Zaman Law Firm.

Zaman Law Firm. Zaman law firm is trustworthy place for Justice. we have 23 years experience in practices. Thank you.

Warm Welcome in our chamber for consultancy, both Civil & Criminal, Vat, Tax, Company Law, Copyright Act, Family matter & International Law that we work.

Muslim, Hindu, Cristian Marrige & Divorce, Special Marriage (特殊的婚姻) with law & foreign ministry attachment, Visa & Immig...
15/09/2025

Muslim, Hindu, Cristian Marrige & Divorce, Special Marriage (特殊的婚姻) with law & foreign ministry attachment, Visa & Immigrations solution (签证与移民), company registration (公司注册), documentation & Drafting, Vat & Tax, criminal & civil cases.
Text us for any work purpose.

Thank you,
Zaman law firm
Work with proper care.

আয়কর রিটার্ন অডিট ২০২৩-২৪ । জাতীয় রাজস্ব বোর্ড (NBR) এর পক্ষ থেকে জানানো যাচ্ছে যে,২০২৩-২৪ করবর্ষে, করদাতাগন আয়কর রিটার্...
12/09/2025

আয়কর রিটার্ন অডিট ২০২৩-২৪ ।

জাতীয় রাজস্ব বোর্ড (NBR) এর পক্ষ থেকে জানানো যাচ্ছে যে,

২০২৩-২৪ করবর্ষে, করদাতাগন আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচিত হয়েছেন, তাদেরকে অফিসিয়ালি নোটিশ প্রেরণ করা হচ্ছে ।

নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে নির্দেশনা অনুসরণ করুন, অবহেলা করলে জরিমানা ও আইনগত জটিলতায় পড়তে হতে পারেন ।

= রিটার্ন শুধু কাগজ নয়, এটি আপনার আর্থিক লেনদেন ও আইনি দায়বদ্ধতার গুরুত্বপূর্ণ অংশ ।
= ভুল তথ্য, গোপন আয় বা অবহেলার কারণে জরিমানা এমনকি আইনি জটিলতায় পড়তে পারেন ।
= সঠিকভাবে রিটার্ন দাখিল করলে ভবিষ্যতে ব্যাংক ঋণ, ভিসা, ব্যবসায়িক সুযোগ ও আইনি সুরক্ষা পাওয়া সহজ হয় ।

যথাযথভাবে ও সঠিক তথ্য দিয়ে আয়কর রিটার্ন দাখিল করুন ।

Zaman Law Firm
Securing your peace of mind 🖤

04/07/2025

আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০ (Legal Aid Services Act, 2000) এ গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন যা বাধ্যতামূলক পালন করে আদালতে মামলা দায়ের করতে হবে ।

উক্ত বিষয় গুলোর মধ্যে অন্যতম :-

১। চেক এর মামলা (৫ লক্ষ টাকার কম)
২। যৌতুকের মামলা (৩ ও ৪ ধারা)
৩। নারী নির্যাতন মামলা (১১গ)
৪। পারিবারিক আদালতের মোকদ্দমা
৫। পিতামাতার ভরনপোষনের মামলা
৬। অগ্রক্রয়ের মামলা
৭। বাড়ি ভাড়ার মামলা
৮। বন্টননামার মামলা

উপরোক্ত বিষয়ে এখন থেকে সরাসরি বিজ্ঞ আদালতে মামলা দায়ের করা যাবে না।

#প্রথমে বাধ্যতামূলক লিগ্যাল এইডের মাধ্যমে মধ্যস্থতার চেষ্টা করতে হবে। মধ্যস্থতার মাধ্যমে সমাধান না হলে এরপর মামলা দায়ের করতে হবে। মধ্যস্থতা চেষ্টার সময়টুকু তামাদি থেকে বাদ যাবে ।

A Tea Break after work
23/06/2025

A Tea Break after work

অডিও, ভিডিও, অন্য কোন ইলেকট্রনিক ডিভাইস এর মাধ্যমে বিচারিক কার্যক্রম ও সাক্ষ্য গ্রহণ পরিচালনা প্রসঙ্গে বিজ্ঞপ্তি প্রকাশ ...
14/05/2025

অডিও, ভিডিও, অন্য কোন ইলেকট্রনিক ডিভাইস এর মাধ্যমে বিচারিক কার্যক্রম ও সাক্ষ্য গ্রহণ পরিচালনা প্রসঙ্গে বিজ্ঞপ্তি প্রকাশ ।

ফেসবুক মনিটাইজেশন করতে হলে TIN (Taxpayer Identification Number) প্রয়োজন হয়, তবে এটি তৈরি করার আগে কিছু গুরুত্বপূর্ণ বি...
20/03/2025

ফেসবুক মনিটাইজেশন করতে হলে TIN (Taxpayer Identification Number) প্রয়োজন হয়, তবে এটি তৈরি করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকার ।

অনেকেই হুটহাট TIN খুলে ফেলেন, কিন্তু পরে বুঝতে পারেন যে এর মাধ্যমে আয়কর রিটার্ন দাখিল করতে হয় (যখন করমুক্ত আয়সীমার বেশি হয়) এবং সঠিকভাবে কর পরিশোধ না করলে ভবিষ্যতে আইনি জটিলতার মুখে পড়তে হতে পারে ।

✅TIN নিলে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক – বছরে এক টাকাও আয় হোক বা না হোক, যদি আপনার TIN থাকে, তাহলে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। (মানে আপনার সম্পদ থাকুক না থাকুক অবশ্যই জিরো রির্টান দিতে হবে)

ভবিষ্যতে সমস্যা এড়ানোর জন্য – যদি আয়কর রিটার্ন না দেন, তাহলে TIN নিষ্ক্রিয় (Inactive) হয়ে যেতে পারে বা জরিমানার মুখে পড়তে হতে পারে ।

তাহলে কী করবেন?

