Adv Mufti Arif Billah

Adv Mufti Arif Billah Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Adv Mufti Arif Billah, Lawyer & Law Firm, House: 23, Road: 6, Block: E, Banasree, Dhaka.

Advocate, Supreme Court of Bangladesh I Civil, Criminal & Corporate Matters I M***i I Sharia Adviser I LLB (Hon's) & LLM, University of Dhaka; Daura-E-Hadith & Ifta (Sharia Law) Qaumi Madrasah I 01750-663738, 01917-329317

26/11/2025

ব্যবসায় বিশ্বাস ভালো… কিন্তু লিখিত চুক্তি আরও ভালো!

ঢাকার কেরানীগঞ্জের এক সফল প্লাস্টিক ব্যবসায়ীর বাস্তব অভিজ্ঞতা! একজন লোক এসে বলল—
"ভাই, আমাকে কাজ দেন। আমি আপনার প্রোডাক্ট বিক্রি করে দিব!" ব্যবসায়ী বিশ্বাস করলেন। কোনো নিয়োগপত্র নেই, কোনো দায়িত্ব নির্ধারণ নেই, কোনো চুক্তিপত্র নেই — শুধু কথার ওপর ভরসা।

এরপর যা হলো— ওই সেলস রিপ্রেজেনটেটিভ প্রোডাক্ট উচ্চ দামে বিক্রি করে ব্যবসায়ীকে কম দাম দেখাতে লাগল। ক্রেতাদের সাথে সরাসরি নিজস্ব যোগাযোগ তৈরি করল। ব্যবসায়ীর সাথে যোগাযোগ বন্ধ করে রাখল। এমনকি সময়ের সাথে সাথে ব্যবসায়ীর প্রোডাক্ট তৈরির ফর্মুলা শিখে, নিজেই অন্য ব্যবসায়ীদের সরবরাহ শুরু করল!

ফলাফল? একজন প্রতারক SR-এর কারণে কোটি টাকার ব্যবসা ধ্বসের মুখে!

ব্যবসায় এই ভুলগুলো কখনো করবেন না!
১। নিয়োগ দিলে অবশ্যই লিখিত নিয়োগ চুক্তি করুন। তার দায়িত্ব, সীমাবদ্ধতা, আর্থিক দায়—সব কিছু পরিষ্কার উল্লেখ থাকবে।

২। যেকোনো সেলস/মার্কেটিং বা বিজনেস ডিলিং হলে চুক্তিপত্র বাধ্যতামূলক করুন। কী করতে পারবে, কী করতে পারবে না—সব লিখিত থাকতে হবে। ‘মুখের কথা’ ব্যবসায় সবচেয়ে বড় ঝুঁকি।

৩। প্রয়োজন অনুযায়ী NID-এর কপি এবং একটি নিরাপত্তামূলক চেক নিতে পারেন। এটা ব্যবসার সেফটি নেট হিসেবে কাজ করে।

এডভোকেট মুফতি আরিফ বিল্লাহ
এডভোকেট
বাংলাদেশ সুপ্রিম কোর্ট
01750-663738, 01917-329317

18/11/2025

এক স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছে। তালাক পরবর্তী ৩ মাস অতিবাহিত হয়েও গেছে। স্ত্রী চাচ্ছে অন্যত্র বিয়ে করে ঘর সংসার করতে। তিনি জানতে চাচ্ছেন - প্রথম স্বামীর নিকট স্ত্রীর ৫ লাখ টাকার দেনমোহর বকেয়া আছে। এই অবস্থায় মহিলা অন্যত্র বিয়ে করায় তার দেনমোহরের অধিকার নষ্ট হবে কিনা?

