Alliance Law Chamber

Alliance Law Chamber A law chamber deals with Criminal, Civil and Writ matters.

জাতীয় পরিচয়পত্র (NID) বা পাসপোর্টে ভুল থাকলে আপনি অনলাইন এবং অফলাইন—উভয় পদ্ধতিতেই তা সংশোধন করতে পারেন। তবে মনে রাখবে...
24/04/2026

জাতীয় পরিচয়পত্র (NID) বা পাসপোর্টে ভুল থাকলে আপনি অনলাইন এবং অফলাইন—উভয় পদ্ধতিতেই তা সংশোধন করতে পারেন। তবে মনে রাখবেন, পাসপোর্টে সংশোধনের আগে এনআইডি-তে তথ্য সঠিক থাকা জরুরি, কারণ পাসপোর্টের অনেক তথ্য এনআইডি থেকে যাচাই করা হয়।
এনআইডি (NID) কার্ড সংশোধনঃ

এনআইডি কার্ডের তথ্য সংশোধনের জন্য বর্তমানে অনলাইন আবেদন সবচেয়ে জনপ্রিয়।

অনলাইন আবেদন: বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট খুলে লগইন করুন। এরপর 'তথ্য পরিবর্তন' অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য আপডেট করুন।

ফি প্রদান: সংশোধন ক্যাটাগরি অনুযায়ী বিকাশের মতো মোবাইল ব্যাংকিং ব্যবহার করে নির্দিষ্ট ফি পরিশোধ করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র:

নাম/বয়স সংশোধন: এসএসসির সনদ, অনলাইন জন্ম নিবন্ধন, অথবা পাসপোর্ট।

পিতা-মাতার নাম: পিতা-মাতার এনআইডি কপি এবং আপনার শিক্ষাগত সনদ।

বিবাহিতদের জন্য: কাবিননামা বা বিবাহ বিচ্ছেদের প্রমাণপত্র।

অফলাইন পদ্ধতি: খুব জটিল সংশোধনের ক্ষেত্রে সরাসরি আপনার এলাকার উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করতে পারেন।

পাসপোর্ট (Passport) সংশোধন

পাসপোর্টের ভুল সংশোধন মূলত একটি নতুন পাসপোর্ট ইস্যু করার মতোই প্রক্রিয়া।

অনলাইন আবেদন: ই-পাসপোর্ট পোর্টালে গিয়ে আপনার অ্যাকাউন্টে লগইন করে 'পাসপোর্ট রিনিউ/রি-ইস্যু' (Re-issue) অপশনটি সিলেক্ট করুন।

অঙ্গীকারনামা (Affidavit): অনেক ক্ষেত্রে তথ্যের বড় পরিবর্তনের জন্য একটি অঙ্গীকারনামা বা এফিডেভিট আপলোড বা জমা দিতে হতে পারে।

ফি: নতুন পাসপোর্টের জন্য যে ফি লাগে, ভুল সংশোধনের ক্ষেত্রেও একই পরিমাণ ফি প্রযোজ্য হবে।

বায়োমেট্রিক ও ভেরিফিকেশন: আবেদন সাবমিট করার পর আপনাকে শিডিউল অনুযায়ী পাসপোর্ট অফিসে সশরীরে উপস্থিত হতে হবে। তথ্য পরিবর্তন হলে পুনরায় পুলিশ ভেরিফিকেশন হতে পারে

জাতীয় পরিচয়পত্র (NID) বা পাসপোর্টে ভুল থাকলে আপনি অনলাইন এবং অফলাইন—উভয় পদ্ধতিতেই তা সংশোধন করতে পারেন। তবে মনে রাখবেন, পাসপোর্টে সংশোধনের আগে এনআইডি-তে তথ্য সঠিক থাকা জরুরি, কারণ পাসপোর্টের অনেক তথ্য এনআইডি থেকে যাচাই করা হয়।

ধন্যবাদান্তে,
এডভোকেট মাহবুব মইনুল
জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা।

"ফিরোজ ল একাডেমি" কতৃক আয়োজিত নবীন আইনজীবীদের সংবর্ধনা এবং পেশাগত দিক নির্দেশনা মূলক আলোচনা সভা- ২০২৬উক্ত অনুষ্ঠানে প্রধ...
18/04/2026

"ফিরোজ ল একাডেমি" কতৃক আয়োজিত নবীন আইনজীবীদের সংবর্ধনা এবং পেশাগত দিক নির্দেশনা মূলক আলোচনা সভা- ২০২৬

