্ষার্থীদের) লিখিত পরীক্ষায় অংশগ্রহণের নিমিত্তে কোনো প্রকার ফি প্রদান করতে হবেনা। -

২। আসন্ন বার কাউন্সিল এনরোলমেন্ট লিখিত পরীক্ষায় অংশগ্রহণের নিমিত্তে "Re-appeared Candidates" (পরীক্ষার্থীদের) করণীয়ঃ

Re-appeared Candidates (পরীক্ষার্থীদেরকে) ২২/০৮/২০২২ইং তারিখ থেকে ০২/০৯/২০২২ইং তারিখ পর্যন্ত এই লিংঙ্কে (http://bar.teletalk.com.bd/lower-court/written/) প্রবেশ করে বিগত ২৮/০২/২০২০ইং তারিখের অনুষ্ঠিত এনরোলমেন্ট প্রিলিমিনারি ( ) পরীক্ষার Roll Number, Registration Number & Registration Year লিখে সাবমিট করে দিকনির্দেশনা অনুসরণ করে পরীক্ষার্থীদের নিজ নিজ ব্যক্তিগত তথ্যাদি এবং সকল শিক্ষাগত যোগ্যতার/ডিগ্রীর ফলাফল সমূহ সাবমিট করে পরীক্ষার্থীদের নিজ নিজ সাদা ব্র‍্যাকগ্রাউন্ডের রঙিন পাসপোর্ট সাইজের ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। ফাইনাল সাবমিশনের পর অনলাইনে প্রাপ্ত Applicant Copy Download করে Print করতে হবে। উল্লেখ্য যে, Re-appeared Candidates (পরীক্ষার্থীদের) লিখিত পরীক্ষায় অংশগ্রহণের নিমিত্তে ১,৬২০/- (এক হাজার ছয়শত বিশ) টাকা ফি প্রদান করতে হবে।

>> Fee Payment Procedure:

প্রথম মেসেজঃ BAR USER ID লিখে 16222 নম্বরে মেসেজ করতে হবে। ফিরতি মেসেজে Applicants Name, Candidate's Type and PIN আসবে। [Example: BAR LEQEERRDIO]

দ্বিতীয় মেসেজঃ BARYESPIN লিখে 16222 নম্বরে মেসেজ করতে হবে। ফিরতি মেসেজে "Congratulations, Confirmation of payment with USER ID & PASSWORD N.B: Please preserve the USER ID and PASSWORD carefully for future use." মেসেজ আসবে। [Example: BAR YES 123456]

>> Admit Card Download:

আগামী ০৯/০৯/২০২২ইং তারিখ হইতে পরীক্ষার্থীদের স্ব স্ব এনরোলমেন্ট প্রিলিমিনারি (MCQ) পরীক্ষার Roll Number, Registration Number & Registration Year ব্যবহার করে অনলাইনে Download করতে হবে।

১৭-০৯-২০২২বার কাউন্সিল লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
07/08/2022

১৭-০৯-২০২২
বার কাউন্সিল লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ড্রাইভিং লাইসেন্স কিভাবে নবায়ন (Re-New) করবেন ? 🧐ধাপ ১: ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সমূহ✅ ড্রাইভিং...
20/06/2022

ড্রাইভিং লাইসেন্স কিভাবে নবায়ন (Re-New) করবেন ? 🧐

ধাপ ১: ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সমূহ

✅ ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি

✅ জাতীয় পরিচয় প্ত্র ( NID ) এর ফটোকপি

✅ নাগরিক সনদ পত্র ( সিটি কর্পোরেশন এলাকায় ওয়ার্ড কাউন্সিলর কার্যলয় থেকে সংগ্রহ করতে হবে ) ফটোকপি ও সত্যায়িত ।

✅ পাসপোর্ট সাইজের ছবি ৪ কপি।

✅ আসল ড্রাইভিং লাইসেন্স কার্ড।

ব্যাংক ডিপোজিট দেওয়ার জন্য আপনাকে ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি নিয়ে বিআরটিএ অফিসের নবায়ন অফিসার এর কাছ থেকে সত্যায়িত করিয়ে নিতে হবে যা ব্যাংকে টাকা জমা দেওয়ার সময় ব্যাংক ডিপোজিট ফরম এর সাথে জমা দিতে হবে । ব্যাংক ডিপোজিট এর পরিমাণ ২৪২৭ টাকা। এই টাকা জমা দেওয়ার পর ব্যাংক রিসিপট পেপার সংগ্রহ করে যত্ন সহকারে রাখতে হবে।

