Farazi Tax Vat & Law Associate

Farazi Tax Vat & Law Associate We Committed, Client Service First.

24/08/2023

সঞ্চয় পত্র হতে অর্জিত মুনাফা ও রপ্তানির বিপরীতে প্রাপ্ত নগদ ভর্তুকিকে সরকার চুড়ান্তু করদায় হিসাবে প্রজ্ঞাপন জারি করেন ফলে উক্ত আয়ের বিপরীতে অতিরিক্ত কোন করদায় পরিশোধ করতে হবে না। (এস.আর.ও নং ২৫৩-আইন/আয়কর-০৯/২০২৩)

30/06/2023

আয়কর বর্ষ ২০২৩-২০২৪ এ আয়কর রিটার্ন জমা দিতে আপনার যা যা প্রয়োজন -
A.ব্যক্তিগত তথ্যঃ
1. Photocopy of E-TIN Certificate.
2. Photocopy of NID.
3. 1 Copy Passport Size Photo.
B.চাকুরির তথ্যঃ
1. Salary Certificate.
2. Bank Statement from 01-07-2022 to 30-06-2023.
3. Provident Fund info. (if any)
C.ব্যবসায়ের তথ্যঃ
1. ট্রেড লাইসেন্স
2. বার্ষিক ক্রয়-বিক্রয় ও আয় বিবরণী
3. সম্পদ ও দ্বায় বিবরণী
4. ব্যাংক স্টেটমেন্ট
D.বিনিয়োগের তথ্যঃ
1. D.P.S (যদি থাকে)
2. Insurance Certificate. (যদি থাকে)
3. Share Market Investment. (যদি থাকে)
4. (সঞ্চয় পত্র - যদি থাকে)
E.সম্পদ ও দায় বিবরণীঃ
1. House, Apartment. (যদি নিজ নামে থাকে)
2. Land, Car, Furniture, Electronics, etc. (যদি নিজের নামে থাকে)
3. Bank Loan info. (যদি নিজ নামে হয়)
4. Others Loan. (যদি নিজ নামে হয়)
Note: যদি আপনি আগে রিটার্ন জমা দিয়ে থাকেন তাহলে অবশ্যই ঐ রিটার্নের একটি ফটোকপি লাগবে।

09/06/2023

টিন সার্টিফিকেট বাতিলের জন্য আবেদন পত্রের নমুনা -
নতুন কর আইন ২০২৩ (খসড়া) অনুসারে টিন সার্টিফিকেট থাকলেই আয়কর রিটার্ণ নূন্যতম ২০০০ টাকা জমা দিতে হবে। না দিলে জরিমানা ও শাস্তির আওতায় আনা হবে ।

৫টি শর্তে টিন বাতিল করতে পারবেন, যেমন -
১. করদাতা মারা গেলে
২. যদি কর যোগ্য আয় না থাকে
৩. নন রেসিডেন্ট বিদেশী নাগরিক যার বাংলাদেশে কোন স্থায়ী ভিত্তি নেই।
৪. বিশেষ কোন কারণে টিন সার্টিফিকেট গ্রহণ করে থাকলে ও বর্তমানে করযোগ্য কোন আয় না থাকলে ও বাতিল করা যাবে ।
৫. ৬৫ বছরের উর্ধ্বে মহিলা ও পুরুষগণ যদি তার করযোগ্য আয় না থাকে (পূর্বে করযোগ্য আয় ছিল বর্তমানে নেই) চাইলেই তারা টিন বাতিল করতে পারবেন ।

টিন সার্টিফিকেট বাতিলের জন্য আবেদন পত্রের নমুনা -

বরাবর.
কমিশনার
কর অঞ্চল, ১৫
ঢাকা।

বিষয়: টিন বাতিল করার জন্য আবেদন প্রসঙ্গে।

মহোদয়
যথাবিহীত সম্মানপূর্বক নিবেদন এই যে. আমি নিম্নস্বাক্ষরকারী....... জন্য বছর তিনেক আগে টিন সার্টিফিকেট TIN Certificate করেছিলাম। দীর্ঘদিন ধরে আমার আয় না থাকা শর্তে ও গত তিন বছর ধরে জিরো রিটার্ণ দাখিল করে আসছি (কপি সংযুক্ত)। বর্তমানে আমার করযোগ্য আয় না থাকায় আমি টিআইএন নম্বর........ বন্ধ করতে ইচ্ছুক ।

অতএব, আমার করযোগ্য আয় না থাকায় আমার টিন সার্টিফিকেট খানি বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার সদয় মর্জি হয় ।

সংযুক্তি : বর্ননামতে
১. ----- (৷- ) কপি
২. টিন সার্টিফিকেটের কপি,
৩. পূর্ববর্তী আয়কর রিটার্ণের রশিদ/প্রত্যয়ণপত্র.
৪. জাতীয় পরিচপত্রের ফটোকপি

বিনীত নিবেদক,

মো: -------------------- ---------
খিলগাঁও, ঢাকা।
টিআইএন নম্বর,..........
মোবাইল নম্বর:

05/06/2023
11/11/2022

#আগে_কাজ_পরে_টাকা

ট্যাক্স রিটার্ন ও Acknowledgement Receipt এর জন্য ক্রেডিট কার্ড নিতে পারছেন না? বা সঞ্চয়পত্র কিনতে পারছেন না?