✅ আগে নিশ্চিত হোন আপনার ইনকাম আসবে কি না, তারপর TIN রেজিস্ট্রেশন করুন ।

সঠিক পরিকল্পনা করে সিদ্ধান্ত নিন । ভবিষ্যতে কোনো ধরনের ঝামেলায় পড়লে যোগাযোগ করুন ।



12/03/2025

#তালাক_প্রত্যাহার _তালাক_বাতিল ।

তালাক বাতিলের প্রাথমিক বিষয়

বিয়ের মুসলিমদের জীবনের একটি কল্যণময় অধ্যায়। স্বামী-স্ত্রীর হালাল বন্ধনের সূচনা হয় বিয়ের মাধ্যমে। সংসার জীবনে বিভিন্ন কারনে স্বামী-স্ত্রীর দাম্পত্য সম্পর্কে ফাটল ধরে । বিয়ের সম্পর্ক ছিন্ন হয়ে যায় তালাকের মাধ্যমে ।

অনেক ক্ষেত্রেই দেখা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে সংসার করার প্রবল ইচ্ছা থাকা স্বত্তের পরিবার বা সামাজিক কারণে সংসার ভেঙ্গে যায়। আবার বেশীর ভাগ তালাকের সূত্রপাত হয় কেবল দু-জনের ভূল-বুঝাবুঝি কে কেন্দ্র করে ।

রাগের বশে বা ক্ষোভে অনেকেই আকস্মিক ভাবে তালাকের সিদ্ধান্ত নিয়ে ফেলে । পরবর্তীতে, চিন্তা ভাবনা করে যখন মনে হয় তালাক দেয়া ঠিক হয়নি তখন শুরু হয় বিড়ম্বনা । বিভিন্ন প্রশ্ন সামনে এসে দাড়ায়....

**তালাক বাতিল করা যাবে কি?

**কত দিনের মধ্যে তালাক প্রত্যাহার করা লাগবে?

**আবার কি নতুন করে বিয়ে করতে হবে?

**হিল্লা বিয়ের বিধান কি মানতে হবে?

**আগের কাবিন কি পরিশোধ করে দিতে হবে? ইত্যাদি।

তালাক প্রত্যাহার বা বাতিল করার নিয়ম

তালাক দিলেই সাথে সাথে সেই তালাক কারযকর হয় না। মুসলিম শরীয়া আইন এবং পারিবারিক আইনের বিধান মতে তালাকের নোটিশ প্রেরন করার ৯০ দিন পর সেই তালাক কার্যকর হবে। ৯০ দিনের এই সময়কে ইদ্দতকালীন সময় বলা হয়। তালাক দেবার পর তালাক দাতা যদি মনে করে তার সিদ্ধান্ত ভূল এবং সে এই তালাক বাতিল করতে চায় তাহলে তালাক গ্রহীতার নিকট লিখিত নোটিশ দিয়া তালাক প্রত্যাহারের বিষয়টি জানাতে হবে। তালাক নোটিশের কপি সংশ্লিষ্ট চেয়ারম্যান/সালিশী পরিষদে পাঠানো হলে উক্ত তালাক প্রত্যাহারের বিষয়টিও তাদের লিখিত আকারে বা নির্ধারিত শুনানীর তারিখে স্ব-শরীরে উভয়পক্ষ হাজির হয়ে তালাক বাতিলের বিষয়টি জানাতে হবে ।

তালাক দাতা কর্তৃক তালাক বাতিলের বিষয়টি হলফনামার মাধ্যমে স্বীকৃত হতে হবে ।


সিভিল, ক্রিমিনাল, ভ্যাট-ট্যাক্স, ইমিগ্রেশন ও কোম্পানী আইনের জটিলতার সমাধানে যোগাযোগ করুন ।

ঢাকা কোর্টে চেম্বারের জন্য শিক্ষানবিশ ছেলে প্রয়োজন ।
02/03/2025

ঢাকা কোর্টে চেম্বারের জন্য শিক্ষানবিশ ছেলে প্রয়োজন ।

Zaman Law Firm এর পক্ষ হতে সকল শহীদদের গভীর শ্রদ্ধাঞ্জলী 🖤
20/02/2025

Zaman Law Firm এর পক্ষ হতে সকল শহীদদের গভীর শ্রদ্ধাঞ্জলী 🖤

Address

4/66 Police Fari Road, Rayer Bazar
Dhaka
1207

Telephone

+8801777337456

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zaman Law Firm. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Zaman Law Firm.:

Share