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন স্যার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট বারের বর্তমান সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহফুজুল রহমান মিলন স্যার এবং আরো উপস্থিত ছিলেন ব্যারিস্টার আশরাফ রহমান স্যার।

অসংখ্য ধন্যবাদ Adv S M Feroz স্যার কে এতো সুন্দর একটি আয়োজন করার জন্য।

ঈদ ভ‍্যাকেশনের পূর্বে শেষ কর্মদিবসের কার্যক্রম শেষে আমরা।আলহামদুলিল্লাহ,আমরা অত‍্যন্ত সফলতার সহিত দিনটি পার করলাম।আমরা ম...
12/03/2026

ঈদ ভ‍্যাকেশনের পূর্বে শেষ কর্মদিবসের কার্যক্রম শেষে আমরা।
আলহামদুলিল্লাহ,আমরা অত‍্যন্ত সফলতার সহিত দিনটি পার করলাম।আমরা মোট ১৬ টি মামলা শুনানি করে, ১৪টি বেইল, রীটে ১টি রুল এন্ড স্টে ও ১টি টেক ব‍্যাক।আমার দেখা আজ ছিলো আমাদের চেম্বারের সবচেয়ে ব্যস্ততম দিন।
আল্লাহ মহান ও সবই আল্লাহর ইচ্ছা।

ত্রয়োদশ জাতীয় নির্বাচন শেষ,এখন যথারীতি আইন পেশায় মনোনিবেশ আমরা Alliance Law Chamber এর এসোসিয়েট  এবং হেড অফ চেম্বার ব্...
16/02/2026

ত্রয়োদশ জাতীয় নির্বাচন শেষ,এখন যথারীতি আইন পেশায় মনোনিবেশ আমরা Alliance Law Chamber এর এসোসিয়েট এবং হেড অফ চেম্বার ব্যারিস্টার আশরাফ রহমান ভাইয়া। দলমত নির্বিশেষে আমাদের চেম্বারের দুয়ার সকলের জন‍্য খোলা এবং প্রয়োজনে সর্বদা আইনী সেবা দিয়ে এবং সকলকে নিয়ে ঐক্যবদ্ধ থেকে নিজ উপজেলার জন্য কাজ করতে চাই।

দেশে চলছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের উৎসবমুখর  পরিবেশ তার আগ মুহূর্তে আমরা Alliance Law Chamber ব্যস্ত সময় পার করতেছি সাধা...
04/02/2026

দেশে চলছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের উৎসবমুখর পরিবেশ তার আগ মুহূর্তে আমরা Alliance Law Chamber ব্যস্ত সময় পার করতেছি সাধারণ বিচার প্রার্থীদের আইনী সেবা দিয়ে। 🧑‍⚖️🖤

24/12/2025
কারো অশ্লীল ছবি,বা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে তার আইনগত প্রতিকার কি?১। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুয...
22/12/2025

কারো অশ্লীল ছবি,বা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে তার আইনগত প্রতিকার কি?

১। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী থানায় সরাসরি মামলা দায়ের করতে পারেন।

২। সরাসরি সংশ্লিষ্ট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সি.আর মামলা দায়ের করতে পারেন।

৩। সি.আই.ডি ডিপার্টমেন্টের সাইবার পুলিশ সেন্টারে অভিযোগ দাখিল করতে পারেন।

৪। পুলিশ হেডকোয়ার্টারের পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন উইংয়ে সরাসরি অভিযোগ দাখিল করতে পারেন।

উল্লেখ্য যে, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী অশ্লীল ছবি, অডিও বা ভিডিও ধারণ করা ব্যক্তির ০৭ বছরের সশ্রম কারাদণ্ড সহ ২ লক্ষ টাকা জরিমানা হতে পারে। তাছাড়াও অশ্লীল ছবি, অডিও বা ভিডিওর মাধ্যমে কারো মর্যাদা হানির মাধ্যমে মানসিক নির্যাতন করলে উক্ত ব্যক্তির ৫ বছরের সশ্রম কারাদণ্ড সহ ২ লক্ষ টাকা জরিমানা হতে পারে। ইন্টারনেট মাধ্যমে উক্ত অশ্লীল ছবি, অডিও বা ভিডিও প্রচার করলে উক্ত ব্যক্তির ৫ বছরের সশ্রম কারাদণ্ড সহ ২ লক্ষ টাকা জরিমানা হতে পারে।

