04/11/2024
জরুরী বিজ্ঞপ্তি,
৩০শে নভেম্বর হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন!
নতুন আয়কর আইনে রিটার্ন দাখিলের সময় বৃদ্ধি করার কোন সুযোগ নাই, সুতরাং মুটামুটি নিশ্চিত ভাবেই বলা যায় আগামী ৩০শে নভেম্বর হবে ট্যাক্স ডে। এছাড়াও নতুন আইনে ব্যাক্তিশ্রেনীর সময় বৃদ্ধি আবেদনেরও সুযোগ থাকছে না। তবে ট্যাক্স ডে পরে রিটার্ন দাখিল করা যাবে। সেক্ষেত্রে কর অব্যাহতি সুবিধা, করমুক্ত আয়ের সুবিধা, হ্রাসকৃত হারে কর সুবিধা, বিনিয়োগ জনিত কর রেয়াত থেকে বঞ্চিত হবেন। সেই সাথে নতুন আইনের ১৭৪ ধারায় অতিরিক্ত কর এবং ২৬৬ ধারায় জরিমানাও পরিশোধ করতে হবে। তবে প্রথমবার আয়কর দাখিলকারীর ক্ষেত্রে রিটার্ন দাখিলের শেষ দিন হবে ৩০শে জুন।
#আয়কর