13/02/2026
প্রিয় খাগড়াছড়ি-বাসী,
আসসালামু আলাইকুম, আদাব। আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ। নানাবিধ হুমকি, হামলা, ভোট জালিয়াতি কারচুপি সত্ত্বেও ভোট কেন্দ্রে আপনারা দায়িত্ব পালন করেছেন; ভয় ভীতি হুমকি উপেক্ষা করে ভোট দিয়েছেন; এই ভোটে আপনাদেরই বিজয় হয়েছে; হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন অনেকেই; বাড়ি ঘরে হামলার শিকার হচ্ছেন অনেকেই। আল্লাহর কাছে আপনাদের এই ত্যাগের উচ্চ মর্যাদার জন্য দোয়া করছি। পাশাপাশি যারা বিজয়ী হয়েছেন আপনারা আপনাদের বিজয়কে সমুন্নত রাখার জন্য নিজ নিজ অবস্থান থেকে রাজনৈতিক সহাবস্থান ও সুসম্পর্ক বজায় রাখার অনুরোধ করছি।