না, মহিলা তার দেনমোহরের অধিকার থেকে বঞ্চিত হবে না। সে অন্য জায়গায় বিয়ে করলেও পূর্বের স্বামীর নিকট থেকে পূর্ণ দেনমোহর পাবে। আরেকটা বিষয় জানা জরুরি। সেটা হলো, দেনমোহরের সম্পর্ক বিয়ের সাথে; তালাক বা ডিভোর্সের সাথে নয়। সুতরাং বিয়ে হলেই দেনমোহর দিতে হবে। স্ত্রী কর্তৃক স্বামীকে ডিভোর্স দেওয়া হলে স্ত্রী দেনমোহর পাবে না, একথার কোন আইনী ভিত্তি নাই। তবে খোলা তালাক হলে খোলা তালাকের শর্ত সাপেক্ষে হতে পারে।

হক্কে শুফ’আ/ অগ্রক্রয় মামলা থেকে নিজেকে বাঁচানোর গল্প! ঢাকায় রফিক সাহেব (ছদ্ম নাম) নামের এক ব্যক্তি বহুদিনের স্বপ্ন পূরণ...
21/10/2025

হক্কে শুফ’আ/ অগ্রক্রয় মামলা থেকে নিজেকে বাঁচানোর গল্প!

ঢাকায় রফিক সাহেব (ছদ্ম নাম) নামের এক ব্যক্তি বহুদিনের স্বপ্ন পূরণ করলেন। নিজের কষ্টার্জিত টাকায় একটি ছোট্ট জমি কিনলেন। কিছুদিনের মধ্যে সুন্দর একটি বাড়িও বানালেন, পরিবার নিয়ে সুখে-শান্তিতে বসবাস শুরু করলেন।

কিন্তু সুখ বেশিদিন টিকল না। একদিন ডাকপিয়ন হাতে একটা খাম দিল— আদালতের সমন! খুলে দেখলেন, তার নামে মামলা হয়েছে! বাদী আর কেউ নয়— যিনি তার বিক্রেতার আপন ভাই! মামলার শিরোনাম: হক্কে শুফ’আ বা অগ্র ক্রয় মামলা (Right of Pre-emption under Muslim Law)। অর্থাৎ, বাদী দাবি করছেন যে, তিনি পার্শ্ববর্তী জমির মালিক, তাই রফিক সাহেব যেই জমি কিনেছেন, তিনি প্রথমে কেনার অধিকার রাখতেন!

এখন ভাবুন তো — আপনি যদি এমন অবস্থায় পড়েন, তাহলে কতটা বিপদে পড়বেন? 😔

তাহলে সমাধান কী? এমন পরিস্থিতি থেকে বাঁচতে একটি বুদ্ধিদীপ্ত ও আইনসঙ্গত পদক্ষেপ নেওয়া যায়—

যখন আপনি কোনো জমি বায়না করেন বা ক্রয়ের প্রক্রিয়ায় যান, তখন একই দাগের জমির মালিক অথবা পার্শ্ববর্তী জমির মালিকদের কাছে লিখিতভাবে একটি নোটিশ পাঠান— যাতে জানানো থাকে, “আমি এই দাগের অমুক জমিটি অমুক দামে ক্রয় করতে যাচ্ছি।” প্রয়োজনে ক্রয়মূল্যও উল্লেখ করুন।

এতে করে, যদি কেউ ভবিষ্যতে শুফ’আর দাবি করে, আদালত দেখবে যে আপনি আগেই তাদের অবহিত করেছেন। ফলে তাদের অগ্র ক্রয়ের অধিকার (শুফ’আর হক) বাতিল হয়ে যাবে বা দুর্বল হবে।

জমি কেনার সময় শুধু বায়নানামা নয়, আইনগত দূরদৃষ্টিও জরুরি!

“আইন জানলেই ঝামেলা কমে, না জানলে সমস্যাই আপনাকে খুঁজে নেয়।”

মুফতি আরিফ বিল্লাহ
অ্যাডভোকেট
বাংলাদেশ সুপ্রিম কোর্ট

AB LegalOffice Time
14/10/2025

AB Legal
Office Time

 #আলহামদুলিল্লাহ্ ক্লাইন্টদের সাথে কনসালটেন্স চলছে!
06/10/2025

#আলহামদুলিল্লাহ্ ক্লাইন্টদের সাথে কনসালটেন্স চলছে!