TIN Certificate, BIN Certificate এর প্রয়োজন?

আমাদের সার্ভিস।

▪️E-Return একদিনেই প্রাপ্তি।
▪️E-Tin একদিনেই প্রাপ্তি।
▪️BIN

আমাদের অভিজ্ঞ ট্যাক্স কনসালটেন্স দ্বারা নির্ভুলভাবে কাজগুলো করানো হয়।

বিস্তারিত তথ্যের জন্য ইনবক্সে মেসেজ করুন।

25/09/2022

আয়কর বর্ষ ২০২২-২০২৩ এ আয়কর রিটার্ন জমা দিতে আপনার যা যা প্রয়োজন

ব্যক্তিগত তথ্য :
1. ই-টিন সার্টিফিকেট ফটোকপি
2. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি

চাকুরির তথ্য :
1. বেতন বিবরনী (অফিস কর্তৃক) (০১/০৭/২০২১ থেকে ৩০/০৬/২০২২)
2. ব্যাংক বিবরনী (০১/০৭/২০২১ থেকে ৩০/০৬/২০২২)
3. উৎসে কর কর্তন সার্টিফিকেট
4. প্রভিডেন্ট ফান্ড সার্টিফিকেট (যদি থাকে)

গৃহ সম্পত্তি হতে আয় থাকলে:
1. বাড়ী ভাড়ার প্রাপ্ত রশিদ
2. বাড়ী ভাড়ার চুক্তিপত্র
3. বাড়ী ভাড়ার ব্যাংকে নিয়ে থাকলে ব্যাংক বিবরনী
4. হোল্ডিং ট্যাক্স ও ভূমি কর / খাজনা

ব্যবসায়ের তথ্য:
1. ট্রেড লাইসেন্স
2. বার্ষিক ক্রয়-বিক্রয় ও আয় বিবরনী
3. সম্পদ ও দ্বায় বিবরনী
4. ব্যাংক বিবরনী (০১/০৭/২০২১ থেকে ৩০/০৬/২০২২)

বিনিয়োগের তথ্য:
1. ডিপিএস (যদি থাকে)
2. ইন্সুরেন্স সার্টিফিকেট (যদি থাকে).
3. শেয়ার মার্কেট বিনিয়োগ (যদি থাকে)
4. সঞ্চয় পত্র - (যদি থাকে)

সম্পদ ও দায় বিবরনীঃ
1. হাউজ, এপার্টমেন্ট (যদি নিজ নামে থাকে)
2. জমি, গাড়ী, ফার্নিচার, ইলেক্ট্রনিকসস ইত্যাদি। (যদি নিজের নামে থাকে)
3. ব্যাংক ঋনের তথ্য (যদি নিজ নামে হয়)
4. অন্যান্য ঋনের তথ্য (যদি নিজ নামে হয়)।

এবং যারা রেগুলার রিটার্ন দেন তাদের বিগত বছরের রিটার্ন কপি।

10/09/2022

একটি বিশেষ ঘোষণাঃ

যে সকল ভাই,বোন,বন্ধুরা টিন সার্টিফিকেট করছো /করেছেন।
জেনে, না জেনে,কাজের জন্য বা সখের বসে, তাদের জন্য বলছি!!!

আপনার ট্যাক্সেবল ইনকাম থাকুক বা না থাকুক ২০২২-২০২৩ কর বছরে আয়কর রিটার্ন দিয়ে দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। সময়ের মদ্ধ্যে জমা না হলে জরিমানার সম্মুখীন হতে হবে।

আয়কর বিষয়ক যেকোন সহযোগিতা ও পরামর্শ পেতে যোগাযোগ করতে পারেন।

05/07/2022

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
আয়কর রিটার্ন দাখিল সংক্রান্ত
======================
সম্মানিত করদাতাবৃন্দ,
অর্থ বিল ২০২২ গত বৃহস্পতিবার ৩০ জুন ২০২২ ইং তারিখে প্রকাশিত। ফলে ২০২২-২০২৩ করবর্ষের আয়কর রিটার্ন ১লা জুলাই ২০২২ থেকে জমা দেয়ার সময় শুরু হয়েছে যা জরিমানা ব্যতিত ৩০ শে নভেম্বর ২০২২ ইং পর্যন্ত চলবে।
অর্থ বিল ২০২২ মতে আয়কর অধ্যাদেশের ধারা ১৮৪এ মোতাবেক উল্লিখিত ৩৮টি বিভিন্ন সেবার প্রতিপালন করতে (যার যার প্রযোজ্য ক্ষেত্রে) আয়কর রিটার্ন জমার প্রমান লাগবে বিধায় এখন থেকে বিশেষ করে যারা ব্যবসা পরিচালনা করেন বা গাড়ির মালিক তাদের বিভিন্ন প্রয়োজনে চলতি করবর্ষের আয়কর রিটার্ন জমার প্রস্তুুতি গ্রহন করুন। শীঘ্রই জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আয়কর পরিপত্র ও আয়কর নির্দেশিকা প্রকাশিত হবে তখন আইনটি দ্রুত বাস্তবায়নের জন্য উহার ব্যপ্তি আরও বৃদ্ধি পাবে।

Address

Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Farazi Tax Vat & Law Associate posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Farazi Tax Vat & Law Associate:

Share