ধাপ ২ : এখানে আপনাকে ২ ধরনের ফরম পূরণ করতে হবে

১- নবায়ন ফরম ২- মেডিকেল ফরম

✅ ১- নবায়ন ফরমঃ নবায়ন ফরম পূরণের ক্ষেত্রে লক্ষ্যনীয় বিষয়গুলো হল- যদি আপনি বিবাহিত হন সেক্ষেত্রে আপনার স্ত্রী র নাম ও মোবাইল নাম্বার / স্বামীর নাম ও মোবাইল নাম্বার দিতে হবে। যদি অবিবাহিত হন সেক্ষেত্রে আপনার পিতার নাম অথবা মাতার নাম দিতে হবে। এই ফরম আপনি চাইলে অনলাইনে পূরণ করতে পারবেন।

✅ ২- মেডিকেল ফরমঃ মেডিকেল ফরম এর চেক আপ লিস্ট অনুযায়ী সকল বিষয় চেক করে ফরমটি একজন এমবিবিএস ডাক্তার দ্বারা মেডিকেল টেস্ট করিয়ে তা সত্যায়িত করিয়ে নিয়ে জমা দিতে হবে। এই ফরমটি আপনি বিআরটিএ এর আশেপাশে ফটোকপির দোকানগুলোতে পেয়ে যাবেন।

এই দুইটি ফরমে ১ কপি করে ছবি সত্যায়িত করে নিতে হবে। এরপরে নবায়ন ফরম ও মেডিকেল ফরম পূরণ করে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি, ব্যাংক স্লিপ ফটোকপি, নাগরিক সনদ পত্রের ফটোকপি, মেডিক্যাল সার্টিফিকেট এর আসল কপি সব কিছু একত্রে করে জমা দিতে হবে।

✅ পেশাদার ড্রাইভিং লাইসেন্স এর ক্ষেত্রে

উপরের সকল ডকুমেন্টস এর সাথে পুলিশ তদন্তের প্রতিবেদন সত্যায়িত করতে হবে। এক্ষেত্রে ৩ কপি পাসপোর্ট সাইজ ও ১ কপি স্ট্যাম্প সাইজের ছবি এবং পুনরায় ব্যবহারিক পরিক্ষা দিতে হবে।

আপনার যদি সকল ডকুমেন্টস একদম ঠিক থাকে তাহলে সেদিন অথবা পরের দিন আপনি একটা ডুপ্লিকেট ড্রাইভিং লাইসেন্স পাবেন যা দিয়ে আপনি আপনার বায়োমেট্রিক এসএমএস না আসা পর্যন্ত অস্থায়ীভাবে মোটরসাইকেল চালাতে পারবেন।

ধাপ ৩: বায়োমেট্রিক এসএম এস আসলে বা আপনাকে কোন নির্দিষ্ট তারিখ দেওয়া থাকলে সেই তারিখ অনুযায়ী সেখানে গিয়ে আপনার ফিঙ্গার প্রিন্ট ও ছবি তুলে আসতে হবে। সেদিনই আপনি একটা কম্পিউটার কপি পাবেন।

ধাপ ৪: ফিঙ্গার প্রিন্ট ও ছবি তোলার ৩ মাস পর সেই কম্পিউটার কপি নিয়ে যেয়ে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স এর স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন।

উপরিউক্ত ধাপগুলো অবলম্বন করার মাধ্যমে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স খুব সহজেই নবায়ন করতে পারবেন এবং পুনরায় আপনি আপনার পছন্দের বাহন নিয়ে রাস্তায় রাইড করতে পারবেন। এই ছিলো আমাদের ড্রাইভিং লাইসেন্স কীভাবে নবায়ন করতে তার প্রক্রিয়াগুলো।

Source: Collected

Address

Savar Bus Stand , RS Tower, Savar
Dhaka
1340

Opening Hours

Monday 09:00 - 19:00
Tuesday 09:00 - 19:00
Wednesday 09:00 - 19:00
Thursday 09:00 - 19:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 19:00

Telephone

+8801683388471

Website

Alerts

Be the first to know and let us send you an email when Savar Law Chamber & Associates- সাভার ল' চেম্বার এন্ড এসোসিয়েটস্ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Savar Law Chamber & Associates- সাভার ল' চেম্বার এন্ড এসোসিয়েটস্:

Share