03/03/2022
১। এক মহিলা স্বামীর সাথে থাইল্যান্ডে বেড়াতে গেলেন। যাওয়ার পর ডাক্তারের পরামর্শে ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল নিলেন। ফিরে এসে দেখলেন উনি প্রেগনেন্ট। দোষ পড়ে গেল ডাক্তারের কাঁধে। ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল কেন কাজ করলো না? ডাক্তার কি ভুল ওষুধ দিলেন তাহলে? সমস্যা কি ছিল?
মূলত ওনার পাস্ট হিস্ট্রি ছিল টিউবারকিউলোসিস। আমরা যেটাকে বাংলায় টিবি রোগ বলি। এর জন্য উনি রিফামপিসিন ওষুধ কন্টিনিউ করছিলেন। রিফামপিসিন মূলত ওরাল কন্ট্রাসেপ্টিভ পিলের কার্যকারিতাকে কমিয়ে দেয়। ফলে তিনি পিলের প্রয়োজনীয় এফিকেসি (একশন) পাননি। ফার্মাসিউটিকেল পরিভাষায় এটাকে আমরা বলি ড্রাগ এন্টাগনিজম। একটা ওষুধের কারনে আরেকটি ওষুধের কার্যকারিতা বাধাপ্রাপ্ত হওয়া।
২। কামরুল সাহেব হার্টের রুগী। তার উপর হাই প্রেশার। ডাক্তার ওনাকে এন্টিহাইপারটেনসিভ ওষুধ দিলেন। একদিন হঠাত কিছুটা খারাপ লাগায় উনি প্রেশার চেক করতে বাসার কাছের একটা ফার্মেসিতে গেলেন।
ফার্মেসির দোকানদার ওনাকে দিয়ে দিলেন আরেকটা প্রেশারের ওষুধ। উনি ঘুমের ওষুধ ভেবে ২টা প্রেশারের ওষুধ খেয়ে ওনার এবার প্রেশার লো হয়ে গেল। ফার্মাসিউটিকেল পরিভাষায় এটাকে আমরা বলি ড্রাগ এবিউস।
উপরের ২টা ঘটনার মত আরও অনেক ঘটনা আপনার আমার জীবনে ঘটছে সবসময়।
প্রতিকার কি?
ডাক্তার ডায়াগনোসিস করে আপনাকে যে ওষুধ দেয়, সময়ের সল্পতায় হোক আর সিস্টেমের কারনে হোক আপনি সে ওষুধের কার্যকারিতা, সময়বিধি, কারন, ইন্টার্যাকশন, এন্টাগনিজম এমনকি প্রেসক্রিপশন সংক্রান্ত জটিলতা ইত্যাদি বুঝে উঠতে পারেন না। ফলে ছোট একটা ভুলের জন্য আমাদের জীবনে নেমে আসে পার্মানেন্ট হারানোর গল্প। এই গল্প বুকে নিয়ে উপরের গল্পগুলো লেখা হয়। বছরের পর বছর।
উৎপাদন, গবেষণা, হাসপাতাল এবং ক্লিনিক ভিত্তিক দক্ষ ফার্মাসিস্টরা অনেক আগে থেকেই এই গ্যাপটা পুরন করে দেশের মানুষের তথাপি পরিবারকে সাহায্যে চেষ্টা করার একটা সুযোগ ছিল এবং এখনও আছে।
এর প্রতিকার মাথায় নিয়ে অনেকদিনের স্টাডি, তথ্য, আলোচনার উপর ভিত্তি করে দেশী বিদেশী এ গ্রেড রেজিস্টার্ড ফার্মাসিস্টরা মিলে বাংলাদেশের নতুন একটি সার্ভিস ভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম iHealth Box তৈরী করেছি।
বাংলাদেশে সম্পুর্ণ নতুন এই ডিজিট্যাল প্ল্যাটফর্মটি কাজ করবে পেশেন্ট কাউন্সেলিং, প্রেসক্রিপশন কাউন্সেলিং, সে ওষুধের কার্যকারিতা, সময়বিধি, কারন, কিভাবে ওষুধ আপনার শরীরের ভেতর কাজ করবে, ইন্টারেকশান, পার্শপতিক্রিয়া, এডভার্স এফেক্ট, সিনার্জিসম, এন্টাগনিজম, প্রেগন্যান্সিতে কোন ওষুধ খাবেন, খাবেন না, হার্ট, কিডনি, লিভার, ফুসফুস ইত্যাদি সমস্যা থাকা অবস্থায় কোন ওষুধ খেতে পারবেন/পারবেন না, ওষুধের সঠিক মাত্রা নির্নয় সম্পর্কিত যে কোন সমস্যার সঠিক কাউন্সেলিং নিয়ে।
ওষুধ সম্পর্কিত এধরনের যেকোনো জটিল বিষয় সম্পর্কে জানতে ফ্রি কল করে এপয়ন্টমেন্ট নিন।
Call: 0158 123 05 64
এপয়ন্টমেন্ট ফিঃ ২৯৯/-
ফ্রি হোয়াটসএপঃ 01835 617 002
Email: [email protected]
https://www.facebook.com/groups/334475161444361
https://www.facebook.com/iHealthbox