ধন্যবাদান্তে,
মাহবুব মইনুল
এসোসিয়েট,এলাইন্স ল চেম্বার।

কিশোর-কিশোরীর মধ‍্যে শারীরিক সম্পর্ক, ফলশ্রুতিতে মেয়ে গর্ভবতী। ছেলের বিয়ে করতে অসম্মতি, মেয়ের বাবা ঠুকে দিল ধর্ষণের মাম...
03/12/2025

কিশোর-কিশোরীর মধ‍্যে শারীরিক সম্পর্ক, ফলশ্রুতিতে মেয়ে গর্ভবতী। ছেলের বিয়ে করতে অসম্মতি, মেয়ের বাবা ঠুকে দিল ধর্ষণের মামলা। বাচ্চাও হলো যার বয়স মাত্র ১.৫ বছর। DNA রিপোর্টে প্রমাণিত, আসামি বাচ্চার জৈবিক পিতা। পরবর্তীতে আসামী অর্থাৎ বাচ্চার বাবা জেলে থাকায়, ভিকটিমকে বিয়ে করার ইচ্ছে থাকার পরও বিয়ে করতে পারছিল না এবং বাচ্চাও পিতৃ পরিচয় পায়নি। আজ মহামান‍্য হাইকোর্টে এসে ভিকটিম ও উভয় পরিবার স্বেচ্ছায় বিয়ে করতে সম্মত হলে, আদালত সন্তুষ্ট হয়ে আসামীকে জামিন দেয় এবং বিয়ে করে বিয়ে সংক্রান্ত ডকুমেন্টস আগামী ২ মাসের মধ্যে আদালতে দাখিল করতে বলে।

ক্লায়েন্ট গরীব কিন্তু মামলা বড়, তবে ফিস তেমন দিতে পারেনি, কিন্তু একটি নিষ্পাপ বাচ্চাকে পিতৃপরিচয় ও ভিকটিমসহ উভয় পরিবারের মুখে হাসি ফোঁটাতে পারাই আইনজীবী হিসেবে আমার ভাললাগা। যেহেতু আল্লাহ মানুষকে সেবা দেয়ার বা সহযোগিতা করার সুযোগ দিয়েছেন, তাই আইনজীবী হিসেবে সদকায়ে জারিয়া বা মানবকল্যাণে কাজ করার চেষ্টা সর্বদা করি।

After a success bail hearing with our learned senior and we are the associates of the Alliance Law Chamber 🧑‍⚖️🖤
01/12/2025

After a success bail hearing with our learned senior and we are the associates of the Alliance Law Chamber 🧑‍⚖️🖤

হাইকোর্টের ভ‍্যাকশনে ব‍্যস্ততা কম, তাই নিম্ন আদালতে এক BCS Cadre (স্বামীর) পক্ষে যৌতুকের মামলায় Argument (যুক্তিতর্ক) শ...
15/09/2025

হাইকোর্টের ভ‍্যাকশনে ব‍্যস্ততা কম, তাই নিম্ন আদালতে এক BCS Cadre (স্বামীর) পক্ষে যৌতুকের মামলায় Argument (যুক্তিতর্ক) শুনানি করলাম। অধিকাংশ ক্ষেত্রেই পারিবারিক আদালতে মামলা না করে শত্রুতাবশত ও আইনের অপব্যবহার করে ডিভোর্সের পর যৌতুকের মামলা দায়ের করা হয়।
ডির্ভোসের পরে সাধারণত বিশ্বের কোথাও স্ত্রী, স্বামীর বাড়িতে থাকে না। ডিভোর্সের মাধ্যমে বিয়ের সমাপ্তি ঘটে, সুতরাং ডিভোর্সের পর তো যৌতুক দাবী করা অবিশ্বাস্য। ডিভোর্সের পরে মামলা দায়ের হলে সবসময় সন্দেহের চোখে দেখা হয়, এই মর্মে আমার নিজের করা হাইকোর্টের এক জাজমেন্টও আজ রেফারেন্স হিসেবে কোর্টে জমা দিলাম। আইনজীবী হিসেবে আমি আশাবাদী, আসামী খালাসের মাধ্যমে ন‍্যায়বিচার পাবে ইনশাআল্লাহ।

Address

Pallabi, Mirpur 11. 5
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alliance Law Chamber posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share