বর্তমানে বনশ্রীতে আমার ল চেম্বারে আছি রাত ১০ টা পর্যন্ত। শুভাকাঙ্ক্ষী কেউ আসেপাশে থাকলে চায়ের দাওয়াত রইল। অফিস: বাসা -২৩...
12/09/2025

বর্তমানে বনশ্রীতে আমার ল চেম্বারে আছি রাত ১০ টা পর্যন্ত। শুভাকাঙ্ক্ষী কেউ আসেপাশে থাকলে চায়ের দাওয়াত রইল।

অফিস: বাসা -২৩ (নীচ তলা), রোড-৬, ব্লক-ই, বনশ্রী, ঢাকা-১২১৯।

আসসালামু আলাইকুম ভাই। আমি ঢাবি একাউন্টিং এর। একটা পোশাকের দোকানে আমার কিছু ইনভেস্টমেন্ট আছে। তার সাথে আমার ৩ মাসের চুক্ত...
23/08/2025

আসসালামু আলাইকুম ভাই। আমি ঢাবি একাউন্টিং এর। একটা পোশাকের দোকানে আমার কিছু ইনভেস্টমেন্ট আছে। তার সাথে আমার ৩ মাসের চুক্তি হয়েছে ( এগ্রিমেন্ট আছে আমার কাছে) । এখন আমি চাচ্ছি বিনিয়োগ কন্টিনিউ করতে। এক্ষেত্রে আমার আইনগতভাবে করণীয় কি?

করণীয়:
১। এগ্রিমেন্ট নবায়ন করুন
২। যার নিকট বিনিয়োগ করেছেন, তার ব্যবসার ট্রেড লাইসেন্স কপি নিন
৩। সিকিউরিটি বা জামানত স্বরুপ তার নিকট থেকে চেকের কপি নিন সম পরিমাণ মূল্যের
৪। তার এনআইডি কপি নিন

পাশের বাসায় এক বয়স্ক দম্পতি বাস করেন। তাঁদের একাধিক সন্তান তাঁদের সাথে একই বাসায় থাকে। তাঁদের একটা প্রাপ্ত বয়স্ক ছেলে প্...
14/08/2025

পাশের বাসায় এক বয়স্ক দম্পতি বাস করেন। তাঁদের একাধিক সন্তান তাঁদের সাথে একই বাসায় থাকে। তাঁদের একটা প্রাপ্ত বয়স্ক ছেলে প্রতিদিন পিতা-মাতার সাথে দুর্ব্যবহার করে, গালিগালাজ করে, এমনকি শারীরিকভাবে আঘাতও করে। শুধু তাই নয়- বাসার জিনিসপত্র ভাংচুর করে, জোর-জবরদস্তি করে তাদের টাকা পয়সা নিয়ে যায় এবং সেই টাকা দিয়ে নেশা করে।

এদের মত অসহায় অনেক পিতা-মাতা আছে যাঁরা নিজ সন্তানদের দ্বারা নিপীড়নের শিকার, টর্চারের শিকার। এসব অসহায় পিতা-মাতার সুরক্ষায় শক্তিশালী ও কার্যকর আইন হওয়া অতীব জরুরি।

পারিবারিক কলহের জের ধরে রাগান্বিত অবস্থায় এক স্বামী নিজ স্ত্রীকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছে!... অথচ তাদের আছে কোলের এক ...
10/08/2025

পারিবারিক কলহের জের ধরে রাগান্বিত অবস্থায় এক স্বামী নিজ স্ত্রীকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছে!... অথচ তাদের আছে কোলের এক শিশু!

পারিবারিক কলহ নিয়ে সংসার চালিয়ে যাওয়াই এই দম্পতির জন্য কাল হয়েছে। নিজেদের মধ্যে বুঝাপড়া না হলে আলাদা রাস্তা খোঁজাই ভাল। জোর করে সংসার চালিয়ে যাওয়া অর্থহীন।



বাবার হা'তে মায়ের মৃ'ত্যু, মৃ'ত'দে'হে'র পাশে দুই শি'শু'র অসহায় কা'ন্না | Mohona TV Mohona Tv is a satellite television channel broa...

09/08/2025

আপনাকে জব থেকে বহিষ্কার করা হলে আপনি কী করবেন?

Address

House: 23, Road: 6, Block: E, Banasree
Dhaka
1219

Telephone

+8801750663738

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adv Mufti Arif Billah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Adv Mufti Arif Billah:

Share