24/08/2023
আপনি যদি সম্মানিত আয়কর দাতা হয়ে থাকেন কিংবা সম্ভাব্য আয়কর দাতা হবেন, এটি আপনার সচেতনতার জন্য!!
প্রিয় এবং সম্মানিত করদাতা ,
আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা l
আশা করি আল্লাহর রহমতে সুস্থ আছেন!!
আপনার অবগতি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানাচ্ছি যে অর্থবছর 2022-23 এবং কর বর্ষ 2023-24 এর রিটার্ন আগামী 30 শে নভেম্বর 2023 এর মধ্যে দাখিল করতে হবে l নতুন কর আইনে অনেক পরিবর্তন হয়েছে। নভেম্বরের পর Time Petition এর কোনো বিধান নতুন আইনে রাখা হয়নি। নভেম্বরের পর রিটার্ন দিলে অতিরিক্ত চার পার্সেন্ট সুদ/মাসিক এবং কর অব্যাহতি এবং রেয়াতও বাতিল হবে।শেষ মুহূর্তের বিড়ম্বনা এড়াতে সর্বোচ্চ দ্রুত সময়ে , রিটার্ন দাখিলের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে আপনি নিজেও হিসাব করে জমা দিতে পারেন, অথবা একজন কর আইনজীবীর সহযোগিতা নিতে পারেন l কোনভাবেই কোন দালাল কিংবা অপেশাদার লোক দিয়ে করতে যাবেন না। একটা বিষয় সচেতন থাকবেন, আপনার আয়কর রিটার্নের সম্পত্তি এবং দায়ের হিসাবটা ধারা
১৬৭ অনুযায়ী সঠিকভাবে পূরণ করে, ভবিষ্যতের আইনগত জটিলতা পরিহার করার চেষ্টা করুন।
কারো সহযোগিতা লাগলে নিচের দেওয়া নাম্বারে বা ইনবক্সে মেসেজ দিতে পারেন।
আপনার সুস্বাস্থ্য কামনায়,
ধন্যবাদান্তে,